Apple News ও গোপনীয়তা
আপনার তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি আপনি কী শেয়ার করতে চান তা নির্বাচন করার জন্য Apple News+ সহ Apple News তৈরি করা হয়েছে।
![]()
- News ও স্টকস-এ আপনার পড়ার ও শোনার অ্যাক্টিভিটি নির্দিষ্টভাবে News ও স্টকস-এর সাথে লিঙ্ক করা আইডেন্টিফায়ারের লিঙ্ক করা থাকে ও এটি আপনার Apple অ্যাকাউন্ট বা অন্যান্য Apple পরিষেবার সাথে লিঙ্ক করা থাকে না।
- আপনাকে আপনার ব্যক্তিগত আগ্রহ অনুযায়ী বিভিন্ন ফিচার প্রদান করতে আমরা আপনার Apple News ব্যবহার সম্পর্কিত তথ্য সংগ্রহ করি। এই তথ্যটি আপনার Apple অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত নয়।
- News ও স্টকস-এ দেখানো বিজ্ঞাপন আপনার জন্য প্রাসঙ্গিক কিনা তা নিশ্চিত করার জন্য আপনার অ্যাকাউন্টের তথ্য, আপনি যে বিষয়বস্তু ও বিভাগগুলির প্রতিবেদন পড়েন ও যেসব প্রকাশনা নিয়মিত অনুসরণ করেন, সাবস্ক্রাইব করেন বা নোটিফিকেশন চালু করেন, সেই সম্পর্কিত তথ্য ব্যবহার করতে পারি। এছাড়াও, আমরা App Store-এ আপনার জন্য বিজ্ঞাপন পার্সোনালাইজ করতে, আপনার সাবস্ক্রিপশন সম্পর্কিত তথ্য ব্যবহার করতে পারি। যেমনটি নিচে বর্ণনা করা হয়েছে সেই মতো এই বিজ্ঞাপনগুলির বিষয়ে আপনার কাছে বিকল্প রয়েছে।
- আমরা এমন যেকোনো সক্রিয় সাবস্ক্রিপশনের জন্য আপনার Apple অ্যাকাউন্ট চেক করি যা Apple News-এ ব্যবহার করা যেতে পারে।
- আপনি কোনো চ্যানেলের জন্য নোটিফিকেশন চালু করলে, আমরা চ্যানেলটি আপনার Apple অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে পারি।
আপনার তথ্যের গোপনীয়তা রক্ষা করা ও তা সুরক্ষিত রাখা Apple-এর সকল ব্যক্তির কাছে অগ্রাধিকারের বিষয়। আমাদের পণ্য ও পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা যাতে আরও ভালো হয় শুধুমাত্র সেই জন্যে প্রয়োজনীয় ডেটা সংগ্রহ করতে আমরা আন্তরিকভাবে চেষ্টা করি। যখন আমরা ডেটা সংগ্রহ করি, তখন আমরা মনে করি যে, আমরা কী সংগ্রহ করছি এবং কেন আমাদের এটি প্রয়োজন তা জানা আপনার জন্য গুরুত্বপূর্ণ, যাতে আপনি সচেতনভাবে নির্বাচন করতে পারেন। প্রতিটি Apple পণ্য ও পরিষেবার মতো Apple News-ও এই মূল নীতিগুলি বিবেচনা করে তৈরি করা হয়েছে।
Apple News প্রদান করার বিষয়ে
আপনি যে প্রতিবেদন পড়েন ও শোনেন তা আপনার ব্যক্তিগত ব্যাপার তা আমার বুঝি। এর জন্য আমরা News ও স্টকস অ্যাপ এমন ভাবে তৈরি করেছি যা আপনার পাড়ার ও শোনার মতো অ্যাক্টিভিটি ও আপনি Apple News কীভাবে ব্যবহার করেন তা যেন আপনার Apple অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত না হয় বা অন্যান্য Apple পরিষেবার সাথে যেন লিঙ্ক না থাকে। আমাদের সংগ্রহ করা ডেটা News ও স্টকস অ্যাপের জন্য একটি বিশেষ আইডেন্টিফায়ারের সাথে লিঙ্ক করা হয়।
