Apple Music ও গোপনীয়তা
আপনার তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি আপনি কী শেয়ার করতে চান তা নির্বাচন করার জন্য Apple Music তৈরি করা হয়েছে।
![]()
- আপনি সাবস্ক্রাইব করার সময় পরিষেবা পার্সোনালাইজ করতে, নোটিফিকেশন পাঠাতে ও আমাদের পার্টনারদের ক্ষতিপূরণ দিতে Apple আপনার Apple Music ও Apple Music Classical অ্যাক্টিভিটি বিষয়ক তথ্য যেমন আপনি যেসব গান চালান ও কত সময় ধরে সেগুলিকে চালান ইত্যাদি সংগ্রহ করে।
- আপনার Apple ক্লাউড লাইব্রেরির মাধ্যমে Apple Music-এও উপলভ্য আপনার যেকোনো সঙ্গীতের কপি শনাক্ত করতে ও আনলক করতে, আপনার ডিভাইসে আপনার মিউজিক লাইব্রেরি থেকে গান ও শিল্পীর নামের মতো তথ্য Apple-এ পাঠানো হয়।
- আপনার সাবস্ক্রিপশন সক্রিয় থাকা পর্যন্ত ও বন্ধ হওয়ার পর কিছু সময় পর্যন্ত আমরা আপনার ক্লাউড লাইব্রেরি সংক্রান্ত তথ্য আপনার জন্য রাখি। আপনার চালানো গানের রেকর্ড আমরা একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত সংরক্ষণ করি যা প্রযোজ্য আইন অনুযায়ী নির্দেশিত ও আর্থিক রিপোর্টিং-এর সাথে সম্পর্কিত।
- জালিয়াতি শনাক্ত ও প্রতিরোধ করতে সহায়তা করার জন্য, আপনার ফোন কল ও আপনার পাঠানো বা প্রাপ্ত ইমেলের আনুমানিক সংখ্যা সহ আপনি আপনার ডিভাইস কীভাবে ব্যবহার করেন সেই সম্পর্কিত তথ্য আপনি কেনাকাটা করার সময় কোনো ডিভাইসের বিশ্বাসযোগ্যতার স্কোর গণনা করার জন্য ব্যবহার করা হবে। জমা দেওয়ার পদ্ধতি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে Apple-এর দ্বারা আপনার ডিভাইসের আসল মানগুলি জানা না যায়। স্কোরগুলি আমাদের সার্ভারে নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করা হয়।
আপনার তথ্যের গোপনীয়তা রক্ষা করা ও তা সুরক্ষিত রাখা Apple-এর সকল ব্যক্তির কাছে অগ্রাধিকারের বিষয়। আপনাকে আরও ভালো অভিজ্ঞতা প্রদান করতে প্রয়োজনীয় ডেটা সংগ্রহ করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করি। আমরা বিশ্বাস করি যে, আপনি যাতে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারেন তাই আমরা কী কী সংগ্রহ করছি এবং কেন আমাদের এমন করতে হচ্ছে তা আপনার জানা গুরুত্বপূর্ণ। প্রতিটি Apple পণ্য ও পরিষেবার মতো Apple Music ও Apple Music Classical ফিচারটিও এই মূল নীতিগুলিকে বিবেচনা করে তৈরি করা হয়েছে।
Apple Music-এ পরিষেবা ও ফিচার প্রদান করার জন্য আমরা আপনার ব্যক্তিগত ডেটা সংগ্রহ করি। এই তথ্যে আপনার নাম ও আপনার সেট করা Apple অ্যাকাউন্টের ছবি অন্তর্ভুক্ত থাকে। আপনি Apple Music-এ শেয়ারিং ফিচারের সাথে ব্যবহার করার জন্য Apple Music অ্যাপের সেটিংসে গিয়ে এটি অ্যাক্সেস ও পরিবর্তন করতে পারেন, এর পাশাপাশি এতে অ্যাকাউন্ট ও পেমেন্ট সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত থাকে যা আপনি সেটিংস বা সিস্টেমে সেটিংসে গিয়ে অ্যাক্সেস ও পরিবর্তন করতে পারেন।
Apple Music-এ সাবস্ক্রাইব করলে, আপনার সাবস্ক্রিপশনে Apple Music ও Apple Music Classical-এর সম্পূর্ণ অ্যাক্সেস অন্তর্ভুক্ত থাকে। আপনাকে আপনার সঙ্গীতের রুচি অনুযায়ী আপনার ফিচার প্রদান করতে Apple আপনার Apple Music ও Apple Music Classical ব্যবহার সম্পর্কিত তথ্য সংগ্রহ করে। এই ফিচারে শুধুমাত্র আপনার জন্য পরামর্শ, যেমন আপনার জন্য বেছে নেওয়া অ্যালবাম ও আপনার পছন্দের শিল্পীর বা ঘরানার নির্বাচন করা গান চলে এমন প্লেলিস্ট ও রেডিও অন্তর্ভুক্ত থাকে। এছাড়াও আমরা এই তথ্য আসন্ন রিলিজ, নতুন শিল্পী ও আপনার পছন্দ হতে পারে Apple Music ও Apple Music Classical-এ ঘটা এমন অন্যান্য ঘটনাগুলির বিষয়ে জানানোর জন্য ইমেল ও Push নোটিফিকেশনের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করার জন্য ব্যবহার করতে পারি।
