Apple Cash ও Apple Payments Inc. এবং গোপনীয়তা
Apple Cash আপনাকে নিরাপদ ও গোপনীয় পদ্ধতিতে অর্থ পাঠাতে ও প্রাপ্ত করতে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে।
![]()
- আপনি কাকে কত অর্থ পাঠান ও Apple-এর অন্যান্য বিভাগ থেকে আলাদাভাবে আপনার ব্যালেন্স স্টোর করার মাধ্যমে Apple আপনার গোপনীয়তা সুরক্ষিত রাখতে সম্পূর্ণ নিজস্ব সহায়ক সংস্থা Apple Payments Inc তৈরি করেছে।
- আপনি অ্যাপে বা ওয়েবে Apple Cash ব্যবহার করলে, পেমেন্ট প্রক্রিয়া করার জন্য প্রয়োজনীয় তথ্য অ্যাপ বা ওয়েবসাইটের সাথে শেয়ার করা হয়। আপনার প্রকৃত Apple Cash অ্যাকাউন্ট নম্বর মার্চেন্টের সাথে শেয়ার করা হয় না।
- আপনার সাথে আর যোগ করা যাবে না এমন Apple Cash সম্পর্কিত ডেটা Apple দ্বারা Apple Pay ও অন্যান্য Apple পণ্য ও পরিষেবা উন্নত করার জন্য ব্যবহার করা যেতে পারে।
Apple Cash ব্যবহার করে আপনি অন্যান্য লোকজনের সাথে অর্থ লেনদেন করতে পারেন বা উপযুক্ত ব্যবসা থেকে পাওনা টাকা পেতে পারেন ও তাতে সরাসরি পেমেন্ট করতে পারেন।
ব্যক্তি-থেকে-ব্যক্তি পেমেন্ট করার ও Apple Cash ব্যবহার করার বিষয়ে (শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে)
Apple Cash ব্যবহার করে আপনি মেসেজ, ওয়ালেটে ও Siri ব্যবহার করে অন্যান্য ব্যক্তিদের সাথে অর্থ লেনদেন করতে পারেন। আপনি অর্থ পেলে তা আপনার Apple Cash কার্ডে যোগ করা হয়। আপনি স্টোরে, অ্যাপে বা ওয়েবে Apple Pay ব্যবহার করে কেনাকাটা করার জন্য এই অর্থ ব্যবহার করতে পারেন। ব্যক্তি-থেকে-ব্যক্তি পেমেন্ট ও Apple Cash অ্যাকাউন্ট হল, Apple-এর পার্টনার ব্যাঙ্ক Green Dot Bank-এর প্রদান করা পরিষেবা।
Apple Cash সেট আপ করা
আপনি Apple Cash সেট আপ করার সময়, আপনার পরিচয় প্রকাশ পায় এমন তথ্য ও যোগাযোগের তথ্যের পাশাপাশি ক্রেডিট বা ডেবিট কার্ড যোগ করার সময় ব্যবহার করা একই তথ্য Green Dot Bank ও Apple Payments Inc.-এর সঙ্গে শেয়ার করা হতে পারে।
Apple আপনার গোপনীয়তা সুরক্ষিত রাখতে একটি সম্পূর্ণ নিজস্ব সহায়ক ও লাইসেন্সপ্রাপ্ত অর্থ লেনদেন পরিষেবা Apple Payments Inc তৈরি করেছে। আপনার Apple Cash অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য (নাম, ঠিকানা), ব্যালেন্স, লেনদেন করা অর্থরাশি ও আপনি কোন ব্যক্তিকে অর্থ পাঠান সেই বিষয়ক তথ্য Apple Payments Inc. দ্বারা এমনভাবে সংগ্রহ করা হয় যাতে Apple-এর অন্যান্য বিভাগ সেই সম্পর্কে কিছু জানতে না পারে। Apple Payments Inc.-এ সংরক্ষিত আপনার ব্যক্তিগত ডেটা শুধু আপনার অনুবোধ করা পরিষেবা প্রদান করতে, সমস্যার সমাধান করতে, নিয়ন্ত্রণমূলক উদ্দশ্যে বা জালিয়াতি প্রতিরোধ করতে ব্যবহার করা হয়।
