Apple Pay এবং গোপনীয়তা

কার্ড সম্পর্কিত তথ্য, লোকেশন ও অন্যান্য ডিভাইস সেটিংস ও ব্যবহারের ধরন Apple-কে পাঠানো হতে পারে এবং Apple Pay সেট আপ করতে ও লেনদেন সংক্রান্ত জালিয়াতি প্রতিরোধ করতে ও আপনার কার্ড ইস্যুকারীর বা পেমেন্ট নেটওয়ার্ককে মূল্যায়ন প্রদান করার জন্য অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যের সাথে একত্রে এইসব তথ্যও ব্যবহার হতে পারে।
 

আপনার তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি আপনি কী শেয়ার করতে চান তা নির্বাচন করার জন্য Apple Pay তৈরি করা হয়েছে।


Privacy Icon

  • আপনি Apple Pay-তে কোনো কার্ড যোগ করলে, কার্ড সম্পর্কিত তথ্য, লোকেশন এবং ডিভাইস সেটিংস সম্পর্কিত তথ্য ও ব্যবহারের ধরন আপনার যোগ্যতা নির্ণয়ের জন্য Apple-এর কাছে পাঠানো হতে পারে।
  • উপরের কিছু তথ্য, অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য ও পেয়ার করার ডিভাইসের বিস্তারিত বিবরণ আপনার কার্ড ইস্যুকারী বা ব্যাঙ্ককে যোগ্যতা নির্ধারণ করতে ও জালিয়াতি প্রতিরোধ করার উদ্দেশ্যে শেয়ার করা যেতে পারে।
  • আপনি অ্যাপে বা ওয়েবে Apple Pay ব্যবহার করলে, পেমেন্ট প্রক্রিয়া করার জন্য প্রয়োজনীয় তথ্য অ্যাপ বা ওয়েবসাইটের সাথে শেয়ার করা হয়। আপনার প্রকৃত কার্ড নম্বর মার্চেন্টের সাথে শেয়ার করা হয় না।
  • Apple Pay ও অন্যান্য Apple পণ্য ও পরিষেবা উন্নত করার জন্য আপনার সাথে আর সম্পর্কিত নয় এমন Apple Pay ডেটার ব্যবহার Apple দ্বারা করা যেতে পারে।
  • Apple Pay হলো Apple Inc.-এর সহযোগীদের দ্বারা প্রদত্ত একটি প্রযুক্তিগত পরিষেবা, যা আপনার ব্যক্তিগত তথ্যের জন্য দায়বদ্ধ।

Apple Pay-এর মাধ্যমে আপনি স্টোর, অ্যাপ ও ওয়েবে আপনার ডেবিট, ক্রেডিট ও প্রিপেড কার্ড ব্যবহার করে সুরক্ষিতভাবে কেনাকাটা করতে পারেন।

Apple Pay হলো Apple Inc.-এর সহযোগী প্রতিষ্ঠানগুলি দ্বারা প্রদত্ত একটি প্রযুক্তিগত পরিষেবা, যারা আপনার ব্যক্তিগত তথ্যের জন্য দায়বদ্ধ। আপনার Apple Pay প্রোভাইডার আপনার লোকেশনের ভিত্তিতে আলাদা আলাদা হতে পারে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে Apple Payments Services LLC। আপনার ব্যক্তিগত ডেটা প্রক্রিয়া করার জন্য দায়বদ্ধ Apple এনটিটিগুলির বিষয়ে আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে apple.com/privacy -এ গিয়ে Apple-এর গোপনীয়তা নীতি এবং www.apple.com/legal/privacy/en/affiliated-company- এ গিয়ে Apple-এর সহযোগী কোম্পানিগুলি দেখুন।

Apple Pay-তে কার্ড যোগ করা

আপনি Apple Pay-তে স্টোর, ক্রেডিট, ডেবিট ও প্রিপেড কার্ডের মতো পেমেন্ট কার্ড যোগ করলে, Apple Pay ও এটির ফিচার সক্রিয় করার জন্য আপনার যোগ্যতা নির্ধারণ করতে আপনার দ্বারা আপনার কার্ডের বিষয়ে প্রদত্ত তথ্য ও কিছু ডিভাইস সেটিংস সক্রিয় রয়েছে না সক্রিয় নেই তা Apple-কে পাঠানো হতে পারে। এছাড়াও আপনার ডিভাইসটি জালিয়তি শনাক্ত করতে সহায়তা করার জন্য ডিভাইস ব্যবহারের ধরনগুলি (উদাহরণস্বরূপ, ডিভাইস কত শতাংশ সময় গতিশীলতার স্থায়ী থাকে, প্রতি সপ্তাহে কলের আনুমানিক সংখ্যা) মূল্যায়ন করতে পারে। আপনার ডিভাইস দ্বারা মূল্যায়ন করা তথ্য আপনার পরিচয় প্রকাশ না করে Apple-এর সাথে শেয়ার করা হয়।

