অ্যাপ অ্যানালিটিক্স এবং গোপনীয়তা
আপনার তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি আপনি কী শেয়ার করতে চান তা নির্বাচন করার জন্য অ্যানালিটিক্স তৈরি করা হয়েছে।
অ্যাপ অ্যানালিটিক্স
Apple-এর পার্টনার ও থার্ড পার্টি ডেভেলপারদের, Apple-এর বিভিন্ন পণ্যের সাথে ব্যবহারের জন্য তৈরি করা অ্যাপ, পণ্য ও পরিষেবা উন্নত করতে সাহায্য করতে, Apple এই পার্টনার বা ডেভেলপারদের অ্যানালিটিক্স তথ্যের কিছু অংশ পাঠাতে পারে যা তাদের অ্যাপ, পণ্য ও পরিষেবার জন্য প্রাসঙ্গিক, পাশাপাশি আপনি সেই পার্টনার বা ডেভেলপারের অ্যাপ ও অন্যান্য অনুরূপ অ্যাপ কীভাবে ব্যবহার করছেন তার পরিসংখ্যান পাঠায়। এই সমস্ত অ্যানালিটিক্স তথ্য ও পরিসংখ্যান এমনভাবে একত্রিত করা হয় যাতে এগুলির মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্য শনাক্ত করা যায় না।
আপনি থার্ড-পার্টি অ্যাপ ডেভেলপারদের সঙ্গে কীভাবে অ্যাপ ব্যবহার করেন সে বিষয়ে ক্র্যাশ ডেটা এবং পরিসংখ্যান শেয়ার না করার বিকল্প নির্বাচন করতে পারেন। এটি করতে, সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > অ্যানালিটিক্স এবং উন্নতি অপশনে গিয়ে, ”অ্যাপ ডেভেলপারদের সঙ্গে শেয়ার করুন” বিকল্পটি বন্ধ করুন। “iPhone ও Watch অ্যানালিটিক্স শেয়ার করুন” বিকল্পটি বন্ধ করলে, থার্ড পার্টি অ্যাপ ডেভলেপারের সাথে ক্র্যাশ ডেটা ও পরিসংখ্যান শেয়ার করা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।
এই ফিচারগুলি ব্যবহার করার মাধ্যমে, আপনি Apple এবং তার অধীনস্থ সংস্থা ও এজেন্টদের এই তথ্য পাঠানো, সংগ্রহ, রক্ষণাবেক্ষণ, প্রক্রিয়াকরণ ও ব্যবহার করার জন্য অনুমতি দিতে সম্মত হচ্ছেন।
Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা নীতি অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy
2025-12-12