Apple Card এবং গোপনীয়তা

আপনার আবেদন সম্পর্কিত তথ্য Apple, Goldman Sachs এবং কোনো পরিচয় যাচাইকরণ পরিষেবা প্রদানকারী সংস্থার সাথে শেয়ার করা হবে, যা আবেদন প্রক্রিয়াকরণ, পরিচয় যাচাইকরণ এবং জালিয়াতি প্রতিরোধের উদ্দেশ্যে ব্যবহার করা হবে।
 

আপনি যাতে আপনার আর্থিক স্থিতির উপর গুরুত্ব দিতে পারেন, তাই আপনার গোপনীয়তা ও সুরক্ষা সুরক্ষিত রাখার কথা বিবেচনা করে Apple Card তৈরি করা হয়েছে।


Privacy Icon

  • Apple Card-এর অ্যাপ্লিকেশনে আপনার প্রদান করা তথ্য Apple-এর সম্পূর্ণভাবে মালিকানা থাকা একটি সহযোগী সংস্থা এবং Goldman Sachs দ্বারা ব্যবহার করা হবে এবং আপনার পরিচয় যাচাই এবং জালিয়াতি থেকে সুরক্ষিত থাকতে থার্ড-পার্টি পরিচয় যাচাইকরণ পরিষেবা প্রদানকারীর সাথে শেয়ার করা হবে।
  • Goldman Sachs, Apple Card-এর ইস্যুকারী ব্যাঙ্ক ও Mastercard, Apple Card-এর গ্লোবাল পেমেন্ট নেটওয়ার্ক আপনার Apple Card লেনদেন সংক্রান্ত তথ্য প্রাপ্ত করে কিন্তু আপনার লেনদেন সংক্রান্ত তথ্য মার্কেটিং বা বিজ্ঞাপনের জন্য থার্ড পার্টির সাথে শেয়ার বা বিক্রি করে না।
  • আপনার লেনদেনের হিস্ট্রি, যেমন খরচের সারাংশ ব্যবহার করে এমন Apple Card ফিচার অন-ডিভাইসে তৈরি করা হয়। Apple আপনার লেনদেনের ইতিহাস জানে না।

Apple Card-এর জন্য আবেদন করার বিষয়ে

আপনি Apple Card-এর জন্য আবেদন করলে, আপনার পরিচয় যাচাই এবং জালিয়াতি প্রতিরোধ করার জন্য Apple এবং Goldman Sachs Bank USA-এর Salt Lake City Branch (“Goldman Sachs”) আপনার নাম, জন্ম তারিখ, যোগাযোগের তথ্য এবং ডিভাইসের ফোন নম্বর ব্যবহার করবে। এছাড়াও, Goldman Sachs আপনার অ্যাকাউন্ট সেট আপ করার জন্য ও নিরাপত্তার খাতিরে আপনার তথ্য ব্যবহার করে। Goldman Sachs অ্যাকাউন্টের মালিকের আংশিক বা সম্পূর্ণ সোশ্যাল সিকিউরিটি নম্বর ও নাগরিকত্বের দেশ যাচাই করার জন্য থার্ড পার্টি পরিচয় যাচাইকারণ পরিষেবা প্রদানকারী ব্যবহার করে, Apple এই তথ্য পড়তে বা সংরক্ষণ করতে পারে না।

আপনার পরিচয় যাচাই করার জন্য আরও তথ্যের প্রয়োজন হলে, আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা রাজ্যের ইস্যু করা পরিচয়পত্র স্ক্যান করতে বলা হবে। আপনার পরিচয় যাচাই করতে ও জালিয়াতি প্রতিরোধ করার জন্য আপনার পরিচয়পত্রের ছবি সুরক্ষিতভাবে থার্ড পার্টি আইডেন্টিটি ভেরিফিকেশন সার্ভিস প্রোভাইডারের কাছে পাঠানো হয়ে থাকে। Apple আপনার পরিচয় পত্রের ছবি পড়ে না বা সংরক্ষণ করে না, কিন্তু Apple Card আবেদন সংক্রান্ত জালিয়াতি প্রতিরোধ করতে পরিচয় যাচাই করার জন্য আপনার ছবি আইডি থেকে নাম ও ঠিকানা পায়।

এছাড়াও আপনাকে ক্রেডিট দেওয়া উচিত না উচিত নয় ও কত পরিমাণ অর্থ ক্রেডিট হিসাবে দেওয়া উচিত তা নির্ণয় করতে সহায়তা করার জন্য আপনাকে Goldman Sachs-কে আপনার আনুমানিক বার্ষিক আয় বিষয়ক তথ্য প্রদান করতে বলা হতে পারে। Apple আপনার বার্ষিক আয় সংক্রান্ত তথ্য পড়ে না বা সংরক্ষণ করে না।

আপনি Apple Card-এর শর্তাবলি না মেনে নেওয়া পর্যন্ত ক্রেডিট সম্পর্কিত সিদ্ধান্তের বিষয়ে আপনার আবেদন Goldman Sachs-এর কাছে জমা দেওয়া হবে না। আপনার আবেদন প্রক্রিয়া করার জন্য Goldman Sachs-এর অতিরিক্ত তথ্যের প্রয়োজন হলে, আপনার আবেদন বিষয়ক তথ্য আপনার ডিভাইসে সর্বাধিক 30 দিনের জন্য সংরক্ষণ করা হবে। আবেদন প্রক্রিয়া চলাকালীন আপনি কোথাও পজ করে থাকতে পারেন, Apple সেই বিষয়ক তথ্য সংগ্রহ করে ও Apple বা Goldman Sachs আপনার খোলা আবেদনের বিষয়ে মনে করাতে ও সহায়তা প্রদান করার জন্য আপনার সাথে যোগাযোগ করতে পারে।