আপনার কার্ড প্রদানকারী সংস্থা, পেমেন্ট নেটওয়ার্ক বা আপনার কার্ড প্রদানকারী সংস্থা দ্বারা অনুমোদিত প্রোভাইডার কিছু নির্দিষ্ট Apple Pay ফিচারের জন্য যোগ্যতা নির্ধারণ করার জন্য Apple-এর সাথে কার্ডের ফিচার ও সুবিধা বিষয়ক তথ্য শেয়ার করতে পারে, যেমন এটি পুরস্কার বা ইনস্টলমেন্ট প্রোগ্রাম সমর্থন করে কিনা। এছাড়াও Apple-এর দ্বারা সেই এনটিটিগুলিকে Apple Pay সক্রিয় করতে, কার্ডের যোগ্যতা নির্ধারণ করতে, Apple Pay-এর সাথে আপনার কার্ড সেট আপ করতে ও জালিয়াত প্রতিরোধ করতে তথ্য প্রদান করা যেতে পারে, যাতে নিম্নলিখিত বিষয় রয়েছে:

  • আপনার ক্রেডিট, ডেবিট বা প্রিপেড কার্ড নম্বর
  • আপনার Apple অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত নাম এবং বিলিং ঠিকানা
  • আপনার Apple অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি (যেমন, iTunes-এ আপনার লেনদেনের অনেক আগের হিস্ট্রি) সম্পর্কিত তথ্য
  • আপনার ডিভাইস ও আপনি Apple Watch ব্যবহার করলে, পেয়ার করা iOS ডিভাইসের বিষয়ে তথ্য (যেমন, ডিভাইস আইডেন্টিফায়ার, ফোন নম্বর ও নাম ও মডেল, আপনার Apple Watch ও পেয়ার করা iOS ডিভাইস উভয়ের জন্য)
  • আপনি আপনার কার্ড যোগ করার সময় লোকেশন (আপনি “লোকেশন পরিষেবা” সক্রিয় করলে)
  • অ্যাকাউন্ট বা পেমেন্ট কার্ড যোগ করা সংক্রান্ত ডিভাইসের হিস্ট্রি
  • আপনি Apple Pay-এ যোগ করেছেন বা যোগ করার চেষ্টা করেছেন এমন পেমেন্ট কার্ডের তথ্য সম্পর্কিত একত্রিত পরিসংখ্যান

ব্যাঙ্কিং অ্যাপের মতো থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করে Apple Pay-এ কার্ড যোগ করলে, অ্যাপটি আপনার ডিভাইসে অ্যাকাউন্ট বা কার্ড আইডেন্টিফায়ার পাঠায়। এই তথ্য Apple ও আপনার কার্ড ইস্যুকারী আপনার কার্ডের যোগ্যতা নির্ধারণ করতে, Apple Pay-তে আপনার কার্ড সেট আপ করতে ও জালিয়াতি প্রতিরোধ করতে ব্যবহার করে।

আপনার কাছে অন্যান্য ডিভাইসে থাকা বা সম্প্রতি ছিল এমন Apple Pay কার্ড সেট আপ করতে সাহায্য করার জন্য, Apple আপনার Apple অ্যাকাউন্টের সাথে সেই Apple Pay কার্ডের জন্য কার্ডের রেফারেন্স স্টোর করে যা কার্ড ইস্যুকারী বা পেমেন্ট নেটওয়ার্কের সাথে সিকিউরিটি কোড লেখার পরে কার্ডটি পুনরায় যোগ করতে ব্যবহার করা যেতে পারে। Apple Pay অরিজিনাল ক্রেডিট, ডেবিট অথবা প্রিপেইড কার্ড নম্বর স্টোর করে না। যখন আপনি কোনো নতুন ডিভাইসে আপনার ডেটা মাইগ্রেট করেন, তখন Apple জালিয়াতি প্রতিরোধ করার জন্য আপনার কাছাকাছি iCloud সক্রিয় থাকা ডিভাইসগুলির তথ্য সংগ্রহ করে। iCloud সক্রিয় থাকা আপনার Apple অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা ডিভাইসগুলি সম্পর্কে Apple-এর কাছে যেসব তথ্য আছে সেগুলির একটি বিবরণ পেতে, এখানে যান: www.apple.com/legal/privacy/data/en/apple-id

