Apple অ্যাকাউন্ট ও গোপানীয়তা
আপনার তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি আপনি কী শেয়ার করতে চান তা নির্বাচন করার জন্য Apple অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে।
![]()
- আপনি আপনার Apple অ্যাকাউন্ট দিয়ে iCloud-এ সাইন ইন করলে, এই iPhone-এ iCloud, App Store, iMessage ও “অনুসন্ধান”-এর মতো কিছু পরিষেবা সক্রিয় হয়ে যাবে।
- আপনার কন্ট্যাক্ট, ক্যালেন্ডার, ছবি, ডকুমেন্ট, স্বাস্থ্য, অ্যাক্টিভিটি ও অন্যান্য অ্যাপ ডেটাসহ কিছু নির্দিষ্ট ডেটা আপনার তরফ থেকে স্টোর করে রাখতে ও ব্যাকআপ নেওয়ার জন্য Apple-এ পাঠানো হবে।
- এছাড়াও, আপনাকে আরও ভালো পরিষেবা ও সহায়তা প্রদান করার জন্য আপনার ডিভাইস আপনার Apple অ্যাকাউন্টের সাথে যোগ করা হবে।
আপনার Apple অ্যাকাউন্ট এবং সব Apple পরিষেবা একদম প্রথম দিক থেকেই আপনার গোপনীয়তা সুরক্ষিত রাখার কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে। আমাদের পণ্য ও পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা যাতে আরও ভালো হয় শুধুমাত্র সেই জন্যে প্রয়োজনীয় ডেটা সংগ্রহ করতে আমরা আন্তরিকভাবে চেষ্টা করি। যখন আমরা ডেটা সংগ্রহ করি, তখন আমরা মনে করি যে আমরা কী সংগ্রহ করছি এবং কেন আমাদের এটি প্রয়োজন তা জানা আপনার জন্য গুরুত্বপূর্ণ, যাতে আপনি সচেতনভাবে নির্বাচন করতে পারেন।
একটি Apple অ্যাকাউন্ট হল এমন একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট যেটি আপনি iCloud, App Store ও অন্যান্য Apple অনলাইন স্টোর, iMessage ও FaceTime-এর মতো Apple পরিষেবা অ্যাক্সেস করতে ও আপনার সমস্ত ডিভাইস ও ওয়েবে আপনার বিষয়বস্তু অ্যাক্সেস করার জন্য ব্যবহার করেন। • সাইন ইন করার জন্য আপনার ব্যবহার করা তথ্যের পাশাপাশি সমস্ত কন্ট্যাক্ট, পেমেন্ট ও বিশ্বস্ত ফোন নম্বর বা সুরক্ষা সংক্রান্ত প্রশ্নের মতো সুরক্ষার বিবরণসহ আপনার Apple অ্যাকাউন্ট, যেটির ব্যবহার আপনি সমস্ত Apple পরিষেবার জন্য করেন। Apple আপনার ডিভাইসের নাম, সিরিয়াল নম্বর ও অন্যান্য হার্ডওয়্যার আইডেন্টিফায়ার ধরে রাখে যাতে আপনাকে আরও ভালো পরিষেবা ও সহায়তা প্রদান করা যায়, যার মধ্যে আপনার ডিভাইসের ওয়্যারান্টি স্টেটাস দেখানোর সুবিধা ও আপনি কোনো ডিভাইস সক্রিয় করলে পরিষেবা সংক্রান্ত অফারের জন্য আপনার যোগ্যতা পরীক্ষা করা অন্তর্ভুক্ত। account.apple.com ওয়েবসাইটে আপনার Apple অ্যাকাউন্ট পেজে আপনি আপনার Apple অ্যাকাউন্ট তথ্য এডিট করতে পারেন এবং আপনার ডিভাইসগুলি ও ফোন নম্বরের একটি তালিকা দেখতে পারেন।
আপনি আপনার Apple অ্যাকাউন্ট দিয়ে সাইন করলে, এই iPhone-এ iCloud, App Store, iMessage, FaceTime ও “অনুসন্ধান”-এর মতো কিছু পরিষেবা সক্রিয় হয়ে যাবে। প্রতিটি পরিষেবার সাথে আপনার সংশ্লিষ্ট ফোন নম্বরসহ আপনার Apple অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করা হবে, যার ফলে অ্যানালিটিক্স তথ্য জেনারেট হবে যা সেই পরিষেবাগুলি বজায় রাখতে এবং উন্নত করতে ব্যবহার করা যেতে পারে। এছাড়াও, আপনার নির্বাচিত প্রোফাইল ছবি, আপনার কন্ট্যাক্ট, ক্যালেন্ডার, ছবি, ডকুমেন্ট, স্বাস্থ্য, অ্যাক্টিভিটি, Safari ট্যাব ও অন্যান্য অ্যাপ সংক্রান্ত ডেটাসহ আপনার ডিভাইস থেকে কিছু নির্দিষ্ট ডেটা আপনার তরফ থেকে স্টোর করে রাখতে ও ব্যাকআপ নেওয়ার জন্য Apple-এ পাঠানো হবে।
আপনার ডিভাইসটি যে দেশ বা অঞ্চলে রয়েছে তার ভিত্তিতে আপনার ডিভাইসটি আইনগতভাবে কিছু নির্দিষ্ট প্রয়োজনীয় ফিচার ও পরিষেবার জন্য যোগ্য কিনা তা নির্ধারণ করতে Apple আপনার Apple অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত তথ্য সংগ্রহ করে। এছাড়াও আমরা Apple অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত, আপনার দ্বারা ইনস্টল করা অ্যাপের বিষয়ে তথ্য সংগ্রহ করি যার মধ্যে আপনি অ্যাপগুলিকে কোন জায়গা থেকে ইনস্টল করেছেন (যেমন, একটি ওয়েবসাইট বা অ্যাপ মার্কেটপ্লেস) তা অন্তর্ভুক্ত রয়েছে। এই তথ্য আইনগতভাবে প্রয়োজনীয় ফিচার ও পরিষেবা সক্রিয় করার জন্য অ্যাকাউন্টিং, রিপোর্টিং, অ্যানালিটিক্স ও জালিয়াতি শনাক্তকরণের উদ্দেশ্যে সংগ্রহ করা হয়। এছাড়াও, আমরা কিছু ক্ষেত্রে আপনার গোপনীয়তার অধিকারের সাথে সম্পর্কিত বয়সোপযোগী তথ্য প্রদান করার ক্ষেত্রে বাধ্যবাধকতা পালন করার জন্য আপনার Apple অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত বয়স সংক্রান্ত তথ্য ব্যবহার করি।
কিছু দেশ বা অঞ্চলে, আপনি প্রাপ্তবয়স্ক কিনা তা নিশ্চিত করার জন্য আপনাকে ক্রেডিট কার্ড বা সরকারি পরিচয়পত্রের মতো অতিরিক্ত তথ্য জমা দিতে হতে পারে। আপনি বর্তমানে এই ধরনের প্রয়োজনীয়তা রয়েছে এমন কোনো দেশ বা অঞ্চলে রয়েছেন কিনা তা নির্ধারণ করার জন্য আমরা আপনার অ্যাকাউন্টের তথ্য এবং অন-ডিভাইস প্রযুক্তির একটি কম্বিনেশন ব্যবহার করি এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার ইন্টারনেট কানেকশনের IP অ্যাড্রেস ব্যবহার করি। আমরা আইনগতভাবে প্রয়োজনীয় ক্ষেত্রে অতিরিক্ত বয়স-নিশ্চিতকরণ তথ্যে অনুরোধ করি, যাতে আপনি নির্দিষ্ট কিছু কার্যক্রম সম্পাদন করতে পারেন, যেমন App Store থেকে অ্যাপ ডাউনলোড করা, ওয়েব কন্টেন্ট ফিল্টার করা এবং যোগাযোগ সংক্রান্ত নিরাপত্তার মতো অনলাইন নিরাপত্তা ফিচারগুলি নিষ্ক্রিয় করা এবং অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য Apple অ্যাকাউন্ট তৈরি করা। আপনি যখন আপনার সরকারি পরিচয়পত্রের ছবি জমা