আপনি লোকেশন পরিষেবা সক্রিয় করলে, আপনি আবেদন জমা দেওয়ার সময় আপনার আনুমানিক লোকেশন সম্পর্কিত তথ্য জালিয়াত প্রতিরোধ করতে Apple ও Goldman Sachs দ্বারা ব্যবহার করা যেতে পারে। ঠিক যেভাবে, আপনি Apple Pay-তে কোনো পেমেন্ট পদ্ধতি যোগ করেন, Apple Card-এর জন্য আবেদন করেন বা সেটি প্রাপ্ত করার সময়, আপনার ডিভাইস সম্পর্কিত তথ্য যেমন কিছু নির্দিষ্ট সেটিংস সক্রিয় রয়েছে কিনা ও ডিভাইস ব্যবহারের ধরন (যেমন, ডিভাইস কত শতাংশ সময় ধরে গতিশীল থাকে বা প্রতি সপ্তাহে কলের আনুমানিক সংখ্যা) ইত্যাদি পরিচয় যাচাই করতে ও জালিয়াতি প্রতিরোধ করতে Apple-কে পাঠানো হতে পারে। এছাড়াও Apple জালিয়াতি প্রতিরোধ করার জন্য আপনার অ্যাপ্লিকেশনের ফোন নম্বরের বিষয়ে আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের থেকে তথ্য প্রাপ্ত করতে পারে।

আপনার আবেদনের অংশ হিসাবে দেওয়া তথ্য অনুযায়ী Goldman Sachs দ্বারা প্রদত্ত কিছু Apple Card প্রোগ্রামের জন্য আপনি উপযুক্ত হতে পারেন। Apple জানতে পারে যে আপনি অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন কিনা ও আপনি আমন্ত্রণ গ্রহণ বা প্রত্যাখ্যান করেছেন কিনা এবং প্রোগ্রাম কার্যকর করার জন্য সেই তথ্য Goldman Sachs-এর সঙ্গে শেয়ার করতে পারে। Apple-এর কাছে আপনার প্রোগ্রামে অংশগ্রহণ করা সম্পর্কিত অন্যান্য বিবরণ থাকবে না।

Apple Card ব্যবহার করা

তথ্যটি Apple-এর দ্বারা Goldman Sachs অথবা Mastercard-কে প্রদান করা হতে পারে, যাতে আপনার Apple Pay-তে Apple Card সক্রিয় করে সেট আপ করতে পারে এবং জালিয়াতি প্রতিরোধ করতে পারে। আপনি যখন Apple Pay-এর সাথে কোনো কার্ড ব্যবহার করেন, তখন সেটি শেয়ার করা তথ্য থেকে পৃথক হয় না এবং এর অংশ হতে পারে।

  • আপনার Apple অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত নাম এবং বিলিং ঠিকানা
  • আপনার Apple অ্যাকাউন্ট, iTunes এবং App Store অ্যাকাউন্ট (যেমন, iTunes-এ আপনার লেনদেনের দীর্ঘ সময়ের হিস্ট্রি আছে কিনা) সম্পর্কিত তথ্য
  • আপনার ডিভাইস সম্পর্কে তথ্য এবং যদি Apple Watch ব্যবহার করেন, তাহলে পেয়ার করা iOS ডিভাইসটি (উদাহরণস্বরূপ, ডিভাইসের আইডেন্টিফায়ার, ফোন নম্বর এবং আপনার ডিভাইসের নাম ও মডেল)
  • আপনি আপনার কার্ড যোগ করার সময় আপনার আনুমানিক লোকেশন (আপনি “লোকেশন পরিষেবা” সক্রিয় করলে)
  • পেমেন্ট কার্ড যোগ করা সংক্রান্ত অ্যাকাউন্ট বা ডিভাইসের হিস্ট্রি
  • আপনি Apple Pay-তে যোগ করেছেন বা যোগ করার চেষ্টা করেছেন এমন পেমেন্ট কার্ড থেকে তথ্য সম্পর্কিত একত্রিত করা পরিসংখ্যান

আপনার কাছে অন্যান্য ডিভাইসে থাকা বা সম্প্রতি ছিল এমন কার্ড সেট আপ করতে সাহায্য করার জন্য, Apple আপনার Apple অ্যাকাউন্টের সাথে কার্ডের রেফারেন্স স্টোর করে যা কার্ড ইস্যুকারী বা পেমেন্ট নেটওয়ার্কের সাথে সিকিউরিটি কোড লেখার পরে কার্ডটি পুনরায় যোগ করতে ব্যবহার করা যেতে পারে। এই Apple Pay ফিচারটি Apple Card-এর সাথে পাওয়া যায়।

Apple Card ব্যবহার করে পেমেন্ট করা

যখন আপনি কোনো অ্যাপে বা ওয়েবে বা Apple Messages for Business-এ Apple Card-এর মাধ্যমে পেমেন্ট করা শুরু করেন, তখন ট্যাক্স এবং শিপিংয়ের খরচ হিসাব করতে, আপনার জিপ কোড, পিন কোড অথবা অন্যান্য সমজাতীয় তথ্যগুলি অ্যাপ, ওয়েবসাইট অথবা মার্চেন্টকে দেওয়ার প্রয়োজন হয়। আপনি পেমেন্ট অনুমোদন করার পর, নির্দিষ্ট ডিভাইসের অ্যাকাউন্ট নম্বর, আপনার শিপিং ঠিকানা বা ইমেল অ্যাড্রেসের মতো মার্চেন্টের অনুরোধ করা অন্যান্য তথ্যও প্রদান করা হয়। মার্চেন্ট তাদের গোপনীয়তা নীতি অনুসারে লেনদেনের সময় আপনার লোকেশন সংক্রান্ত তথ্যসহ আপনার লেনদেনের বিষয়ে আলাদা করে তথ্য একত্রিত করতে ও সেটি ব্যবহার করতে পারে। আপনার ডিভাইসের লোকেশনের অ্যাক্সেস ও ব্যবহার কীভাবে নিয়ন্ত্রণ করবেন সেই বিষয়ে আরও জানতে www.apple.com/in/legal/privacy/data/en/location-services এতে গিয়ে লোকেশন পরিষেবা ও গোপনীয়তা অপশনে যান।