আপনি চাইলে সেটিংস > “ওয়ালেট ও Apple Pay” অপশনে গিয়ে এবং “এই কার্ডটি Apple Pay-তে ব্যবহার করুন” অপশনটি সক্রিয় করে আপনার iCloud কীচেইনে সেভ করা অটোফিল কার্ডগুলি Apple Pay-তে যোগ করতে পারেন। এটি চালু করা থাকলে Apple Pay ব্যবহারের জন্য যোগ্যতা নির্ধারণ করার উদ্দেশ্যে আপনার ডিভাইস থেকে iCloud কীচেইন থেকে অটোফিল কার্ড নম্বরগুলি আপনার কার্ডের পেমেন্ট নেটওয়ার্কের সাথে শেয়ার করা হয়। উপযুক্ত হলে, আরও সুরক্ষিতভাবে লেনদেন করতে আপনি Apple Pay-তে আপনার অটোফিল কার্ড যোগ করা চালিয়ে যেতে পারেন। সেট আপ সম্পন্ন হলে, আপনার সুবিধার জন্য আপনার সেভ করা অটোফিল কার্ড নম্বরগুলি সেই কার্ডের Apple Pay পাসের পিছনে দেখা যাবে। আপনার সেভ করা অটোফিল কার্ড নম্বরগুলি আপনার iCloud কীচেইনে স্টোর করে রাখা হয়, Apple সেগুলি অ্যাক্সেস করতে পারে না এবং Apple Pay লেনদেনের সেগুলি জন্য ব্যবহার হয় না।

Apple Pay ব্যবহার করে পেমেন্ট করা

যখন আপনি কোনো পেমেন্ট করা শুরু করেন, তখন ট্যাক্স এবং পাঠানোর খরচের হিসাব সক্রিয় করতে আপনার জিপ কোড, পিন কোড অথবা অন্যান্য সমজাতীয় তথ্যগুলি অ্যাপ, ওয়েবসাইট অথবা মার্চেন্টকে দেওয়ার প্রয়োজন হতে পারে। আপনি যখন কোনো থার্ড পার্টি ব্রাউজার ব্যবহার করে পেমেন্ট করেন, তখজ ব্রাউজারটি আপনার App Pay-সমর্থিত ডিভাইসে স্ক্যান করতে একটি QR কোড অথবা একটি App ক্লিপ কোড তৈরি করে। স্ক্যান করা হলে, Apple ব্রাউজার ও Apple Pay সমর্থিত ডিভাইসের মধ্যে একটি কমিউনিকেশন চ্যানেল শুরু করে, যেটির মাধ্যমে ব্রাউজার ও ডিভাইস লেনদেন প্রক্রিয়া করার জন্য প্রয়োজনীয় প্রাসঙ্গিক লেনদেন ও বিলিং ও/বা শিপিং সংক্রান্ত তথ্য শেয়ার করে।

আপনি Apple Pay দিয়ে কোনো কেনাকাটা শুরু করার পরে যদি উন্নত Apple Pay পেমেন্টের বৈশিষ্ট্যগুলি, যেমন কিস্তিতে পেমেন্ট অথবা পুরষ্কার ইত্যাদি সক্রিয় করা থাকে, তাহলে Apple আপনার ওয়ালেটে কী কী কার্ড রয়েছে এবং সেই কার্ডগুলির কী সুবিধা এবং বৈশিষ্ট্য আছে এর ভিত্তিতে আপনার জন্য উপলভ্য পেমেন্ট অপশনগুলি নির্ধারণ করবে, এই তথ্য Apple Card ইস্যুকারীদের থেকে পায়। এছাড়াও আপনার জন্য উপলভ্য হতে পারে অথচ এখনও আপনার ওয়ালেটে নেই এমন অতিরিক্ত পেমেন্ট অপশন যাতে Apple শনাক্ত করতে পারে, আপনি তা নির্বাচন করতে পারেন। এটি করতে, Apple লেনদেনের জন্য কোনো অতিরিক্ত পেমেন্ট পদ্ধতি উপলভ্য রয়েছে কিনা, তা নিশ্চিত করতে মার্চেন্ট ও অর্থের পরিমাণ ইত্যাদির মতো আপনার লেনদেন সংক্রান্ত তথ্য ব্যবহার করবে। Apple এমনভাবে লেনদেনের তথ্য ও পেমেন্ট পদ্ধতির উপলভ্যতা এমনভাবে সংরক্ষণ করে না যা আপনার সাথে সম্পর্কিত। আপনি নতুন কোনো পেমেন্ট পদ্ধতির জন্য আবেদন করার বিকল্প নির্বাচন করলে, আপনার আবেদন সম্পর্কিত তথ্য সরাসরি ইস্যুকারীর সাথে শেয়ার করা হবে ও Apple এই তথ্য দেখতে বা স্টোর করতে পারবে না। আপনি পুরস্কার দিয়ে পেমেন্ট করা নির্বাচন করলে, আপনাকে সঠিক আর্থিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সহায়তা করার জন্য, Apple আপনার কার্ড, কার্ডের ফিচার, সুযোগ সুবিধার পাশাপাশি মার্চেন্টের সাথে লেনদেন ও অর্থরাশি বিষয়ক তথ্যের ব্যবহার করতে পারে, যাতে আপনাকে বর্তমান পুরস্কারের ব্যালেন্স, লেনদেনের জন্য চার্জ করা পুরস্কার পয়েন্ট ( বা তার সমতুল্য) ও লেনদেনের পরে আপনার পুরস্কার ব্যালেন্স ফেচ করা ও দেখানো যেতে পারে। আপনাকে আপনার আর্থিক অবস্থার জন্য সঠিক ইনস্টলমেন্ট প্ল্যান নির্বাচন করার সুবিধা দিতে, Apple আপনার অংশগ্রহণকারী ইস্যুকারীকে মার্চেন্ট ও অর্থরাশি বিষয়ক তথ্য প্রদান করে, যেটি তারা যোগ্যতা মূল্যায়ন করার জন্য ব্যবহার করে ও Apple-কে দেখানোর জন্য ইনস্টলমেন্ট অপশনের একটি তালিকা প্রদান করে। Apple, Apple Pay পেমেন্ট ফিচার উন্নত করার জন্য প্রক্রিয়া করা এই তথ্য আপনার সাথে সংযুক্ত থাকবে এমনভাবে রেখে দেয় না।