দেবেন, তখন আপনি যে একজন প্রাপ্তবয়স্ক তা নিশ্চিত করতে এবং প্রতারণা প্রতিরোধ করতে Apple ও এর পরিষেবা প্রদানকারীরা আপনার পরিচয়পত্রের ছবি এবং আপনার Apple অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করবে। মূল্যায়ন সম্পূর্ণ করার জন্য Apple-এর পরিষেবা প্রদানকারীরা অল্প সময়ের জন্য ছবিটি সেভ করে রাখবে, সম্পূর্ণ হয়ে গেলে ছবিটি ডিলিট করে দেওয়া হবে। আপনার বয়স নিশ্চিত করতে আপনার Apple অ্যাকাউন্টে উল্লিখিত তারিখ, পদ্ধতি এবং দেশ বা অঞ্চল সংক্রান্ত তথ্য Apple-এর তরফে স্টোর করা হয়। আপনি কোনো পরিচয়পত্র প্রদান করলে, প্রতারণা প্রতিরোধ ও তা চিহ্নিত করার উদ্দেশ্যে আমরা সীমিত সময়ের জন্য সেই নথি থেকে নির্দিষ্ট কিছু তথ্যের একটি ওয়ান-ওয়ে হ্যাশ স্টোর করি। আমরা স্বেচ্ছায় ক্রেডিট কার্ড অথবা পরিচয়পত্র স্টোর করি না, যদি না আপনি কেনাকাটার জন্য বা ওয়ালেট অ্যাপে ডিজিটাল পরিচয়পত্র ব্যবহার করার মতো অন্য কোনো উদ্দেশ্যে এই ডকুমেন্ট স্টোর করা নির্বাচন করেন।
iCloud এবং গোপনীয়তা
iCloud-এ সাইন ইন করার বিষয়ে
আপনি যখন iCloud ব্যবহার করেন, তখন আপনার ডিভাইসে সংরক্ষিত কিছু ডেটা স্বয়ংক্রিয়ভাবে Apple-এর কাছে পাঠানো এবং সংরক্ষণ করা হবে। এটির মাধ্যমে আপনি আপনার সমস্ত iCloud সক্রিয় থাকা ডিভাইস বা কম্পিউটারে (“ডিভাইস”) আপনার ডেটা স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্সেস করতে পারেন। এই ডেটাতে যা যা অন্তর্ভুক্ত থাকতে পারে:
- কন্ট্যাক্ট
- ক্যালেন্ডার
- রিমাইন্ডার
- বুকমার্ক
- Safari ট্যাব
- স্বাস্থ্য বিষয়ক ডেটা
- হোম ডেটা
- নোট
- Freeform
- ছবি
- Apple Vision Pro অ্যাপ
- ডকুমেন্ট
- ওয়ালেট সম্পর্কিত ডেটা
- কীচেইন ও পাসওয়ার্ড
- আপনার ডিভাইসে ফোন নম্বর
- ডিভাইস ও অ্যাকাউন্ট সেটিংস
- iCloud ব্যবহার করে এমন অন্যান্য Apple অ্যাপ থেকে ডেটা
- iCloud ব্যবহার করে এমন থার্ড পার্টি অ্যাপের ডেটা
এছাড়াও আপনার ডিভাইস পাল্টানো বা রিস্টোর করার প্রয়োজন পড়লে আপনার ডিভাইসে ডেটার সাম্প্রতিক ব্যাক আপ রয়েছে কিনা তা নিশ্চিত করতে iCloud ব্যাকআপ সক্রিয় করা হয়েছে।
আপনি যেকোনো সময়ে আপনার ডিভাইসের সেটিংস থেকে কোন iCloud ফিচার সক্রিয় করা হবে এবং iCloud-এ কোন ডেটা পাঠানো হবে তা অ্যাডজাস্ট করতে পারেন।
iCloud ডেটা সুরক্ষা
iCloud আপনার তথ্য ট্রানজিটে থাকার সময় এনক্রিপ্ট করে, একটি এনক্রিপ্ট করা ফরম্যাটে iCloud-এ স্টোর করে ও অথেন্টিকেশনের জন্য সুরক্ষিত টোকেন ব্যবহার করে সুরক্ষিত রাখে। কিছু নির্দিষ্ট তথ্যের জন্য, Apple এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করে। এর অর্থ হল, ডিজাইন অনুযায়ী আপনি যে ডিভাইস থেকে iCloud-এ সাইন ইন করেছেন, শুধুমাত্র সেই ডিভাইস থেকে আপনিই কেবল এই তথ্য অ্যাক্সেস করতে পারেন। অন্য কোনো পক্ষ, এমনকি Apple-ও, এন্ড-টু-এন্ড এন্ডক্রিপ্টেড তথ্য অ্যাক্সেস করতে পারে না। iCloud ডেটা সুরক্ষার বিষয়ে আরও তথ্যের জন্য এখানে যান: support.apple.com/102651
আপনার ডেটা সংরক্ষণ ও প্রক্রিয়া করার জন্য Apple ও থার্ড-পার্টি উভয়ের ডেটা সেন্টারই ব্যবহার করা যেতে পারে। থার্ড পার্টি ডেটা সেন্টারে সংরক্ষিত ডেটা প্রক্রিয়া করার সময়, এনক্রিপশন “কী” কেবলমাত্র নিরাপদ সার্ভারে চলমান Apple সফ্টওয়্যার দ্বারা এবং শুধুমাত্র প্রয়োজনীয় প্রক্রিয়াকরণ পরিচালনা করাকালীন অ্যাক্সেস করা হয়।
iCloud কীচেইন
iCloud কীচেইনের মাধ্যমে আপনার Safari ওয়েবসাইটের ইউজারনেম ও পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড তথ্য ও Wi-Fi নেটওয়ার্কের তথ্য আপনার সমস্ত ডিভাইসে আপ টু ডেট ও উপলভ্য থাকে। এছাড়াও, এটি Mail, কন্ট্যাক্ট, ক্যালেন্ডার, মেসেজ, Facebook, X, LinkedIn ও অন্যান্য ইন্টারনেট অ্যাকাউন্টের জন্য আপনার ব্যবহার করা অ্যাকাউন্টের তথ্য স্টোর করতে পারে এবং এই তথ্য আপনার সমস্ত ডিভাইসে স্বয়ংক্রিয়ভাবে যোগ করতে পারে।
iCloud কীচেইন-এর মাধ্যমে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করা হয় ও আপনি যে ডিভাইস থেকে iCloud-এ সাইন ইন করেছেন, শুধুমাত্র সেই ডিভাইস থেকে আপনিই যাতে কেবল এই তথ্য অ্যাক্সেস করতে পারেন তাই এটি তৈরি করা হয়েছে। অন্য কোনো পক্ষ, এমনকি Apple ও, আপনার iCloud কীচেইন ডেটা অ্যাক্সেস করতে পারে না। আপনি চাইলে যেকোনো সময় আপনার iCloud সেটিংসে iCloud কীচেইন বন্ধ করতে পারেন।
iCloud ব্যাকআপ
যখন আপনি iCloud ব্যাকআপ ব্যবহার করেন তখন ওই ব্যাকআপের মধ্যে ছবি, ভিডিও, মেসেজ, (iMessage, SMS, ও MMS), স্বাস্থ্য অ্যাপসহ অন্যান্য অ্যাপের ডেটা, লোকেশন সেটিং (যেমন আপনার সেট করা লোকেশনভিত্তিক রিমাইন্ডার), ভিজ্যুয়াল ভয়েসমেল, ডিভাইস সেটিংস, ডিভাইসের বৈশিষ্ট্য এবং আপনার করা সেটিংসের ওপর নির্ভর করে আপনার iOS বা iPadOS ডিভাইস থেকে পাওয়া অন্যান্য ডেটা অন্তর্ভুক্ত থাকতে পারে।
আপনি সেটিংস > [আপনার নাম] > iCloud > স্টোরেজ > ব্যাকআপ অপশনে গিয়ে, ব্যাকআপ বিভাগে আপনার iOS বা iPadOS ডিভাইস নির্বাচন করে আপনি যে অ্যাপের জন্য ব্যাকআপ নিষ্ক্রিয় করতে চান সেই অ্যাপ বন্ধ করার অপশনে ট্যাপ করে iCloud-এর মাধ্যমে আপনার অ্যাপ ডেটার ব্যাকআপ নেওয়া বন্ধ করতে পারেন।