এছাড়াও, আপনি Apple Cash বিকল্পটি সক্রিয় করলে বা Apple Cash পরিবার বিকল্পটি সক্রিয় করেছেন কিনা ইত্যাদির মতো Apple Cash পরিষেবা ব্যবহার করলে, Apple Inc. তা জানাতে পারবে। এই তথ্য কেবল আপনি যাতে Apple Cash ও Apple Pay-এর ফিচার খুঁজতে ও ব্যবহার করতে পারেন, তাই ব্যবহৃত হবে।
আপনার পরিচয় যাচাই করার বিষয়ে
আপনার পরিচয় যাচাই করতে ও ব্যাঙ্কিং নিয়মকানুন মেনে চলতে আপনাকে আপনার নাম, ঠিকানা, জন্মতারিখ ও সোশ্যাল সিকিউরিটি নম্বর-সহ অন্যান্য তথ্য ব্যাঙ্ক ও তাদের পরিচয় যাচাইকরণ পরিষেবা প্রদানকারীকে প্রদান করতে বলা হতে পারে। আপনার পরিচয় যাচাই করার জন্য আপনার প্রদত্ত তথ্য, জালিয়াতি প্রতিরোধ করতে ও মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক আইনবিধি মেনে চলার জন্য ব্যবহার করা হয়। আপনার নাম ও ঠিকানা, পার্টনার ব্যাঙ্ক ও Apple Payments Inc. দ্বারা সুরক্ষিতভাবে স্টোর করা হয়। আপনার পরিচয় যাচাই করার প্রয়োজন হলে, আপনাকে সরকারি পরিচয়পত্রের কপির মতো অতিরিক্ত তথ্য প্রদান করতে বলা হতে পারে। এই অতিরিক্ত তথ্য Apple Inc. দ্বারা পড়া যাবে না।
আপনার গোপনীয়তা সুরক্ষিত রাখার সময় জালিয়াতি প্রতিরোধ করতে সহায়তা করার জন্য আপনার ডিভাইস নির্দিষ্ট ডিভাইস ও অ্যাকাউন্ট ব্যবহারের প্যাটার্ন মূল্যায়ন করতে পারে, যেমন স্ক্যামের ইঙ্গিত করে এমন ইভেন্ট বা প্রেরক বা প্রাপকের পরিচয়, এবং জালিয়াতি প্রতিরোধ করতে তৈরি করা ঝুঁকি মূল্যায়ন জেনারেট করতে পারে। অন্তর্নিহিত তথ্য ছাড়া এইসব ঝুঁকি সংক্রান্ত মূল্যায়ন Apple Payments Inc.-এর সাথে শনাক্তকরণযোগ্য হিসাবে শেয়ার করা হয়। এই তথ্য এমনভাবে শেয়ার করা হয় যাতে Apple-এর সাথে আপনাকে লিঙ্ক না করা যেতে পারে। Apple Cash ব্যবহার করার সময় আপনার টাকা সুরক্ষিত রাখতে কোনো জালিয়াতির ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য, অননুমোদিত ব্যবহার প্রতিরোধ করতে ও Apple Cash প্ল্যাটফর্মের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করার জন্য ব্যবহার করা হয় ও নির্দিষ্ট সময়ের জন্য স্টোর করা হয়। উদাহরণস্বরূপ, আপনি যখন Apple Cash ব্যবহার করেন, তখন আপনি Apple Pay-তে একটি কার্ড যুক্ত করার সাথে সাথে আপনার ডিভাইসটি ডিভাইস ব্যবহারের ধরনগুলি মূল্যায়ন করতে পারে (উদাহরণস্বরূপ, ডিভাইসের গতিশীলতার কত শতাংশ সময় স্থায়ী রয়েছে, প্রতি