নির্দিষ্ট সম্প্রচার রেডিও স্টেশনের মতো কিছু Apple Music ফিচার আপনার অঞ্চলে উপলভ্য নাও হতে পারে। আপনার আনুমানিক লোকেশন ও উপলভ্যতা নির্ধারণ করার জন্য Apple আপনার ইন্টারনেট কানেকশনের IP অ্যাড্রেস ব্যবহার করতে পারে।
Apple Music Classical
Apple Music-এর সাবস্ক্রাইবারদের কাছে Apple Music Classical-এ অ্যাক্সেস থাকে। এটি একটি ক্লাসিক্যাল মিউজিক অ্যাপ্লিকেশন যা আপনাকে ক্লাসিক্যাল ট্র্যাক ও অ্যালবাম খুঁজতে সহায়তা করে ও আপনার পছন্দের ক্লাসিক্যাল ট্র্যাকগুলিকে একটি সেন্ট্রালাইজড স্থানে সেভ করে রাখে। আপনি সাবস্ক্রিপশন না নিয়েই Apple Music Classical ক্যাটালগ ব্রাউজ করতে পারেন, কিন্তু Apple Music Classical-এর সমস্ত ফিচার অ্যাক্সেস করার জন্য আপনার কাছে অবশ্যই Apple Music-এর সাবস্ক্রিপশন থাকতে হবে। আপনার কোনো সক্রিয় Apple Music সাবস্ক্রিপশন না থাকলে, আপনাকে Apple Music Classical-এর সম্পূর্ণ অ্যাক্সেস প্রাপ্ত করার জন্য Apple Music-এ সাবস্ক্রাইব করার অপশন প্রদান করা হবে।
ক্লাউড লাইব্রেরি
আপনার Apple Music সাবস্ক্রিপশনের একটি সুবিধা হল আপনার Apple ক্লাউড লাইব্রেরি। এর মাধ্যমে আপনি আপনার যেকোনো ডিভাইস থেকে আপনার লাইব্রেরির গান ও প্লেলিস্ট অ্যাক্সেস করতে পারেন। এই ফিচারটির মাধ্যমে Apple Music ও Apple Music Classical-এও উপলভ্য আপনার যেকোনো সঙ্গীতের কপি শনাক্ত করতে ও আনলক করতে, আপনার ডিভাইসে আপনার লাইব্রেরি থেকে গান ও শিল্পীর নামের মতো তথ্য Apple-এ পাঠানো হয়। Apple Music-এ পাওয়া যায় না এমন যেকোনো গান আপনার ব্যক্তিগত ক্লাউড লাইব্রেরিতে আপলোড করা হয়, যাতে আপনি Apple Music-এর মাধ্যমে আপনার যেকোনো ডিভাইস থেকে আপনার সম্পূর্ণ সংগ্রহ অ্যাক্সেস করতে পারেন। আপনার iOS, iPadOS বা visionOS ডিভাইসে আপনার ক্লাউড লাইব্রেরি সিঙ্ক করা বন্ধ করতে সেটিংস > অ্যাপ > সঙ্গীত অপশনে গিয়ে “লাইব্রেরি সিঙ্ক করুন” বিকল্পটি বন্ধ করতে ট্যাপ করুন। Mac-এ, Apple Music খুলুন ও সেটিংস > জেনারেল অপশনে গিয়ে “লাইব্রেরি সিঙ্ক করুন” অপশনটি নির্বাচনমুক্ত করুন।
Apple Music প্রোফাইল
আপনি Apple Music ব্যবহার করেন এমন অন্যান্য লোকজনের সাথে কানেক্ট বা শেয়ার করতে চাইলে, আপনি ইউজার হ্যান্ডেল (যেমন, @johnappleseed), ডিসপ্লে নেম ও ইচ্ছে হলে প্রোফাইলের ছবি ও অন্যান্য তথ্য প্রদান করার মাধ্যমে একটি ব্যক্তিগত প্রোফাইল তৈরি করতে পারেন। Apple এই তথ্য আপনার অ্যাকাউন্টে সংরক্ষণ করে যাতে আপনি আপনার যেকোনো ডিভাইস থেকে এটি অ্যাক্সেস করতে পারেন। আপনার ইউজার হ্যান্ডেল, ডিসপ্লে নাম এবং প্রোফাইলের ছবি, Apple Music-এ আপনার পোস্ট করা যেকোনো বিষয়বস্তু এবং অ্যাক্টিভিটির সাথে প্রদর্শিত হতে পারে। এই মুহূর্তে বিষয়বস্তু শেয়ার এবং পোস্ট করা বাচ্চাদের Apple অ্যাকাউন্টের জন্য উদ্দীষ্ট অথবা উপলভ্য নয়।
আপনার দেওয়া তথ্য ব্যবহার করে অন্যান্য ব্যক্তিরাও হয়তো আপনার Apple Music প্রোফাইল খুঁজতে পারবে।
আপনি যাদের নির্বাচন করেন, শুধুমাত্র তাদের জন্য আপনার প্রোফাইলের বিষয়বস্তু যেমন শোনার অ্যাক্টিভিটি ও প্লেলিস্ট উপলভ্য করতে পারেন। যদিও, হ্যান্ডেল, প্রদর্শিত নাম, ছবি, আপনার ফলোয়ার এবং আপনি কাদের ফলো করছেন ইত্যাদি প্রোফাইলের তথ্য ডিফল্ট হিসাবে সকলেই দেখতে পাবেন। কোনো ব্যবহারকারীকে আপনার প্রোফাইল দেখার থেকে ব্লক করার জন্য, ব্যবহারকারীর প্রোফাইলে গিয়ে “আরও” অপশনে ট্যাপ করে “ব্লক করুন” অপশনে ট্যাপ করুন। আপনি যেসব ব্যক্তিদের ব্লক করেছেন, তারা Apple Music-এ আপনার সঙ্গীত দেখতে পাবেন না বা আপনার প্রোফাইল খুঁজে পাবেন না।