আপনি iCloud সেটিংস-এ গিয়ে iCloud ব্যাকআপ সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে পারেন এবং আপনার কম্পিউটারে আপনার iOS বা iPadOS ডিভাইসে ব্যাকআপ নেওয়ার জন্য Finder (macOS Catalina 10.15 বা এর পরবর্তী ভার্সন) অথবা iTunes (macOS Mojave 10.14 বা এর পূর্ববর্তী ভার্সন) ব্যবহার করতে পারেন। iCloud থেকে আপনার ব্যাক আপ নেওয়া ডেটা সম্পূর্ণভাবে অপসারণ করতে, আপনি iCloud ব্যাকআপ বিকল্পটি বন্ধ করার আগে আপনার নেওয়া প্রতিটি ব্যাকআপ ডিলিট করতে পারেন। অন্যথায়, ব্যাক আপ নেওয়া ডেটা 180 দিন পর্যন্ত সংরক্ষণ করা হবে।
iCloud-এর সাথে ডেটা শেয়ার করা হচ্ছে
আপনি নোট, Pages, Numbers, Keynote, Freeform ও কিছু নির্দিষ্ট থার্ড পার্টি অ্যাপে সার্বজনীনভাবে বা ব্যক্তিগতভাবে ফাইল শেয়ার করার জন্য iCloud ব্যবহার করলে, সেই সমস্ত শেয়ার করা ফাইলের অ্যাক্সেস Apple-এর কাছে থাকবে ও Apple সেগুলি সংরক্ষণ করবে। আপনার শেয়ার ব্যক্তিগত বা সর্বজনীন যাই হোক না কেন আপনার অ্যাকাউন্টের সাথে সংশ্লিষ্ট আপনার নাম এবং পদবি (যদি প্রযোজ্য হয়), আপনার ডিভাইসের ফোন নম্বর এবং শেয়ারিং লিঙ্কে অ্যাক্সেস আছে এমন যে কারো জন্য ফাইলের নামটি উপলভ্য থাকবে। যে অংশগ্রহণকারীদের সাথে ব্যক্তিগতভাবে শেয়ার করা হয়েছে তাদের পরিচয় এমন কোনো ব্যক্তির কাছে প্রকাশ করা হবে না যাদের আমন্ত্রণ জানানো হয়নি বা যারা ব্যক্তিগতভাবে শেয়ার করা বিকল্পটি স্বীকার করেননি।
আপনি কোনো শেয়ার্ড লাইব্রেরি তৈরি করলে বা সেটিতে যোগদান করলে, সকল অংশগ্রহণকারী iCloud-এর মাধ্যমে শেয়ার্ড লাইব্রেরিতে ছবি ও ভিডিও যোগ করতে, এডিট করতে বা ডিলিট করতে পারবেন। শেয়ার করা লাইব্রেরিতে হয় ম্যানুয়ালি অথবা স্বয়ংক্রিয়ভাবে বিষয়বস্তু যোগ করার অনেক পদ্ধতি রয়েছে। আপনি যেভাবে আপনার বিষয়বস্তু শেয়ার করতে চান তা সেটিংস > ছবি > শেয়ার্ড লাইব্রেরি > আপনার iOS বা iPadOS ডিভাইসে “ক্যামেরা থেকে শেয়ার করুন”-এ গিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন।
iCloud ও অ্যাপ
অ্যাপে আপনার প্রদান করা ডেটা ও বিষয়বস্তু সংরক্ষণ করতে কিছু অ্যাপ iCloud-এর ব্যবহার করে, যাতে আপনি আপনার যেসব ডিভাইসে iCloud সক্রিয় আছে তাতে সেই ডেটা অ্যাক্সেস করতে পারেন। অ্যাপটির মাধ্যমে iCloud-এ আপনার কিছু বা সমস্ত ডেটা সংরক্ষণ করার বিকল্প নির্বাচন করা যেতে পারে। থার্ড পার্টি অ্যাপগুলি আপনাকে সন্ধান করার অনুরোধ জানাতে পারে, যাতে সেই অ্যাপ্লিকেশনটি অন্যান্য ব্যবহারকারীরা Apple অ্যাকাউন্ট দিয়ে সার্চ করার সময় আপনার নাম ও পদবি দেখতে পারেন।
আপনি কোনো অ্যাপের iCloud অ্যাক্সেস করার বিকল্পটি বন্ধ করে দিয়ে সেই অ্যাপটিকে iCloud-এ ডেটা সংরক্ষণ করা থেকে আটকাতে পারেন। এটি করতে, সেটিংস > [আপনার নাম] > iCloud অপশনে গিয়ে তালিকাতে দেখানো অ্যাপগুলি বন্ধ করতে ট্যাপ করুন।
Apple পরিষেবা যেটির জন্য iCloud প্রয়োজন
Apple Pay, অ্যাক্টিভিটি শেয়ারিং, হোম, Handoff, ইউনিভার্সাল ক্লিপবোর্ড ও “Apple Watch দিয়ে আনলক করুন”-এর মতো Apple পরিষেবা ব্যবহার করতে আপনাকে আপনার ডিভাইসে iCloud-এ সাইন ইন করতে হবে। Apple হোম অ্যাপে “সুরক্ষিত ক্যামেরা রেকর্ডিং” সেট আপ ও ব্যবহার করার জন্য আপনার যোগ্যতা যাচাই করতে আপনার iCloud প্ল্যান ব্যবহার করে। Apple আপনার ক্যামেরা রেকর্ডিংয়ের বিষয়বস্তু অ্যাক্সেস করতে পারবে না। আপনার সমস্ত iCloud ফিচার ব্যবহার করার দরকার নেই এবং আপনি আপনার ডিভাইসের iCloud সেটিংসে ব্যবহার করতে চান না এমন কোনও iCloud ফিচার বন্ধ করতে পারেন।
iCloud থেকে সাইন আউট করার বিষয়ে
আপনি আপনার iOS বা iPadOS ডিভাইসে বা কোনো পেয়ার্ড Apple Watch-এ iCloud-এর ব্যবহার বন্ধ করতে চাইলে, আপনি সেটিংস > [আপনার নাম]-এ গিয়ে “সাইন আউট করুন”-এ ট্যাপ করে iCloud থেকে সাইন আউট করতে পারবেন। আপনার Mac-এ iCloud-এর ব্যবহার বন্ধ করতে, সিস্টেম সেটিংস > [আপনার নাম] অপশনে গিয়ে 'সাইন আউট করুন’ অপশনে ক্লিক করুন। আপনার Apple অ্যাকাউন্টের পাসওয়ার্ড প্রয়োজন হতে পারে।
আপনার সাথে যোগাযোগ করার বিষয়ে
Apple আপনাকে Apple One-সহ আপনার আগ্রহ থাকতে পারে এমন অন্যান্য Apple পণ্য, পরিষেবা ও অফারগুলির বিষয়ে মেসেজ পাঠাতে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত বিভিন্ন তথ্য ব্যবহার করতে পারে, যেমন আপনার কেনা Apple পণ্য, আপনার ডাউনলোড করা Apple অ্যাপ, আপনার অ্যাকাউন্টে রেজিস্টার থাকা ডিভাইস ও আপনার Apple পরিষেবার সাবস্ক্রিপশন এবং আপনি শিক্ষার্থী হিসাবে নিজেকে যাচাই করিয়েছেন কি না ইত্যাদি। পরিষেবার অফারগুলি পাওয়া যাবে কিনা তা চেক করতে আপনার ডিভাইসের সিরিয়াল নম্বরটি ব্যবহার করা হতে পারে। আপনি কোনো ফ্যামিলি শেয়ারিং গ্রুপে থাকলে, Apple ফ্যামিলি শেয়ারিংয়ের মাধ্যমে আপনার জন্য উপলভ্য পণ্য, পরিষেবা ও অফারের বিষয়ে আপনাকে বার্তা পাঠাতে পারে। আপনি Apple One সাবস্ক্রিপশন কিনলে, আমরা আপনার সাবস্ক্রাইব করা প্রতিটি পরিষেবার ফিচারের বিষয়ে আপনাকে বার্তা পাঠাতে পারি। Apple, Apple One-এর বার্তা ও নিজেদের পরিষেবা উন্নত করতে, আপনার Apple অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকা এইসব বার্তার সাথে আপনার ইন্টার্যাকশন সংক্রান্ত তথ্য সংগ্রহ করে।
ইমেল মার্কেটিং
যদি আপনি ইমেল মার্কেটিং পাওয়ায় সম্মত হন তবে আপনি ইমেলের মাধ্যমে এই যোগাযোগগুলি পেতে পারেন। আপনি আপনার ইমেল অগ্রাধিকার পরিবর্তন করতে পারেন এবং account.apple.com ওয়েবসাইটে গিয়ে অথবা আপনার iOS বা iPadOS ডিভাইসে সেটিংস > [আপনার নাম] > ব্যক্তিগত তথ্য-এ গিয়ে এই ইমেল পাওয়া বন্ধ করতে পারেন।
নোটিফিকেশন