আপনি পেমেন্ট অনুমোদন করার পর, নির্দিষ্ট ডিভাইস বা মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বর, আপনার শিপিং ঠিকানা বা ইমেল অ্যাড্রেসের মতো মার্চেন্টের অনুরোধ করা অন্যান্য তথ্যও প্রদান করা হয়। আপনি যদি মার্চেন্টকে পেমেন্ট করার জন্য কোনো থার্ড-পার্টি অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করেন — যেমন সোশ্যাল মিডিয়া বা জেনারেটিভ AI অ্যাপ, তাহলে সেই থার্ড-পার্টি অ্যাপ বা ওয়েবসাইটির মাধ্যমে মার্চেন্টের দ্বারা অনুরোধ করা অন্যান্য তথ্য অ্যাক্সেস করা হতে পারে। Apple-এর পক্ষ থেকে এই তথ্য শুধুমাত্র Apple Pay-তে লেনদেন সম্পন্ন করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়। আপনি Apple Pay ব্যবহার করার সময় আপনার ক্রেডিট, ডেবিট বা প্রিপ্রেড কার্ড থেকে কার্ড নম্বর প্রদান করা হয় না।

যেকোনো রেকারিং বা মার্চেন্ট দ্বারা শুরু করা সাবস্ক্রিপশনের মতো অন্যান্য চার্জ আপনার দ্বারা অনুমোদিত কিনা তা নিশ্চিত করতে, আপনি অংশগ্রহণকারী মার্চেন্টদের রেকারিং বা মার্চেন্ট দ্বারা শুরু করা অন্যান্য চার্জের জন্য উপযুক্ত Apple Pay পেমেন্ট পদ্ধতি প্রদান করার বিকল্প নির্বাচন করলে আপনার ইস্যুকারী ও/বা পেমেন্ট নেটওয়ার্ক এই ধরনের চার্জের ক্ষেত্রে ব্যবহার করার জন্য মার্চেন্ট-নির্দিষ্ট অ্যাকাউন্ট নম্বর অনুমোদন ও জেনারেট করবে। আপনার কোনো বিশেষ ভূমিকা ছাড়াই কোনো অংশগ্রহণকারী মার্চেন্ট দ্বারা লেনদেন অনুমোদন করার জন্য শুধুমাত্র এই মার্চেন্টের জন্য নির্দিষ্ট অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করা যেতে পারে। Apple এটি জানবে যে কোন মার্চেন্ট আপনার ম্যাচেন্ট নির্দিষ্ট অ্যাকাউন্ট নম্বরের সাথে সম্পর্কিত, কিন্তু এটি জানবে না যে আপনি কী কিনেছেন বা আপনি কেনাকাটার জন্য কত টাকা খরচ করেছেন। আপনি কার্ডের বিস্তারিত দেখার জন্য কার্ডে ট্যাপ করে “আরও” বাটনে ট্যাপ করে ওয়ালেটে আপনার মার্চেন্ট নির্দিষ্ট অ্যাকাউন্ট নম্বর পরিচালনা করতে পারেন।