আপনাকে আপনার ব্যক্তিগত আগ্রহ অনুযায়ী আপনার ফিচার প্রদান করতে Apple আপনার Apple News ব্যবহার সম্পর্কিত তথ্য সংগ্রহ করে। যেমন, “আজ” ফিচারটি আপনাকে ব্যক্তিগত নিউজফিড প্রদান করে যাতে আপনার পছন্দের চ্যানেল ও বিষয়গুলি থেকে আপনার জন্য সেরা প্রতিবেদনগুলি হাইলাইট করা থাকে। আপনি কোন প্রতিবেদন পড়েন, সংরক্ষণ করেন বা শেয়ার করেন ও আপনি কোন বিভাগ বা চ্যানেল ফলো করেন, সেই বিষয়ক তথ্যসহ Apple News-এর সাথে আপনার ইন্টার্যাকশনের বিষয়ক তথ্য সংগ্রহ করে Apple এই ফিচারগুলি কাজের উপযোগী বানাতে পারে।
Apple News-এ সুপারিশগুলি আপনার ডিভাইসে সংরক্ষিত তথ্যের ভিত্তিতে করা হয়ে থাকে। iOS ডিভাইসে আপনার পড়া ও শোনার হিস্ট্রি মুছে ফেলতে, ফলো করা হচ্ছে> “হিস্ট্রি”-তে গিয়ে “মুছে ফেলুন” অপশনে ট্যাপ করুন। আপনার iPadOS ডিভাইসে হিস্ট্রিতে গিয়ে তারপর “মুছে ফেলুন” অপশনে ট্যাপ করুন। Mac-এ, News > হিস্ট্রি পরিষ্কার করুন অপশনে গিয়ে হিস্ট্রি পরিষ্কার করুন অপশনে ক্লিক করুন। এছাড়াও এর ফলে News ও স্টকস-এর জন্য ব্যবহার করা আইডেন্টিফায়ার রিসেট হয়ে যাবে। এছাড়াও আপনি আপনার iOS, iPadOS বা visionOS ডিভাইসে পড়ার ও শোনার হিস্ট্রি পরিষ্কার না করেই আইডেন্টিফায়ার রিসেট করতে পারেন, এটি করার জন্য সেটিংস > অ্যাপ > News অপশনে গিয়ে “আইডেন্টিফায়ার রিসেট করুন” অপশনে ট্যাপ করুন। Mac-এ, “News” অ্যাপটি খুলুন তারপর News > হিস্ট্রি পরিষ্কার করুন অপশনে গিয়ে ‘আইডেন্টিফায়ার রিসেট করুন’-এ ক্লিক করুন।
আপনি Apple News-এ কোনো চ্যানেলের জন্য নোটিফিকেশন সক্রিয় করলে, আমরা সেই তথ্য সংরক্ষণ করি যাতে আপনাকে চ্যানেলের গুরুত্বপূর্ণ প্রতিবেদন ও নতুন প্রকাশনার বিষয়ে সূচিত করতে পারি ও সেই তথ্য আপনার Apple অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে পারি। (নতুন সংস্করণ সংক্রান্ত নোটিফিকেশন কেবল Apple News+ সাবস্ক্রাইবারদের জন্য ও শুধুমাত্র iOS ও iPadOS ডিভাইসে পাওয়া যায়।) আপনি যখন লাইভ অ্যাক্টিভিটিসহ কোনো ইভেন্ট ফলো করেন, আমরা আপনাকে সেই ইভেন্টের সময়কালে আপডেট পাঠাতে ইভেন্টটি আপনার Apple অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে পারি।
আপনি যখন Apple News-এ সার্চ ব্যবহার করেন, তখন আপনাকে সার্চের প্রাসঙ্গিক ফলাফল প্রদান করতে ও সার্চ উন্নত করতে আপনার সার্চ কোয়্যারি সাথে সাবস্ক্রিপশনসহ তথ্য Apple-এ পাঠানো হয়। এই তথ্যটি আপনার Apple অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত নয়।
আপনি যদি Apple News দ্বারা আপনার লোকেশন অ্যাক্সেস করার অনুমতি দেন, তবে আপনার আনুমানিক লোকেশন স্থানীয়ভাবে প্রাসঙ্গিক তথ্য যেমন স্থানীয় সংবাদ, আবহাওয়া, সার্চ রেজাল্ট এবং বিজ্ঞাপন প্রদান করতে ব্যবহার করা হতে পারে। এছাড়াও, Apple News-এর আপনার লোকেশন এবং অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে আপনার চ্যানেল এবং বিষয় সংক্রান্ত পরামর্শ দেওয়া যেতে পারে। আপনি স্থানীয়ভাবে প্রাসঙ্গিক তথ্য খুঁজতে ম্যানুয়ালি কোনো লোকেশন বা পিন কোডও লিখতে পারেন। এই তথ্যটি আপনার Apple অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত নয়।