আপনি Apple Music-এ কোনো প্রোফাইল বানালে, আমরা অন্যান্য Apple Music সাবস্ক্রাইবারদের পরামর্শ দেব যাদের সাথে আপনি বন্ধু হিসাবে কানেক্ট করতে চাইতে পারেন। পরামর্শ দেওয়ার জন্য বন্ধু সন্ধান করার সময় Apple আপনার কন্ট্যাক্টদের বিষয়ে তথ্য জানতে পারে না বা সংরক্ষণ করে না। Apple-কে আপনার কন্ট্যাক্টে থাকা ফোন নম্বর ও ইমেল অ্যাড্রেসের শুধুমাত্র সংক্ষিপ্ত ও এনক্রিপ্ট করা হ্যাশ পাঠানো হয় ও সুপারিশ করার জন্য মিল রয়েছে এমন Apple Music সাবস্ক্রাইবার আপনার ডিভাইসে স্থানীয়ভাবে নির্ধারণ করা হয়। ভবিষ্যতে নতুন বন্ধু সুপারিশ করার জন্য Apple Music নির্দিষ্ট সময় অন্তর আপনার কন্ট্যাক্ট চেক করবে, আপনি অ্যাকাউন্ট সেটিংস > গোপনীয়তা ও অ্যাক্সেস > Apple Music-এ “কন্ট্যাক্ট” অপশনে গিয়ে এটি নিয়ন্ত্রণ করতে পারবেন। যদি আপনি অন্যান্য ব্যক্তিদের কন্ট্যাক্টে থাকা আপনার Apple অ্যাকাউন্টের কন্ট্যাক্ট বিষয়ক তথ্যের ভিত্তিতে নিজের খোঁজ দিতে না চান, তাহলে আপনি অ্যাকাউন্ট সেটিংস > গোপনীয়তা ও অ্যাক্সেস > “Apple অ্যাকাউন্ট দিয়ে খোঁজার অনুমতি দিন” অপশনে গিয়ে এটি পরিবর্তন করতে পারবেন।
আপনার প্রোফাইলে আপনার দেওয়া তথ্য আপনি যেকোনো সময় আপডেট বা অপসারণ করতে পারেন। আপনি অনলাইনে কিছু শেয়ার করার আগে সেটি সর্বজনের কাছে গ্রহণযোগ্য হবে কিনা সেই বিষয়ে ভেবে চিন্তে পোস্ট করুন। Apple Music থেকে অন্যান্য ওয়েবসাইট বা সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করা হলে, শেয়ার করা বিষয়বস্তু সেই অন্যান্য পরিষেবার গোপনীয়তা নীতি অনুসারে পরিচালনা করা হয়।
SharePlay
আপনি Apple Music-এ সাবস্ক্রাইব করলে, Apple TV, HomePod, CarPlay-এর সাথে কানেক্টেড অবস্থায় বা Bluetooth ব্যবহার করার সময় আপনি SharePlay সেশন হোস্ট করতে পারেন। SharePlay-এর মাধ্যমে Apple Music-এর অন্যান্য সাবস্ক্রাইবাররা আপনার SharePlay সেশনে যোগদান করতে পারেন ও Apple Music-এর মাধ্যমে চলা সঙ্গীত নিয়ন্ত্রণ করতে পারেন। এছাড়াও SharePlay সেই সকল ব্যবহারকারীদের আপনার SharePlay সেশনে যোগদান করার সুযোগ দেয় যাদের কাছে Apple Music সাবস্ক্রিপশন নেই। আপনার ডিভাইসে Bluetooth সক্রিয় থাকলে Apple দ্বারা সেটির ব্যবহার করা হয় যাতে আপনার কাছাকাছি কন্ট্যাক্ট আপনার Apple Music সেশন খুঁজে পেতে পারে ও সেটিতে যোগদান করার অনুরোধ জানাতে পারে। আপনি যদি চান যে আপনার কন্ট্যাক্ট যেন আপনার ডিভাইস খুঁজে না পায় এবং আপনার Apple Music সেশনে যোগদান করার অনুরোধ করতে না পারে, তাহলে আপনি Apple Music অ্যাপের সেটিংসে গিয়ে কাছাকাছি থাকা কন্ট্যাক্টদের দ্বারা খুঁজে পাওয়ার অপশনটি বন্ধ করতে পারেন। কন্ট্যাক্টের পাশাপাশি অন্যান্য অংশগ্রহণকারীরা, Apple Music অ্যাপের সেটিংস থেকে অথবা গাড়িতে SharePlay সেশনে অংশগ্রহণ করলে গাড়ির ইন্টারফেসে দেখানো QR স্ক্যান করে সেশনে যোগদান করতে পারেন।
সেশনে থাকা অংশগ্রহণকারীর নাম ও প্রোফাইল ছবি সেশনে থাকা সমস্ত লোকজন দেখতে পাবেন। SharePlay সেশনে কিছু যোগ করলে, এর জন্য যিনি এগুলি তৈরি করেছেন সেই ব্যক্তি দায়ী এবং তা সেই ব্যবহারকারীর নাম ও প্রোফাইল ছবির সাথে সম্পর্কিত, যদি প্রদান করা হয়, যা যেকোনো সময় Apple Music অ্যাপ সেটিংসে গিয়ে এডিট করা যেতে পারে। Apple Music অ্যাপে SharePlay আইকনে ট্যাপ করে, যে SharePlay সেশন আপনি হোস্ট করছেন, সেটি থেকে অপসারণ করার জন্য অংশগ্রহণকারী নির্বাচন করে, তাদের অপসারণ করতে পারেন। SharePlay সেশন থেকে বেরিয়ে যেতে, Apple Music অ্যাপে SharePlay আইকনে ট্যাপ করে, “বেরিয়ে যান”-এ ট্যাপ করুন। আপনার হোস্ট করা কোনো SharePlay সেশন শেষ করতে, Apple Music অ্যাপে গিয়ে “সমাপ্ত করুন”-এ ট্যাপ করুন। আপনার কন্ট্যাক্ট বা অন্যান্য অংশগ্রহণকারী যারা SharePlay সেশনে যোগদান করেছেন, সেশন শেষ হওয়ার পর Apple তাদের কোনো তথ্য সংগ্রহ করে রাখে না।
