অ্যাপের জন্য বয়সসীমা ও গোপনীয়তা
আপনার তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি আপনি কী শেয়ার করতে চান তা নির্বাচন করার জন্য “অ্যাপের জন্য বয়সসীমা” তৈরি করা হয়েছে।
![]()
- “অ্যাপের জন্য বয়সসীমা” ফিচারটি আপনাকে আপনার প্রকৃত জন্মতারিখ নয়, বরং আপনার বয়সসীমা অ্যাপগুলির সঙ্গে শেয়ার করতে দেয়, যাতে সেগুলি থেকে আপনি আপনার বয়সোপযোগী অভিজ্ঞতা পেতে পারেন।
- আপনার Apple অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত জন্মতারিখ এবং দেশ বা অঞ্চল আপনার বয়সসীমা নির্ধারণ করতে ব্যবহার করা হয়, যা আপনি ডেভেলপারদের সাথে শেয়ার করতে পারেন।
- অ্যাপের সঙ্গে শেয়ার করা বয়সসীমা আপনার ডিভাইসগুলিতে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সিঙ্ক হয়।
- আপনি যদি একটি ফ্যামিলি গ্রুপে শিশু বা কিশোর-কিশোরী হন, তবে আপনার বাবা-মা বা অভিভাবককে আপনার হয়ে “অ্যাপের জন্য বয়সসীমা” সক্রিয় করতে হবে এবং কনফিগারেশন পরিচালনা করতে পারবেন।
- আপনি যে বয়সসীমা কোনো অ্যাপের সাথে শেয়ার করছেন তা যদি আপনার Apple অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত দেশ বা অঞ্চলে প্রাপ্তবয়স্ক হওয়ার ন্যূনতম বয়সের নিচে হয়, তাহলে নির্দিষ্ট কিছু অভিভাবকীয় নিয়ন্ত্রণ সক্রিয় করা হয়েছে কি না সে সম্পর্কিত তথ্যও শেয়ার করা হতে পারে।
অ্যাপগুলির জন্য বয়সসীমা সেটআপ করা
“অ্যাপের জন্য বয়সসীমা” চালু করতে, আপনার ডিভাইস নিচের Apple অ্যাকাউন্টের তথ্যগুলি ব্যবহার করে: জন্মতারিখ, দেশ বা অঞ্চল, এবং ফ্যামিলি গ্রুপে সদস্যতা ও ভূমিকা। আপনার ডিভাইস এছাড়াও ডিভাইসের অপারেটিং সিস্টেমের ভার্সন এবং আপনার জন্য বা আপনার ডিভাইসে স্ক্রিনটাইম পাসকোড চালু করা হয়েছে কিনা, তা যাচাই করে।
অ্যাপগুলির অনুরোধে বয়সসীমা শেয়ার করার জন্য “অ্যাপের জন্য বয়সসীমা” ফিচারটি ব্যবহার করে তিনটি কনফিগারেশন পাওয়া যায়: প্রথমে জিজ্ঞাসা করুন, সর্বদা এবং কখোনই নয়। “প্রথমে জিজ্ঞাসা করুন” ফিচারটি ব্যবহার করে আপনি আপনার বয়সসীমা প্রতিটি অ্যাপের জন্য আলাদা করে শেয়ার করতে চান কিনা তা নির্বাচন করতে পারেন। যদি আপনি “সবসময়” নির্বাচন করেন, তাহলে আপনার বয়সসীমা যেকোনো অ্যাপের অনুরোধে স্বয়ংক্রিয়ভাবে শেয়ার করা হবে। আর যদি আপনি “কখনোই নয়” নির্বাচন করেন, তাহলে আপনার বয়সসীমা কোনো অ্যাপের সঙ্গে শেয়ার করা হবে না। “অ্যাপের জন্য বয়সসীমা” চালু আছে কিনা এবং শেয়ারিং কনফিগারেশন (“প্রথমে জিজ্ঞাসা করুন”, “সবসময়” অথবা “কখনোই নয়”) সম্পর্কিত তথ্য আপনার Apple অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে কিনা এবং এই ফিচার ব্যবহার করা যায় এমন ডিভাইসগুলির মধ্যে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সিঙ্ক হয় কি না সেই সম্পর্কিত তথ্য।
