উন্নত ডেটা সুরক্ষা সংক্রান্ত অ্যানালিটিক্স ও গোপনীয়তা
উন্নত ডেটা সুরক্ষা ফিচারটির মাধ্যমে Apple-এর সর্বোচ্চ স্তরের ক্লাউড ডেটা সুরক্ষা প্রদান করতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহৃত হয় ও এটি আপনার তথ্য সুরক্ষিত রাখার কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে।
![]()
- আপনার বেশিরভাগ iCloud ডেটা কেবলমাত্র আপনার বিশ্বস্ত ডিভাইসগুলি দ্বারা ডিক্রিপ্ট করা যেতে পারে তা নিশ্চিত করতে উন্নত ডেটা সুরক্ষা ফিচারটি এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করে।
- উন্নত ডেটা সুরক্ষা বিকল্পটি সক্রিয় করার জন্য আপনাকে অবশ্যই একটি রিকভারি কী ও/বা একটি বা একাধিক রিকভারি কন্ট্যাক্ট সেট আপ করতে হবে। Apple-এর কাছে আপনার ডেটা রিকভার করার জন্য প্রয়োজনীয় কোনো কী নেই, তাই আপনার অ্যাক্সেস বন্ধ হয়ে গেলে একমাত্র আপনার অ্যাকাউন্ট রিকভারের পদ্ধতি ব্যবহার করেই অ্যাকাউন্ট ফিরে পেতে পারেন।
- ডেটা রিকভারির গুরুত্বপূর্ণ তাৎপর্যের পরিপ্রেক্ষিতে, আপনি উন্নত ডেটা সুরক্ষা বিকল্পটি সক্রিয় করলে Apple আপনার ফিচারের ব্যবহার, অ্যাকাউন্ট রিকভারি পদ্ধতির সাথে আপনার ইন্টার্যাকশন ও অ্যাকাউন্ট ও ডেটার রিকভারির প্রক্রিয়াগুলির নির্ভরযোগ্যতা উন্নত ও নিশ্চিত করার জন্য আপনার এনক্রিপশন “কী” কীভাবে পরিচালিত হয় সে সম্পর্কে সীমিত তথ্য সংগ্রহ করে।
আপনাকে আরও ভালো অভিজ্ঞতা প্রদান করতে প্রয়োজনীয় ডেটা সংগ্রহ করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করি। আমরা বিশ্বাস করি যে, আপনি যাতে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারেন তাই আমরা কী কী সংগ্রহ করছি এবং কেন আমাদের এমন করতে হচ্ছে তা আপনার জানা গুরুত্বপূর্ণ। প্রতিটি Apple পণ্য ও পরিষেবার মতো উন্নত ডেটা সুরক্ষা ফিচারটিও এই মূল নীতিগুলিকে বিবেচনা করে তৈরি করা হয়েছে।
iCloud-এর উন্নত ডেটা সুরক্ষা ফিচারটি একটি ঐচ্ছিক সেটিংস যা আপনার বেশিরভাগ iCloud ডেটার জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন অফার করার মাধ্যমে Apple-এর সর্বোচ্চ স্তরের ক্লাউড ডেটা সুরক্ষা প্রদান করে। iCloud আগে থেকেই পাসওয়ার্ড, iCloud কীচেইন ও স্বাস্থ্য সম্পর্কিত ডেটাসহ সংবেদনশীল ডেটা বিভাগকে এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত রাখে, অন্যদিকে উন্নত ডেটা সুরক্ষার এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে iCloud ব্যাকআপ, নোট, ছবি ও আরও অনেক কিছুসহ অতিরিক্ত বিভাগকেও সুরক্ষিত রাখা হয়।
উন্নত ডেটা সুরক্ষা সক্রিয় থাকলে, আপনার এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা ডেটা রিকভার করতে সহায়তা করার জন্য প্রয়োজনীয় এনক্রিপশন কী Apple-এর কাছে থাকে না। আপনি আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস না করতে পারলে, আপনাকে আপনার iCloud ডেটা রিকভার করার জন্য আপনার অ্যাকাউন্ট রিকভারি করার পদ্ধতিগুলির মধ্যে থেকে যেকোনো একটি ব্যবহার করতে হবে, যেমন — আপনার ডিভাইসের পাসকোড বা পাসওয়ার্ড, আপনার রিকভারি কন্ট্যাক্ট বা রিকভারি কী — যেগুলি Apple জানে না। যেহেতু আপনার অধিকাংশ iCloud ডেটা এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত রাখা হবে, তাই উন্নত ডেটা সুরক্ষা বিকল্পটি চালু করার আগে আপনাকে কমপক্ষে একটি রিকভারি কন্ট্যাক্ট বা রিকভারি কী সেট আপ করার জন্য গাইড করা হবে।
- অ্যাকাউন্ট ও ডেটা রিকভারি প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা উন্নত ও নিশ্চিত করার জন্য, আপনি অ্যাডভান্সড ডেটা সুরক্ষা সক্রিয় করলে Apple আপনার Apple অ্যাকাউন্ট সম্পর্কিত সীমিত তথ্য সংগ্রহ করে, যাতে নিম্নলিখিত বিষয়গুলি রয়েছে:
- উন্নত ডেটা সুরক্ষা বিকল্পটি সক্রিয় বা নিষ্ক্রিয় করার ক্ষেত্রে সফলতা ও বিফলতার হার।
- Apple অ্যাকাউন্টে সাইন করার সময় আপনার অভিজ্ঞতা ও যতবার আপনি সমস্যার সম্মুখীন হয়েছেন বা সমাধান করেছেন, আপনার কাছে আগে থেকে বিদ্যমান কোনো ডিভাইস কাছাকাছি থাকলে সেটি ব্যবহার করে নতুন ডিভাইস সেট আপ করা, আপনার Apple অ্যাকাউন্ট সেটিংস আপডেট করা ও আপনার ডেটা অ্যাক্সেস করার জন্য আপনার অ্যাকাউন্ট অথিন্টিকেট করার বিষয়ে।
- এমন ইভেন্ট যা আপনার দ্বারা রিকভারি কন্ট্যাক্ট বানানো ও সেগুলি ব্যবহার করার কর্মক্ষমতা এবং নির্ভরযোগ্যতা ক্যাপচার করে, যাতে রিকভারি কন্ট্যাক্ট অ্যাসাইন করার সময় ও আপনার ডেটার অ্যাক্সেস ফিরে পেতে রিকভারি কন্ট্যাক্ট ব্যবহার করার সময় রিকভারি কন্ট্যাক্ট প্রক্রিয়ার সাথে আপনার ইন্টার্যাকশন অন্তর্ভুক্ত রয়েছে। Apple-এর কাছে আপনার রিকভারি কন্ট্যাক্ট বিষয়ক তথ্য নেই বা সেগুলিতে অ্যাক্সেস নেই।
- এমন ইভেন্ট যা আপনার দ্বারা রিকভারি কী বানানো ও সেগুলি ব্যবহার করার কর্মক্ষমতা এবং নির্ভরযোগ্যতা ক্যাপচার করে, যার মধ্যে রিকভারি কী বানানোর প্রক্রিয়ার সাথে আপনার ইন্টার্যাকশন ও আপনি ডেটার অ্যাক্সেস ফিরে পাওয়ার জন্য আপনার রিকভারি কী ব্যবহার করার সময়ের প্রক্রিয়ার সাথে সম্পর্কিত ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। Apple-এর কাছে আপনার রিকভারি “কী” বিষয়ক তথ্য নেই বা সেটিতে অ্যাক্সেস নেই।
- এমন ইভেন্ট যা আপনার ডেটার অ্যাক্সেস ফিরে পেতে আপনার ডিভাইসের পাসকোড বা পাসওয়ার্ড ব্যবহার করার কর্মক্ষমতা এবং নির্ভরযোগ্যতা ক্যাপচার করে, যাতে আপনার পাসকোড সম্পর্কিত তথ্য ব্যবহার করে ডেটা রিকভার করার সময় আপনি কতবার সফল হন বা সমস্যার সম্মুখীন হন ও রিকভারি করার পদ্ধতি হিসাবে আপনার পাসকোড ব্যবহার করে রিকভারি প্রক্রিয়ার সাথে আপনার অভিজ্ঞতা ও ইন্টার্যাকশন অন্তর্ভুক্ত রয়েছে। Apple-এর কাছে আপনার ডিভাইসের পাসকোড বা পাসওয়ার্ড বিষয়ক তথ্য নেই বা সেগুলিতে অ্যাক্সেস নেই।
- আপনি যখন উন্নত ডেটা সুরক্ষা সক্রিয় বা নিষ্ক্রিয় করেন, তখন আপনার ডিভাইসে কত ঘন ঘন এনক্রিপশন “কী” রোল করা হয় ও কীভাবে এনক্রিপশন “কী” পরিচালনা করা হয় সে সম্পর্কিত ডেটা। তাছাড়া, ব্যর্থ অ্যাকাউন্ট ও ডেটা রিকভারির প্রভাব নির্ধারন করার জন্য আপনার সবকটি iClould ডেটা রিসেট করা ও ডিলিট করার প্রক্রিয়ার সাথে জড়িত ইভেন্ট সম্পর্কিত ডেটা।
ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণের জন্য প্রযোজ্য আইনি ভিত্তি
আমরা সাধারণত Apple-এর সাথে আপনার চুক্তি সম্পাদনের জন্য, পরিষেবা প্রদানের জন্য প্রয়োজনীয়তা অনুসারে ও আমাদের আইনি বাধ্যবাধকতা মেনে চলার জন্য আপনার ব্যক্তিগত ডেটা প্রক্রিয়া করে থাকি। যদি সম্মতি উপযুক্ত আইনি ভিত্তি হয়, তাহলে আমরা এটি প্রযোজ্য আইন অনুযায়ী গ্রহণ করতে চাই।
রিটেনশন
নোটিশটিতে যেমন বর্ণনা করা হয়েছে এবং Apple-এর গোপনীয়তা নীতি অনুযায়ী অথবা আইনি প্রয়োজনীয়তা মেনে যে উদ্দেশ্যে Apple ব্যক্তিগত ডেটা সংগ্রহ করেছে, তা পূরণ না হওয়া পর্যন্ত Apple ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করতে পারে। সংরক্ষিত রাখার সময়কাল মূল্যায়ন করার সময়, আমরা প্রথমেই সাবধানে পরীক্ষা করে দেখি যে সংগৃহীত ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করা প্রয়োজন আছে কিনা এবং যদি তা করার প্রয়োজন হয়, তবে তা আইন অনুসারে অনুমোদিত স্বল্পতম আইনানুগ সময়ের জন্য ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করে রাখতে হবে।
Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা নীতি অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy
2025-12-12