Apple Games ও গোপনীয়তা
আপনার তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি আপনি কী শেয়ার করতে চান তা নির্বাচন করার জন্য Apple Games তৈরি করা হয়েছে।
![]()
- আপনাকে Apple Games অ্যাপের পরিষেবা প্রদান করতে আপনার সম্পর্কে App Store, Apple Arcade ও Game Center-সহ আপনার ডিভাইস থেকে বিভিন্ন তথ্য Apple একত্রিত করে।
- ফিচার তৈরি করতে এবং পার্সোনালাইজড অভিজ্ঞতা প্রদান করতে এবং আপনাকে অন্যান্য তথ্য জানতে আমরা আপনার কেনাকাটা, ডাউনলোড এবং এই পরিষেবাসমূহে অন্যান্য অ্যাক্টিভিটি সম্পর্কিত তথ্য ব্যবহার করি। নিচে বর্ণিত পদ্ধতি অনুসারে, পার্সোনালাইজড পরামর্শের জন্য আপনি App Store-এর ডেটা ব্যবহারের সম্মতি বন্ধ করতে পারেন।
- এইসব পরিষেবাতে আপনার অ্যাক্টিভিটি আপনার এবং অন্যদের জন্য গেম অ্যাপ এবং এইসব পরিষেবা উন্নত ও অপ্টিমাইজ করার জন্যও ব্যবহৃত হয়।
- জালিয়াতি শনাক্ত ও প্রতিরোধ করতে সহায়তা করার জন্য, আপনার ফোন কল ও আপনার পাঠানো বা প্রাপ্ত ইমেলের আনুমানিক সংখ্যাসহ আপনি আপনার ডিভাইস কীভাবে ব্যবহার করেন সেই সম্পর্কিত তথ্য, আপনি কোনো কিছু ডাউনলোড বা কেনাকাটা করার সময় ডিভাইসের বিশ্বাসযোগ্যতার স্কোর গণনা করার জন্য ব্যবহার করা হবে। জমা দেওয়ার পদ্ধতি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে Apple আপনার ডিভাইসে থাকা আসল ভ্যালুগুলি জানতে না পারে। স্কোরগুলি আমাদের সার্ভারে নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করা হয়।
Apple Games অ্যাপে আপনি নতুন গেম খুঁজতে পারেন ও গেম খেলার অ্যক্টিভিটিতে অংশগ্রহণ করতে পারেন। যেমন, লিডারবোর্ড ও মাল্টিপ্লেয়ার গেমে অংশগ্রহণ করা, খোঁজা, দেখা ও বন্ধুদের চ্যালেঞ্জ করা ও জয়লাভ ট্র্যাক করা।
আপনাকে সবথেকে সেরা অভিজ্ঞতা প্রদান করতে আপনার দ্বারা App Store, Apple Arcade ও Game Center ব্যবহার করার তথ্যসহ আপনার ডিভাইস থেকে বিভিন্ন তথ্য গেম অ্যাপে একত্রিত করা হয়। গেম অ্যাপ ব্যবহার করা শুরু করতে আপনাকে Game Center অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে এবং এই পরিষেবাগুলিতে আপনার অ্যাক্টিভিটি একত্রিত করতে Apple-কে অনুমতি দিতে সম্মত হতে হবে। আপনি যেকোনো সময় সেটিংস > Apple Games-এ গিয়ে আপনার পছন্দ পরিবর্তন করতে পারেন। তবে, আপনি এইসকল অন্য পরিষেবা থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করার জন্য Apple Games-এ সম্মতি প্রদান না করলে আপনি গেম অ্যাপ ব্যবহার করতে পারবেন না।
গেম অ্যাপ ব্যবহার করার বিষয়ে