আপনি আপনার iOS অথবা iPadOS ডিভাইসে যেকোনো সময়ে সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > লোকেশন পরিষেবায় গিয়ে News-এ ট্যাপ করে “কখনোই নয়” নির্বাচন করে লোকেশন-ভিত্তিক সুবিধা বন্ধ করতে পারবেন। Mac-এ, সিস্টেম সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > গোপনীয়তা > লোকেশন পরিষেবা অপশনে গিয়ে “News” নির্বাচনমুক্ত করুন।
Siri আপনার ব্যবহার করা অ্যাপ থেকে প্রাপ্ত তথ্যের অন-ডিভাইস প্রসেসিংয়ের উপর নির্ভর করে এবং Safari-তে আপনার দেখা ওয়েবসাইটের উপর ভিত্তি করে আপনার পছন্দ হতে পারে এমন প্রতিবেদন, চ্যানেল এবং বিষয়ের পরামর্শ দিতে পারে। এই তথ্যটি Apple-কে পাঠানো হয় না। আপনি আপনার iOS বা iPadOS বা ডিভাইসে সেটিংস > অ্যাপ > News > Siri & সার্চ-এ গিয়ে, এবং “অ্যাপে থাকা শো” বন্ধ করতে ট্যাপ করে এটি যেকোনো সময় নিষ্ক্রিয় করতে পারেন। আপনার visionOS ডিভাইসে, সেটিংস > অ্যাপ > News অপশনে যান তারপর ‘অ্যাপে দেখুন’ বিকল্পটি বন্ধ করতে ট্যাপ করুন। Mac-এ, সিস্টেম সেটিংস > Siri ও Spotlight অপশনে গিয়ে, “Siri-এর পরামর্শ ও গোপনীয়তা” অপশনে ক্লিক করে ‘News’-এ ক্লিক করুন তারপর “অ্যাপে Siri-এর পরামর্শ দেখুন” বিকল্পটি নির্বাচনমুক্ত করুন।
আপনার সুবিধার জন্য, Apple News আপনার সমস্ত ডিভাইসে আপনার অভিজ্ঞতার দিকগুলিকে আপ টু ডেট রাখতে iCloud ব্যবহার করে। যেমন, Apple News আপনার ফলো করা চ্যানেল ও প্রসঙ্গ, আপনার পড়ার ও শোনার হিস্ট্রি, আপনার পড়ার ও শোনার প্রাধান্য এবং আপনার রেসিপির রেটিং ও নোট মনে রাখার জন্য iCloud ব্যবহার করবে, যাতে আপনি আপনার যেকোনো ডিভাইসে একই রকমের Apple News অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। আপনার পড়ার ও শোনার হিস্ট্রি সর্বাধিক তিন মাস পর্যন্ত স্টোর করা হয়। আপনি কোনো চ্যানেল বা প্রসঙ্গ আনফলো করলে, আপনার “সেভ করা প্রতিবেদন” থেকে একটি প্রতিবেদন অপসারণ করলে বা আপনার রিডিং হিস্ট্রি থেকে কোনো প্রতিবেদন ডিলিট করলে সেই তথ্য Apple-এর সার্ভার থেকে অবিলম্বে ডিলিট হয়ে যাবে। Apple News-এর জন্য iCloud বন্ধ করে আপনি এই সুবিধাটি যেকোনো সময় নিষ্ক্রিয় করতে পারেন। আপনার iOS, iPadOS বা visionOS ডিভাইসে এটি করতে, সেটিংস > [আপনার নাম] > iCloud অপশনে গিয়ে “News” বন্ধ করতে ট্যাপ করুন। Mac-এ, সিস্টেম সেটিংস > [আপনার নাম] > iCloud অপশনে গিয়ে ‘News’ নির্বাচনমুক্ত করুন। আপনি এই ফিচারটি নিষ্ক্রিয় করলে অথচ iCloud-এ ব্যাক আপ নেওয়ার অপশনটি সক্রিয় করে রাখলে আপনার ফলো করা চ্যানেল ও প্রসঙ্গ, আপনার পড়ার ও শোনার হিস্ট্রি ও আপনার পড়ার ও শোনার প্রাধান্য সংক্রান্ত বিষয়ের ব্যাক আপ তবুও iCloud-এ নেওয়া হবে।