আপনি চাইলে নোটিফিকেশনের মাধ্যমেও এইসব বার্তা পেতে পারেন। আপনার iOS বা iPadOS ডিভাইসে আপনার নোটিফিকেশন সংক্রান্ত প্রাধান্য আপডেট করতে বা নোটিফিকেশন নির্বাচনমুক্ত করতে সেটিংস > নোটিফিকেশন অপশনে যান।
ফ্যামিলি শেয়ারিং
ফ্যামিলি শেয়ারিং-এর মাধ্যমে আপনি ও আপনার পরিবারের গ্রুপ সাবস্ক্রিপশন, কেনাকাটা ও লোকেশন শেয়ার করতে পারেন। ফ্যামিলি অর্গানাইজার ফ্যামিলি গ্রুপের বাচ্চাদের ও কিশোর-কিশোরীদের জন্য “কেনার জন্য জিজ্ঞাসা করো” ও “স্ক্রিন টাইম”-এর মতো অভিভাবকীয় নিয়ন্ত্রণ সেট আপ করতে পারেন। আপনার পরিবার গ্রুপের কোনো সদস্য Apple TV-এর মতো কোনো নির্দিষ্ট Apple ডিভাইসে সাইন ইন করলে, ডিভাইসটি আপনার পরিবারের অন্যান্য সদস্যের Apple অ্যাকাউন্টের নাম ও প্রোফাইলের ছবি দেখানোর মাধ্যমে তাদেরকে যোগ করার পরামর্শ দিতে পারে। ফ্যামিলি শেয়ারিংয়ের বিষয়ে আরও তথ্যের জন্য এখানে যান: www.apple.com/in/legal/privacy/data/en/family-sharing
tvOS এবং থার্ড-পার্টি টিভিতে Apple TV অ্যাপ প্রোফাইল
tvOS এবং নির্দিষ্ট থার্ড-পার্টি টিভিতে Apple TV অ্যাপে আপনার Apple অ্যাকাউন্টের সাথে যুক্ত অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিদের প্রোফাইলসহ অন্যান্য প্রোফাইলও তৈরি করতে পারেন। এই প্রোফাইলগুলি Apple TV অ্যাপের সেই প্ল্যাটফর্মগুলিতে ব্যবহার করা যেতে পারে এবং Apple TV অ্যাপে ব্যক্তিগতকৃত অভিজ্ঞতার জন্য অনুমতি দেওয়া যেতে পারে। যে Apple অ্যাকাউন্টের সাথে প্রোফাইলগুলি যুক্ত করা রয়েছে সেই নির্দিষ্ট অ্যাকাউন্টটি হল “পরিচালনাকারী প্রোফাইল”। আপনার Apple অ্যাকাউন্টের সাথে যুক্ত একটি প্রোফাইল তৈরি করতে আপনার বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। আপনাকে প্রোফাইল তৈরি করার জন্য একটি নাম ও ছবি নির্বাচন করতে হবে এবং এই প্রোফাইলটি কোনো অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির কিনা তা নির্দিষ্ট করতে হবে। প্রোফাইল সেটআপ করার সময় এবং সেটিংসে গিয়ে যেকোনো সময় আপনি আপনার Apple অ্যাকাউন্ট ব্যবহার করে এই প্রোফাইলের মাধ্যমে কেনাকাটা ও ভাড়া নেওয়ার যোগ্যতা নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি Apple TV অ্যাপের জন্য কন্টেন্ট সংক্রান্ত বিধিনিষেধও সেট আপ করতে পারেন। tvOS-এ, সেটিংস > অ্যাপ > TV > কন্টেন্ট সংক্রান্ত বিধিনিষেধ-এ যান, প্রোফাইল নির্বাচন করে ধাপগুলি অনুসরণ করুন।
আপনি যে কন্টেন্ট রেটিং নির্বাচন করেছেন সেটির সাপেক্ষে এই প্রোফাইলটির মাধ্যমে Apple থেকে আপনার কেনা বা ভাড়া নেওয়া কন্টেন্ট এবং আপনার Apple TV সাবস্ক্রিপশন ও Apple TV চ্যানেলগুলি অ্যাক্সেস করতে ও দেখা যেতে পারে। প্রোফাইলটির মাধ্যমে আপনার কানেক্ট করা থার্ড-পার্টি ভিডিও অ্যাপগুলিও অ্যাক্সেস করা যেতে পারে। কিন্তু কন্টেন্ট সংক্রান্ত বিধিনিষেধ শুধুমাত্র Apple TV অ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য।
প্রোফাইল সম্পর্কে Apple যে তথ্য সংগ্রহ ও স্টোর করে সেটি পরিচালনাকারী প্রোফাইলের Apple অ্যাকাউন্টের সাথে যুক্ত। উদাহরণস্বরূপ, এগুলি হলো কোন প্রোফাইল থেকে কী দেখা হচ্ছে, কখন দেখা হয়েছে, কোন ডিভাইসে দেখা হয়েছে এবং কতটা কন্টেন্ট এই প্রোফাইল থেকে দেখা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত প্লেব্যাক অ্যাক্টিভিটি। Apple TV অ্যাপ কীভাবে তথ্য সংগ্রহ করে এবং ব্যবহার করে সেই সম্পর্কে আরও জানতে এখানে যান: www.apple.com/legal/privacy/data/en/apple-tv-app
অপ্রাপ্তবয়স্কের প্রোফাইলের ক্ষেত্রে, সেই প্রোফাইলের ব্যবহারকারীকে Apple TV অ্যাপে বয়সোপযোগী অভিজ্ঞতা দিতে আমরা প্রোফাইলটির সাথে যুক্ত একটি স্থায়ী আইডেন্টিফায়ার সংগ্রহ করব। সেই প্রোফাইলের ব্যবহারকারীকে Apple TV অ্যাপ প্রদান করতে, প্রোফাইল ফিচার ও Apple TV অ্যাপ উন্নত করতে এবং প্রতারণা রোধ ও সুরক্ষার উদ্দেশ্যে আমরা এই আইডেন্টিফায়ার এবং অপ্রাপ্তবয়স্কের প্রোফাইলের অ্যাক্টিভিটি ডেটা (যেমন সার্চ ও ওয়াচ হিস্ট্রি) ব্যবহার করব। এই আইডেন্টিফায়ার এবং সংশ্লিষ্ট তথ্য যাতে অপ্রাসঙ্গিক কোনো উদ্দেশ্যে ব্যবহার বা প্রকাশ করা না হয়, তা নিশ্চিত করতে Apple যথাযথ ব্যবস্থা নেবে।
পরিচালনাকারী প্রোফাইলের অনুমোদন সাপেক্ষে সেটিংস থেকে কোনো প্রোফাইল Apple অ্যাকাউন্ট হিসাবে আপগ্রেড করা যেতে পারে। tvOS-এ, সেটিংস > প্রোফাইল ও অ্যাকাউন্ট অপশনে যান, প্রোফাইলটি নির্বাচন করুন, “Apple অ্যাকাউন্ট হিসাবে আপগ্রেড করুন” নির্বাচন করে ধাপগুলি অনুসরণ করুন। যখন কোনো প্রোফাইল আপগ্রেড করা হয়, তখন সেই প্রোফাইলটি ব্যবহার করে কী দেখা হয়েছে সেই সম্পর্কিত তথ্য এবং কন্টেন্ট দেখার হিস্ট্রি সম্পর্কিত বিবরণ নতুন Apple অ্যাকাউন্টে ট্রান্সফার হবে এবং সেটি আর পরিচালনাকারী প্রোফাইলের সাথে যুক্ত থাকবে না। তবে, যখন কোনো প্রোফাইল আপগ্রেড করা হবে তখন সেই প্রোফাইলের সাহায্যে করা আগের সমস্ত কেনাকাটা, সাবস্ক্রিপশন এবং ভাড়া নেওয়া আইটেম পরিচালনাকারী প্রোফাইলেই বজায় থাকবে এবং সেগুলি প্রোফাইলটির নতুন Apple অ্যাকাউন্টে ট্রান্সফার হবে না বা সেটির সাথে কোনো সম্পর্ক থাকবে না। সেটিংসে গিয়ে পরিচালনাকারী প্রোফাইলের সাহায্যে এই প্রোফাইলটি যেকোনো সময় ডিলিটও করা যেতে পারে। tvOS-এ, সেটিংস > প্রোফাইল এবং অ্যাকাউন্টে যান, প্রোফাইলটি নির্বাচন করে “প্রোফাইল ডিলিট করুন” নির্বাচন করুন। প্রোফাইল ডিলিট হয়ে গেলে সেই প্রোফাইল এবং সেটির কন্টেন্ট দেখার হিস্ট্রি আর পরিচালনাকারী প্রোফাইলের Apple অ্যাকাউন্টে উপলভ্য থাকবে না।
iMessage, FaceTime ও iCloud