আপনাকে হোম ট্যাব ও আপনার গেম লাইব্রেরির মতো অভিজ্ঞতা প্রদান করতে গেম অ্যাপে (Apple Games অ্যাপ ও Mac-এর App Store থেকে) আপনার দ্বারা ডাউনলোড করা গেম সম্পর্কিত বিভিন্ন অ্যাপের তথ্যের পাশাপশি সাম্প্রতিককালে আপনি যেসকল অ্যাপে গেম খেলেছেন সেই সংক্রান্ত তথ্য ব্যবহার করা হয়। আমরা এই তথ্য আপনাকে আপনার সমস্ত গেম অ্যাপ একই জায়গায় দেখাতে ও আপনি কোনো গেম যে অবস্থায় খেলা স্থগিত রেখেছিলেন সেই জায়গা থেকে শুরু করার মতো সুবিধা প্রদান করতে ব্যবহার করি।
আপনি যখন গেম অ্যাপ বা App Store থেকে কোনো গেম সম্পর্কিত অ্যাপ ডাউনলোড করেন, তখন আপনার ডিভাইসের হার্ডওয়্যার আইডি ও IP অ্যাড্রেসের মতো কিছু আইডেন্টিফায়ার Apple দ্বারা আপনার Apple অ্যাকাউন্টে লগ করা হয়। বেশ কিছু অঞ্চলে আইনি সীমাবদ্ধতার অধীনে থাকা নির্দিষ্ট কিছু অ্যাপ আপনার জন্য উপলভ্য করা যেতে পারে কিনা সেই বিষয়ে নিশ্চিত হতে, Apple আপনার আনুমানিক লোকেশন জানার জন্য আপনার ইন্টারনেট কানেকশনের IP অ্যাড্রেস ব্যবহার করতে পারে।
প্রোফাইল
আপনার ডাকনাম ও অবতার এবং আপনার বন্ধু তালিকা ও আপনার গেম খেলার অ্যাক্টিভিটি গেম অ্যাপে উপলভ্য থাকবে। আপনি যদি আপনার Games Center প্রোফাইল ও অ্যাক্টিভিটির জন্য কোনো গোপনীয়তা সেটিংস চালু করেন তাহলে সেটি Apple Games-এর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আপনি কোনো প্লেয়ারের অবতারে ট্যাপ করলে সেই প্লেয়ারের প্রোফাইল পেজ খুলে যাবে। আপনি যদি সেই প্লেয়ারের পেজে বন্ধু না হয়ে থাকেন, তাহলে আপনি সেই প্রোফাইল পেজে গিয়ে বন্ধুত্বের অনুরোধ জানাতে পারেন বা আপনার ও সেই প্লেয়ারের সেটিংসে অনুমোদিত হলে আপনি তাকে কন্ট্যাক্ট করতে পারবেন।
বন্ধু
পারস্পরিক চ্যালেঞ্জ ও একসাথে মাল্টিপ্লেয়ার গেম খেলার পাশাপাশি গেম খেলার সংখ্যা এবং বন্ধুসংখ্যার উপর ভিত্তি করে গেম অ্যাপে বন্ধুত্বের পরামর্শ দেখা যায়। একইসাথে, আপনার Game Center-এর ডাকনাম যদি আপনার কন্ট্যাক্ট কার্ড, আপনার Apple অ্যাকাউন্টের সাথে সংযুক্ত ইমেল অ্যাড্রেস ও ফোন নম্বরের সাথে যুক্ত থাকে, তাহলে সেটি আপনার বন্ধুদের আপনাকে খুঁজে পেতে সাহায্য করবে। এবং Game Center-এর ডাকনাম যদি আপনার কন্ট্যাক্টে থাকা ব্যক্তিদের কন্ট্যাক্ট কার্ডের সাথে যুক্ত থাকে, তাহলে আপনাকে বন্ধুত্বের পরামর্শ দেওয়ার প্রক্রিয়ার ক্ষেত্রে সেইসকল তথ্য ব্যবহার করা হবে।
চ্যালেঞ্জ
Apple Games অ্যাপের “চ্যালেঞ্জ” ফিচারটির মাধ্যমে আপনি ও আপনার Game Center-এর বন্ধু আপনাদের প্রিয় গেম একসাথে খেলতে পারেন। আপনার খেলা গেমগুলি যেসকল বন্ধুরা খেলেন বা আপনার পছন্দের গেমগুলি দেখাতে আপনার Game Center-এর বন্ধু বিষয়ক তথ্য ব্যবহার করা হয়, যাতে আপনি বন্ধুত্বের পরামর্শের মাধ্যমে নতুন বন্ধু খুঁজতে সাহায্য পেতে পারেন ও একসাথে গেম খেলার জন্য অন্য প্লেয়ারকে চ্যালেঞ্জ করতে পারেন।