সাবস্ক্রিপশন
আপনি Apple News+-এ সাবস্ক্রিপশন নিলে, আপনি একাধিক প্রকাশনার সাবস্ক্রিপশন বিষয়বস্তু অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও, আপনি একাধিক উপায়ের মধ্যে থেকে কোনো একটির মাধ্যমে আলাদা আলাদা প্রকাশনা থেকে সাবক্রিপশন বিষয়বস্তু অ্যাক্সেস করতে পারেন।
প্রথমে App Store-এর থেকে আপনার এমন কোনো অ্যাক্টিভ সাবস্ক্রিপশন রয়েছে কিনা যা Apple News-এ ব্যবহার করা যেতে পারে তা দেখতে প্রথমে Apple News আপনার Apple অ্যাকাউন্ট চেক করবে। এমনটি হলে, Apple News স্বয়ংক্রিয়ভাবে আপনার সাবস্ক্রিপশন আনলক করবে ও আপনার প্রকাশনার পেমেন্ট করা প্রতিবেদনগুলিতে অ্যাক্সেস প্রদান করবে। দ্বিতীয়ত, আপনি News অ্যাপে কোনো স্বতন্ত্র প্রকাশনার থেকে সাবস্ক্রিপশন সরাসরি কিনতে পারেন, এই ক্ষেত্রে আপনি প্রকাশনার সাথে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করার বিকল্প নির্বাচন করতে পারেন। তৃতীয়ত, আপনি আগে কোনো প্রকাশনার থেকে সরাসরি সাবস্ক্রিপশন কিনে থাকলে (যেমন, প্রকাশনার ওয়েবসাইটে) প্রকাশক Apple News-এ আপনাকে আপনার সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করার অনুমতি দিতে পারে। এর পরে প্রকাশনা সংস্থাটি আপনার সাবস্ক্রিপশন যাচাই করবে ও আপনাকে Apple News-এ তাদের সাবস্ক্রিপশনের বিষয়বস্তু অ্যাক্সেস করতে দেবে।
যদি আপনার কাছে কোনো এমন প্রকাশনার ব্যক্তিগত সাবস্ক্রিপশন থাকে, যা Apple News+-এর অংশ তাহলে আপনার কাছে Apple News+ সাবস্ক্রিপশন না থাকলেও আপনি সেই প্রকাশনায় পেমেন্ট করে প্রাপ্ত বিষয়বস্তু অ্যাক্সেস করতে পারবেন।
কিছু দেশে, আপনি নির্বাচিত প্রতিবেদনের অডিও সংস্করণ ও Apple News এডিটর দ্বারা আয়োজিত দিনের সেরা প্রতিবেদনের অডিও ব্রিফিং শুনতে পারেন। অডিও iPhone, iPod touch ও CarPlay-এ উপলভ্য। সম্পূর্ণ অডিও স্টোরি শুধুমাত্র Apple News+ সাবস্ক্রাইবারদের জন্য উপলভ্য। যারা সাবস্ক্রাইব করেননি, তারা সংক্ষিপ্ত প্রিভিউ শুনতে পারবেন। অডিও ব্রিফিং সাবস্ক্রাইবার ও নন-সাবস্ক্রাইবারদের জন্য উপলভ্য।
স্টোরি ও ব্রিফিংয়ের অডিও ভার্সন Apple-এর FairPlay Streaming ডিজিটাল রাইট ম্যানেজমেন্ট (DRM) ফ্রেমওয়ার্ক দ্বারা সুরক্ষিত। এটি ডিজিটাল কন্টেন্টের অ্যাক্সেস কন্ট্রোল এবং এনক্রিপশনের জন্য তৈরি করা হয়েছে। Apple News দ্বারা একাধিক ফাইলের জন্য ডিক্রিপশন কী শেয়ার করা হয়, যাতে আপনার ডিভাইস থেকে অনুরোধ করা কী থেকে Apple দ্বারা আপনার শোনার হিস্ট্রি সংগ্রহ করা না যেতে পারে।
Apple Podcasts