অন্য ব্যক্তিদের সাথে সিঙ্কে সঙ্গীত শেয়ার করার জন্য আপনি মেসেজে বা FaceTime কল করার সময় SharePlay সেশন সক্রিয় করতে পারেন। একটি সেশন শুরু করতে, আপনি শুনতে চান এমন সঙ্গীত নির্বাচন করুন, তারপর সঙ্গীত অপশনে SharePlay-এ ট্যাপ করে শেয়ার করার জন্য কন্ট্যাক্টের নাম লিখুন তারপর “মেসেজ” বা “FaceTime” ও “শুরু করুন” অপশনে ট্যাপ করুন।
প্লেলিস্ট তৈরি করা এবং কোলাবোরেট করা
Apple Music সাবস্ক্রাইবাররা তাদের নিজস্ব প্লেলিস্ট তৈরি করতে পারেন অথবা উপলভ্য থাকলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্লেলিস্ট তৈরি করতে Playlist Playground ব্যবহার করতে পারবেন। আপনি যখন Playlist Playground ব্যবহার করবেন, তখন আপনি কী শুনতে চান তা বর্ণনা করবেন, আপনার মেজাজ, ঘরানা বা থিম বোঝার জন্য এটি প্রক্রিয়া করা হবে। কাস্টমাইজ করা প্লেলিস্ট তৈরি করতে এই তথ্যে আপনার লিসেনিং হিস্ট্রি এবং অন্যান্য ব্যবহৃত ডেটা একত্রিত করা হবে। প্লেলিস্ট সেভ করার আগে আপনি সেটি পরিমার্জন করতে পারবেন এবং তৈরি করা প্লেলিস্টটি যেকোনো সময় ডিলিট করতে বা পরিবর্তন করতে পারবেন।
আপনি অন্যান্য Apple Music সাবস্ক্রাইবারের সাথে প্লেলিস্ট কোলাবোরেট করতে পারবেন। আপনি যদি এই প্লেলিস্ট তৈরি করে থাকেন, তাহলে আপনি যারা এই প্লেলিস্টে যোগ হতে চান তাদের অনুমতি দিতে পারেন, অথবা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে স্বয়ংক্রিয়ভাবে যোগ হওয়ার অনুমতি যেকোনো ব্যক্তিকে দিতে পারেন। সকল অংশগ্রহণকারী প্লেলিস্ট থেকে গান যোগ ও অপসারণ করতে এবং ইমোজি প্রতিক্রিয়া যোগ করতে পারেন। প্লেলিস্টে কিছু যোগ করলে যিনি এগুলি তৈরি করেছেন, সেই ব্যক্তি দায়ী এবং তা সেই ব্যবহারকারীর নাম ও প্রোফাইল ছবির সাথে সম্পর্কিত, যদি প্রদান করা হয়, যা যেকোনো সময় Apple Music অ্যাপ সেটিংসে গিয়ে এডিট করা যেতে পারে। এই প্লেলিস্টে থাকা সকল অংশগ্রহণকারী ও প্লেলিস্টে অ্যাক্সেস রয়েছে এমন যেকোনো ব্যক্তি, অন্যান্য অংশগ্রহণকারীদের নাম ও ছবি দেখতে পারবেন। প্লেলিস্টের অংশগ্রহণকারীরা সবকটি সঙ্গীত এবং অন্যান্য অংশগ্রহণকারী দ্বারা যোগ করা প্রতিক্রিয়া দেখতে পারবেন। কোলাবোরেট করা বন্ধ করতে, প্লেলিস্ট সেটিংসের প্লেলিস্ট থেকে নিজেকে অপসারণ করুন বা আপনি ক্রিয়েটর হলে, প্লেলিস্ট ম্যানেজ কোলাবোরেশন সেটিংসে গিয়ে কোলাবোরেশন বন্ধ করুন। প্লেলিস্টের ক্রিয়েটর কোলাবোরেশন শেষ করলে, সেই প্লেলিস্ট একটি শেয়ার্ড কোলাবোরেশনে পরিণত হয়, যা কোলাবোরেটররা তাদের Apple Music লাইব্রেরিতে অ্যাক্সেস করতে পারবেন।
কনসার্ট
যদি আপনি Apple Music-এ আপনার লোকেশন অ্যাক্সেস করার অনুমতি দেন, তাহলে আপনার পছন্দসই শহর সেভ করার জন্য আপনার আনুমানিক লোকেশন ব্যবহার করা হতে পারে, এর ফলে আপনি কাছাকাছি অনুষ্ঠিত কনসার্টের মতো স্থানীয়ভাবে প্রাসঙ্গিক তথ্য জানতে পারবেন। আপনি যদি Apple Music-এ আপনার লোকেশন অ্যাক্সেস করার অনুমতি না দেন, তাহলে আপনি ম্যানুয়ালভাবে আপনার পছন্দসই শহরের নাম লিখে সেই শহরে কনসার্ট খুঁজতে পারেন। সিঙ্ক চালু থাকলে আপনার পছন্দসই শহরের নামটি সমস্ত ডিভাইসে সিঙ্ক করা হবে। আপনি সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > লোকেশন পরিষেবা > সঙ্গীত অপশনে গিয়ে আপনার iOS বা iPadOS ডিভাইসে লোকেশন-ভিত্তিক সেটিংস যেকোনো সময় পরিবর্তন করতে পারবেন।
Apple Music ও Apple Music Classical পার্সোনালাইজ ও উন্নত করা