সপ্তাহে কলের আনুমানিক সংখ্যা)। আপনার যোগাযোগের কোনো বিষয়বস্তু সংগ্রহ করা হয়নি। যে সমস্ত সন্দেহজনক কার্যকলাপের জন্য আপনার লেনদেনগুলির আরও যাচাইকরণ প্রয়োজন সেগুলি বজায় রাখা হতে পারে এবং আপনার সাথে সম্পর্কিত হতে পারে। আপনি আপনার Apple Cash কার্ড লেনদেনের হিস্ট্রিতে সন্দেহজনক অ্যাক্টিভিটির কারণে কোনো লেনদেনের আরও বিশ্লেষণের প্রয়োজন হলে তা দেখতে পারেন।
আপনি Apple Cash ব্যবহার করার সময় শেয়ার করা তথ্য
টাকা যোগ করতে অথবা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে আপনি যখন Apple Cash ব্যবহার করেন, তখন আমাদের সহযোগী ব্যাঙ্ক, Apple এবং Apple Payments Inc. আপনার, আপনার ডিভাইস এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য ব্যবহার এবং স্টোর করতে পারে যাতে আপনার লেনদেনটি প্রক্রিয়া করা যায়, জালিয়াতি রোধ করা যায় এবং আর্থিক নির্দেশিকাগুলি মেনে চলা যায়। এই তথ্যটি ক্রেডিট অথবা ডেবিট কার্ড যোগ করার সময় প্রক্রিয়া করা তথ্যের অনুরূপ, কিন্তু এক্ষেত্রে আপনার ডিভাইসের লোকেশন অন্তর্ভুক্ত করা হয় না। আপনি ওয়ালেটের জন্য লোকেশন পরিষেবা সক্রিয় করলে, আপনার ডিভাইস ডিভাইস মধ্যস্থ্য জালিয়াতি প্রতিরোধ মূল্যায়ন গড়ে তুলতে আপনার ডিভাইসের লোকেশন সংক্রান্ত তথ্যের মূল্যায়ন করবে। Apple-এ, অন্তর্নিহিত ডেটা নয়, বরং মূল্যায়নের ফলাফল পাঠানো হবে। জালিয়াতি প্রতিরোধ ও আপনাকে পরিষেবা প্রদানে সহায়তা করতেও আমরা আমাদের সহযোগী ব্যাঙ্ক ও Apple-এর সাথে তথ্য শেয়ার করতে পারি। Apple Payments Inc. সমস্যা সমাধান, জালিয়াতি প্রতিরোধ ও আর্থিক বিধি মেনে চলার জন্য আপনার লেনদেনের ডেটা স্টোর ও ব্যবহার করবে। কোনো আর্থিক লেনদেন আপনার প্রতারণামূলক বলে মনে হলে, আপনাকে প্রতারিত হওয়ার থেকে সুরক্ষিত রাখতে Apple Inc. আমাদের সহযোগী ব্যাঙ্কের থেকে আপনার Apple Cash অ্যাকাউন্ট সম্পর্কিত বিষয়ের তথ্য জানার জন্য অনুরোধ করতে পারে, উদাহরণস্বরূপ, আপনি Apple অ্যাকাউন্টে শেষ কবে সফলভাবে আপনার পরিচয় যাচাই করেছেন। Apple Payments Inc. প্রতারণা প্রতিরোধ করতে এই ডেটা স্টোর করে ব্যবহার করবে।
আপনি মেসেজ বা ওয়ালেটে অর্থ পাঠানোর বা অর্থের অনুরোধ করলে, আপনি যে সমস্ত লোকজনের সাথে লেনদেন করেন তাদেরকে আপনার ইমেল অ্যাড্রেস ও বা ফোন নম্বর দেখানো হবে। মেসেজ বা ওয়ালেট থেকে পাঠানোর বা অনুরোধ করার সময় দেখানো কন্ট্যাক্টের তথ্য নির্বাচন বা পরিবর্তন করতে সেটিংস > অ্যাপ > মেসেজ > পাঠান ও গ্রহণ করুন অপশনে যান। আপনি কোনো ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করলে, আপনার অ্যাকাউন্ট নম্বর ও রাউটিং নম্বরসহ আপনার ব্যাঙ্ক সম্পর্কিত তথ্য, ভবিষ্যতে ট্রান্সফার করার কাজটিকে সহজ বানানোর জন্য iCloud কীচেইন-এ স্টোর করা হবে। এই তথ্যটি এনক্রিপ্ট করা আছে ও Apple বা Apple Payments Inc এই তথ্য পড়তে পারবে না।