কিছু নির্দিষ্ট উন্নত উপায়ে জালিয়াতি প্রতিরোধ ব্যবস্থা আছে এমন কার্ডগুলির ক্ষেত্রে, আপনি যখন একটি অনলাইন বা অ্যাপ মধ্যস্থ লেনদেনের চেষ্টা করেন, তখন যদি আপনি ওয়ালেটের জন্য লোকেশন পরিষেবা সক্রিয় করে থাকেন, আপনার ডিভাইস দিয়ে আপনার Apple অ্যাকাউন্ট, ডিভাইস এবং লোকেশন সম্পর্কে তথ্য মূল্যায়ন করা হবে, যাতে অন ডিভাইস জালিয়াতি প্রতিরোধ মূল্যায়ন তৈরি করা যেতে পারে। অন ডিভাইস জালিয়াতি প্রতিরোধ মূল্যায়নের ফলাফল, কোনো অন্তর্নিহিত ডেটা ছাড়াই, Apple-এ পাঠানো হবে ও Apple-এর কাছে থাকা আপনার, আপনার ডিভাইস ও অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যের সাথে একত্রিত করা হবে, যার দ্বারা Apple Pay লেনদেন সংক্রান্ত জালিয়াতি প্রতিরোধ উন্নত করা যাবে। এই লেনদেনে জালিয়াতি প্রতিরোধ সংক্রান্ত মূল্যায়ন, শিপিং ঠিকানা সম্পর্কিত আইডেন্টিফায়ার ও উপলভ্য থাকলে IP অ্যাড্রেসের সাথে, আপনার পেমেন্ট নেটওয়ার্কের সাথে শেয়ার করা হতে পারে, যাতে লেনদেনের সময় জালিয়াতি প্রতিরোধ করা যায়। শিপিং ঠিকানা সম্পর্কিত আইডেন্টিফায়ার, পেমেন্ট নেটওয়ার্ক অনুসারে পরিবর্তিত হয় এবং প্রকৃত ঠিকানা প্রকাশ না করে একই কার্ডে একই পদ্ধতিতে হওয়া বিভিন্ন লেনদেনের জন্য শিপিং ঠিকানাগুলি একই কিনা তা নিশ্চিত করতে ব্যবহার করা যেতে পারে। আপনি কোনো কার্ডে এই উন্নত জালিয়াতি প্রতিরোধ বিকল্পটি রয়েছে কিনা তা চেক করতে যেকোনো সময় ওয়ালেটে আপনার পেমেন্ট ক্রেডেনশিয়ালের পিছনের দিকটিতে যেতে পারেন। আপনার পেমেন্ট নেটওয়ার্কের ক্ষেত্রে জালিয়াতি প্রতিরোধের মূল্যায়ন শেয়ার করার থেকে আটকাতে, আপনি একটি অন্য কার্ড নির্বাচন করতে পারেন।

iOS, watchOS বা macOS-এ Apple Pay ব্যবহার করে এমন কোনো অ্যাপ ব্যবহার করার সময় বা Safari-এর মাধ্যমে ওয়েবসাইট দেখার সময়, অ্যাপ বা ওয়েবসাইট দিয়ে সেই ডিভাইসে Apple Pay চালু করেছেন কিনা তা পরীক্ষা করা হতে পারে। কোনো iOS ডিভাইস বা Mac-এ, Safari-তে কার্ড যোগ করা যায় না এমন ওয়েবসাইট দেখার সময়, ওয়েবসাইট দ্বারা আপনি একই Apple অ্যাকাউন্ট ব্যবহার করে এমন iPhone বা Apple Watch-এ Apple Pay সেট আপ করেছেন কিনা তা চেক করতে পারে। আপনি আপনার সেটিংস পরিবর্তন করে আপনার দেখা ওয়েবসাইট দ্বারা Apple Pay সক্রিয় আছে না নেই তা চেক করে দেখার ফিচার নিষ্ক্রিয় করতে পারেন। আপনার iOS, iPadOS বা visionOS ডিভাইসে, সেটিংস > অ্যাপ > Safari > “অ্যাডভান্সড” অপশনে যান এবং তারপর “Apple Pay গৃহীত কিনা চেক করুন” অপশনে ট্যাপ করে বন্ধ করুন। আপনার Mac-এ, Safari > সেটিংস > অ্যাডভান্সড অপশনে গিয়ে, “ওয়েবসাইট দ্বারা Apple Pay ও Apple Card চেক করার অনুমতি দিন” অপশনটি নির্বাচনমুক্ত করুন।

Apple অ্যাকাউন্ট পেমেন্ট পদ্ধতি সুরক্ষিত রাখার বিষয়ে

Apple ইকোসিস্টেমে আপনাকে আপনার পেমেন্ট পদ্ধতি পরিচালনা করতে সাহায্য করার জন্য, Apple দ্বারা আপনার Apple অ্যাকাউন্ট ফাইলে পেমেন্ট পদ্ধতি হিসাবে কোনো Apple Pay পেমেন্ট পদ্ধতি যোগ করার উপযুক্ত কিনা তা চেক করা হতে পারে এবং সেই পেমেন্ট পদ্ধতিগুলি সেটিংস > [আপনার নাম] > পেমেন্ট ও শিপিং > পেমেন্ট পদ্ধতি যোগ করুন > “পেমেন্ট পদ্ধতি”-তে দেখানো হতে পারে। আপনি যখন আপনার Apple অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করেন, তখন Apple দ্বারা আপনার Apple অ্যাকাউন্টের ফাইলে উপস্থিত কোনো পেমেন্ট পদ্ধতি Apple Pay-এর জন্য উপযুক্ত কিনা তা চেক করা হতে পারে। যদি তাই হয়, তাহলে আপনার পেমেন্ট সংক্রান্ত তথ্য সুরক্ষিত রাখতে সহায়তা করার জন্য, Apple সেই পেমেন্ট পদ্ধতিটির জন্য Apple Pay সক্রিয় করতে পারে। আপনি আপনার iOS, iPadOS বা visionOS ডিভাইসে, সেটিংস > [আপনার নাম] > “পেমেন্ট ও শিপিং” অপশনে গিয়ে আপনার Apple অ্যাকাউন্টের পেমেন্ট পদ্ধতিগুলি পরিবর্তন করতে পারেন। আপনার Mac-এ, সিস্টেম সেটিংস > [আপনার নাম] > “পেমেন্ট ও শিপিং” অপশনে যান।