চার্ট
আপনি এবং অন্যান্যরা Game Center-এর সুবিধা থাকা যে গেমগুলি খেলেন সেই সম্পর্কিত একত্রিত তথ্য গেম অ্যাপের মধ্যে এবং App Store-এ চার্টগুলি তৈরি করতে ব্যবহার করা হয়।
গেম অ্যাপ পার্সোনালাইজ করার বিষয়ে
আপনাকে একই জায়গায় সেরা গেমিং অভিজ্ঞতা প্রদান করতে, আমরা গেম অ্যাপে আপনার খেলার অভিজ্ঞতা পার্সোনালাইজ করি। এটি করার জন্য, আমরা App Store, Apple Arcade এবং Game Center থেকে আপনার সম্পর্কে তথ্য ব্যবহার করি, সেইসঙ্গে আপনার গেম অ্যাপ ব্যবহারের বিষয়ে ডিভাইসে থাকা তথ্যও ব্যবহার করি।
App Store
আপনার সবথেকে পছন্দের গেমগুলি খুব সহজে খুঁজে দিতে আমরা আপনার App Store-এর অ্যাক্টিভিটি ব্যবহার করি। উদাহরণস্বরূপ, আপনি আগে App Store-এ ও গেম অ্যাপে কী সার্চ করেছেন, দেখেছেন, ডাউনলোড, আপডেট বা রিভিউ করেছেন তার ভিত্তিতে এমন ধরনের গেম ও অ্যাপ-মধ্যস্থ ইভেন্ট সংক্রান্ত পরামর্শ আমরা প্রদান করি যা আপনার কাছে আকর্ষণীয় হতে পারে বলে আমরা মনে করি। আমরা আপনার Apple অ্যাকাউন্ট থেকে নেওয়া অ্যাকাউন্টের তথ্য যেমন আপনার ব্যবহার করা ডিভাইস এবং আপনার দ্বারা সক্রিয় করা নতুন ডিভাইসের সাথে আপনার অ্যাপ মধ্যস্থ কেনাকাটা, সাবস্ক্রিপশনসহ কেনাকাটার হিস্ট্রি এবং পেমেন্ট পদ্ধতি ব্যবহার করি। আরও ভালো পরামর্শের জন্য, আমরা অ্যাপ লঞ্চ, ইনস্টল এবং সেইসব ব্যবহারকারী দ্বারা ডিলিট করা যারা Apple-এর সঙ্গে ডিভাইস অ্যানালিটিক্স শেয়ার করা নির্বাচন করেছিলেন এমন একত্রিত তথ্যও ব্যবহার করি এবং অ্যাপ রেটিং সম্পর্কে তথ্য একত্রিত করি। আপনার App Store ও গেম অ্যাপ ব্যবহার সম্পর্কে Apple যে তথ্য সংগ্রহ করে তাতে আপনি ট্যাপ করে দেখেন এমন পার্সোনালাইজড বিষয়বস্তুর তথ্য অন্তর্ভুক্ত থাকে।
আপনার Apple অ্যাকাউন্টের জন্য “ব্যক্তিগতকৃত পরামর্শ” বন্ধ করে আপনি App Store এবং অন্যান্য কিছু পরিষেবার জন্য পার্সোনালাইজেশন ফিচার বন্ধ করতে পারেন। আপনার iOS, iPadOS বা visionOS ডিভাইসে, সেটিংস > [আপনার নাম] > মিডিয়া ও কেনাকাটা > অ্যাকাউন্ট দেখুন বিকল্পে যান, তারপর পার্সোনালাইজ করা সুপারিশগুলি বন্ধ করতে ট্যাপ করুন। “ব্যক্তিগতকৃত সুপারিশ” বন্ধ করা থাকলে, গেম অ্যাপে আপনাকে পরামর্শ প্রদান করার জন্য App Store থেকে উপরে বর্ণিত তথ্য ব্যবহার করা হবে না, তবে আপনার গেম অ্যাপ লাইব্রেরির অংশ হিসাবে ডাউনলোড করা গেম অ্যাপগুলি দেখানো হবে।
Arcade
যখন আপনি Apple Arcade-এ সাবস্ক্রাইব করবেন, তখন গেম অ্যাপে আপনি যে Arcade গেমগুলি ডাউনলোড করেছেন ও খেলেছেন এবং আপনার সাবস্ক্রিপশনের অংশ হিসাবে উপলভ্য Apple Arcade অ্যাপগুলি এতে অন্তর্ভুক্ত থাকবে। আপনার কাছে আকর্ষণীয় হতে পারে এমন অন্যান্য গেমের পরামর্শ জানাতে আমরা আপনার Apple Arcade অ্যাক্টিভিটির তথ্যও ব্যবহার করি।