যখন আপনি আপনার iPhone-এ আপনার Apple অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করেন তখন আপনি স্বয়ংক্রিয়ভাবে iMessage, FaceTime, iCloud, ও অন্যান্য Apple পরিষেবায় সাইন ইন হয়ে যাবেন। এছাড়াও আপনার ডিভাইসে থাকা ফোন নম্বরটি যাচাই করা হবে ও আপনার Apple অ্যাকাউন্টের সাথে যুক্ত করা হবে। যেসব ব্যক্তিদের সাথে আপনি যোগাযোগ করেন বা ডেটা শেয়ার করেন তারা আপনার Apple অ্যাকাউন্ট বা ফোন নম্বর দেখতে পান এবং সেইসব ব্যক্তিরা আপনার অ্যাকাউন্টে আপনার Apple অ্যাকাউন্ট ও ইমেল অ্যাড্রেস বা ফোন নম্বর ব্যবহার করে আপনার সাথে যোগাযোগ করতে পারেন। কোনো ব্যক্তি কীভাবে আপনার সাথে যোগাযোগ করবেন, তা আপনি সেটিংস > [আপনার নাম] > ব্যক্তিগত তথ্য-এ গিয়ে নির্বাচন করতে পারেন। সেটিংস > মেসেজ-এ গিয়ে ও “iMessage এবং FaceTime ও গোপনীয়তা সম্পর্কে” ট্যাপ করে আপনি iMessage এবং FaceTime ও গোপনীয়তা বিষয়ে আরও জানতে পারেন।
iTunes, App Store ও সঙ্গীত
যখন আপনি আপনার iPhone-এ আপনার Apple অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করেন তখন স্বয়ংক্রিয়ভাবে iTunes Store, App Store, ও Apple Music-এও সাইন ইন হয়ে যাবেন যার ফলে আপনি কেনাকাটা করতে পারেন বা দ্রুত ও সহজে Apple Music ব্যবহার করতে পারেন। আপনি কিনবেন বলে নির্বাচন করেছেন এমন যেকোনো কেনাকাটা আমাদের সিস্টেমে রেকর্ড করা হবে যাতে আপনি সেগুলি যেকোনো সময় পুনরায় ডাউনলোড করতে পারেন। আপনি Apple Music ব্যবহার করলে, আপনার শোনার হিস্ট্রি সংরক্ষিত হতে পারে ও পার্সোনালাইজ করা পরামর্শ প্রদান করতে ব্যবহৃত হতে পারে। Apple Music সেটিং-এ গিয়ে আপনি আপনার গান শোনার হিস্ট্রি শেয়ার না করার বিকল্পটি চয়ন করতে পারেন।
আপনার অঞ্চলে iTunes Match উপলভ্য থাকলে ও আপনি iTunes Match ব্যবহার করলে, iCloud-এর মাধ্যমে আপনার iTunes লাইব্রেরিতে থাকা মিডিয়ার বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে এবং বর্তমানে iTunes Store-এ থাকা উপলভ্য গান মিডিয়ার সাথে মেলানো হবে অথবা যে গানগুলির মিল পাওয়া যায়নি সেগুলি আপলোড করা হবে, এরপর সেই গানগুলি আপনার উপযুক্ত ডিভাইসগুলির মাধ্যমে অ্যাক্সেস করা যাবে।
স্বয়ংক্রিয় সাইন-ইন
আপনার অনুমতি দেওয়া থাকলে, Apple যেকোনো iPhone, iPad বা Apple TV-তে নির্দিষ্ট কিছু সহযোগী থার্ড-পার্টি অ্যাপে আপনাকে স্বয়ংক্রিয়ভাবে সাইন ইন করে দিতে পারে। এর জন্য আপনাকে এইসব ডিভাইসে আপনার Apple অ্যাকাউন্ট দিয়ে সাইন করতে হবে। Apple সেই সহযোগী অ্যাপ থেকে পাওয়া আপনার Apple অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত সাইন-ইন টোকেন স্টোর করে রাখে, যাতে আপনি সব ডিভাইসে সাইন ইন করতে পারেন। আপনি আপনার Apple অ্যাকাউন্টের সেটিংসে গিয়ে, প্রতিটি সহযোগী অ্যাপের জন্য এই স্বয়ংক্রিয় সাইন-ইন ক্যাপাবিলিটি পরিচালনা করতে পারেন। আপনার iOS বা iPadOS ডিভাইসে, সেটিংস > [আপনার নাম] > মিডিয়া ও কেনাকাটা > “কানেক্টেড অ্যাকাউন্ট” অপশনে যান।
পার্টনারদের মাধ্যমে Apple সাবস্ক্রিপশন
আপনার মোবাইল নেটওয়ার্ক প্রোভাইডার বা অন্যান্য Apple পার্টনার যদি Apple পরিষেবার (যেমন Apple One, Apple Music বা Apple TV) সাবস্ক্রিপশন এবং বিনামূল্যের ট্রায়াল অফার প্রদান করে, তাহলে Apple বিনামূল্যের ট্রায়াল বা সাবস্ক্রিপশন শনাক্ত করতে, সাইন ইন করার সময় আপনার অ্যাকাউন্ট যাচাই করতে এবং আপনার Apple অ্যাকাউন্টের সাথে Apple সাবস্ক্রিপশন বা বিনামূল্যের ট্রায়াল সংযুক্ত করার জন্য আপনার ফোন নম্বর বা পার্টনারের শেয়ার করা একটি অনন্য অ্যাকাউন্ট আইডেন্টিফায়ার এবং কিছু ক্ষেত্রে Apple ডিভাইসের সিরিয়াল নম্বর ব্যবহার করবে। আপনি যে আপনার বিনামূল্যের ট্রায়াল বা সাবস্ক্রিপশন সক্রিয় করেছেন সেটি মোবাইল নেটওয়ার্ক প্রোভাইডার বা অংশীদারকে জানানোর জন্য আমরা ফোন নম্বর বা অনন্য অ্যাকাউন্ট আইডেন্টিফাইয়ারও ব্যবহার করব।
পেমেন্ট পদ্ধতি, গিফ্ট কার্ড ও Apple অ্যাকাউন্টের ব্যালেন্সে ফান্ড যোগ করা
App Store, iTunes, Music ও আরও অনেক কিছু থেকে কেনাকাটা করার জন্য আপনাকে আপনার Apple অ্যাকাউন্টে অবশ্যই একটি কার্যকর পেমেন্ট পদ্ধতি যোগ করতে হবে। iOS-এ কোনো পেমেন্ট পদ্ধতি যোগ করতে, সেটিংস > [আপনার নাম] > পেমেন্ট ও শিপিং অপশনে গিয়ে, “পেমেন্ট পদ্ধতি যোগ করুন” অপশনে ট্যাপ করে প্রাসঙ্গিক পেমেন্ট সম্পর্কিত বিস্তারিত বিবরণ যোগ করুন। নিজে তথ্য লিখে বা আপনার পেমেন্ট কার্ডের একটি ছবি তুলে আপনি পেমেন্টের বিবরণ যোগ করতে পারেন। আপনি আপনার পেমেন্ট কার্ডের ছবি তোলার মাধ্যমে পেমেন্ট সংক্রান্ত বিস্তারিত বিবরণ যোগ করার বিকল্প নির্বাচন করলে, আপনার ডিভাইসটি প্রয়োজনীয় ক্ষেত্রগুলি পূরণ করার জন্য ছবি থেকে প্রাসঙ্গিক তথ্য বের করবে, Apple দ্বারা ছবিটি দেখা যাবে না বা সংরক্ষিত হবে না। আপনি যখন নতুন পেমেন্ট কার্ড যোগ করেন, তখন Apple চেক করে দেখে যে সেই পেমেন্ট কার্ডটি অন্য Apple অ্যাকাউন্টের সাথে সংযুক্ত কিনা। যদি তা হয়, তাহলে সেই পেমেন্ট কার্ডটি ইতিমধ্যেই যে Apple অ্যাকাউন্টের ফাইলে রয়েছে সেই অ্যাকাউন্টের হোল্ডারকে Apple জানাতে পারে যে কার্ডটি নতুন Apple অ্যাকাউন্টে যোগ করা হয়েছে। আপনার ব্যক্তিগত তথ্য এবং Apple অ্যাকাউন্টের বিবরণ এই নোটিফিকেশনের অংশ হিসাবে শেয়ার করা হবে না। আপনি যদি এমন কোনো দেশ বা অঞ্চলে থাকেন যেখানে আপনাকে প্রাপ্তবয়স্ক হিসাবে নিশ্চিত করা আমাদের জন্য আবশ্যক এবং আপনি যদি এমন কোনো পেমেন্ট পদ্ধতি যোগ করেন বা আগে থেকেই যোগ করে থাকেন যা থেকে বয়স নিশ্চিত করা যাবে, তাহলে আমরা আপনার Apple অ্যাকাউন্টটি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির অ্যাকাউন্ট হিসাবে চিহ্নিত করতে সেই পেমেন্ট পদ্ধতিটি ব্যবহার করে থাকি।