একটি “Tap to Cash” লেনদেন শুরু করার জন্য আপনি আপনার ডিভাইসে ডিসপ্লে নাম ও ছবি ও লেনদেন করা অর্থরাশি কনফিগার করতে পারেন, অর্থরাশি অনুমোদন করতে পারেন ও তারপর ডিভাইস-টু-ডিভাইস কানেকশন স্থাপন করার জন্য প্রাপকের ডিভাইসের কাছাকাছি আপনার ডিভাইস ধরে রাখতে পারেন। কানেকশন স্থাপন করা হলে, আপনার ডিভাইসের মাধ্যমে আপনার দ্বারা কনফিগার করা ডিসপ্লে নাম ও ছবি ও লেনদেনের পরিমাণ সরাসরি প্রাপকের ডিভাইসের সাথে শেয়ার করা হবে। তারপর প্রাপকের কাছে পেমেন্ট রিভিউ করার বা গ্রহণ করার কোনো সুযোগ থাকে। স্বীকার করা হলে, প্রাপকের অনুমোদন ও তার কনফিগার করা ডিসপ্লে নাম ও ছবি এনক্রিপ্ট করা হয় ও আপনার ডিভাইসের সাথে পুনরায় শেয়ার করা হয়। এরপরে সম্পূর্ণভাবে অনুমোদিত লেনদেনের বিস্তারিত বিবরণ প্রক্রিয়া করার জন্য আপনার ডিভাইস থেকে Apple Pay সার্ভারে পাঠানো হয়।
ডাইরেক্ট পেমেন্ট ও বিতরণ
Apple Cash সেই সমস্ত অংশগ্রহণকারী ব্যবসাকে অনুমতি দেওয়ার জন্য Apple Payments Inc. ব্যবহার করে যাদেরকে আপনি আপনার Apple Cash অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর অনুমতি দিয়েছেন। এছাড়াও Apple Payments Inc. ডাইরেক্ট পেমেন্ট পরিষেবা প্রদান করে, যার সাহায্যে আপনার অনুমোদিত নির্দিষ্ট কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানকে পেমেন্ট করতে আপনি আপনার Apple Cash অ্যাকাউন্টে উপলভ্য টাকার ব্যবহার করতে পারেন।
আপনি পাওয়া অর্থ বা সরাসরি পেমেন্ট করা সম্পর্কে তথ্য Green Dot Bank এবং Apple Payments Inc. শুধুমাত্র আপনার অনুরোধ করা পরিষেবা প্রদান করতে, সমস্যা সমাধান করতে, প্রযোজ্য আইন মেনে চলতে এবং এই লেনদেনের জন্য জালিয়াতি প্রতিরোধ করতে ব্যবহার করে। Apple Payments Inc. সন্দেহজনক হিসাবে ফ্ল্যাগ করা লেনদেনসহ লেনদেনের রেকর্ড ফেডারেল ও রাজ্যের আইনের প্রয়োজনীয়তা অনুসারে সর্বাধিক পাঁচ বছরের জন্য নিজেদের কাছে রাখে।