আপনি Apple Pay ব্যবহার করার সময়, আপনার Apple Card নম্বর প্রদান করা হয় না। আপনার পেমেন্টের তথ্য অ্যাপ, ওয়েবসাইট ও Apple Messages for Business-এ সুরক্ষিতভাবে ট্রান্সমিট করার জন্য সেটি এনক্রিপ্ট করে Apple-এ পাঠানো হয়। সেখানে এটি কিছুক্ষণের জন্য ডিক্রিপ্ট করে আবার নির্দিষ্ট মার্চেন্ট “কী” দিয়ে এনক্রিপ্ট করা হয়, যাতে শুধুমাত্র মার্চেন্ট, ডেভেলপার বা তাদের পেমেন্ট প্রসেসর আপনার পেমেন্ট তথ্য ডিক্রিপ্ট করতে পারে। আপনি যখন এমন এক Mac থেকে পেমেন্ট করেন যাতে কোনো কার্ড যোগ করা যায় না, তখন Mac ও অনুমোদিত ডিভাইস Apple সার্ভারের মাধ্যমে একটি এনক্রিপটেড চ্যানেলে যোগাযোগ করে। Apple-এ এই তথ্যের কোনোটিই এমনভাবে সংরক্ষিত হয় না যার মাধ্যমে আপনাকে ব্যক্তিগতভাবে শনাক্ত করা যাবে।

আপনি Apple Card ব্যবহার করলে, আমাদের ইস্যুকারী ব্যঙ্ক ও পেমেন্ট নেটওয়ার্ক পার্টনার — Goldman Sachs ও Mastercard — ও তাদের সার্ভিস প্রোভাইডার মার্চেন্ট, সময় ও টাকার পরিমাণসহ আপনার লেনদেন বিষয়ক তথ্য প্রাপ্ত করে যাতে Apple Card অপারেট করা যায়। Goldman Sachs বা Mastercard কেউই আপনার লেনদেন সম্পর্কিত তথ্য বিজ্ঞাপন বা মার্কেটিংয়ের জন্য থার্ড পার্টির সাথে শেয়ার করে না বা বিক্রি করে না।

Apple স্বতন্ত্র লেনেদেন সম্পর্কিত তথ্য আপনার Apple অ্যাকাউন্টে ডেলিভার ও স্টোর করে ও আপনার লেনদেনের হিস্ট্রি আপনার সমস্ত ডিভাইসে আপ-টু-ডেট রাখে। আপনার লেনদেন এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করে iCloud-এ স্টোর করা হয়, যা খুবই শক্তিশালী ডেটা সুরক্ষা প্রদান করে। আপনার ডেটা আপনার ডিভাইসের জন্য অনন্য তথ্য থেকে প্রাপ্ত “কী” দ্বারা সুরক্ষিত। এছাড়াও আপনার ডিভাইস পাসকোড দিয়ে সুরক্ষা প্রদান করা হয় যা কেবল আপনি জানবেন। আপনার ডিভাইস আপনার লেনদেনের হিস্ট্রি অ্যাক্সেস করতে ও পড়তে পারে, কিন্তু Apple এই তথ্য অ্যাক্সেস করতে পারবে না। আপনার লেনদেনের হিস্ট্রি, যেমন খরচের সারাংশ ব্যবহার করে এমন Apple Card ফিচার অন-ডিভাইসে তৈরি করা হয়।

Apple Card পরিবার

Apple Card-এর গ্রাহক নিজেদের iCloud ফ্যামিলি শেয়ারিং গ্রুপের যোগ্য সদস্যের সাথে নিজেদের Apple Card শেয়ার করতে পারেন। এটি করার জন্য তাদের সেই সদস্যকে সহ-মালিক বা অংশগ্রহণকারী হওয়ার আমন্ত্রণ জানাতে হবে। Apple Card পারিবারিক আমন্ত্রণের স্টেটাস, “ওয়ালেট”-এর অন্তর্ভুক্ত Apple Card পাসের পিছনে সবসময় উপলভ্য। আমন্ত্রণের সময়, কোনো প্রস্তাব রিভিউ করার জন্য প্রস্তুত হলে এবং কোনো এক সহ-মালিক বা অংশগ্রহণকারী কোনো আমন্ত্রণ বা প্রস্তাবের উত্তর দিলে, আমন্ত্রণ পরিচালনা করার জন্য “ওয়ালেট” দ্বারা সহ-মালিক এবং অংশগ্রহণকারীদের অ্যালার্ট পাঠানো হবে।