যদি আপনি একজন প্রাপ্তবয়স্ক বা 13 বছর বা তার বেশি বয়সের কিশোর-কিশোরী (অথবা আপনার দেশ বা অঞ্চল অনুযায়ী এর সমতুল্য বয়সী) হন এবং আপনি কোনো ফ্যামিলি গ্রুপে না থাকেন, এবং iOS বা iPadOS 26 বা তার পরবর্তী ভার্সন ব্যবহার করেন, তাহলে আপনি নিজের জন্য “অ্যাপের জন্য বয়সসীমা” চালু করতে ও কনফিগার করতে পারবেন। “প্রথমে জিজ্ঞাসা করুন” ডিফল্ট হিসাবে নির্বাচন করা থাকে। আপনি সেটিংস > [আপনার নাম] > ব্যক্তিগত তথ্য > “অ্যাপের জন্য বয়সসীমা”-তে গিয়ে “অ্যাপের জন্য বয়সসীমা” সক্রিয় করতে পারেন এবং আপনার শেয়ারিংয়ের পছন্দ অ্যাডজাস্ট করতে পারেন।
ফ্যামিলি গ্রুপে থাকা শিশু ও কিশোর-কিশোরী এবং “অ্যাপের জন্য বয়সসীমা”
আপনি যদি একটি ফ্যামিলি গ্রুপের শিশু বা কিশোর-কিশোরী হন, তাহলে শুধুমাত্র আপনার ফ্যামিলি গ্রুপের অর্গানাইজার বা মা-বাবা/অভিভাবক-অভিভাবিকা (একসাথে “মা-বাবা/অভিভাবক-অভিভাবিকা”)-ই “অ্যাপের জন্য বয়সসীমা” সেট করতে পারবেন। এটি করতে, মা-বাবা/অভিভাবক-অভিভাবিকাকে আপনার Apple অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত জন্মতারিখের উপর ভিত্তি করে করে আপনার বয়স নিশ্চিত করতে এবং তারপর শেয়ারিং কনফিগারেশনগুলির মধ্যে একটি নির্বাচন করতে বলা হবে।
যদি কোনো মা-বাবা/অভিভাবক iOS বা iPadOS 26 বা তার পরবর্তী ভার্সন ব্যবহার করেন, তবে তারা যেকোনো জায়গা থেকে তাদের ডিভাইসে সেটিংস > পরিবার > [শিশু বা কিশোর-কিশোরীর নাম] > ব্যক্তিগত তথ্য > “অ্যাপের জন্য বয়সসীমা”-এ গিয়ে আপনার “অ্যাপের জন্য বয়সসীমা” সেট করতে পারবেন। যদি আপনার জন্য স্ক্রিন টাইম পাসকোড সক্রিয় করা হয়ে থাকে, তাহলে একজন মা-বাবা/অভিভাবক-অভিভাবিকা সেটিংস > [আপনার নাম] > ব্যক্তিগত তথ্য > অ্যাপের জন্য বয়সসীমা-তে গিয়ে স্ক্রিন টাইম পাসকোড দিয়ে অ্যাপ ব্যবহারের বয়সসীমা নির্ধারণ করতে পারবেন।
ফ্যামিলি গ্রুপের জন্য অর্গানাইজার, মা-বাবা/অভিভাবক-অভিভাবিকা, প্রাপ্তবয়স্ক এবং শিশু ইত্যাদি ভূমিকাসহ ফ্যামিলি শেয়ারিং সম্পর্কে আরও তথ্য জানতে এই লিঙ্কটি ভিজিট করুন: www.apple.com/legal/privacy/data/en/family-sharing ফ্যামিলি শেয়ারিংয়ের সাথে সম্পর্কিত থেকে, Apple যেভাবে বয়স সংক্রান্ত সময়সীমা ব্যবহার করে সে বিষয়ে আরও জানতে support.apple.com/102617 দেখুন। নিচে উল্লেখিত বয়স সম্পর্কিত নির্দিষ্ট সীমা ব্যবহারকারীর Apple অ্যাকাউন্ট কোন দেশ বা অঞ্চলের সাথে সম্পর্কিত তার ভিত্তিতে আলাদা হতে পারে।