কেনাকাটা করতে, আইন মেনে চলতে ও জালিয়াতি প্রতিরোধ করার জন্য অ্যাকাউন্ট নম্বর ও মেয়াদ শেষ হওয়ার তারিখসহ আপনার প্রদান করা পেমেন্ট পদ্ধতির বিবরণ Apple সংগ্রহ, স্টোর ও ট্রান্সফার করে। আইন অনুসারে বাধ্যতামূলক ক্ষেত্রে, Apple বা আমাদের পেমেন্ট পার্টনাররা (উদাহরণস্বরূপ, ব্যাঙ্ক বা পেমেন্ট প্রক্রিয়াকরণে জড়িত অন্যান্য প্রতিষ্ঠান) আপনার লেনদেন পদ্ধতি প্রক্রিয়া করতে এবং আইনি প্রয়োজনীয়তা মেনে চলতে সরকারি সংস্থা কর্তৃক জারি করা ব্যক্তিগত পরিচয়পত্রের মতো অতিরিক্ত ব্যক্তিগত তথ্য সংগ্রহ, সংরক্ষণ, এবং ট্রান্সফার করতে পারে। এছাড়াও, আপনি Apple-কে একটি বিলিং ও শিপিং ঠিকানা পাঠাতে পারেন যেটি মার্কেটিং ও অ্যানালিটিক্সের উদ্দেশ্যে, এমনকি আইন অনুসরণ করা এবং প্রতারণা রোধ করার জন্যও ব্যবহার করা হতে পারে।
কোনো পেমেন্ট কার্ড ব্যবহার করার সময়, Apple ভবিষ্যতের কেনাকাটা, রেকারিং লেনদেন বা আপনার অনুমোদিত অন্যান্য ব্যবহারের জন্য আপনার কার্ড নম্বর এবং বিলের তথ্য সংগ্রহ করে রাখতে এবং স্বয়ংক্রিয়ভাবে আপডেট করতে পারে। Apple আপনার আর্থিক প্রতিষ্ঠান বা পেমেন্ট নেটওয়ার্ক থেকে এই তথ্য পেতে পারে ও জালিয়াতি প্রতিরোধ ও ভেরিফিকেশনের জন্য এটি ব্যবহারও করতে পারে।
আপনি Apple Pay সক্রিয় করে থাকলে, Apple আপনার Apple অ্যাকাউন্ট ফাইলে পেমেন্ট পদ্ধতি হিসাবে কোনো Apple Pay পেমেন্ট পদ্ধতি যোগ করার উপযুক্ত কিনা সেটিও চেক করবে ও সেই পেমেন্ট পদ্ধতিগুলি “ওয়ালেটে খুঁজে পাওয়া গেছে” বিভাগের নিচে দেখাবে। আপনি যখন আপনার Apple অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করেন, তখন Apple দ্বারা আপনার Apple অ্যাকাউন্টের ফাইলে উপস্থিত কোনো পেমেন্ট পদ্ধতি Apple Pay-এর জন্য উপযুক্ত কিনা তা চেক করা হতে পারে। যদি তাই হয়, তাহলে আপনার পেমেন্ট সংক্রান্ত তথ্য সুরক্ষিত রাখতে সহায়তা করার জন্য, Apple সেই পেমেন্ট পদ্ধতিটির জন্য Apple Pay সক্রিয় করতে পারে। আপনি যেকোনো সময় সেটিংস > [আপনার নাম] > পেমেন্ট ও শিপিং অপশনে গিয়ে আপনার পেমেন্ট পদ্ধতি পরিবর্তন করতে পারেন।
আপনার Apple অ্যাকাউন্টের সাথে যুক্ত কোনো পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে আপনি একটি Apple গিফ্ট কার্ড কিনতে পারেন এবং Apple-কে একজন প্রাপকের ইমেল অ্যাড্রেস, আপনার নাম ও গিফ্ট কার্ডে মূল্যের পরিমাণ প্রদান করে সেই প্রাপকের সাথে গিফ্ট কার্ডটি শেয়ার করতে পারেন। যদি আপনি মনে করেন তবে একটি মেসেজও লিখতে পারেন। Apple গিফ্ট কার্ড বিক্রয় ও রিডেম্পশনের উদ্দেশ্যে, আইন মেনে চলতে ও জালিয়াতি রোধ করার জন্য প্রাপকের তথ্য ব্যবহার করবে।
এছাড়াও আপনি Apple গিফ্ট কার্ডের অর্থরাশি আপনার Apple অ্যাকাউন্ট ব্যালেন্সে প্রয়োগ করার মাধ্যমে সেটি রিডিম করতে পারেন। যখন আপনি একটি Apple গিফ্ট কার্ড রিডিম করেন তখন গিফ্ট কার্ড সম্পর্কিত তথ্য আপনার Apple অ্যাকাউন্ট ব্যালেন্সের সাথে যুক্ত হবে এবং আইন মেনে চলা ও প্রতারণা রোধ করার জন্য Apple সেই তথ্য ব্যবহার করতে পারে। আপনার দ্বারা রিডিম করা গিফ্ট কার্ডের সংখ্যার মতো গিফ্ট কার্ড রিডেম্পশন সংক্রান্ত কিছু নির্দিষ্ট তথ্য, আপনার রিডেম্পশন সংক্রান্ত অভিজ্ঞতা ও Apple-এর তরফ থেকে আপনার সাথে করা যোগাযোগ ব্যক্তিগতকৃত করতেও ব্যবহার করা যেতে পারে। আপনি ব্যক্তিগতকরণের জন্য গিফ্ট কার্ডের তথ্যের ব্যবহার বন্ধ করতে পারেন। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন, iTunes Store-এ যান, নীচ পর্যন্ত স্ক্রল করুন, Apple অ্যাকাউন্টে ট্যাপ করুন > Apple অ্যাকাউন্ট দেখুন এবং “ব্যক্তিগতকৃত পরামর্শ বন্ধ করুন”-এ ট্যাপ করুন।
আপনার নথিভুক্ত পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার Apple অ্যাকাউন্ট ব্যালেন্সে সরাসরি অর্থ জমা করতে পারেন। যখন আপনি Apple অ্যাকাউন্ট ব্যালেন্সে অর্থ জমা করেন তখন আপনার কাছে রেকারিং ফান্ড বৃদ্ধির জন্য নির্দিষ্ট সময়কাল অন্তর বা স্বয়ংক্রিয়ভাবে অর্থ জমা হবার একটি পদ্ধতি সেট করার অপশন থাকতে পারে। যখন আপনি স্বয়ংক্রিয়ভাবে ফান্ড বৃদ্ধি সেট করবেন তখন Apple-এর তরফ থেকে আপনার ব্যালেন্স বা রেকারিং ফান্ড বৃদ্ধি (উদাহরণস্বরূপ, আপনি তালিকাভুক্ত করার পর প্রাপ্তি স্বীকারের নোটিস, রশিদ এবং রিমাইন্ডার) সম্পর্কে আপনার ডিভাইসে বা ইমেলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করা হবে। আপনি আপনার Apple অ্যাকাউন্ট সেটিংসে যেকোনো সময় স্বয়ংক্রিয় ফান্ড বৃদ্ধি আপডেট বা বন্ধ করতে পারেন।
আপনি একটি গিফ্ট কার্ড রিডিম করার বা আপনার Apple অ্যাকাউন্ট ব্যালেন্সে অর্থ জমা করার পর, আপনার আপডেট করা Apple অ্যাকাউন্ট ব্যালেন্স ওয়ালেটে দেখা যাবে যাতে আপনি Apple Store-এ কেনাকাটা করার জন্য সহজেই আপনার Apple অ্যাকাউন্ট ব্যালেন্স ব্যবহার করতে পারেন।
পেমেন্ট পদ্ধতি, গিফ্ট কার্ড ও নিজের Apple অ্যাকাউন্ট ব্যালেন্সে ফান্ড যোগ করার বিষয়ে আপনার অভিজ্ঞতা উন্নত করতে, Apple আপনার Apple অ্যাকাউন্ট পেমেন্ট সেটিংসের ক্ষেত্রে আপনার দ্বারা করা ক্লিক ও ট্যাপ-সহ আপনার ইন্টার্যাকশনের বিষয়ে নির্দিষ্ট কিছু ডেটা সংগ্রহ করতে পারে।
সাবস্ক্রিপশন ম্যানেজমেন্ট