Apple দ্বারা আপনার পেমেন্ট সম্পর্কিত তথ্য সঞ্চার করা হয় কিন্তু স্টোর করা হয় না।

আপনার পেমেন্টের তথ্য অ্যাপ, ওয়েবসাইট ও ব্যবসায়িক চ্যাটে সুরক্ষিতভাবে ট্রান্সমিট করার জন্য সেটি এনক্রিপ্ট করে Apple-এ পাঠানো হয়। সেখানে এটি কিছুক্ষণের জন্য ডিক্রিপ্ট করে আবার নির্দিষ্ট মার্চেন্ট “কী” দিয়ে এনক্রিপ্ট করা হয়, যাতে শুধুমাত্র মার্চেন্ট, ডেভেলপার বা তাদের পেমেন্ট প্রসেসর আপনার পেমেন্ট তথ্য ডিক্রিপ্ট করতে পারে। আপনি যখন এমন এক Mac থেকে পেমেন্ট করেন যাতে কোনো কার্ড যোগ করা যায় না, তখন Mac ও অনুমোদিত ডিভাইস Apple সার্ভারের মাধ্যমে একটি এনক্রিপটেড চ্যানেলে যোগাযোগ করে। Apple-এ এই তথ্যের কোনোটিই এমনভাবে সংরক্ষিত হয় না যার মাধ্যমে আপনাকে ব্যক্তিগতভাবে শনাক্ত করা যাবে।

Apple Pay-এর মাধ্যমে আপনি থার্ড পার্টি ব্রাউজারে পেমেন্ট করতে পারবেন এবং Apple Pay ব্যবহারের জন্য উপযুক্ত ডিভাইস দিয়ে লেনদেন অনুমোদন করতে পারবেন। এই ফিচারটি ব্যবহার করার সময়, Apple দ্বারা Apple সার্ভারের মাধ্যমে থার্ড পার্টি ব্রাউজার ও আপনার অনুমোদিত ডিভাইসের মাঝে একটি যোগাযোগের চ্যানেল তৈরি করা হয়। এর ফলে আপনি আপনার শিপিং ও পেমেন্ট তথ্য আপডেটের করতে পারেন এবং আপনার অনুমতি দিতে পারেন। Apple আপনার শিপিং ও বিলিং সম্পর্কিত তথ্য এবং আপনার কেনাকাটার সাথে জড়িত ট্যাক্স ও শিপিং চার্জের মতো মার্চেন্ট চার্জ সম্পর্কিত তথ্য দেখতে পারবে। Apple-এ এই তথ্যের কোনোটিই এমনভাবে সংরক্ষিত হয় না যার মাধ্যমে আপনাকে ব্যক্তিগতভাবে শনাক্ত করা যাবে।

Apple Pay অর্ডার ট্র্যাকিং

Apple Pay-এর মাধ্যমে কেনাকাটা করার পর আপনার জন্য অর্ডার ট্র্যাকিং উপলভ্য করতে, অংশগ্রহণকারী মার্চেন্ট আপনার ডিভাইস দ্বারা অর্ডার ট্র্যাক করতে ব্যবহার করার জন্য ডিভাইসে সীমিত ডিভাইস অর্ডারের তথ্য পাঠায়। এবং, Apple মার্চেন্টকে একটি মার্চেন্ট-নির্দিষ্ট ডিভাইস আইডেন্টিফায়ার ও একটি পুশ টোকেন প্রদান করে, যার সাহায্যে মার্চেন্ট ডিভাইসে অর্ডার সংক্রান্ত আপডেট প্রদান করেন। Apple দ্বারা মার্চেন্ট আপডেট প্রক্রিয়া সুবিধাজনক করা হয়, কিন্তু অর্ডারের তথ্য সংগ্রহ করা হয় না এবং কোন মার্চেন্ট, কত বার ও কটি অর্ডার আপডেট পাঠাচ্ছেন সেগুলিও ট্র্যাক করা হয় না। অর্ডারের ট্র্যাকিং সম্পর্কিত তথ্য আপনার ডিভাইসের লোকাল স্টোরেজে স্টোর করা হয় এবং একটি এনক্রিপটেড কপি সিঙ্ক করে সবকটি ডিভাইসে আপ-টু-ডেট রাখা হয় যা Apple অ্যাক্সেস করতে পারে না। আপনি ওয়ালেট অ্যাপে “আরও” বাটনে ট্যাপ করে, তারপর “অর্ডার” অপশনে ট্যাপ করার পর কোনো নির্দিষ্টি অর্ডারে ট্যাপ করে এবং “অর্ডার পরিচালনা করুন” অপশনে ট্যাপ করে যেকোনো সময় আপনার Apple Pay অর্ডার পরিচালনা করতে পারেন। এছাড়াও, আপনি “আরও” বাটনে ট্যাপ করে, তারপর “অর্ডার” অপশনে ট্যাপ করার পর কোনো নির্দিষ্ট অর্ডারে ট্যাপ করে এবং “আরও” বাটনে ট্যাপ করার পর “নোটিফিকেশন মিউট করুন” অপশনে ট্যাপ করে ওয়ালেট অ্যাপের অর্ডার সম্পর্কিত নোটিফিকেশন পরিচালনা করতে পারেন।