আপনি যখন আপনার Apple Music সাবস্ক্রিপশন ব্যবহার করেন বা আপনার লাইব্রেরির বাইরের বিনামূল্যের কন্টেন্ট চালান, তখন আমরা আপনার চালানো বা সঙ্গীতের লাইব্রেরিতে বা প্লেলিস্টে যোগ করা সঙ্গীত বা ভিডিও (যেখানে প্রযোজ্য) অথবা আপনার ফেভারিট বা শেয়ার করা শিল্পী ও কন্টেন্ট সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে পারি। অ্যাকাউন্ট, IP অ্যাড্রেস ও ডিভাইস অ্যাপ বা গাড়ির যে ইন্টারফেস আপনি চালাতেন, আপনি Apple Music বা Apple Music Classical-এর কোনটিতে চালিয়েছিলেন, আপনি কখন ও কতক্ষণ চালিয়েছেন, সেই সম্পর্কিত তথ্য নোট করা হয় ও Apple-এ পাঠানো হয়। আমরা আপনার অভিজ্ঞতা কাস্টমাইজ করতে, আপনাকে ইমেল ও নোটিফিকেশন পাঠাতে এবং আমাদের পরিষেবা উন্নত করার জন্য Apple Music ও Apple Music Classical কীভাবে ব্যবহার করা হচ্ছে তা বুঝতে এই তথ্য ব্যবহার করি। উদাহরণস্বরূপ, এই তথ্যের সাহায্যে আমরা Apple Music ও Apple Music Classical-এ আপনাকে দেখনোর জন্য সঙ্গীত, ভিডিও ও কোনো শিল্পীর কন্টেন্ট বেছে নিতে পারি। এর মাধ্যমে আমরা আপনাকে আপনার পছন্দ অনুয়ায়ী অন্যান্য পরামর্শ দেখাতে, বিভিন্ন শহরে ট্রেন্ড হওয়া সঙ্গীত দেখানোর জন্য শহরের চার্ট তৈরি করতে এবং আপনার শোনার হিস্ট্রি ও ফেভারিট ঘরানার একত্রিত তথ্য ব্যবহার করে Apple Music-এ সার্চের পার্সোনালাইজড ফলাফল দেখাতে পারি। এছাড়া, আমরা এই তথ্য রয়্যালটি দিতে এবং যেসব কার্যকলাপের জন্য Apple মিডিয়া পরিষেবার শর্তাবলির নীতি বা প্রযোজ্য আইন লঙ্ঘন হয় বা হতে সেগুলি আটকাতে বা সেটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যবহার করি।
আপনি Apple Music-এ অন্যান্য ব্যবহারকারীর সাথে কন্টেন্ট শোনার জন্য SharePlay ব্যবহার করলে, আপনি SharePlay সেশন চলাকালীন আপনার শোনা কন্টেন্ট ও এই সেশনের আনুমানিক অংশগ্রহণকারীর সংখ্যার সাথে সম্পর্কিত তথ্য Apple Music অ্যাপ দ্বারা সংগ্রহ করা হবে, কিন্তু এমন কোনো তথ্য সংগ্রহ করে রাখে না যার মাধ্যমে SharePlay সেশনে অংশগ্রহণকারীদের শনাক্ত করা যায়।
আমরা Apple Music উন্নত করার জন্য ব্যবহৃত মডেলটি উন্নত করতে Apple Music-এর সার্চ ডেটা ব্যবহার করি। উদাহরণস্বরূপ, Apple Music-এর সার্চ মডেল ফাইন টিউন করতে, একত্রিত Apple Music-এর সার্চ ক্যোয়ারি ব্যবহার করা হয়।
আপনার সাথে যোগাযোগ করার বিষয়ে
Apple Music ও Apple Music Classical ও Apple One-সহ আপনার কাছে আগ্রহের হতে পারে এমন অন্যান্য Apple পণ্য, পরিষেবা ও অফারগুলির বিষয়ে আপনাকে বার্তা পাঠাতে আপনার কেনা Apple পণ্য, আপনার ডাউনলোড করা Apple অ্যাপ ও আপনার সাবস্ক্রিপশন থাকা Apple পরিষেবার মতো আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য Apple ব্যবহার করতে পারে। Apple পরিষেবার অফারগুলির জন্য আপনার যোগ্যতা চেক করতে, আপনার ডিভাইসের সিরিয়াল নম্বর ও অন্যান্য হার্ডওয়্যার আইডেন্টিফায়ার বা প্রাসঙ্গিক App Store সাবস্ক্রিপশন সম্পর্কিত তথ্য ব্যবহার করা হতে পারে। আপনি কোনো ফ্যামিলি শেয়ারিং গ্রুপে থাকলে, Apple ফ্যামিলি শেয়ারিংয়ের মাধ্যমে আপনার জন্য উপলভ্য পণ্য, পরিষেবা ও অফারের বিষয়ে আপনাকে বার্তা পাঠাতে পারে। আপনি কোনো Apple One সাবস্ক্রিপশন কিনলে, আমরা আপনার সাবস্ক্রাইব করা প্রতিটি পরিষেবার ফিচারের বিষয়ে আপনাকে ইমেল ও Push নোটিফিকেশন পাঠাতে পারি। এছাড়াও Apple, Apple Music ও Apple Music Classical-এ উপলভ্য নতুন ফিচার, কন্টেন্ট ইভেন্ট ও অফারের বিষয়ে ইমেল বা Push নোটিফিকেশন পাঠানোর জন্য Apple Music ও Apple Music Classical-এ আপনার অ্যাক্টিভিটি সংক্রান্ত তথ্য ও Apple Music সাবস্ক্রিপশন (যেমন Apple Music Student)-এর জন্য ছাড়ের উপলভ্যতা রয়েছে কিনা তা যাচাই করতে ব্যবহৃত বিভিন্ন পরিষেবার ডেটা ব্যবহার করতে পারে। বেশ কিছু ক্ষেত্রে আপনার প্রাপ্ত নোটিফিকেশনগুলি ফিল্টার করার জন্য হার্ডওয়্যার আইডেন্টিফায়ার ব্যবহার করা হয়। আপনি account.apple.com ওয়েবসাইটে গিয়ে আপনার ইমেল প্রাধান্য পরিবর্তন করতে পারেন এবং এই ইমেল গ্রহণ করা থেকে নির্বাচনমুক্ত করতে পারেন। আপনার iOS, iPadOS, বা visionOS ডিভাইসে আপনার নোটিফিকেশন সংক্রান্ত প্রাধান্য আপডেট করতে, সেটিংস > নোটিফিকেশন > সঙ্গীত অপশনে যান। Mac-এ, Apple Music খুলুন ও সেটিংস > জেনারেল > নোটিফিকেশন অপশনে যান। Apple নিজেদের পরিষেবা উন্নত করতে নোটিফিকেশনসহ, তাদের যোগাযোগ ব্যবস্থার সাথে আপনার ইন্টার্যাকশন সংক্রান্ত তথ্য ব্যবহার করে।