আপনি আপনার Apple অ্যাকাউন্ট সেটিংসে Apple-এর অ্যাপ-মধ্যস্থ কেনাকাটা সিস্টেম ব্যবহার করে কেনা থার্ড পার্টি পরিষেবা ও Apple পরিষেবায় আপনার সাবস্ক্রিপশন দেখতে ও ম্যানেজ করতে পারেন। আপনার iOS ডিভাইসে, সেটিংস > [আপনার নাম] > “সাবস্ক্রিপশন” অপশনে যান। কোনো অ্যাক্টিভ বা সম্প্রতি অ্যাক্টিভ সাবস্ক্রিপশন বিস্তারিতভাবে দেখতে, পরিচালনা করতে ও বাতিল করতে, সাবস্ক্রিপশনে ট্যাপ করুন। যদি আপনি iCloud ফ্যামিলিতে থেকে থাকেন, তবে আপনি আপনার সাবস্ক্রিপশন আপনার পরিবারের সাথে শেয়ার করতে পারেন, এমনকি আপনার পছন্দ অনুযায়ী আপনার রিনিউয়াল রশিদটিও শেয়ার করতে পারেন। আপনি যখন Apple অ্যাকাউন্টের মাধ্যমে আপনার সাবস্ক্রিপশন দেখেন ও পরিচালনা করেন, সেই সময় আপনাকে কোনো মেসেজ বা অফার প্রদর্শন করার জন্য Apple-কে ডেভেলপারের তরফ থেকে অনুরোধ করা হলে, আপনার দ্বারা সাবস্ক্রিপশন কেনার সময় ডেভেলপারদের কাছে প্রদান করা প্রাপ্ত তথ্য Apple ব্যবহার করতে পারে। ডেভেলপারের হয়ে Apple-এর মাধ্যমে প্রদর্শিত মেসেজগুলির কোনো বিষয়বস্তু Apple স্টোর করে রাখে না বা নিজস্ব কোনো উদ্দেশ্যে ব্যবহার করে না, যদিও মেসেজের জন্য অনুরোধ করা হলে ডেভেলপার এটি বুঝতে পারে যে, আপনি আপনার সাবস্ক্রিপশন পরিচালনা করছেন এবং এর পাশাপাশি কোনো মেসেজ প্রদর্শিত হয়েছে কিনা ও কী ধরনের মেসেজ প্রদর্শন করা হয়েছে, সেই সম্পর্কে Apple তথ্য সংগ্রহ করতে পারে। সাবস্ক্রিপশন ম্যানেজমেন্টের বিষয়ে আপনার অভিজ্ঞতা উন্নত করতে, আপনি আপনার Apple অ্যাকাউন্ট সাবস্ক্রিপশন সেটিংসের অধীনে কী দেখেন, কী ক্লিক ও ট্যাপ করেন সেগুলিসহ আপনার ইন্টার্যাকশন সংক্রান্ত ডেটা সংগ্রহ করতে পারে।
বিদ্যালয় ও ব্যবসায়িক সংস্থা
যদি আপনার Apple অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত ইমেল অ্যাড্রেস Apple School Manager বা Apple Business Manager সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত ডোমেন ব্যবহার করে তবে ডোমেনটি সেই সংস্থার নিয়ন্ত্রণে রয়েছে কিনা তা যাচাই করার পরে Apple আপনার ইমেল অ্যাড্রেস সেই সংস্থার সাথে শেয়ার করতে পারে। আপনাকে আপনার অ্যাকাউন্টটিকে কর্মস্থল বা স্কুলের অ্যাকাউন্টে ট্রান্সফার করার বা আপনার ইমেল অ্যাড্রেস পুনরায় ক্লেম করার মাধ্যমে সংস্থাটির দ্বারা আপনার ইমেল অ্যাড্রেস আপনার Apple অ্যাকাউন্টের সাথে যুক্ত হওয়ার থেকে বাধা দেওয়া হয়। আপনি আপনার অ্যাকাউন্ট ট্রান্সফার করার সিদ্ধান্ত নিলে, Apple যোগ্যতা নির্ধারণ করার জন্য আপনার সাবাস্ক্রিপশন ও কেনাকাটা, পেমেন্ট পদ্ধতি, অবশিষ্ট ব্যালেন্স ও আপনার অ্যাকাউন্ট কোনো ফ্যামিলি শেয়ারিং গ্রুপের অংশ কিনা ইত্যাদির মতো অ্যাকাউন্টের বিভিন্ন বৈশিষ্ট্য চেক করতে পারে। আপনার অ্যাকাউন্টটি উপযুক্ত হলে, আপনি আপনার Apple অ্যাকাউন্ট কোনো কর্মস্থল বা স্কুলের সংস্থা দ্বারা পরিচালিত কর্মস্থল বা স্কুল অ্যাকাউন্টে ট্রান্সফার করার বিকল্প নির্বাচন করতে পারেন, যার মাধ্যমে সংস্থাটি অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত সমস্ত ডেটা অ্যাক্সেস করতে পারে। আপনার অ্যাকাউন্টটি উপযুক্ত না হলে বা আপনি নির্বাচন করতে না চাইলে, আপনাকে আপনার Apple অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত ইমেল অ্যাড্রেস আপডেট করতে হবে। অ্যাকাউন্টের বৈশিষ্ট্যের সম্পূর্ণ তালিকাসহ আপনার অ্যাকাউন্ট ট্রান্সফার করার বিষয়ে আরও তথ্যের জন্য ও আপনার ইমেল অ্যাড্রেস আপডেট করতে এখানে যান: support.apple.com/102159
ব্যবহার সংক্রান্ত ডেটা
এছাড়াও এই পরিষেবা প্রদান করতে ও পরিষেবার গুণমান উন্নত করার জন্য আমরা আপনার iCloud-এর ব্যবহার বিষয়ক ডেটা সংগ্রহ করি। গ্রাহকদের সমস্যা দেখা দিলে সেগুলির সমাধান করতে সহায়তা করার জন্য, এই ডেটার মধ্যে থেকে কিছু ডেটা আপনার Apple অ্যাকাউন্টের সাথে যুক্ত করা হতে পারে। আপনি যে শহর ও দেশ থেকে পরিষেবাটি অ্যাক্সেস করছেন তা নির্ধারণ করার জন্য আপনার IP অ্যাড্রেস ব্যবহার করতে পারি, কিন্তু কখনই তা রেখে দিই না।
অ্যাকাউন্টের সুরক্ষা
আপনার ডেটা সুরক্ষিত রাখতে Apple সবথেকে সেরা সুরক্ষা প্রযুক্তি ব্যবহার করে। Apple অ্যাকাউন্ট, Apple-এর সুরক্ষা সম্পর্কিত ফিচার এবং Apple অ্যাকাউন্ট রিকভারি প্রক্রিয়ার সুরক্ষা ও নির্ভরযোগ্যতা উন্নত ও নিশ্চিত করতে Apple কিছু সীমিত তথ্য সংগ্রহ করে, এটি আপনার Apple অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকতে পারে, এগুলি হলো:
- Apple অ্যাকাউন্টে সাইন-ইন করার সময় আপনি কতবার সফল হয়েছেন বা সমস্যায় পড়েছেন তার সংখ্যা, আপনার কাছে আগে থেকে বিদ্যমান কোনো ডিভাইস কাছাকাছি থাকলে সেটি ব্যবহার করে নতুন ডিভাইস সেট আপ করা, ডিভাইস অপসারণ করা, আপনার Apple অ্যাকাউন্ট সেটিংস আপডেট করা এবং আপনার ডেটা অ্যাক্সেস বা রিকভার করতে আপনার অ্যাকাউন্ট অথেন্টিকেট করার মতো বিষয়
- আপনার রিকভারি কন্ট্যাক্ট এবং রিকভারি কী বা Apple অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত অনুরূপ নিরাপত্তা ও রিকভারি বিবরণ তৈরি ও ব্যবহারের কর্মক্ষমতা এবং নির্ভরযোগ্যতার মূল্যায়ন Apple-এর কাছে আপনার রিকভারি কন্ট্যাক্ট বা রিকভারি কী বিষয়ক তথ্য নেই বা সেগুলিতে অ্যাক্সেস নেই।
- আপনার ডেটার অ্যাক্সেস পুনরুদ্ধার করতে আপনার ডিভাইস পাসকোড বা পাসওয়ার্ড ব্যবহারের কর্মক্ষমতা এবং নির্ভরযোগ্যতার মূল্যায়ন। Apple-এর কাছে আপনার ডিভাইসের পাসকোড বা পাসওয়ার্ড সম্পর্কিত তথ্য নেই বা সেগুলিতে অ্যাক্সেস নেই