আপনি আপনার অ্যাকাউন্ট থেকে সাইন আউট করলেও, আপনার ডিভাইস দ্বারা যে অর্ডারগুলির জন্য আপনার ডিভাইস আপডেট পাচ্ছে সেগুলি সম্পর্কে সীমিত তথ্য সংগ্রহ করে রাখা হতে পারে। এই তথ্য ডিভাইস ব্যবহারকারীরা দেখতে পাবেন না, এটি স্বল্প সময়ের জন্যে রাখা হবে ও আপনার অর্ডার সম্পর্কিত তথ্যে অননুমোদিত অ্যাক্সেস রোধ করতে সাইন আউট করার পরে ডিভাইসে আপডেট পাঠানো বন্ধ করতে সহায়তা করার জন্য আপনার ডিভাইস দ্বারা ব্যবহার করা হবে।

থার্ড পার্টি অ্যাপের সাথে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি শেয়ার করা

আপনার Apple Card, Savings, Apple Cash এবং অন্যান্য কানেক্টেড কার্ডের অ্যাকাউন্টের বিশদ বিবরণ ও লেনদেনের হিস্ট্রি App Store-এর থেকে বিশ্বস্ত ব্যক্তিগত ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাপগুলির সাথে শেয়ার করতে পারেন ওয়ালেট অ্যাপে থাকা Apple Pay থেকে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি রিড করার জন্য অ্যাপগুলি থেকে অবশ্যই অনুরোধ আসতে হবে। আপনি এই অ্যাপগুলির সাথে যে সমস্ত ডেটা শেয়ার করেন তার উপর আপনার নিয়ন্ত্রণ রয়েছে এবং যেকোনো সময়ে আপনার শেয়ার করা ডেটা পরিবর্তন করতে পারেন। আপনি থার্ড-পার্টি অ্যাপের সাথে শেয়ার করার জন্য যে অ্যাকাউন্ট সংক্রান্ত অ্যাক্টিভিটি নির্বাচন করেছেন তা সেই অ্যাপটির গোপনীয়তা নীতি অনুযায়ী পরিচালনা করা হবে। আপনি আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত অ্যাক্টিভিটি শেয়ার করলে, Apple আপনার অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ বা লেনদেনের হিস্ট্রি দেখে না বা স্টোর করে না।

ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণের জন্য প্রযোজ্য আইনি ভিত্তি

আমরা আপনার Apple Pay ব্যক্তিগত ডেটা সাধারণত Apple-এর সাথে আপনার চুক্তি সম্পাদনের জন্য, পরিষেবা প্রদানের জন্য প্রয়োজনীয়তা অনুসারে ও আমাদের আইনি বাধ্যবাধকতা মেনে চলার জন্য প্রক্রিয়া করে থাকি। যেসব ক্ষেত্রে সম্মতি আইনত প্রয়োজনীয়, সেসব ক্ষেত্রে স্থানীয় প্রযোজ্য আইন মেনে চলার চেষ্টা করি।

যেসব ক্ষেত্রে প্রযোজ্য স্থানীয় আইন অনুমতি দেয়, সেক্ষেত্রে প্রয়োজনীয়তা অনুসারে আমরা আমাদের বা থার্ড পার্টির বৈধ স্বার্থের জন্য নিম্নলিখিত বিভাগগুলির ব্যক্তিগত তথ্য প্রক্রিয়া করি, যাতে নিম্নলিখিত বিষয় সম্পর্কে তথ্য অন্তর্ভুক্ত থাকে:

  • আপনার অ্যাকাউন্ট, যেমন আপনার অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে কিনা
  • আপনার ডিভাইস, যেমন ডিভাইসের ধরন, সফ্টওয়্যার ভার্সন এবং ডিভাইসের সিরিয়াল নম্বর
  • আপনার পাস, যেমন পাসে দেখানো তথ্য
  • আপনার পাস ইস্যুকারী, যেমন থার্ড পার্টি পাসের জন্য আপডেট প্রদান করার জন্য অনুমোদিত
  • আপনার Apple Pay-এর ব্যবহার, যেমন আপনার দ্বারা যোগ করা Apple Pay পাসের সংখ্যা
  • আপনার লোকেশন