Apple Podcasts-এ Apple News অডিও কন্টেন্ট উপলভ্য রয়েছে। আপনি Apple Podcasts-এ এই ধরনের কন্টেন্ট শুনলে, আপনার শোনার অ্যাক্টিভিটি www.apple.com/in/legal/privacy/data/en/apple-podcasts ওয়েবসাইটের Apple Podcasts ও গোপনীয়তা নীতির অধীন হবে। উদাহরণস্বরূপ, ডিভাইসগুলিতে সিঙ্ক করার জন্য আপনার শোনা পডকাস্ট এপিসোড চালানোর অবস্থান Apple-এর জানা থাকে।
Game Center
আপনি Game Center-এ সাইন ইন করে থাকাকালীন, Apple আপনার পাজেল অ্যাক্টিভিটি তথা স্কোর, সমাধান করার সময় ও অন্যান্য অ্যাচিভমেন্ট পাবে। আপনি আপনার iOS, iPadOS বা visionOS ডিভাইসে সেটিংস > অ্যাপ > News > “News+ পাজেল”-এ গিয়ে, এবং Game Center বন্ধ করার জন্য ট্যাপ করে এটি যেকোনো সময় নিষ্ক্রিয় করতে পারেন। Mac-এ, News > সেটিংস অপশনে গিয়ে Game Center নির্বাচনমুক্ত করতে ক্লিক করুন। Game Center ও গোপনীয়তা সম্পর্কে আরও জানতে এখানে যান: www.apple.com/in/legal/privacy/data/en/game-center
Apple News-এর উন্নয়ন
এছাড়াও Apple আপনার Apple News ব্যবহার করার বিষয়ে আপনার Apple অ্যাকাউন্টের সাথে যুক্ত নয় এমন তথ্যও সংগ্রহ করে। এর মধ্যে আপনি যে ফিচারগুলি ব্যবহার করেন এবং যে গল্পগুলি পড়েন বা দেখেন, আপনার লাইভ অ্যাক্টিভিটি, সেইসাথে অ্যাপ পারফরম্যান্স যেমন লোড হওয়ার মোট সময়, নোটিফিকেশন ডেলিভারি এবং সেই সংক্রান্ত ত্রুটি ও ক্র্যাশ সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত থাকে। এতে আপনার ডিভাইসের তথ্যও অন্তর্ভুক্ত থাকে। যেমন আপনার ডিভাইসের ধরন এবং অপারেটিং সিস্টেমের ভার্সন। আমরা এই তথ্য আপনার এবং অন্যদের জন্য Apple News উন্নত ও অপ্টিমাইজ করতে ব্যবহার করি।
আপনার সাথে যোগাযোগ করার বিষয়ে
Apple News+ ও Apple One-সহ আপনার কাছে আগ্রহের হতে পারে এমন অন্যান্য Apple পণ্য, পরিষেবা ও অফারগুলির বিষয়ে আপনাকে বার্তা পাঠাতে আপনার কেনা Apple পণ্য, আপনার সাবস্ক্রিপশন থাকা Apple পরিষেবা এবং আপনার ডাউনলোড করা Apple অ্যাপের মতো আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য Apple ব্যবহার করতে পারে। আপনার ডিভাইসের সিরিয়াল নম্বর বা, আপনার Apple News+ সাবস্ক্রিপশনের বিবরণ Apple-এর অফার চেক করার জন্য ব্যবহার করা হতে পারে। আপনি কোনো ফ্যামিলি শেয়ারিং গ্রুপে থাকলে, Apple ফ্যামিলি শেয়ারিংয়ের মাধ্যমে আপনার জন্য উপলভ্য পণ্য, পরিষেবা ও অফারের বিষয়ে আপনাকে বার্তা পাঠাতে পারে। আপনি কোনো Apple One সাবস্ক্রিপশন কিনলে, আমরা আপনার সাবস্ক্রাইব করা প্রতিটি পরিষেবার ফিচারের বিষয়ে আপনাকে ইমেল ও Push নোটিফিকেশন পাঠাতে পারি। এছাড়াও Apple, Apple News-এ উপলভ্য নতুন ফিচার, বিষয়বস্তু ও অফারের বিষয়ে আপনাকে ইমেল ও Push নোটিফিকেশন পাঠাতে Apple News-এ আপনার অ্যাক্টিভিটি সংক্রান্ত তথ্য ব্যবহার করতে পারে। আপনি account.apple.com ওয়েবসাইটে গিয়ে আপনার ইমেল প্রাধান্য পরিবর্তন করতে পারেন এবং এই ইমেল