Game Center
আপনাকে গেম, চ্যালেঞ্জ, অ্যাপ-মধ্যস্থ ইভেন্ট এবং বন্ধু সম্পর্কিত পরামর্শ প্রদান করতে Game Center সক্রিয় থাকা যে সব গেম আপনি খেলেন এবং Game Center চ্যালেঞ্জ, অ্যাচিভমেন্ট ও লিডারবোর্ডসহ আপনার Game Center অ্যাক্টিভিটি আপনার App Store অ্যাক্টিভিটির সাথে একত্রে ব্যবহার করা হয়।
ডিভাইসে অ্যাপের ব্যবহার
আরও ভালো অভিজ্ঞতা প্রদান করতে, আমরা আপনার ডিভাইসে আপনার ব্যবহৃত গেম-সম্পর্কিত অ্যাপগুলি এবং সেগুলির মধ্যে কোন অ্যাপগুলি আপনি বেশি ব্যবহার করেন সেই সম্পর্কিত তথ্য অ্যাক্সেস করি।
গেম অ্যাপ উন্নত করার বিষয়ে
গেম অ্যাপ ও এই সম্পর্কিত পরিষেবাগুলিতে আপনার অভিজ্ঞতা আরও উন্নত ও অপ্টিমাইজ করতে আমরা আপনার অ্যাপ ব্যবহারের পাশাপাশি App Store, Apple Arcade এবং Game Cente সম্পর্কে তথ্য সংগ্রহ করি। এই তথ্যের মধ্যে রয়েছে আপনি কখন এইসব অ্যাপ ও পরিষেবা চালু ও বন্ধ করেন, আপনি যে যে বিষয়বস্তু ও গেম সার্চ করেন, দেখেন এবং ডাউনলোড করেন, আপনি কীভাবে নোটিফিকেশনের এবং ব্যাজ পরিচালনা করেন এবং গেম সম্পর্কিত অ্যাপগুলির মধ্যে আপনার কেনাকাটা সম্পর্কিত তথ্য। এছাড়াও ডিভাইসের ধরন, আপনার অপারেটিং সিস্টেমের ভার্সন ও আপনার ডিভাইসে কত পরিমাণ জায়গা খালি রয়েছে এই ধরনের ডিভাইস সম্পর্কিত তথ্য আমরা সংগ্রহ করি। এই অ্যাপ ও পরিষেবাগুলি উন্নত করতে এবং নতুন নতুন গেম সম্পর্কিত ফিচার ও কার্যকারিতার উন্নয়নে নির্দেশনা দেওয়ার জন্য আপনি এবং অন্যরা গেম অ্যাপ ও সম্পর্কিত পরিষেবাগুলির ফিচার কীভাবে ব্যবহার করেন তা বোঝার জন্য আমরা এই তথ্য একত্রিত করে ব্যবহার করি।
আপনার গেম অ্যাপ ব্যবহারের তথ্য একটি র্যান্ডম ইউনিক আইডেন্টিফায়ারের সাথে যুক্ত, এটি আপনার Apple Games ব্যবহারের জন্য নির্দিষ্ট এবং আপনার Apple অ্যাকাউন্টে স্টোর করা হয় না। আপনার iOS, iPadOS বা visionOS ডিভাইসে আইডেন্টিফায়ার রিসেট করতে, সেটিংস > অ্যাপ > গেম অপশনে গিয়ে “আইডেন্টিফায়ার রিসেট করুন” অপশনে ট্যাপ করুন। Mac-এ, গেম > সেটিংস > আইডেন্টিফায়ার রিসেট করুন অপশনে যান।
গেম অ্যাপে “শিশু”
Apple Games অ্যাপে শিশুদের জন্য সেটিংস এবং অভিভাবকীয় নিয়ন্ত্রণের সুবিধা রয়েছে। গেম অ্যাপের অ্যাক্টিভিটির ক্ষেত্রে শিশুদের জন্য Game Center-এর গোপনীয়তা সেটিংস” এবং স্ক্রিন টাইম সম্পর্কিত বিষয়বস্তু ও গোপনীয়তা বিধিনিষেধ প্রযোজ্য হবে। ব্যক্তিগতকৃত পরামর্শের সেটিংস উপলভ্য রয়েছে। আপনার সন্তানের ডিভাইসে নির্দিষ্ট কোনো গেম অ্যাপ নিয়ে সময় কাটানো সীমিত করতে এবং মাল্টিপ্লেয়ারের সুবিধা, বন্ধুদের যোগ করার সুবিধা এবং iOS, iPadOS, visionOS ডিভাইস বা Mac-এ একই গেম খেলছেন এমন বন্ধুদের সাথে কানেক্ট হওয়ার সুবিধাসহ Game Center-এর ফিচারগুলি ব্লক করতে, সেটিংস > স্ক্রিন টাইম > বিষয়বস্তু ও গোপনীয়তা বিধিনিষেধ > App Store, মিডিয়া, ওয়েব ও গেম অপশনে গিয়ে স্ক্রোল করে Game Center বিভাগে যান। tvOS-এ, সেটিংস > জেনারেল > বিধিনিষেধ অপশনে যান।