যেকোনো রেকারিং বা মার্চেন্ট দ্বারা শুরু করা সাবস্ক্রিপশনের মতো অন্যান্য চার্জ আপনার দ্বারা অনুমোদিত কিনা তা নিশ্চিত করতে, আপনি অংশগ্রহণকারী মার্চেন্টদের রেকারিং বা মার্চেন্ট দ্বারা শুরু করা চার্জের জন্য পেমেন্ট পদ্ধতি হিসাবে Apple Cash ব্যবহার করার বিকল্প নির্বাচন করলে Green Dot Bank ও Visa এই ধরনের চার্জের ক্ষেত্রে ব্যবহার করার জন্য Apple Pay-এর মার্চেন্ট টোকেন ফিচার ব্যবহার করে মার্চেন্ট-নির্দিষ্ট অ্যাকাউন্ট নম্বর অনুমোদন ও জেনারেট করবে। শুধুমাত্র সেই ব্যবসায়ী-নির্দিষ্ট অ্যাকাউন্ট নম্বরটি নির্দিষ্ট অংশগ্রহণকারী ব্যবসায়ী দ্বারা লেনদেন অনুমোদনের জন্য ব্যবহার করা যেতে পারে যেটিতে আপনার দ্বারা কোনো নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন হয় না। কোন কোন মার্চেন্ট আপনার ব্যবসায়ী নির্দিষ্ট অ্যাকাউন্ট নম্বরের সাথে যুক্ত তা Apple জানবে, কিন্তু আপনি কী কিনেছেন বা আপনি কেনাকাটার জন্য কত টাকা খরচ করেছেন তা জানতে পারবে না। আপনি কার্ডের বিস্তারিত দেখার জন্য আপনার Apple Cash কার্ডে ট্যাপ করে ও “আরও” বাটনে ট্যাপ করে ওয়ালেটে আপনার Apple Cash ব্যবসায়ী নির্দিষ্ট অ্যাকাউন্ট নম্বর পরিচালনা করতে পারেন।
আপনি Apple Cash-এর ব্যবহার কোনো বন্ধুকে রেকারিং পেমেন্ট করার জন্য বা আপনার Apple Cash ব্যালেন্স স্বয়ংক্রিয়ভাবে রিলোড করার জন্য করলে, Apple Cash রেকারিং লেনদেন সুরক্ষিতভাবে অনুমোদন করার জন্য আপনার Apple Pay ডেবিট কার্ড(গুলি)-এর সাথে সম্পর্কিত মার্চেন্ট টোকেনের জন্য অনুরোধ করে বা স্টোর করে। Apple-এর প্রযুক্তি ব্যবহার করে মার্চেন্ট টোকেন জেনারেট করা হয়, তাই আপনি রেকারিং পেমেন্ট বা অটো-রিলোড সেট আপ করেছেন কি না ও সেগুলির পরিমাণ Apple জানতে পারবে। কিন্তু, আপনি কার সাথে লেনদেন করছেন বা আপনার পেমেন্টের সাথে জড়িত মেমো সম্পর্কে জানতে পারবে না।
আপনার Apple Cash অ্যাকাউন্ট বন্ধ করা
আপনি আপনার Apple Cash অ্যাকাউন্ট বন্ধ করে দিলে, জালিয়াতি প্রতিরোধ করতে, লেনদেনের হিস্ট্রি সমেত অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য আইনি প্রয়োজনীয়তা অনুসারে রেখে দেওয়া হবে।
Apple Cash পরিবার
ফ্যামিলি শেয়ারিং সক্রিয় থাকলে, একজন ফ্যামিলি অর্গানাইজার 18 বছরের কম বয়সী, এমনকি 13 বছরের কম বয়সী কোনো সদস্যকে Apple Cash ব্যবহার করার অনুমতি দিতে পারেন। Apple দ্বারা Apple Cash ফ্যামিলি অনবোর্ডিং ফ্লোতে দেওয়া তথ্য ব্যবহার করা হবে এবং সেই তথ্য চাইল্ড অ্যাকাউন্ট তৈরি করতে, Green Dot Bank-এর সাথে শেয়ার করা হবে। অ্যাকাউন্ট তৈরি করতে, জালিয়াতি রুখতে ও আইন মেনে চলার জন্য, Apple Cash অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যও Green Dot Bank-এর সাথে শেয়ার করা হবে।