অ্যাপের সাথে শেয়ার করা হচ্ছে
বয়সসীমা সংক্রান্ত অনুরোধ
যদি “অ্যাপের জন্য বয়সসীমা” চালু করা থাকে এবং সেটি “প্রথমে জিজ্ঞাসা করুন” অথবা “সবসময়”-এ কনফিগার করা থাকে, তাহলে আপনার ডিভাইস অ্যাপের অনুরোধে নির্ধারিত বয়সসীমা এবং আপনার Apple অ্যাকাউন্টে থাকা জন্মতারিখ ব্যবহার করে আপনার বয়সের সীমা নির্ধারণ করবে। আপনার ডিভাইস আপনার Apple অ্যাকাউন্টের সাথে যুক্ত দেশ বা অঞ্চলও যাচাই করবে, যাতে ডেভেলপারের সাথে শেয়ারের উপযুক্ত বয়সসীমার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা যায়। এটি সেই বয়স, যেটিতে আপনার দেশ বা অঞ্চলে আপনাকে "প্রাপ্তবয়স্ক" হিসেবে বিবেচনা করা হয়।
আপনি যদি কোনো অ্যাপের সাথে আপনার বয়সের সীমা শেয়ার করতে সম্মত হন, তাহলে ডিভাইসটি বয়স নির্ধারণের জন্য ব্যবহৃত তথ্যটি আপনার দ্বারা নিশ্চিত করা হয়েছে কিনা (যদি আপনি একজন প্রাপ্তবয়স্ক হন বা কোনো ফ্যামিলি গ্রুপের বাইরে থাকা কিশোর-কিশোরী হন) অথবা আপনার মা-বাবা/অভিভাবক-অভিভাবিকা দ্বারা নিশ্চিত করা হয়েছে কিনা (যদি আপনি কোনো ফ্যামিলি গ্রুপের অন্তর্ভুক্ত শিশু বা কিশোর-কিশোরী হন) তা জানাবে। আপনি যদি কোনো ফ্যামিলি গ্রুপের অন্তর্ভুক্ত শিশু বা কিশোর-কিশোরী হন, তাহলে ডিভাইসটি Apple দ্বারা প্রদত্ত নির্দিষ্ট অভিভাবকীয় নিয়ন্ত্রণ আপনার জন্য চালু করা হয়েছে কিনা তা নির্দেশ করতে পারে, যাতে অ্যাপটি দ্বারা আপনার গোপনীয়তা ও সুরক্ষা রক্ষার জন্য অতিরিক্ত টুল ব্যবহার করা যেতে পারে।
যদি “অ্যাপের জন্য বয়সসীমা” চালু এবং কনফিগার না করা হয়ে থাকে অথবা আপনি শেয়ার করতে অস্বীকার করেন, তাহলে ডিভাইসটি জানাবে যে এই ফিচারটি উপলভ্য নয় অথবা আপনি আপনার বয়সসীমা শেয়ার করতে অস্বীকার করেছেন।
ডিভাইসের অ্যাপটিতে পাঠানো প্রতিক্রিয়ায় কোনো ব্যক্তিগত তথ্য থাকে না, তবে একবার কোনো অ্যাপ প্রতিক্রিয়াটি পেলে, অ্যাপটির ডেভেলপার সেটিকে তাদের আলাদাভাবে সংগৃহীত ব্যক্তিগত তথ্যের সাথে, যেমন আপনি তাদের অ্যাপ কীভাবে ব্যবহার করছেন বা ডাউনলোড করছেন এমন তথ্যের সাথে যুক্ত করতে পারেন। অ্যাপে প্রতিক্রিয়া এবং অন্যান্য তথ্য যেভাবে প্রক্রিয়া করা হয়, তা সম্পূর্ণভাবে সেই অ্যাপ ডেভেলপারের শর্তাবলি এবং গোপনীয়তা নীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়।