গ্রহণ করা থেকে নির্বাচনমুক্ত করতে পারেন। আপনার iOS, iPadOS, বা visionOS ডিভাইসে আপনার নোটিফিকেশন সংক্রান্ত প্রাধান্য আপডেট করতে, সেটিংস > নোটিফিকেশন > News অপশনে যান। Mac-এ, “News” অ্যাপটি খুলুন ও ফাইল > নোটিফিকেশন ও ইমেল পরিচালনা করুন অপশনে যান। Apple নিজেদের পরিষেবা উন্নত করতে নোটিফিকেশনসহ, তাদের যোগাযোগ ব্যবস্থার সাথে আপনার ইন্টার্যাকশন সংক্রান্ত তথ্য ব্যবহার করে।
বিজ্ঞাপন
প্রসিদ্ধ প্রকাশকদের থেকে সেরা কন্টেন্ট আপনার জন্য উপলভ্য করতে, Apple News-এ বিজ্ঞাপন সমর্থন করা হয়। পার্সোনালাইজ করা বিজ্ঞাপন সেটিং চালু থাকলে, আপনার জন্য আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানোর জন্য Apple-এর বিজ্ঞাপন প্ল্যাটফর্ম আপনার তথ্য ব্যবহার করতে পারে। এর মধ্যে আপনার অ্যাকাউন্টের তথ্য, আপনি যে বিষয়বস্তু ও বিভাগগুলির প্রতিবেদন পড়েন ও যেসব প্রকাশনা নিয়মিত অনুসরণ করেন, সাবস্ক্রাইব করেন বা নোটিফিকেশন চালু করেন, সেই সম্পর্কিত তথ্য থাকতে পারে। এছাড়াও, আমরা App Store-এ আপনার জন্য বিজ্ঞাপন পার্সোনালাইজ করতে, আপনার সাবস্ক্রিপশন সম্পর্কিত তথ্য ব্যবহার করতে পারি। পার্সোনালাইজড বিজ্ঞাপন বন্ধ করা হলে Apple আপনার তথ্য অ্যাড টার্গেটিংয়ের জন্য ব্যবহার করতে পারবে না। এর ফলে আপনার প্রাপ্ত বিজ্ঞাপনের সংখ্যা কম নাও হতে পারে কিন্তু বিজ্ঞাপনগুলি আপনার জন্য কম প্রাসঙ্গিক হতে পারে। আপনার iOS, iPadOS বা visionOS ডিভাইসে, আপনি পার্সোনালাইজ করা বিজ্ঞাপন বন্ধ করতে সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > Apple বিজ্ঞাপন অপশনে গিয়ে পার্সোনালাইজ করা বিজ্ঞাপন বন্ধ করতে ট্যাপ করতে পারেন। Mac-এ, সিস্টেম সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > Apple বিজ্ঞাপন অপশনে গিয়ে “পার্সোনালাইজ করা বিজ্ঞাপন” অপশনটি নির্বাচনমুক্ত করুন। Apple News-এ আপনার পড়া ও শোনা প্রতিবেদনগুলি আপনাকে কেবল সেই সময় বিজ্ঞাপন পাঠানোর জন্য ব্যবহার করা হবে যখন আপনি News বা স্টকস অ্যাপে থাকবেন।
থার্ড পার্টির কাছে ডিসক্লোজার
আমরা আপনার কোনও ব্যক্তিগত তথ্য থার্ড-পার্টির সাথে শেয়ার করি না। আমাদের পণ্য ও পরিষেবা প্রদান করতে, Apple-কে গ্রাহকদের কাছে পৌঁছাতে সহায়তা করতে ও Apple News-এ Apple-এর তরফ থেকে বিজ্ঞাপন দেখিয়ে বিক্রি করার জন্য Apple-এর সাথে কাজ করে এমন গুরুত্বপূর্ণ পার্টনারদের ব্যক্তিগত নয় এমন কিছু ডেটা উপলভ্য করার জন্য দায়বদ্ধ। উদাহরণস্বরূপ, প্রকাশককে পেমেন্ট করার জন্য Apple দ্বারা আপনার Apple News-এর ব্যবহারের বিষয়ে কিছু ব্যক্তিগত নয় এমন ডেটা ব্যবহার করা যেতে পারে ও একত্রিত রিপোর্ট Apple News প্রকাশকের সাথে শেয়ার করা যেতে পারে যাতে তারা বুঝতে পারেন যে ব্যবহারকারী তাদের বিষয়বস্তু কীভাবে পড়েন ও ব্যবহার করেন। এই একত্রিত রিপোর্টগুলির