সহ-মালিকাধীন অ্যাকাউন্ট: সহ-মালিক যোগ করতে, Apple Card গ্রাহকদের উপযুক্ত ফ্যামিলি শেয়ারিং গ্রুপের সেই সদস্যকে নির্বাচন করতে হবে, যাকে তারা সহ-মালিক হিসাবে তাদের অ্যাকাউন্টে যোগ করতে চান। Apple দ্বারা নির্বাচিত ফ্যামিলি শেয়ারিং গ্রুপের সদস্যদের আমন্ত্রণকারীর Apple Card শেয়ার করার ও সহ-মালিকানাধীনের জন্য আমন্ত্রণ পাঠানো হবে। যাদের আমন্ত্রণ করা হয়েছে তাদের কাছে Apple Card অ্যাকাউন্ট না থাকলে, তাদের উপরে বর্ণিত হিসাবে আবেদন তথ্য দিতে হবে। সহ-মালিকানাধীন Apple Card-এর ক্রেডিট লাইন মূল্যায়ন করতে, বিদ্যমান Apple Card গ্রাহকদের বর্তমান আয় সংক্রান্ত তথ্য Goldman Sachs-এ দিতে হবে। যেহেতু দুজন সহ-মালিকই বিদ্যমান Apple Card ব্যালেন্সের জন্য দায়বদ্ধ হবেন তাই বিদ্যমান ব্যালেন্স সম্পর্কিত তথ্য সহ-মালিকানাধীন Apple Card অফারের শর্তাবলির অংশ হিসাবে দেখানো হবে। সহ-মালিকানাধীন অ্যাকাউন্ট তৈরি করা হলে, প্রত্যেক সহ-মালিক Goldman Sachs-এর সাথে যোগাযোগ করে, সেই অ্যাকাউন্টের লেনদেনের হিস্ট্রি সম্পর্কিত তথ্য অ্যাক্সেস করার অনুরোধ করতে পারেন। সাম্প্রতিক লেনদেনও ডিভাইসে উপলভ্য থাকবে। Apple দ্বারা সহ-মালিকানাধীন Apple Card আবেদনকারীকে তাদের সহ-মালিকানাধীন Apple Card-এর অফার রিভিউ করার জন্য প্রস্তুত হলে এবং তাদের সম্ভাব্য সহ-মালিক অফারে প্রতিক্রিয়া জানালে অ্যালার্ট করা হবে। এখন থেকে প্রত্যেক সহ-মালিক এই অ্যাকাউন্টের সমস্ত লেনদেনের তথ্য অ্যাক্সেস করতে পারবেন। উপলভ্য ক্রেডিট, মোট ব্যালেন্স ও ক্রেডিট সীমাসহ ব্যালেন্স সংক্রান্ত বিস্তারিত বিবরণ উভয় সহ-মালিকের কাছে উপলভ্য হবে।

অংশগ্রহণকারীর অ্যাকাউন্ট: কোনো অংশগ্রহণকারী যোগ করতে, Apple Card-এর মালিকদের ফ্যামিলি শেয়ারিং গ্রুপের সেই উপযুক্ত সদস্যকে নির্বাচন করতে হবে, যাকে তারা অংশগ্রহণকারী হিসাবে তাদের অ্যাকাউন্টে যোগ করতে চান। প্রদত্ত তথ্য Apple দ্বারা ফ্যামিলি শেয়ারিং গ্রুপের সদস্যদের সহ-মালিকের Apple Card শেয়ার করার জন্য আমন্ত্রণ পাঠাতে ব্যবহার করা হবে। অংশগ্রহণকারীর বয়স 18 বছরের কম হলে, প্রাপ্তবয়স্ক মালিককে অংশগ্রহণকারীর আইনি নাম ও জন্মের তারিখ যাচাই করতে বলা হবে; অংশগ্রহণকারীর বয়স 18 বছর বা তার বেশি হলে, অংশগ্রহণকারীকে তার আইনি নাম, জন্মের তারিখ ও বাড়ির ঠিকানা যাচাই করতে বলা হবে। 18 বা তার বেশি বয়সী কোনো অংশগ্রহণকারী কনজিউমার রিপোর্টিং এজেন্সি থেকে নিজের ফাইলে অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য যোগ করতে চাইলে, তারা তাদের অংশগ্রহণকারী অ্যাকাউন্ট সেট আপ করার সময় Goldman Sachs-এ নিজের সোশ্যাল সিকিউরিটি নম্বর দিতে পারে। অংশগ্রহণকারী অনবোর্ডিং প্রক্রিয়ায় দেওয়া তথ্য Goldman Sachs-এ এনক্রিপ্ট করা হবে এবং অংশগ্রহণকারী অনবোর্ডিং প্রক্রিয়ায় সম্পন্ন হওয়া পর্যন্ত বা 30 দিন পর্যন্ত Apple দ্বারা স্টোর করা হবে। Apple Card অ্যাকাউন্ট সেট আপ ও ম্যানেজ করতে এবং জালিয়াতি প্রতিরোধ করতে, মালিকের ও অংশগ্রহণকারীর Apple অ্যাকাউন্টসহ অংশগ্রহণকারীর সম্পূর্ণ অনবোর্ডিং তথ্য Goldman Sachs-এ পাঠানো হবে।

মালিক “ওয়ালেট”-এ Apple Card পাসের পিছনে গিয়ে অংশগ্রহণকারীর নাম নির্বাচন করে এবং “ব্যালেন্সের বিবরণ দেখুন” সক্রিয় করে, অংশগ্রহণকারীর সাথে উপলভ্য ক্রেডিট, মোট টাকা ও ক্রেডিট সীমার মতো ব্যালেন্সের বিবরণ শেয়ার করতে পারেন। যেহেতু, মালিকরা ব্যালেন্স সম্পর্কিত সমস্ত লেনদেনের জন্য দায়ী, তাই তারা অন্য মালিক বা অংশগ্রহণকারীর লেনদেনের অ্যাক্টিভিটি দেখতে পারবেন কিন্তু অংশগ্রহণকারীরা শুধুমাত্র তাদের নিজের লেনদেনের তথ্য দেখতে পারবেন। মালিক অংশগ্রহণকারীদের জন্য লেনদেনের সীমাও নির্বাচন করতে পারেন। এটি যেকোনো সময় “ওয়ালেট”-এ তাদের Apple Card পাসের পিছনে গিয়ে, অংশগ্রহণকারীর নাম ও তারপর “লেনদেনের সীমা” নির্বাচন করে পরিবর্তন করা যেতে পারে।