আপনি Game Center-এ অন্যান্য প্লেয়ারদের সাথে যোগাযোগ করার সময়, শিশুরা ব্যবহারকারী হিসাবে ইনপুট করা টেক্সট পাঠাতে বা গ্রহণ করতে পারবে না। এগুলি কেবলমাত্র প্রিসেট মেসেজ পেতে এবং পাঠাতে পারে। Game Center-এর সুবিধা থাকা অ্যাপগুলিতে শিশুদের জন্য গেম-মধ্যস্থ ভয়েস চ্যাটও বন্ধ করা আছে। তবে, যেসব গেম অ্যাপের ক্ষেত্রে Game Center ব্যবহার করা যাবে না অথবা যেখানে Game Center-এর বাইরের কার্যকারিতা ব্যবহার করা হচ্ছে, সেইসব অ্যাপের জন্য অ্যাপ-মধ্যস্থ নিয়ন্ত্রণ এবং সেইসব অ্যাপের নীতি প্রযোজ্য হবে।
আপনার সাথে যোগাযোগ করার বিষয়ে
গেম অ্যাপ ও আপনার কাছে আগ্রহের হতে পারে এমন অন্যান্য Apple পণ্য, পরিষেবা ও অফারগুলির বিষয়ে আপনাকে জানাতে আপনার কেনা Apple পণ্য, পরিষেবার সাবস্ক্রিপশনের মতো আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য Apple ব্যবহার করতে পারে। এছাড়াও, আপনাকে নতুন নতুন ফিচার, বিষয়বস্তু, অ্যাপ-মধ্যস্থ ইভেন্ট, চ্যালেঞ্জ, লিডারবোর্ড এবং গেম অ্যাপে উপলভ্য অফার সম্পর্কে যোগাযোগ পাঠাতে Apple গেম অ্যাপ, App Store, Apple Arcade, and Game Center-এর মধ্যে আপনার অ্যাক্টিভিটি সংক্রান্ত তথ্য ব্যবহার করতে পারে।
ইমেল মার্কেটিং
যদি আপনি ইমেল মার্কেটিং গ্রহণ করতে সম্মত হন তবে এই বিষয়ে আপনার সাথে ইমেলে যোগাযোগ করা হতে পারে। আপনি আপনার পছন্দের ইমেল পরিবর্তন করতে পারেন এবং account.apple.com-এ গিয়ে অথবা iOS, iPadOS, বা visionOS ডিভাইসের মধ্যে সেটিংস > [আপনার নাম] > ব্যক্তিগত তথ্য > যোগাযোগ প্রাধান্য-এ গিয়ে এই ইমেলগুলির আসা বন্ধ করতে পারেন।
নোটিফিকেশন
আপনি Game Center থেকে Push, ব্যানার বা ব্যাজ নোটিফিকেশনের মাধ্যমেও এইসব তথ্য পেতে পারেন। আপনার iOS, iPadOS বা visionOS ডিভাইসে আপনার নোটিফিকেশন সংক্রান্ত প্রাধান্য আপডেট করতে বা নোটিফিকেশন নির্বাচনমুক্ত করতে সেটিংস > নোটিফিকেশন > Game Center অপশনে যান। Apple নিজেদের পরিষেবা উন্নত করতে নোটিফিকেশনসহ, তাদের যোগাযোগ ব্যবস্থার সাথে আপনার ইন্টার্যাকশন সংক্রান্ত তথ্য ব্যবহার করে।
ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণের জন্য প্রযোজ্য আইনি ভিত্তি