মধ্যে থেকে কিছু রিপোর্টে ব্যবহারকারীর জনসংখ্যা সংক্রান্ত তথ্য যেমন বয়স ও লিঙ্গ পরিচয় ( যা আপনার Apple অ্যাকাউন্টে আপনার নাম ও স্যালুটেশনের মতো তথ্য থেকে জানা যেতে যেতে পারে) অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও Apple এমন সার্ভিস প্রোভাইডারের সাথে তথ্য শেয়ার করতে পারে যারা তথ্য প্রক্রিয়াকরণ, গ্রাহক পরিষেবা প্রদান করা, আমাদের পণ্য ও পরিষেবাতে আপনার আগ্রহের মূল্যায়ন করা ও আমাদের পক্ষ থেকে গ্রাহক গবেষণা ও সন্তুষ্টি বিষয়ক সমীক্ষা পরিচালনা করার মতো পরিষেবা প্রদান করে। এই কোম্পানিগুলি আপনার তথ্য সুরক্ষিত রাখতে বাধ্য ও এমন যেকোনো স্থানে অবস্থিত হতে পারে যেখান থেকে Apple অপারেট করে।
আপনি Apple News-এ কোনো স্বতন্ত্র প্রকাশনার সাবস্ক্রিপশন কিনলে, Apple আপনার জন্য ও প্রকাশকের জন্য একটি অনন্য সাবস্ক্রাইবার আইডি তৈরি করে। আমরা প্রকাশকদের রিপোর্ট পাঠানোর জন্য সাবস্ক্রাইবার আইডি ব্যবহার করি যার মধ্যে আপনার কেনা সাবস্ক্রিপশন এবং আপনার দেশ বা বসবাসের অঞ্চল সম্পর্কে তথ্য অন্তর্ভুক্ত থাকে যাতে প্রকাশক তাদের সাবস্ক্রিপশনের পারফরম্যান্সের বুঝতে পারেন। আপনি যদি কোনো নির্দিষ্ট প্রকাশকের সঙ্গে আপনার সমস্ত সাবস্ক্রিপশন বাতিল করতে চান এবং আপনি যদি এটি আবার সাবস্ক্রাইব না করেন, তবে সাবস্ক্রাইবার আইডিটি 180 দিন পরে রিসেট করা হবে।
এছাড়াও Apple News-এর মাধ্যমে আপনি Apple News-এর বিষয়বস্তু অন্যান্য ওয়েবসাইট বা সোশ্যাল নেটওয়ার্কের সাথে শেয়ার করতে পারেন। আপনি Apple News-এর বিষয়বস্তু অন্যান্য ওয়েবসাইট বা সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করলে, শেয়ার করা তথ্য সেই ওয়েবসাইট বা সোশ্যাল নেটওয়ার্কের গোপনীয়তা নীতি অনুসারে পরিচালনা করা হয়। আপনি থার্ড পার্টির সাথে এই তথ্য শেয়ার না করতে চাইলে, Apple News-এর বিষয়বস্তু থার্ড পার্টি ওয়েবসাইট বা সোশ্যাল নেটওয়ার্কের সাথে শেয়ার করবেন না।
এছাড়াও আমরা যেকোনো উদ্দেশ্যে ব্যক্তিগত নয় এমন ডেটা সংগ্রহ, ব্যবহার ও ট্রান্সফার করতে পারি ও সেগুলির ব্যবহার প্রকাশ করতে পারি। যেমন, আমরা পরিষেবা উন্নত করার জন্য Apple News-এর অন্যান্য ব্যবহারকারীর তথ্যের সাথে আপনার ব্যক্তিগত নয় এমন ডেটা একত্রিত করতে পারি।
জালিয়াতি ও অন্যান্য ক্ষতিকারক অ্যাক্টিভিটি প্রতিরোধ করার বিষয়ে
আপনি যখন কেনাকাটা করার চেষ্টা করেন, তখন আমরা আপনার ফোন কল ও আপনার পাঠানো বা প্রাপ্ত ইমেলের আনুমানিক সংখ্যাসহ আপনি আপনার ডিভাইস কীভাবে ব্যবহার করেন সেই সম্পর্কিত তথ্য ব্যবহার করে আপনার ডিভাইসে ডিভাইসের বিশ্বাসযোগ্যতার স্কোর নির্ণয় করি। জমা দেওয়ার পদ্ধতিটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে Apple-এর দ্বারা আপনার ডিভাইসের অন্তর্নিহিত মানগুলি জানা না যায়। স্কোরটি আমাদের সার্ভারে নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করা হয়। এছাড়াও আমরা Apple News+ সাবস্ক্রিপশন রিনিউয়াল প্রক্রিয়া করতে ও পেমেন্ট অংশীদার দ্বারা অনুমোদিত করার আগেই আপনার সাবস্ক্রিপশন অ্যাক্সেস করা চালিয়ে যেতে পারবেন কিনা তা নির্ধারণ করতে Apple-এর সাথে আপনার পুরোনো ব্যবসায়িক সম্পর্কের বিষয়ে তথ্য ব্যবহার করতে পারি।
ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণের জন্য প্রযোজ্য আইনি ভিত্তি
আমরা Apple News-এ সাধারণত Apple-এর সাথে আপনার চুক্তি সম্পাদনের জন্য, পরিষেবা প্রদানের জন্য প্রয়োজনীয়তা অনুসারে ও আমাদের আইনি বাধ্যবাধকতা মেনে চলার জন্য আপনার ব্যক্তিগত ডেটা প্রক্রিয়া করে থাকি। যেসব ক্ষেত্রে সম্মতি আইনত প্রয়োজনীয়, সেসব ক্ষেত্রে স্থানীয় আইন অনুসারে সেটির জন্য অনুরোধ করা হয়।
যেখানে স্থানীয়ক্ষেত্রে প্রযোজ্য আইন অনুমতি দেয় সেখানে আমাদের বা থার্ড-পার্টির আইনি স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রয়োজনমতো আমরা ব্যক্তিগত ডেটা ব্যবহার করি যাতে:
- আপনার জন্য উপলভ্য বিষয়বস্তু দেখান
- অফারগুলির যোগ্যতা চেক করা, আপনার ও অন্যান্য লোকজনের জন্য পরিষেবা অপ্টিমাইজ ও উন্নত করা ও Apple One সহ আপনার কাছে আগ্রহের হতে পারে এমন Apple News ও অন্যান্য সম্পর্কিত Apple পণ্য, পরিষেবা ও অফারগুলির বিষয়ে আপনাকে বার্তা পাঠানো যায়
- জালিয়াতি ও অন্যান্য ক্ষতিকারক অ্যাক্টিভিটি প্রতিরোধ করার বিষয়ে
ব্যবহার করা ডেটাতে অন্তর্ভুক্ত রয়েছে:
- আপনার ডিভাইস ও অ্যাকাউন্ট, প্রকাশনা ও Apple পরিষেবাতে সাবস্ক্রিপশন, আপনার কেনা Apple পণ্য, আপনার ডাউনলোড করা Apple অ্যাপ ও আপনি ফ্যামিলি শেয়ারিং গ্রুপে রয়েছেন কিনা সেই বিষয়ক বিস্তারিত বিবরণ।
- সেই সমস্ত চ্যানেল যেগুলির জন্য আপনি নোটিফিকেশন সক্রিয় করেছেন
- ডিভাইসের বিশ্বাসযোগ্যতার স্কোর
রিটেনশন
যতদিন আমাদের ব্যবসায়িক প্রয়োজনীয়তা, চুক্তিগত বাধ্যতা বা আইনি প্রয়োজনীয়তা রয়েছে, শুধুমাত্র ততদিন আমরা Apple News সম্পর্কিত ব্যক্তিগত ডেটা সংগ্রহ করে রাখি। আপনি আপনার অ্যাকাউন্ট বন্ধ করার বা Apple News+ থেকে আনসাবস্ক্রাইব করার পরেও, কিছু তথ্য যেমন সাবস্ক্রিপশন কেনার হিস্ট্রি ব্যবসায়িক রেকর্ড হিসাবে রেখে দেওয়া হতে পারে, তবে আপনার কাছে থাকা কার্ডের বিস্তারিত বিবরণ রাখা হয় না। সংরক্ষিত রাখার সময়কাল মূল্যায়ন করার সময়, আমরা প্রথমেই সাবধানে পরীক্ষা করে দেখি যে সংগৃহীত ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করা প্রয়োজন আছে কিনা এবং যদি তা করার প্রয়োজন হয়, তবে তা আইন অনুসারে অনুমোদিত স্বল্পতম সম্ভাব্য সময়ের জন্য ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করে রাখতে হবে।
Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy
2026-03-30