- আপনার অ্যাকাউন্ট থেকে ডিভাইস সরানোর প্রক্রিয়া অথবা অ্যাকাউন্ট ও ডেটা রিকভারি ব্যর্থ হওয়ার প্রভাব নির্ধারণ করতে আপনার সমস্ত iCloud ডেটা রিসেট ও ডিলিট করার সাথে সম্পর্কিত বিষয়সমূহ
ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণের জন্য প্রযোজ্য আইনি ভিত্তি
পরিষেবা প্রদানের ক্ষেত্রে প্রয়োজনমতো ও আইনি বাধ্যবাধকতা মেনে চলার জন্য আপনার Apple অ্যাকাউন্ট ও উপরে উল্লিখিত সেই সম্পর্কিত তথ্য সাধারণত Apple-এর সাথে আপনার চুক্তি কার্যকর করতে আমরা ব্যবহার করে থাকি। যেসব ক্ষেত্রে সম্মতি আইনত প্রয়োজনীয়, সেসব ক্ষেত্রে স্থানীয় আইন অনুসারে সেটির জন্য অনুরোধ করা হয়।
যেসব ক্ষেত্রে প্রযোজ্য আইন অনুমতি দেয় সেক্ষেত্রে প্রয়োজনীয়তা অনুসারে আমরা আমাদের বা থার্ড-পার্টির বৈধ স্বার্থের জন্য নিম্নলিখিত বিভাগগুলির ব্যক্তিগত ডেটা প্রক্রিয়া করি, যাতে নিম্নলিখিত বিষয় সম্পর্কে তথ্য অন্তর্ভুক্ত থাকে:
- সাইন ইন করার জন্য আপনার ব্যবহার করা তথ্যের পাশাপাশি সমস্ত কন্ট্যাক্ট, পেমেন্ট ও বিশ্বস্ত ফোন নম্বর বা সুরক্ষা সংক্রান্ত প্রশ্নের মতো সুরক্ষার বিবরণসহ আপনার Apple অ্যাকাউন্ট, যেটির ব্যবহার আপনি সমস্ত Apple পরিষেবার জন্য করেন
- আপনার দ্বারা ইনস্টল করা অ্যাপগুলির পাশাপাশি আপনি অ্যাপগুলিকে কোন জায়গা থেকে ইনস্টল করেছেন (যেমন, একটি ওয়েবসাইট বা অ্যাপ মার্কেটপ্লেস)
- আপনার ডিভাইসটি যে দেশ বা অঞ্চলে রয়েছে তার ভিত্তিতে আপনার ডিভাইসটি আইনগতভাবে কিছু নির্দিষ্ট প্রয়োজনীয় ফিচার ও পরিষেবার জন্য যোগ্য কিনা তা নির্ধারণ করার বিষয়ে
- আপনার ডিভাইসের নাম, সিরিয়াল নম্বর, ও অন্যান্য হার্ডওয়্যার আইডেন্টিফায়ারসহ আপনার ডিভাইস
- আপনার ব্যবহার করা ও সাবস্ক্রিপশন করা বিভিন্ন Apple পরিষেবা, যেমন iCloud, iTunes Store, App Store, Apple Music, এবং Apple One
- পেমেন্টের বিস্তারিত বিবরণের পাশাপাশি অ্যাকাউন্ট নম্বর ও মেয়াদ শেষ হওয়ার তারিখ, বিলিং ও শিপিং ঠিকানা ও গিফ্ট কার্ড রিডেম্পশন সংক্রান্ত তথ্য
এই বিধিসম্মত আগ্রহতে এই বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে:
- আপনাকে ও অন্যান্য ব্যক্তিদের আরও ভালো পরিষেবা ও সহায়তা প্রদান করতে ও অ্যাকাউন্টিং, রিপোর্টিং ও অ্যানালিটিক্সের উদ্দেশ্যে
- আইনগতভাবে প্রয়োজনীয় ফিচার ও পরিষেবার উপলভ্যতা নির্ধারণ করা ও সেগুলিকে সক্রিয় করা
- ইমেল ও Push নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে আগ্রহের হতে পারে এমন অফার আপনাকে পাঠানোর জন্য আপনার ডেটা ব্যবহার করার বিষয়ে
- অফারের জন্য যোগ্যতা চেক করার বিষয়ে
- জালিয়াতি ও অন্যান্য ক্ষতিকারক অ্যাক্টিভিটি প্রতিরোধ করার বিষয়ে
ব্যক্তিগত ডেটা রেখে দেওয়া
আপনি যখন কিছু কেনাকাটা করেন যেমন কোনো সাবস্ক্রিপশন নিলে, আমরা কেনাকাটার সাথে সম্পর্কিত আপনার ব্যক্তিগত ডেটা একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত সংরক্ষণ করি যা প্রযোজ্য আইন অনুযায়ী নির্দেশিত ও ফিনান্সিয়াল রিপোর্টিং-এর সাথে সম্পর্কিত এবং যেটি বিভিন্ন অঞ্চল অনুযায়ী পরিবর্তিত হয়। অধিকাংশ গ্রাহকের জন্য, এর জন্য কমপক্ষে 10 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখার প্রয়োজন পড়ে, কিন্তু চীনের মতো কিছু অঞ্চলের ক্ষেত্রে সংরক্ষণ করে রাখার সময়কাল 30 বছর পর্যন্ত হতে পারে। আমরা iCloud-সম্পর্কিত পরিষেবার সঙ্গে আপনার ইন্টার্যাকশনের রেকর্ডও রেখে দিতে পারি। এই রেকর্ডগুলি সাধারণত 30 দিনের জন্য সংরক্ষণ করে রাখা হয় কিন্তু একত্রিত রূপে তিন বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাতে পারে যদি না আমাদের আইন অনুযায়ী বা আইনি প্রক্রিয়া দ্বারা এগুলিকে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করার প্রয়োজন হয়।
আপনি আপনার Apple অ্যাকাউন্ট ডিলিট করলে, উপরে যেমন বর্ণনা করা হয়েছে, সেইমতো আইনি বাধ্যবাধকতা মেনে চলার জন্য ডিলিট করা অ্যাকাউন্টের রেকর্ড আমরা সংরক্ষণ করি ও অ্যাকাউন্টের নিরাপত্তার বিধিসম্মত স্বার্থের জন্য যতদিন প্রয়োজন ততদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখি। আপনি পরে কোনো নতুন অ্যাকাউন্ট তৈরি করার সিদ্ধান্ত নিলে, আপনি যে অ্যাকাউন্টটি আমাদের ডিলিট করার অনুরোধ জানিয়েছেন সেটির সাথে সম্পর্কিত নয় এমন একটি ইমেল অ্যাড্রেস আপনাকে ব্যবহার করতে হবে। আপনি আপনার অ্যাকাউন্ট তৈরি করার জন্য কোনো ফোন নম্বর ব্যবহার করলে, একই কারণে অন্য একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই ফোন নম্বরটি ব্যবহার করা যাবে না। আপনি যদি কোনো অ্যাকাউন্ট তৈরি করার সময় কোনো প্রাথমিক ইমেল অ্যাড্রেস বা ফোন নম্বর ব্যবহার করে থাকেন তবে আপনি সেটি অপসারণ করতে পারবেন না। এছাড়াও, আদালতে হওয়া কোনো চুক্তি অথবা সমতুল্য কোনো বাধ্যতামূলক পদ্ধতি মেনে চলার জন্য আমাদের কাছে তথ্য সংরক্ষণ করার প্রয়োজন হতে পারে।
যখন আমরা কোনো অ্যাকাউন্ট ডিলিট করে থাকি তখন আপনার অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত সব ব্যক্তিগত ডেটা ডিলিট করে দেওয়ার জন্য আমার যথাসাধ্য চেষ্টা করি। আমরা আপনার ব্যক্তিগত ডেটা ডিলিট করলে, আপনার বিষয়ে কিছু ব্যক্তিগত ডেটা কখনোই আর রিকভার করা যাবে না এবং এছাড়াও নির্দিষ্ট কিছু ব্যক্তিগত ডেটা আমরা অশনাক্তযোগ্য রাখব।
Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা নীতি অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/privacy
2026-05-11