নোটিফিকেশন: মালিক “ওয়ালেট”-এ তাদের Apple Card পাসের পিছনে গিয়ে, সহ-মালিক বা অংশগ্রহণকারীর নাম নির্বাচন করে ও তারপর “নোটিফিকেশন” সক্রিয় বা নিষ্ক্রিয় করে Apple Card ফ্যামিলি অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি সম্পর্কিত নোটিফিকেশন পরিচালনা করতে পারেন। এছাড়া, কোনো নির্দিষ্ট ডলারের বেশি টাকার লেনদেনের মতো কিছু নির্দিষ্ট সীমা পূরণ হলে শুধুমাত্র তখনই মালিক নোটিফিকেশন পাওয়ার অপশনটি বেছে নিতে পারেন। Apple দ্বারা নোটিফিকেশন পরিচালনা করার জন্য নোটিফিকেশনের সেটিংস সম্পর্কিত তথ্য ব্যবহার করা হবে। নোটিফিকেশনের সেটিংস অ্যাকাউন্টের অন্যান্যদের সাথে শেয়ার করা হবে না। লেনদেনের নোটিফিকেশন সক্রিয় করা থাকলে, মালিক একটি Push নোটিফিকেশন পাবেন। নোটিফিকেশনটিতে কেনার তারিখ ও সময়, কেনাকাটার টাকা, মার্চেন্ট ও উপলভ্য হলে লোকেশন দেখা যাবে। যে অংশগ্রহণকারীদের লেনদেনের সীমা রয়েছে, তাদের সম্পর্কিত নোটিফিকেশনে অংশগ্রহণকারীর মোট মাসিক খরচও দেখা যাবে।

Apple Card ও লোকেশন

আপনি যখন Apple Pay-এ Apple Card ব্যবহার করেন, তখন অ্যাড্রেস ও কন্ট্যাক্ট ডেটার মতো উন্নত মার্চেন্ট তথ্য প্রদান করতে, আপনার ডিভাইস থেকে মার্চেন্ট ও লোকেশন সম্পর্কিত তথ্য Apple-এ এমনভাবে পাঠানো হয়, যাতে সেগুলি আপনার সাথে লিঙ্ক করা না যেতে পারে। আপনি যদি ফিজিক্যাল Apple Card ব্যবহার করেন, তাহলে আপনি Apple Maps দ্বারা লেনদেনের জন্য সঠিক মার্চেন্টকে শনাক্ত করার জন্য সাহায্য করতে, আপনার ডিভাইসের লোকেশন ব্যবহার করতে পারেন। ওয়ালেটে আপনার লোকেশন পরিষেবা বিকল্পটি সক্রিয় থাকলে, জালিয়াতি শনাক্ত করতে ও প্রতিরোধ করতে Apple দ্বারা Apple Card-এর আপনার ব্যবহারের সাথে সম্পর্কিত তথ্য, যেমন আপনি কোনো বাস্তবিক Apple Card অর্ডার করেন বা বদলান বা ব্যালেন্স পেমেন্ট স্থির করার এর মতো তথ্য ব্যবহার করা হবে। অন্যথায় Apple আপনার Apple Card ব্যবহার করার সময় আপনার লোকেশন সংগ্রহ করে না। অনলাইন লেনদেনের জন্য, আপনি Apple Card-এর মাধ্যমে পেমেন্ট করলে, Goldman Sachs কোনো থার্ড পার্টি জালিয়াতি-প্রতিরোধ পরিষেবা প্রোভাইডারের থেকে লোকেশন সংক্রান্ত ডেটা প্রাপ্ত করতে পারে, সেই ডেটার ব্যবহার Goldman Sachs শুধুমাত্র জালিয়াতি প্রতিরোধ করার জন্য করবে।

Apple Card ও অ্যানালিটিক্স

Apple Card উন্নত করার জন্য, Apple দ্বারা Apple Card আবেদন প্রক্রিয়া ও ওয়ালেট অ্যাপে Apple Card ফিচারের ব্যবহার সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয় ও সেই তথ্য এমনভাবে স্টোর করা হয় যাতে ব্যক্তিগতভাবে আপনাকে শনাক্ত করা না যায়। এই তথ্যে, আবেদনটি সম্পূর্ণ করতে কত সময় লাগে ও “মাসিক অ্যাক্টিভিটি দেখা”-এর মতো কোন Apple Card-এর ফিচার প্রায়শই ব্যবহৃত হয় তা অন্তর্ভুক্ত। এছাড়াও Apple, অন্যান্য Apple প্রোডাক্ট ও পরিষেবা উন্নত করতে, মার্কেটিংয়ের জন্য ও জালিয়াতি প্রতিরোধ করতে ও সুরক্ষার উদ্দেশ্যে এই তথ্য ব্যবহার করতে পারে।

আর্থিক বিষয় পূর্বানুমানের মতো অভ্যন্তরীণ গবেষণা ও অ্যানালিটিক্সের জন্য, Apple দ্বারা আপনার Apple অ্যাকাউন্টের বিষয়ে তথ্য যেমন আপনার Apple Card আছে কিনা ইত্যাদি তথ্য ব্যবহার করা হতে পারে। এছাড়াও Apple আপনার সাথে Apple-এর সম্পর্ক, যেমন আপনি কোন Apple পণ্য কিনেছেন, আপনার কাছে কতদিন ধরে Apple অ্যাকাউন্ট রয়েছে ও আপনি Apple-এর সাথে কত ঘন ঘন লেনদেন করেন ইত্যাদির মতো তথ্যের ব্যবহার Apple Card উন্নত করার জন্য করতে পারে, এর জন্য সেই Apple মেট্রিক্স শনাক্ত করা হয় যার থেকে Goldman Sachs-এর ক্রেডিটের সাথে সম্পর্কিত সিদ্ধান্ত নির্ণয় করার কাজটি উন্নত করতে সহায়তা করা যেতে পারে। Apple-এর সাথে আপনার সম্পর্ক বিষয়ক কোনো ব্যক্তিগত ডেটা প্রাসঙ্গিক Apple মেট্রিক্স শনাক্ত করার জন্য Goldman Sachs-এর সাথে শেয়ার করা হবে না। আপনি আপনার Apple-এর সঙ্গে সম্পর্ক বিষয়ক এই তথ্যের ব্যবহার বন্ধ করতে পারেন, এটি করার জন্য সাবজেক্ট লাইনে “Apple রিলেশনশিপ ডেটা ও Apple Card” লিখে আমাদের গোপনীয়তা টিমকে dpo@apple.com ইমেল অ্যাড্রেসে ইমেল পাঠাতে পারেন। আবেদনকারী ও কার্ডধারকরা শনাক্ত করা মেট্রিক্স নিজেদের ক্রেডিট অফার আবার মূল্যায়ন বা নিজেদের ক্রেডিট সীমা বাড়ানোর জন্য Goldman Sachs-এর সাথে শেয়ার করার অপশন নির্বাচন করতে পারেন।