মেসেজের মাধ্যমে বাচ্চা কাকে টাকা পাঠাতে পারবে, ফ্যামিলি অর্গানাইজার তা সীমিত করতে পারবেন; যে কেউ চাইল্ড অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে। ফ্যামিলি অর্গানাইজারের নির্বাচন প্রয়োগ করার জন্য Apple দ্বারা বিধিনিষেধ স্টোর করে রাখা হবে। ফ্যামিলি অর্গানাইজার শিশুর Apple Cash অ্যাকাউন্ট সেটিংস যেকোনো সময় ওয়ালেটে তার Apple Cash কার্ডে ট্যাপ করে, ফ্যামিলি শেয়ারিং সেটিংস > ফ্যামিলি শেয়ারিং > Apple Cash বিকল্প নির্বাচন করে ও শিশুর নাম ট্যাপে করে দেখতে বা পরিবর্তন করতে পারেন।
ফ্যামিলি অর্গানাইজার, পিতা-মাতা ও আইনি অভিভাবক চাইল্ড অ্যাকাউন্টের ব্যালেন্স এবং সম্পূর্ণ লেনদেনের হিস্ট্রি দেখতে পারবেন। এছাড়া, কোন দিন, কোন ব্যক্তির সাথে কত টাকার লেনদেন করা হয়েছে তাও দেখতে পাবেন। উপলভ্য হলে, মেসেজে লেনদেনের মেমো ফিল্ডে প্রদান করা বর্ণনার মতো লেনদেন সংক্রান্ত অতিরিক্ত বিবরণও দেখানো যেতে পারে। শিশুর অ্যাকাউন্টের লেনদেনের হিস্ট্রি দেখতে, “ওয়ালেট”-এ Apple Cash কার্ডে ট্যাপ করে ফ্যামিলি শেয়ারিং সেটিংস > ফ্যামিলি শেয়ারিং > Apple Cash > [শিশুর নাম] > লেনদেন নির্বাচন করুন।
13 বছর বা তার বেশি বয়সী শিশুরা নিজেদের Apple Cash অ্যাকাউন্টে ফান্ড লোড করতে পারেন। কোনো টাকার পরিমাণ যোগ করা হলে তা অ্যাকাউন্টের মালিক দেখতে পাবেন।
বাচ্চার বয়স 18 বছর পূর্ণ হলে, তারা নিজের লিঙ্ক করা অ্যাকাউন্টের মালিকানা পাওয়ার অনুরোধ করতে পারে এবং সেটি একটি নিজস্ব একক মালিকানাধীন Apple Cash অ্যাকাউন্টে আপগ্রেড করতে পারে। আপগ্রেড করার পর, ফ্যামিলি অর্গানাইজার ও পিতা-মাতা বা আইনি অভিভাবক চাইল্ড অ্যাকাউন্ট ও অতীতের বা ভবিষ্যতের কোনো Apple Cash লেনদেনের তথ্য আর অ্যাক্সেস করতে পারবেন না। আপগ্রেড করা অ্যাকাউন্টে আপগ্রেডের আগে করা লেনদেনের তথ্য দেখা যাবে।
শিশু পরিবার ছেড়ে বেরিয়ে গেলে, লিঙ্ক করা শিশুর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে ও সেই অ্যাকাউন্টের বিষয়ে তথ্য উপরে “আপনার Apple Cash অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়ে” বিভাগে যেভাবে বর্ণনা করা রয়েছে সেভাবে পরিচালনা করা হবে।
Apple কীভাবে বাচ্চাদের ব্যক্তিগত ডেটা সম্পর্কিত তথ্য ব্যবহার করে তা এই ওয়েবসাইটের “বাচ্চাদের জন্য পারিবারিক গোপনীয়তা সংক্রান্ত তথ্য” দেখুন: www.apple.com/legal/privacy/parent-disclosure
অন্যান্য
উপরে বর্ণিত সরাসরি পেমেন্ট বা বিতরণ ফিচার Apple Payments Inc. দ্বারা প্রদান করা হয় ও তারা সম্পর্কিত ব্যক্তিগত ডেটা প্রক্রিয়া করার জন্য দায়বদ্ধ। অন্যান্য Apple Cash প্রযুক্তিগত পরিষেবাগুলি Apple-এর সম্পূর্ণ নিজস্ব সহযোগী কোম্পানি, Apple Payments Services LLC দ্বারা প্রদান করা হয়।