বয়সসীমা সংক্রান্ত অনুরোধে বিধিনিষেধ
আপনার ডিভাইস প্রতিটি অ্যাপের অনুরোধে আপনার দেওয়া প্রতিক্রিয়ার একটি রেকর্ড রেখে দেয়, যার মধ্যে অ্যাপটির নাম, বয়সসীমা শেয়ার করা হয়েছে কিনা এবং তার সংশ্লিষ্ট তারিখ এবং শেয়ার করা বয়সসীমা (যদি আপনি শেয়ার করা নির্বাচন করেন) অন্তর্ভুক্ত। এই তথ্যটি এমন ডিভাইসগুলির মধ্যে সিঙ্ক্রোনাইজ করা হয়, যেগুলিতে এই ফিচারটি ব্যবহার করা যায় এবং এটি এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সংরক্ষিত থাকে, যার ফলে Apple এটি পড়তে পারে না। সর্বশেষ রেকর্ডটি ডেভেলপারদের সাথে নতুন কোনো বয়সসীমা শেয়ার করার সময় বিধিনিষেধ আরোপ করার জন্য, নিচে বর্ণিত “পুনরায় বয়সসীমা শেয়ার করুন” ফিচার প্রদানের জন্য এবং আপনাকে ডেভেলপারদের অনুরোধ করা বয়সসীমা সম্পর্কে জানানোর জন্য ব্যবহার করা হয়। আপনি আপনার ডিভাইসে প্রতিটি অ্যাপের সর্বশেষ রেকর্ড সেটিংস > [আপনার নাম] > ব্যক্তিগত তথ্য > “অ্যাপের জন্য বয়সসীমা” অথবা সেটিংস > [অ্যাপের নাম] > “অ্যাপের জন্য বয়সসীমা” অথবা সেটিংস > অ্যাপ > [অ্যাপের নাম] > “অ্যাপের জন্য বয়সসীমা”-তে গিয়ে দেখতে পারেন।
বয়সসীমা আবার শেয়ার করুন
“পুনরায় বয়সসীমা শেয়ার করুন” হলো “অ্যাপের জন্য বয়সসীমা”-এর একটি ফিচার, যার দ্বারা আপনি সর্বশেষ রেকর্ড রিসেট করতে পারেন, যাতে Apple নতুন করে নির্ধারণ করতে পারে যে ডেভেলপারদের সাথে আপনি তাদের অনুরোধের ভিত্তিতে কোন বয়সসীমা শেয়ার করতে পারবেন। “পুনরায় বয়সসীমা শেয়ার করুন” ব্যবহার করতে সেটিংস > [আপনার নাম] > ব্যক্তিগত তথ্য > “অ্যাপের জন্য বয়সসীমা” > [অ্যাপের নাম] > “পুনরায় বয়সসীমা শেয়ার করুন”-এ যান। যদি “স্ক্রিন টাইম” পাসকোড চালু করা থাকে, তাহলে কোনো আপডেট করা বয়সসীমা শেয়ার করার আগে সেই পাসকোডটি অবশ্যই লিখতে হবে।
আপডেট করা বয়সসীমা সংক্রান্ত অনুরোধ
যদি কোনো অ্যাপ তার অনুরোধে বয়সসীমার শ্রেণিবিন্যাস আপডেট করে, তাহলে ডিভাইসটি সর্বশেষ রেকর্ডটি চেক করে যাতে আপডেট করা অনুরোধের ফলে অ্যাপের সাথে ভিন্ন বয়সসীমা শেয়ার করা যেতে পারে কিনা নির্ধারণ করতে পারে। যদি সম্ভব হয়, তাহলে ডিভাইসে সর্বশেষ রেকর্ডটি রিসেট হবে এবং অ্যাপ থেকে পরবর্তী অনুরোধের প্রতিক্রিয়ায়, “সবসময়” কনফিগার করা থাকলে নতুন বয়সসীমা স্বয়ংক্রিয়ভাবে শেয়ার হবে অথবা “প্রথমে জিজ্ঞাসা করুন” কনফিগার করা থাকলে নতুন বয়সসীমার জন্য আপডেট করা প্রম্পট দেখা যাবে। যদি “সবসময়” কনফিগার করা থাকে এবং নতুন বয়সসীমা সর্বশেষ রেকর্ডের তুলনায় বেশি সুনির্দিষ্ট হয়, তাহলে আপনাকে সেই নতুন বয়সসীমা সম্পর্কে জানানো হবে।