Apple Card ও যোগাযোগ

মার্কেটিং মেসেজসহ কোনো মেসেজ আপনার জন্য প্রাসঙ্গিক কিনা তা নির্ধারণ করতে, Apple দ্বারা আপনি Apple Card অ্যাকাউন্টের জন্য আবেদন করেছেন কিনা বা বর্তমানে Apple Card অ্যাকাউন্ট রয়েছে কিনা ইত্যাদির মতো আপনার Apple Card অ্যাকাউন্টের স্টেটাস ব্যবহার করা হতে পারে। কোনো মেসেজ আপনার জন্য প্রাসঙ্গিক কিনা তা নির্ধারণ করতে, Apple দ্বারা আপনার ডিভাইসে মেসেজ পাঠানো হতে পারে যাতে এমন তথ্য ব্যবহার করা হতে পারে যা আপনার বা আপনার ডিভাইসের জানা কিন্তু Apple -এর কাছে অজানা, যেমন লেনদেনের হিস্ট্রি ও লোকেশন। যেমন, Apple আপনার ডিভাইসে এমন মেসেজ পাঠাতে পারে যা এমন লোকজনের জন্য প্রাসঙ্গিক যারা সাধারণত ভ্রমণের সাথে সম্পর্কিত জিনিসপত্র কেনাকাটা করেন। Apple-এর এটি জানার প্রয়োজন পরে না যে আপনি ভ্রমণের জন্য কেনাকাটা করেছেন কিনা — আপনার ডিভাইস আপনার জন্য মেসেজের প্রাসঙ্গিকতা নির্ধারণ করার জন্য আপনার লেনদেনের হিস্ট্রি ব্যবহার করতে পারে। এর দ্বারা আপনার গোপনীয়তা রক্ষা করার সাথে সাথে আপনি যাতে প্রাসঙ্গিক বার্তা পান তা নিশ্চিত করায় সহায়তা পাওয়া যায়। আপনি আপনার ডিভাইসে কোন মেসেজ দেখেন তা Apple জানতে পারে না।

আপনার সাথে সম্পর্কিত করা যাবে না এমন বেনামী ও একত্রিত তথ্য Apple Card সংক্রান্ত মার্কেটিং ও অন্যান্য মেসেজিংয়ের জন্যও ব্যবহার করা যেতে পারে। মার্কেটিং ইমেলে উপস্থিত আনসাবস্ক্রাইব লিঙ্কে ক্লিক করে বা Apple Card-এর জন্য নোটিফিকেশন নিষ্ক্রিয় করে আপনি মার্কেটিং মেসেজ না পাওয়ার বিকল্পটি বেছে নিতে পারেন।

Apple Apps ও ওয়েবসাইট আপনার কাছে Apple Card রয়েছে কিনা তা চেক করতে পারে

Apple অ্যাপ ও ওয়েবসাইট, আপনার কাছে সক্রিয় Apple Pay রয়েছে কিনা তার পাশাপাশি আপনার Apple Card রয়েছে কিনা তা চেক করতে পারে। iOS-এ ও Safari-তে, আপনি আপনার সেটিংস পরিবর্তন করে Apple অ্যাপ ও ওয়েবসাইটগুলিকে আপনার কাছে Apple Card রয়েছে কিনা তা চেক করা থেকে আটকাতে পারেন। iOS-তে, সেটিংস > অ্যাপ > Safari অপশনে যান ও “Apple Pay-এর জন্য চেক করুন” বিকল্পটি বন্ধ করতে ট্যাপ করুন। Mac-এ, Safari > সেটিংস > অ্যাডভান্সড অপশনে গিয়ে “ওয়েবসাইটগুলিকে Apple Pay ও Apple Card চেক করতে দিন” বিকল্পটি নির্বাচনমুক্ত করুন।

Daily Cash

আপনার কাছে Apple Cash থাকলে, আপনার Apple Card Daily Cash-এর বিতরণ একটি লাইসেন্সপ্রাপ্ত অর্থ লেনদেন পরিষেবা Apple Payments Inc. এর মাধ্যমে প্রক্রিয়া করা হয় যা Apple Payments Services LLC-এর একটি সহায়ক কোম্পানি। আপনি ওয়ালেট খুলে, আপনার Apple Cash কার্ডে ট্যাপ করে, তারপর আরও বোতামে ট্যাপ করে তারপর “আপনার ডেটা কীভাবে পরিচালিত হচ্ছে তা দেখুন” বিকল্প ট্যাপ করে Apple Payments Inc. কীভাবে আপনার গোপনীয়তা সুরক্ষিত রাখে, আপনি সেই বিষয়ে আরও জানতে পারেন।