সাধারণত আমরা Apple Games অ্যাপে Apple-এর সাথে আপনার চুক্তি সম্পাদনের জন্য, পরিষেবা প্রদানের জন্য প্রয়োজনীয়তা অনুসারে ও আমাদের আইনি বাধ্যবাধকতা মেনে চলার জন্য আপনার ব্যক্তিগত ডেটা প্রক্রিয়া করে থাকি। যেসব ক্ষেত্রে আপনার সম্মতি আইনগতভাবে প্রয়োজনীয়, সেসব ক্ষেত্রে স্থানীয় আইন অনুসারে সেটির জন্য অনুরোধ করা হয়।
যেখানে স্থানীয়ক্ষেত্রে প্রযোজ্য আইন অনুমতি দেয় সেখানে আমাদের বা থার্ড-পার্টির আইনি স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রয়োজনমতো আমরা ব্যক্তিগত ডেটা ব্যবহার করি যাতে:
- প্রাসঙ্গিক বিষয়বস্তু দেখাতে, অনুরোধ করা বিষয়বস্তু ডাউনলোড করার জন্য যথেষ্ট জায়গা আপনার ডিভাইসে আছে কিনা তা জানতে, এবং আপডেট হওয়া বিষয়বস্তুর স্বয়ংক্রিয় ডাউনলোড সহজ করতে
- গেম অ্যাপে আপনার অভিজ্ঞতা পার্সোনালাইজ করতে
- আপনার এবং অন্যদের জন্য গেম অ্যাপ এবং এই সম্পর্কিত অন্যান্য Apple পণ্য এবং পরিষেবাসমূহ উন্নত এবং অপ্টিমাইজ করতে
- আপনার আগ্রহের হতে পারে এমন ইমেল, Push, ব্যানার এবং ব্যাজ নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে অফার পাঠাতে
- ডেভেলপারদেরকে তাদের অ্যাপে ডাউনলোড এবং কেনাকাটার রিপোর্ট প্রদান করতে
- জালিয়াতি ও অন্যান্য ক্ষতিকারক অ্যাক্টিভিটি প্রতিরোধ করা যায়
ব্যবহার করা ডেটাতে অন্তর্ভুক্ত রয়েছে:
- আপনার গেম অ্যাপের ব্যবহার, যেমন আপনার ডাউনলোড এবং কেনাকাটা, সেইসাথে Game Center-এর নোটিফিকেশন এবং মেসেজ এবং অ্যাপ-মধ্যস্থ নোটিফিকেশন এবং মেসেজ
- আপনার ডিভাইস ও অ্যাকাউন্টের বিষয়ে বিস্তারিত বিবরণ
- আপনার IP অ্যাড্রেস
- ডিভাইসের বিশ্বাসযোগ্যতার স্কোর
ব্যক্তিগত ডেটা রেখে দেওয়া
গেম অ্যাপে ও App Store-এ আপনার কেনাকাটা ও ডাউনলোড সংক্রান্ত ব্যক্তিগত ডেটা আমরা একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত সংরক্ষণ করি। এটি প্রযোজ্য আইন অনুযায়ী করা হয় ও ফিনান্সিয়াল রিপোর্টিং-এর সাথে সম্পর্কিত এবং অঞ্চল অনুযায়ী ভিন্ন হয়। অধিকাংশ গ্রাহকের জন্য, এর জন্য কমপক্ষে 10 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখার প্রয়োজন পড়ে, কিন্তু চীনের মতো কিছু অঞ্চলের ক্ষেত্রে সংরক্ষণ করে রাখার সময়কাল 30 বছর পর্যন্ত হতে পারে। এছাড়াও আমরা আপনার বিষয়বস্তু কেনার ও ডাউনলোড করার রেকর্ড ততক্ষণ রাখি, যতক্ষণ আমাদের সাথে আপনার অ্যাকাউন্ট থাকে যাতে আপনি আমাদের প্রযোজ্য শর্তাবলি অনুযায়ী আবার সেই বিষয়বস্তু ডাউনলোড করতে পারেন। আমরা ব্রাউজিং অ্যাক্টিভিটি এবং সার্চের মতো অন্যান্য তথ্য সংক্ষিপ্ত সময়ের জন্য রেখে দিই। ডেটা সংরক্ষণ করে রাখার ও বিশেষ ব্যবসায়িক ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য আইনি প্রয়োজনীয়তাগুলির ভিত্তিতে যে সময়কাল নির্বাচন করা হয়। তবে, আপনি আপনার অ্যাকাউন্ট অথবা গেম ব্যবহার বন্ধ করার পরেও কেনাকাটার মতো কিছু তথ্য ব্যবসায়িক রেকর্ড হিসাবে রেখে দেওয়া হতে পারে, তবে আপনার কার্ডের বিবরণ সংরক্ষণ করা হয় না।