অ্যাপের জন্য বয়সসীমা পরিচালনা করা
আপনি আপনার ডিভাইসে যেকোনো সময় সেটিংস > [আপনার নাম] > ব্যক্তিগত তথ্য > “অ্যাপের জন্য বয়সসীমা” অথবা সেটিংস > অ্যাপ > [অ্যাপের নাম] > “অ্যাপের জন্য বয়সসীমা”-তে গিয়ে “অ্যাপের জন্য বয়সসীমা”-এর শেয়ারিং সেটিংস পরিচালনা করতে পারেন। যদি স্ক্রিন টাইম পাসকোড সক্রিয় করা থাকে, তাহলে কনফিগারেশন পরিবর্তন করার আগে অবশ্যই পাসকোডটি লিখতে হবে। আপনি যদি কোনো ফ্যামিলি গ্রুপের অন্তর্ভুক্ত শিশু বা কিশোর-কিশোরী হন, তাহলে আপনার পরিবারের একজন মা-বাবা/অভিভাবিক-অভিভাবিকা তাদের ডিভাইস থেকে সেটিংস > পরিবার > [শিশু বা কিশোর-কিশোরীর নাম] > ব্যক্তিগত তথ্য > “অ্যাপের জন্য বয়সসীমা” > “অ্যাপগুলির সাথে শেয়ার করুন”-এ গিয়ে আপনার “অ্যাপের জন্য বয়সসীমা”-এর সেটিংস পরিচালনা করতে পারবেন।
যদি শেয়ারিং কনফিগারেশন আপডেট করা হয়ে থাকে, তবে ডেভেলপারদের পরবর্তী অনুরোধের ক্ষেত্রে নতুন শেয়ারিং কনফিগারেশন প্রয়োগ করা হবে। শেয়ারিং কনফিগারেশন “সবসময়”-এ পরিবর্তন করলে, আপনি আগে যেসব অ্যাপের সঙ্গে বয়সসীমা শেয়ার করতে অস্বীকার করেছিলেন সেগুলি রিসেট হয়ে যাবে।
যদি আপনি আপনার Apple অ্যাকাউন্টের সাথে যুক্ত জন্মতারিখ আপডেট করতে চান, তাহলে আপনি আপনার ডিভাইসে সেটিংস > [আপনার নাম] > ব্যক্তিগত তথ্য-এ গিয়ে তা করতে পারেন। যদি আপনি আপনার ফ্যামিলি গ্রুপে থাকা কোনো শিশু বা কিশোর-কিশোরীর সাথে সম্পর্কিত জন্মতারিখ আপডেট করতে চান, তাহলে আপনি আপনার ডিভাইসে সেটিংস > পরিবার > [শিশু বা কিশোর-কিশোরীর নাম] > ব্যক্তিগত তথ্য-এ গিয়ে তা করতে পারেন। জন্মতারিখ আপডেট করার পর “অ্যাপের জন্য বয়সসীমা” ফিচারটি আবার সক্রিয় করতে হবে।
বয়সসীমা শেয়ার করার ক্ষেত্রে আঞ্চলিক বিধিনিষেধ
যদি কোনো অ্যাপে আপনার বয়সসীমা সংক্রান্ত তথ্য জানতে অনুরোধ করা হয়, তাহলে সেই দেশ বা অঞ্চলের আইন অনুযায়ী Apple-কে সেই তথ্য অ্যাপের সাথে শেয়ার করতে হবে। যদি আপনার Apple অ্যাকাউন্ট অথবা কোনো শিশু বা কিশোর-কিশোরীর Apple অ্যাকাউন্ট সেই দেশ বা অঞ্চলগুলির মধ্যে কোনো একটিতে অবস্থিত বলে চিহ্নিত করা হয়, তাহলে অ্যাপের জন্য বয়সসীমা “সর্বদা” হিসাবে শেয়ার করার সেটিংয়ে সেট করা হবে এবং এই কনফিগারেশন পরিবর্তন করার ক্ষেত্রে বিধিনিষেধ প্রযোজ্য হবে। আপনার বয়স কীভাবে নিশ্চিত করা হয়েছে এবং আঞ্চলিকভাবে নির্দিষ্ট কোনো আইনগত প্রয়োজনীয়তা আপনার ক্ষেত্রে প্রযোজ্য কিনা, সেই তথ্যও আপনার ডিভাইসে জানা যাবে।
ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণের জন্য প্রযোজ্য আইনি ভিত্তি
আমরা সাধারণত পরিষেবা প্রদানের জন্য প্রয়োজনীয়তা অনুসারে, Apple-এর সাথে আপনার চুক্তি সম্পাদনের জন্য ও আমাদের আইনি বাধ্যবাধকতা মেনে চলার জন্য আপনার “অ্যাপের জন্য বয়সসীমা” সংক্রান্ত ব্যক্তিগত ডেটা প্রক্রিয়া করে থাকি। যেসব ক্ষেত্রে আপনার সম্মতি আইনগতভাবে প্রয়োজনীয়, সেসব ক্ষেত্রে স্থানীয় আইন অনুসারে সম্মতির জন্য অনুরোধ করা হয়।
প্রযোজ্য স্থানীয় আইন অনুযায়ী, যেখানে অনুমতি রয়েছে সেখানে আমরা আমাদের বা তৃতীয় পক্ষের বৈধ স্বার্থে ব্যক্তিগত তথ্য প্রক্রিয়া করি। এর ফলে আপনার জন্য বা যদি আপনি মা-বাবা/অভিভাবক হন, তাহলে আপনার ফ্যামিলি গ্রুপের কোনো শিশুর জন্য এই ফিচারটি সেট আপ ও প্রদান করা সম্ভব হয়।
ব্যবহার করা ডেটাতে অন্তর্ভুক্ত রয়েছে:
- আপনার জন্মতারিখ, দেশ বা অঞ্চল, এবং ফ্যামিলি সদস্যপদ ও ভূমিকাসহ Apple অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য
- ডিভাইসের অপারেটিং সিস্টেমের ভার্সনসহ ডিভাইস সংক্রান্ত তথ্য
ব্যক্তিগত ডেটা রেখে দেওয়া
Apple-এর গোপনীয়তা নীতিতে বা তাদের নির্দিষ্ট পরিষেবাভিত্তিক গোপনীয়তা নোটিশে যেমন বর্ণনা করা হয়েছে অথবা আইনি প্রয়োজনীয়তা মেনে যে উদ্দেশ্যে Apple ব্যক্তিগত ডেটা সংগ্রহ করেছে, তা যতদিন না পূরণ হয় ততদিন পর্যন্ত Apple ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করতে পারে। সংরক্ষিত রাখার সময়কাল মূল্যায়ন করার সময়, আমরা প্রথমেই সাবধানে পরীক্ষা করে দেখি যে সংগৃহীত ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করা প্রয়োজন আছে কিনা এবং যদি তা করার প্রয়োজন হয়, তবে তা আইন অনুসারে অনুমোদিত স্বল্পতম সম্ভাব্য সময়ের জন্য ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করে রাখতে হবে।
যেহেতু আপনার ব্যক্তিগত তথ্য, “অ্যাপের জন্য বয়সসীমা” সাথে সম্পর্কিত তাই এটি কীভাবে ব্যবহার করা হয় সেই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনি যদি আমাদের ডেটা প্রোটেকশন অফিসারের সাথে যোগাযোগ করতে চান, তাহলে আপনি এখানে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন: www.apple.com/legal/privacy/contact
Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা নীতি অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/privacy
2025-12-12