Apple Card সহায়তা

Apple Card সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে, আপনি ওয়ালেট অ্যাপের মাধ্যমে মেসেজ শুরু করে সহায়তা টিমের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার অনুরোধ প্রক্রিয়া করার জন্য Apple দ্বারা আপনার শেয়ার করা ব্যক্তিগত তথ্যসহ যেকোনো তথ্য ব্যবহার করা হবে। আপনার জিজ্ঞাস্য পরিষেবার জন্য Goldman Sachs-কে পাঠানো হলে Apple আপনার ও আপনার জিজ্ঞাসা বিষয়ক তথ্য Goldman Sachs-এর সাথে শেয়ার করবে যাতে আরও ভালো ভাবে আপনাকে সহায়তা করা যায়। Apple সার্ভিসিং-এর জন্য Goldman Sachs-কে পাঠানো কোনো অর্থনৈতিক তথ্য নিজেদের কাছে রাখবে না যার মাধ্যমে আপনাকে ব্যক্তিগতভাবে শনাক্ত করা যাবে। এছাড়াও আপনি আপনার প্রশ্নসহ 877-255-5923 নম্বরে কল করে সরাসরি সহায়তা টিমের সাথে যোগাযোগ করতে পারেন।

আপনার Apple Card অ্যাকাউন্ট বন্ধ করা

আপনি আপনার Apple Card অ্যাকাউন্ট বন্ধ করলে, আপনার Apple Card অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য আপনি ওয়ালেট অ্যাপ থেকে Apple Card অপসারণ না করা পর্যন্ত ওয়ালেটে থাকবে।

আপনার তথ্য আপডেট করার বিষয়ে

আপনি আপনার Apple Card-এর সাথে সম্পর্কিত বিস্তারিত বিবরণ এডিট করে ওয়ালেটে আপনার বিলিং ঠিকানা আপডেট করতে পারেন। এছাড়াও আপনি Goldman Sachs-এর সাথে যোগাযোগ করে আপনার Apple Card অ্যাকাউন্টের তথ্য আপডেট করতে পারেন। Goldman Sachs আপডেট করা Apple Card অ্যাকাউন্টের তথ্য Apple Card পরিষেবা প্রদান করার উদ্দেশ্যে Apple-এর সাথে শেয়ার করতে পারে।

Apple লাইন অফ ক্রেডিট

Apple লাইন অফ ক্রেডিট হল Apple Card-এর একটি ফিচার। আপনি apple.com ওয়েবসাইটে Apple Card-এর জন্য আবেদন জানালে আপনি Apple লাইন অফ ক্রেডিট ফিচার পাওয়ার যোগ্য হতে পারেন ও আপনি যদি কোনো উপযুক্ত Apple ডিভাইসে Apple Card-এর জন্য আবেদন করেন, তাহলে সাধারণত তথ্য যেভাবে প্রক্রিয়া করা হয়, Apple তার থেকে আপনার কিছু তথ্য আলাদাভাবে প্রক্রিয়া করতে পারে।

আপনি apple.com ওয়েবসাইটে Apple Card-এর জন্য আবেদন জানালে ও Apple লাইন অফ ক্রেডিট পাওয়ার যোগ্য হলে আপনার আবেদন সংক্রান্ত তথ্য ওয়েবের মাধ্যমে সংগ্রহ ও জমা করা হবে। পরিচয় যাচাইকরণ ও জালিয়াতি প্রতিরোধ করার জন্য আপনার ডিভাইসের পরিবর্তে আপনার আবেদনের ফোন নম্বর সম্পর্কিত তথ্য Apple-কে পাঠানো হতে পারে। এছাড়াও, Apple আবেদন করার সময় ব্রাউজারের ধরন ও IP অ্যাড্রেস সংগ্রহ করবে ও Apple ও Goldman Sachs জালিয়াতি প্রতিরোধ করতে সেই তথ্য ব্যবহার করবে। আপনি যখন উপযুক্ত ডিভাইসে Apple Card-এর জন্য আবেদন করেন সেই ক্ষেত্রে ছাড়া, আপনার আবেদন প্রক্রিয়া করার জন্য Goldman Sach-এর অতিরিক্ত তথ্যের প্রয়োজন হলে, অতিরিক্ত তথ্য প্রদান করার সময় আপনার আবেদন সম্পর্কিত তথ্য আপনার ডিভাইসে সংরক্ষণ করা হবে না। Apple লাইন অফ ক্রেডিট উন্নত করার জন্য Apple Card-এর Apple লাইন অফ ক্রেডিট ফিচার সম্পর্কিত আবেদন প্রক্রিয়ার সাথে যুক্ত তথ্য Apple দ্বারা সংগ্রহ করা হয়।

Apple লাইন অফ ক্রেডিটের ব্যবহার কেবল Apple-এর সাথে লেনদেন করার জন্য করা যেতে পারে। Apple লাইন অফ ক্রেডিটের সাথে পেমেন্ট করার সময়, Apple আপনার পিন কোড ও সমতুল্য তথ্য, ট্যাক্স ও শিপিং খরচ গণনা সক্রিয় করতে ব্যবহার করে। আপনার লেনদেন প্রক্রিয়া করার জন্য আপনার ভার্চুয়াল পেমেন্ট অ্যাকাউন্ট নম্বর, শিপিং ঠিকানা ও ইমেল অ্যাড্রেস ব্যবহার করা হতে পারে। Apple লাইন অফ ক্রেডিটের জন্য সুনির্দিষ্ট লোকেশন সংক্রান্ত তথ্য ব্যবহার করা হয় না।

Apple আপনার সাথে ইমেলের মাধ্যমে ও Apple-এর সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনার ব্যবহার করা অন্যান্য চ্যানেলগুলির মাধ্যমে যোগাযোগ করতে পারে। Apple Card দিয়ে যেমন শুধুমাত্র আপনি ও আপনার ডিভাইসের জ্ঞাত তথ্য ব্যবহার করে আপনার ডিভাইসে Apple লাইন অফ ক্রেডিটের বিষয়ে মেসেজে পাঠানো হয়, Apple তা করে না। আপনি মার্কেটিং ইমেলে “আনসাবস্ক্রাইব করুন” লিঙ্কে ক্লিক করে Apple লাইন অফ ক্রেডিট মার্কেটিং মেসেজ পাওয়া নির্বাচনমুক্ত করতে পারেন।

