AirDrop ও গোপনীয়তা
AirDrop-এর সাহায্যে, আপনি কাছাকাছি থাকা কোনো Apple ডিভাইসে ওয়্যারলেসভাবে ও সুরক্ষিতভাবে ডকুমেন্ট, ছবি, ভিডিও, ওয়েবসাইট, ম্যাপ লোকেশন ও আরও অনেক কিছু পাঠাতে পারেন।
AirDrop হল একটি ওয়্যারলেস ফাইল-শেয়ারিং ফিচার, যার মাধ্যমে আপনি Apple ডিভাইসগুলির মধ্যে সহজে এবং সুরক্ষিতভাবে ফাইল ট্রান্সফার করতে পারেন। কোনো AirDrop ট্রান্সফার শুরু করতে, যে ডিভাইস থেকে পাঠানো হচ্ছে ও যে ডিভাইসে প্রাপ্ত হচ্ছে সেই উভয় ডিভাইসেই Bluetooth ও Wi-Fi চালু থাকতে হবে ও সেগুলিকে একে অপরের কাছাকাছি থাকতে হবে। উভয় ডিভাইস কাছাকাছি এবং Bluetooth, Wi-Fi এবং AirDrop সক্রিয় করা থাকলে, আপনি শেয়ার করার জন্য ফাইল নির্বাচন করতে পারবেন, নিকটবর্তী AirDrop সক্রিয় থাকা ডিভাইসের তালিকা থেকে প্রাপকদের নির্বাচন করতে পারবেন এবং ট্রান্সফার শুরু করতে পারবেন। প্রাপক ট্রান্সফার স্বীকার করতে বা প্রত্যাখ্যান করতে পারেন। গৃহীত হলে, আপনার ডিভাইসটি এনক্রিপ্ট করা হবে এবং Wi-Fi-এর মাধ্যমে ট্রান্সফার শুরু করা হবে।
ট্রান্সফার করার কাজটি শুরু হলে, যে ডিভাইস থেকে পাঠানো হচ্ছে ও যে ডিভাইসে প্রাপ্ত হচ্ছে সেই ডিভাইসগুলি একে অপরের কাছাকাছি না থাকলে বা একই Wi-Fi নেটওয়ার্কের সাথে কানেক্টেড না থাকলে, ট্রান্সফার করার কাজটি সম্পূর্ণ করার জন্য ইন্টারনেট ব্যবহার করা হতে পারে। ইন্টারনেটের মাধ্যমে ট্রান্সফার করতে চাওয়া ফাইল Apple সার্ভারে প্রাপকের ডিভাইসে যেতে পারে। AirDrop এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করে, সুতরাং Apple-এর কাছে আপনার ট্রান্সফার করা উপাদানের বিষয়বস্তু ডিক্রিপ্ট করার কোনো পদ্ধতি নেই। Apple আপনার AirDrop ট্রান্সফারের কপি না রাখলেও, Apple নিজেদের পণ্য, পরিষেবা ও প্রযুক্তি আরও ভালো করে তুলতে আপনার AirDrop ব্যবহারের সীমিত তথ্য এমনভাবে রাখতে পারে যে তথ্য ব্যবহার করে আপনাকে শনাক্ত করা যাবে না।
Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা নীতি অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy
2025-12-12