আপনি যদি আপনার আর্থিক প্রতিষ্ঠানে Apple Cash-এর কোনো জালিয়াত লেনদেনের অভিযোগ করেন, তাহলে আপনার জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য Green Dot Bank দ্বারা Apple-কে IP অ্যাড্রেস, Apple অ্যাকাউন্ট, টেলিফোন নম্বর ও ডিভাইস আইডেন্টিফায়ারের মতো নির্দিষ্ট তথ্য যা বিরোধ লেনদেনটির সাথে সম্পর্কিত, সেগুলি Green Dot Bank-এর সাথে শেয়ার করতে বলা হতে পারে। জালিয়াতি প্রতিরোধ করতে, Green Dot Bank দ্বারা এই লেনদেন সম্পর্কিত তথ্য আপনার আর্থিক প্রতিষ্ঠান ও পেমেন্ট নেটওয়ার্ক (যেমন, Visa বা American Express)-এর সাথে শেয়ার করা হতে পারে। Green Dot Bank দ্বারা আপনার ব্যক্তিগত ডেটা কীভাবে সুরক্ষিত রাখা ও শেয়ার করা হয় তা জানতে এখানে গিয়ে তাদের গোপনীয়তা নীতি দেখুন: https://applecash.greendot.com/privacy
Apple Cash-এর উন্নতিতে সাহায্য করতে, Apple দ্বারা আপনার Apple Cash-এর ব্যবহার সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয় এবং সেই তথ্য এমন ভাবে স্টোর করা হয় যাতে সেগুলি দ্বারা আপনাকে শনাক্ত না করা যেতে পারে। এছাড়াও Apple, অন্যান্য Apple প্রোডাক্ট ও পরিষেবা উন্নত করতে, মার্কেটিংয়ের জন্য ও জালিয়াতি প্রতিরোধ করতে ও সুরক্ষার উদ্দেশ্যে এই তথ্য ব্যবহার করতে পারে। এছাড়াও Apple, Green Dot Bank থেকে কিছু নির্দিষ্ট অশনাক্তকৃত Apple Cash সংক্রান্ত তথ্য অ্যাক্সেস করতে পারে ও সেই তথ্য বিজনেস অ্যানালিটিক্সের জন্য ও Apple Cash ও সম্পর্কিত পরিষেবা উন্নত করতে ব্যবহার করতে পারে।
নোটিশটিতে যেমন বর্ণনা করা হয়েছে এবং Apple-এর গোপনীয়তা নীতি অনুযায়ী অথবা আইনি প্রয়োজনীয়তা মেনে যে উদ্দেশ্যে Apple ব্যক্তিগত ডেটা সংগ্রহ করেছে, তা পূরণ না হওয়া পর্যন্ত Apple ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করতে পারে। সংরক্ষিত রাখার সময়কাল মূল্যায়ন করার সময়, আমরা প্রথমেই সাবধানে পরীক্ষা করে দেখি যে সংগৃহীত ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করার প্রয়োজন আছে কিনা এবং যদি তা করার প্রয়োজন হয়, তাহলে আইন অনুসারে অনুমোদিত স্বল্পতম সময়ের জন্য ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করে রাখি।
Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা নীতি অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy
2026-05-11