জালিয়াতি ও অন্যান্য ক্ষতিকারক অ্যাক্টিভিটি প্রতিরোধ করার বিষয়ে
আপনি যখন কেনাকাটা করার চেষ্টা করেন, তখন আমরা আপনার ফোন কল ও আপনার পাঠানো বা প্রাপ্ত ইমেলের আনুমানিক সংখ্যাসহ আপনি আপনার ডিভাইস কীভাবে ব্যবহার করেন সেই সম্পর্কিত তথ্য ব্যবহার করে আপনার ডিভাইসে ডিভাইসের বিশ্বাসযোগ্যতার স্কোর নির্ণয় করি। জমা দেওয়ার পদ্ধতিটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে Apple-এর দ্বারা আপনার ডিভাইসের অন্তর্নিহিত মানগুলি জানা না যায়। স্কোরটি আমাদের সার্ভারে নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করা হয়। এছাড়াও Apple, Apple Music সাবস্ক্রিপশন রিনিউয়াল প্রক্রিয়া করতে ও পেমেন্ট অংশীদার দ্বারা অনুমোদিত করার আগেই আপনার সাবস্ক্রিপশন অ্যাক্সেস করা চালিয়ে যেতে পারবেন কিনা তা নির্ধারণ করতে Apple-এর সাথে আপনার পুরোনো ব্যবসায়িক সম্পর্কের বিষয়ে তথ্য ব্যবহার করতে পারে।
থার্ড পার্টির কাছে ডিসক্লোজার
রেডিও স্টেশন
আপনি ব্রডকাস্ট রেডিও শোনার জন্য Apple Music ব্যবহার করলে, আপনাকে অনুরোধ করা বিষয়বস্তু প্রদান করার জন্য আপনার ডিভাইসের মাধ্যমে সরাসরি ব্রডকাস্ট রেডিও স্টেশনের সাথে কানেক্ট করা হয়। এটি কানেক্ট হলে, আপনার ডিভাইসের IP অ্যাড্রেস ব্রডকাস্ট রেডিও স্টেশনে দেখা যাবে। ব্রডকাস্ট রেডিও স্টেশন দ্বারা আপনার IP অ্যাড্রেস পরিচালনা করার কাজটি এই ব্রডকাস্ট রেডিও স্টেশন বা এর প্রোভাইডারের গোপনীয়তা নীতি অনুসারে করা হয়ে থাকে।
রেকর্ড লেবেল, শিল্পী ও চার্ট কম্পাইলার
আমরা Apple Music ও Apple Music Classical-এর ব্যবহার সম্পর্কিত কিছু একত্রিত তথ্য যা ব্যক্তিগত নয়, তা সরবরাহ করতে ও সেই সাথে একত্রিত ব্যবহারকারী জনগণ সংক্রান্ত তথ্য যেমন বয়সের গ্রুপ ও লিঙ্গ ( যা আপনার Apple অ্যাকাউন্টে আপনার নাম ও স্যালুটেশনের মতো তথ্য থেকে অনুমান করা যেতে পারে) লেবেল, প্রকাশক ও শিল্পীদের রেকর্ড করতে বাধ্য যাতে তারা তাদের সৃজনশীল কাজের পারফরম্যান্স পরিমাপ করতে পারেন, রয়্যালটি এবং অ্যাকাউন্টিং সংক্রান্ত প্রয়োজনীয়তা পূরণ করতে পারেন। এছাড়াও, আমরা বিশ্বব্যাপী চার্ট সংকলকদের সাথে, রিয়েল-টাইমসহ সম্পর্ক ট্র্যাক করতে লেবেল এবং শিল্পীদের সাথে সামগ্রিক লিসেনিং ডেটা শেয়ার করি। এটি লেবেল এবং শিল্পীদের সঙ্গীত মার্কেটিং প্ল্যাটফর্মের মাধ্যমে শ্রোতাদের কাছে পৌঁছাতে সহায়তা করে। আপনি কোনো মোবাইল নেটওয়ার্ক প্রোভাইডারের মতো থার্ড পার্টি পার্টনারের মাধ্যমে Apple Music-এর সাবস্ক্রিপশন নিলে, আপনার সাবস্ক্রিপশনের যোগ্যতা নির্ধারণ করার জন্য বা কেনাকাটা সম্পূর্ণ করার জন্য আমরা সেই পার্টনারের সাথে ব্যক্তিগতভাবে শনাক্ত করা যায় এমন সীমিত তথ্য শেয়ার করি।
অন্যান্য অ্যাপের সাথে Apple Music কানেক্ট করার বিষয়ে
iOS, iPadOS ও visionOS অ্যাপ ও Apple-এর নয় এমন প্ল্যাটফর্মে থাকা অ্যাপ দ্বারা Apple Music ও আপনার ক্লাউড লাইব্রেরি অ্যাক্সেস করার অনুরোধ করা যেতে পারে। কোনো অ্যাপকে এই ধরনের অনুমতি দিলে, সেটি ডিভাইসে আপনার ক্লাউড লাইব্রেরি, আপনি Apple Music সাবস্ক্রিপশন নিয়েছেন কিনা, আপনার মিউজিক ও ভিডিও চালানোর অ্যাক্টিভিটি ও Apple Music-এ আপনার সুপারিশের মতো তথ্য অ্যাক্সেস করতে পারবে। এছাড়াও অনুমোদিত অ্যাপ আপনার অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত ডেটা বদলে দিতে পারে, যেমন আপনার লাইব্রেরি ও প্লেলিস্টে কোন গানগুলি রয়েছে। আপনি ছবি অ্যাপটিকে Apple Music