কোনো পেমেন্ট কার্ড ব্যবহার করার সময়, Apple ভবিষ্যতের কেনাকাটা, রেকারিং লেনদেন বা আপনার অনুমোদিত অন্যান্য ব্যবহারের জন্য আপনার কার্ড নম্বর এবং বিলের তথ্য সংগ্রহ করে রাখতে এবং স্বয়ংক্রিয়ভাবে আপডেট করতে পারে। Apple আপনার আর্থিক প্রতিষ্ঠান বা পেমেন্ট নেটওয়ার্ক থেকে এই তথ্য পেতে পারে ও জালিয়াতি প্রতিরোধ ও ভেরিফিকেশনের জন্য এটি ব্যবহারও করতে পারে।
জালিয়াতি ও অন্যান্য ক্ষতিকারক অ্যাক্টিভিটি প্রতিরোধ করা যায়
আমরা Apple Games অ্যাপ, App Store, Apple Arcade, Game Center এবং অন্যান্য Apple অ্যাপ এবং পরিষেবাগুলিতে জালিয়াতি এবং অন্যান্য ক্ষতিকারক কার্যকলাপ প্রতিরোধ করার জন্য ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি। এই তথ্যে ডিভাইসের প্রকার ও সফ্টওয়্যার ভার্সন, লোকেশনের তথ্য (উপলভ্য হলে আপনার ইন্টারনেট কানেকশনের IP অ্যাড্রেস কোনো ভৌগোলিক অঞ্চলের সাথে মেলানোর আনুমানিক তথ্য), ডাউনলোড ও কেনাকাটার হিস্ট্রি, সার্চ করা বিষয় ও এইসব পরিষেবা ব্যবহারের মতো ডিভাইসের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
যখন আপনি কোনো কেনাকাটা শুরু করেন অথবা যখন কোনো সাবস্ক্রিপশন অটো-রিনিউয়ালের জন্য সেট করা হয় তখন Apple আপনার অনুরোধ কার্যকর করার জন্য এবং পেমেন্ট পার্টনারের অগ্রিম অনুমোদনের ভিত্তিতে পণ্য বা পরিষেবাটি আপনাকে প্রদান করা হবে কিনা তা স্থির করার জন্য অতীতে Apple-এর সাথে আপনার ব্যবসায়িক লেনদেনের তথ্য ব্যবহার করতে পারে।
এছাড়াও, আপনার ফোন কল ও আপনার পাঠানো বা প্রাপ্ত ইমেলের আনুমানিক সংখ্যাসহ আপনি আপনার ডিভাইস কীভাবে ব্যবহার করেন সেই সম্পর্কিত তথ্য ব্যবহার করে যখন কেনাকাটা করার চেষ্টা করেন, তখন আমরা আপনার ডিভাইসে ডিভাইসের বিশ্বাসযোগ্যতার স্কোর নির্ণয় করি। জমা দেওয়ার পদ্ধতিটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে Apple-এর দ্বারা আপনার ডিভাইসের অন্তর্নিহিত মানগুলি জানা না যায়। স্কোরটি আমাদের সার্ভারে নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করা হয়।
App Store-সহ গেম অ্যাপের সাহায্যকারী এমন অ্যাপ এবং পরিষেবা সম্পর্কে আরও তথ্যের জন্য, এই ওয়েবসাইটে যান: www.apple.com/legal/privacy/data/en/app-store Apple Arcade-এর জন্য, এখানে যান: www.apple.com/legal/privacy/data/en/apple-arcade Game Center-এর জন্য এখানে যান: www.apple.com/legal/privacy/data/en/game-center
Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy
2025-12-12