Apple Line of Credit সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে, আপনার ব্যক্তিগত ডেটা আপডেট করতে চাইলে বা আপনার অ্যাকাউন্ট বন্ধ করতে চাইলে আপনি 877-255-5923 নম্বরে কল করে সহায়তা টিমের সাথে যোগাযোগ করতে পারেন। কোনো উপযুক্ত ডিভাইসে Apple Card প্রভিশনিং করার পর, “ওয়ালেট অ্যাপের মাধ্যমে মেসেজ পাঠানো শুরু করে সহায়তা সংক্রান্ত কার্যকারিতা” অ্যাক্সেস করা যেতে পারে।

Apple Card ওয়েব পোর্টাল

আপনি আপনার Apple অ্যাকাউন্ট দিয়ে card.apple.com ওয়েবসাইটে সাইন ইন করে Apple Card ওয়েব সার্ভিসিং পোর্টাল ব্যবহার করে Apple Card ও Apple লাইন অফ ক্রেডিট ফিচার পরিচালনা করতে পারেন। পেমেন্ট করতে, আপনি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে তথ্য প্রদান করতে পারেন যেটির থেকে পেমেন্ট করা হবে। এই তথ্য কেবল আপনার পেমেন্ট প্রক্রিয়া করার জন্য ব্যবহার করা হয়। আপনি পোর্টালে যেসব কার্যকলাপ করেছেন, যেমন কোনো পেমেন্টের সময় স্থির করেছেন বা কোনো পেমেন্ট করেছেন কিনা ও সেই তথ্যের ব্যবহার আপনার অনুরোধ সম্পূর্ণ করতে বা সমস্যার সমাধান ও এই ধরনের কোনো কাজ করার জন্য করেছেন কিনা সে বিষয়েও Apple তথ্য সংগ্রহ করবে। Apple আপনার অনুরোধ সম্পূর্ণ করার জন্য, যেখানে প্রয়োজন সেখানে সংগ্রহ করা কিছু নির্দিষ্ট তথ্য Goldman Sachs-এর সাথে শেয়ার করতে পারে। আপনার পোর্টাল ব্যবহার সম্পর্কিত যে তথ্য আপনার সাথে লিঙ্ক করা যাবে না সেই তথ্যের ব্যবহার Apple দ্বারা Apple Card উন্নত করার জন্য করা যেতে পারে।

আরও তথ্য

Apple আপনার Apple Card-এর সাথে সম্পর্কিত তথ্য আইনি প্রয়োজনীয়তা অনুযায়ী বা জালিয়াতি প্রতিরোধ করার জন্য ব্যবহার করতে পারে, এমনকি আপনি আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার পরেও। Apple-এর সাথে আপনার সম্পর্ক বিষয়ক তথ্য Apple দ্বারা আমাদের পরিষেবা প্রোভাইডারের সাথে শেয়ার করা হতে পারে, যারা এই নোটিশ ও Apple-এর নির্দেশ অনুযায়ী তথ্য পরিচালনা করতে বাধ্য, প্রাপ্ত যেকোনো ব্যক্তিগত ডেটা সুরক্ষিত রাখার জন্য যথাযথ সুরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে বাধ্য ও সেই পরিষেবা সম্পূর্ণ হাওয়ার পর যত দ্রুত সম্ভব ব্যক্তিগত ডেটা ডিলিট করে দেওয়া দরকার যদি না সেটিকে আইনি প্রয়োজনে ধরে রাখার প্রয়োজন হয়।

Apple আইনি প্রয়োজনীয়তা অনুসারে ও জালিয়াতি প্রতিরোধ করার জন্য আপনার তথ্য Goldman Sachs-এর সাথে শেয়ার করতে পারে। এছাড়াও জালিয়াতি প্রতিরোধের উদ্দেশ্যে Apple, Goldman Sachs-এর থেকে আপনার বিষয়ে Apple Card সম্পর্কিত তথ্য পেতে পারে। Goldman Sachs আপনার ব্যক্তিগত ডেটা কীভাবে সুরক্ষিত রাখে সেই বিষয়ে আরও জানতে আপনি https://www.goldmansachs.com/privacy-and-cookies এতে গিয়ে তাদের গোপনীয়তা নীতি রিভিউ করতে পারেন। Apple বা তার সহযোগী সংস্থা কোনো ব্যাঙ্ক নয় ও এই নোটিশ Goldman Sachs-এর পক্ষ থেকে আপনাকে পাঠানো কোনো নোটিশের সাথে পাঠানো হয়েছে।

যেসব ক্ষেত্রে Apple এই নোটিশে বর্ণনা করা ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ডেটা কন্ট্রোলার হিসাবে কাজ করে, সেক্ষেত্রে উক্ত অ্যাক্টিভিটি Apple-এর সম্পূর্ণরূপে মালিকানাধীন সহযোগী কোম্পানি, Apple Payments Services LLC দ্বারা প্রদান করা হয়, যদি না অন্যকিছু বলা হয়ে থাকে। Apple Card ব্যবহার করার মাধ্যমে, উপরে যেমন বর্ণনা করা হয়েছে, সেইমতো আপনি Apple এবং এর অধীনস্থ সংস্থা ও এজেন্টদের আপনার তথ্য পাঠানো, সংগ্রহ, রক্ষণাবেক্ষণ, প্রক্রিয়াকরণ ও ব্যবহার করতে অনুমতি দিতে সম্মত হচ্ছেন।

Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা নীতি অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy

2025-12-12