অ্যাক্সেস করার অনুমতি দিলে, ছবি অ্যাপটি স্মৃতি সংক্রান্ত মুভি চালানোর জন্য Apple Music থেকে গান ব্যবহার করবে। যখন আপনি ছবি অ্যাপে কাস্টম স্মৃতি দিয়ে সিনেমা বানান তখন স্মৃতি বানানোর জন্য আপনার দেওয়া প্রম্প্ট বিষয়ক তথ্য Apple Music-কে পাঠানো হতে পারে যাতে ফিল্মের সাথে চালানোর জন্য সঙ্গীত নির্বাচন করা যায়। আপনি Apple Music অ্যাপ ও সমর্থিত বিষয়বস্তুর ব্যবহার শুরু করলে “রিমোট”-এর মতো সমর্থিত বিষয়বস্তুসহ Apple অ্যাপগুলি স্বয়ংক্রিয়ভাবে কানেক্ট হয়ে যাবে। আপনি সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > “মিডিয়া ও Apple Music”-এ গিয়ে আপনার iOS, iPadOS, বা visionOS-এ অ্যাপের অ্যাক্সেস নিষ্ক্রিয় করতে পারেন। Mac-এ, সিস্টেম সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > গোপনীয়তা > মিডিয়া ও Apple Music অপশনে যান। আপনি iOS 11-এর আগের iOS বা iPadOS ভার্সন ব্যবহার করে অ্যাপ অপসারণ করলে বা কোনো অ্যাপ অ্যাক্সেসের অনুমতি দিলে, আপনি আপনার Apple Music অ্যাকাউন্ট সেটিংসে সেটির অ্যাক্সেস নিষ্ক্রিয় করতে পারেন।
Apple পার্টনারদের মাধ্যমে Apple Music-এর সাবস্ক্রিপশন
আপনার মোবাইল নেটওয়ার্ক প্রোভাইডার Apple Music সাবস্ক্রিপশন ও বিনামূল্যে ট্রায়াল অফার করলে, মোবাইল নেটওয়ার্ক প্রোভাইডারের মাধ্যমে আপনি সেই অফার পাওয়ার যোগ্য কিনা তা নির্ধারণ করার জন্য Apple আপনার ফোন নম্বর চেক করতে পারে। আপনি মোবাইল নেটওয়ার্ক প্রোভাইডার বা অন্যান্য Apple পার্টনারের মাধ্যমে Apple Music সাবস্ক্রিপশন বা বিনামূল্যের ট্রায়ালের জন্য সাইন আপ করলে, Apple আপনার ফোন নম্বর বা পার্টনার দ্বারা শেয়ার করা অনন্য অ্যাকাউন্ট আইডেন্টিফায়ারের ব্যবহার আপনার অ্যাকাউন্ট শনাক্ত করতে ও মোবাইল নেটওয়ার্ক প্রোভাইডার বা অন্যান্য পার্টনারদের আপনি আপনার সাবস্ক্রিপশন সক্রিয় করেছেন এই তথ্য দেওয়ার জন্য করে। আমরা আপনার সাবস্ক্রিপশনের সাথে সম্পর্কিত ফোন নম্বর ও অন্যান্য আইডেন্টিফায়ারের ব্যবহার কেবল সাইন ইন করার সময় আপনার অ্যাকাউন্ট যাচাই করতে ও আপনার Apple Music অ্যাক্টিভিটি আপনার অ্যাকাউন্টের সাথে কানেক্ট করার জন্য করব। এছাড়াও আমরা আপনার অনুরোধে আপনার মোবাইল নেটওয়ার্ক প্রোভাইডারের সাথে আপনার সাবস্ক্রিপশন বন্ধ করার অনুরোধ করতে আপনার ফোন নম্বর ব্যবহার করে থাকি।
ব্যক্তিগত ডেটা রেখে দেওয়া
ব্যবসার প্রয়োজন, চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা এবং আইনি প্রয়োজনীয়তা অনুযায়ী আমরা আপনার Apple Music ও Apple Music Classical ব্যবহারের ও এগুলির সাথে আপনার ইন্টার্যাকশন সংক্রান্ত ডেটা বিভিন্ন সময়কালের জন্য সংগ্রহ করে রাখি।
আপনার গান শোনা সংক্রান্ত অ্যাক্টিভিটি, লাইব্রেরির কন্টেন্ট, প্লেলিস্ট এবং আপনার সার্চ সংক্রান্ত তথ্য যতদিন আপনার সাবস্ক্রিপশন সক্রিয় রয়েছে ততদিন এবং তারপর সর্বাধিক দুই বছরের জন্য রাখা হয়, যাতে আপনার সাবস্ক্রিপশন, অ্যাকাউন্ট বাতিল করার পর তা আবার অ্যাক্টিভেট করতে আপনাকে সাহায্য করা যায়, আপনার পছন্দের সঙ্গীত সর্ম্পকে আপনাকে বার্তা পাঠানো যায় এবং আপনি যে অফারগুলির জন্য যোগ্য সেগুলির জন্য আপনার সাথে যোগাযোগ করা যায়। এছাড়াও, আমরা আর্থিক প্রতিবেদন সংক্রান্ত আইনি বাধ্যবাধকতা মেনে চলার জন্য প্রয়োজন অনুসারে এইসব তথ্য প্রযোজ্য আইন দ্বারা নির্ধারিত সময়কাল পর্যন্ত সংগ্রহ করে রাখি, যা 10 বছরের রিটেনশন পিরিয়ড পর্যন্ত রাখা হতে পারে কিন্তু চীনের মতো দেশে প্রযোজ্য আইন অনুসারে তা বেড়ে 30 বছর হতে পারে।
যদি আপনার সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে আপনি Apple Music ক্যাটালগে যেসব সঙ্গীত ও প্লেলিস্ট যোগ বা তৈরি করেছিলেন সেগুলি গ্রেস পিরিয়ড পর্যন্ত Apple Music-এ থাকে, যাতে সাবস্ক্রিপশন আবার অ্যাক্টিভেট করলে সেগুলি পাওয়া যায়। এই সময়কালের পরে, Apple Music ক্যাটালগের কন্টেন্ট অ্যাক্সেস করা যাবে না।
যদি আপনি আপনার Apple অ্যাকাউন্ট ডিলিট করে দেন, তাহলে আইন অনুসারে প্রয়োজন হলে বা জালিয়াতি প্রতিরোধ করতে, Apple মিডিয়া পরিষেবার শর্তাবলি কার্যকর করতে বা Apple পরিষেবাগুলির সুরক্ষা বজায় রাখতে নির্দিষ্ট কিছু ডেটা সংরক্ষণ করে রাখা হতে পারে।
ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণের জন্য প্রযোজ্য আইনি ভিত্তি
আমরা Apple Music-এ সাধারণত Apple-এর সাথে আপনার চুক্তি সম্পাদনের জন্য, পরিষেবা প্রদানের জন্য প্রয়োজনীয়তা অনুসারে ও আমাদের আইনি বাধ্যবাধকতা মেনে চলার জন্য আপনার ব্যক্তিগত ডেটা প্রক্রিয়া করে থাকি। যেসব ক্ষেত্রে সম্মতি আইনত প্রয়োজনীয়, সেসব ক্ষেত্রে স্থানীয় প্রযোজ্য আইন মেনে চলার চেষ্টা করি।
যেসব ক্ষেত্রে প্রযোজ্য স্থানীয় আইন অনুমতি দেয়, সেক্ষেত্রে আমরা আমাদের ও থার্ড পার্টির বৈধ স্বার্থের জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য প্রক্রিয়া করি, যাতে:
- Apple Music ও Apple Music Classical-এ যে বিষয়বস্তু আপনি শোনেন, আপনার লাইব্রেরিতে যোগ করেন বা ডাউনলোড করেন সেগুলির অ্যাক্সেস আপনাকে প্রদান করার বিষয়ে
- Apple Music ও Apple Music Classical-এ আপনার অভিজ্ঞতা পার্সোনালাইজ করার বিষয়ে
- আপনার এমন গানের কপি শনাক্ত ও আনলক করে যা Apple Music-এর মাধ্যমেও উপলভ্য
- আপনার অঞ্চলে বিষয়বস্তুর উপলভ্যতা ও অফার ও সাবস্ক্রিপশনের জন্য আপনার যোগ্যতা নির্ধারণ করে
- আপনার ও অন্যান্যদের জন্য Apple Music ও Apple Music Classical উন্নত ও অপ্টিমাইজ করতে সহায়তা করে ও আপনাকে Apple Music ও Apple Music Classical অ্যাপ ও আপনি আগ্রহী এমন অন্যান্য Apple পণ্য, পরিষেবা ও অফারের বিষয়ে বার্তা পাঠানো
- আপনার Apple Music প্রোফাইল ও প্লেলিস্ট তৈরি করা ও বজায় রাখার বিষয়ে
- প্রকাশক, লেবেল, শিল্পী ও চার্ট সংকলকদের রয়্যালটি প্রদান করা ও তাদের রিপোর্টিং প্রদান করা
- জালিয়াতি ও অন্যান্য ক্ষতিকারক অ্যাক্টিভিটি প্রতিরোধ করার বিষয়ে
ব্যবহার করা ডেটাতে অন্তর্ভুক্ত রয়েছে:
- বিভিন্ন ফিচারের সাথে আপনার ইন্টার্যাকশন, ইন-অ্যাপ নোটিফিকেশন ও মেসেজ এবং Apple Music ও Apple Music Classical-এ আপনার শোনা, সার্চ করা, দেখা, লাইব্রেরিতে যোগ করা ও ডাউনলোড করা বিষয়বস্তুসহ আপনার করা Apple Music ও Apple Music Classical অ্যাপের ব্যবহার
- আপনার ডিভাইস ও অ্যাকাউন্টের বিষয়ে বিস্তারিত বিবরণ
- আপনার IP অ্যাড্রেস
- আপনার Apple Music প্রোফাইল ও প্লেলিস্ট
- ডিভাইসের বিশ্বাসযোগ্যতার স্কোর
ব্যক্তিগত নয় এমন ডেটা
এছাড়াও আমরা যেকোনো উদ্দেশ্যে ব্যক্তিগত নয় এমন ডেটা সংগ্রহ, ব্যবহার ও ট্রান্সফার করতে পারি ও সেগুলির ব্যবহার প্রকাশ করতে পারি। যেমন, আমরা পরিষেবা উন্নত করার জন্য Apple Music-এর অন্যান্য ব্যবহারকারীর তথ্যের সাথে আপনার ব্যক্তিগত নয় এমন ডেটা একত্রিত করতে পারি। এছাড়াও আপনি Apple Music ব্যবহার করার সময় আমার আপনার ডিভাইস থেকে রেডিও ফ্রিকোয়েন্সির শক্তি, দেশের কোড, নেটওয়ার্ক কোড ও মোবাইল রেডিও অ্যাক্সেস প্রযুক্তির মতো কিছু নির্দিষ্ট পারফরম্যান্স সংক্রান্ত মেট্রিক সংগ্রহ করতে পারি।
Apple Music সম্পর্কে আরও জানুন
ফিচার ও মূল্য সম্পর্কিত আরও বিস্তারিত তথ্যের জন্য, এই ওয়েবসাইটে যান: www.apple.com/in/apple-music
Apple Music ওয়েব প্লেয়ার ও গোপনীয়তার বিষয়ে তথ্যের জন্য এখানে যান: www.apple.com/in/legal/privacy/data/en/apple-music-web
Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা নীতি অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy
2026-03-30