এই বিধিসম্মত আগ্রহতে এই বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে:

  • একটি পাস যোগ ও পরিচালনা করার বিষয়ে
  • আপনার এবং অন্যান্যদের জন্য পরিষেবা উন্নত ও সুবিধাজনক করতে সহায়তা করার বিষয়ে
  • আপনাকে আপনার সবচেয়ে প্রাসঙ্গিক ফিচার খুঁজে পেতে সহায়তা করার বিষয়ে
  • যোগ্যতা চেক করার বিষয়ে
  • আপনার অনুরোধ করা পরিষেবা প্রদান করার বিষয়ে
  • আপনার কাছে আগ্রহের হতে পারে এমন Apple Pay ও অন্যান্য Apple পণ্য, পরিষেবা ও অফারগুলির বিষয়ে আপনাকে বার্তা পাঠানোর বিষয়ে
  • জালিয়াতি ও অন্যান্য ক্ষতিকারক অ্যাক্টিভিটি প্রতিরোধ করার বিষয়ে

অন্যান্য তথ্য

ওয়ালেট ও Apple Pay-এর ফিচার ব্যবহারের যোগ্যতা নির্ধারণ করার জন্য আপনি ওয়ালেটে কোনো কার্ডে ট্যাপ করলে, Apple দ্বারা কার্ড ইস্যুকারী দেশ ও ইস্যুকারী এই ফিচারের জন্য অংশগ্রহণ করেছেন কিনা তা দেখে ফিচার ব্যবহারের যোগ্যতা নির্ধারণ করা হয়।

যদি আপনার লোকেশন পরিষেবা চালু থাকে, তবে আপনি যে লোকেশন থেকে আপনার ডিভাইসের মাধ্যমে স্টোর থেকে কেনাকাটা করছেন, সেই সম্পর্কিত তথ্য বেনামীভাবে Apple-কে পাঠানো হবে ও Apple Pay দ্বারা ওয়ালেট কার্ড লেনদেনের হিস্ট্রিতে ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম যাতে আরও সঠিক দেখায়, সেজন্য ব্যবহৃত হবে এবং Apple Maps, Apple Pay ও ওয়ালেট উন্নত করার জন্য একত্রিত রূপে তা রাখা হতে পারে। আপনি যেকোনো সময় আপনার iOS, iPadOS বা visionOS ডিভাইসে সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > লোকেশন পরিষেবা > “সিস্টেম পরিষেবা” অপশনে গিয়ে “Apple Pay মার্চেন্ট শনাক্তকরণ” অপশনে ট্যাপ করে বন্ধ করে Apple Pay-এর এই লোকেশন-ভিত্তিক কার্যকারিতা নিষ্ক্রিয় করতে পারেন। আপনার Mac-এ, সিস্টেম সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > “লোকেশন পরিষেবা” অপশনে যান, তারপর “ওয়ালেট” অপশনে ক্লিক করে বন্ধ করুন।

Apple Pay-এর উন্নতিতে সাহায্য করতে, Apple দ্বারা আপনার Apple Pay-এর ব্যবহার সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয় এবং সেই তথ্য এমন ভাবে স্টোর করা হয় যাতে সেগুলি দ্বারা আপনাকে শনাক্ত না করা যেতে পারে। এই তথ্যে, যখন আপনি কার্ড যোগ করতে পেরেছিলেন বা Apple Pay ব্যবহার করে লেনদেন সম্পূর্ণ করেছিলেন সেই সময় বিষয়ক তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে। আপনি নিয়মিতভাবে Apple Pay-এর সাহায্যে লেনদেন করেন কিনা, উদাহরণস্বরূপ, আপনি গত সপ্তাহে Apple-Pay ব্যবহার করে কেনাকটা করেছেন কিনা, এই ধরনের বিষয়ও Apple লক্ষ্য রাখে। Apple-এর সাথে কেনাকাটা অথবা অ্যাক্টিভিটির তথ্য শেয়ার না করেই আপনার ডিভাইসে এই সিগন্যালগুলি গণনা করা হয়। Apple অন্যান্য Apple পণ্য ও পরিষেবা উন্নত করতে, বিপণন, জালিয়াতি প্রতিরোধ ও সুরক্ষার উদ্দেশ্যে এই তথ্য ব্যবহার করতে পারে।

যেকোনো কার্ডধারক, ব্যবহারকারী, বিক্রেতা চুক্তি বা Apple Pay এর ফিচার ব্যবহার সম্পর্কিত অন্য যে কোনো শর্তাবলি এখনও আপনার কার্ডের ব্যবহার এবং Apple Pay-এর ক্ষেত্রে প্রযোজ্য থাকবে, এবং এসব শর্তের মধ্যে অতিরিক্ত গোপনীয়তা নীতিও থাকতে পারে। Apple Pay পরিষেবা দেন এমন Apple বা তার সহযোগী সংস্থা কোনো ব্যাঙ্ক নয় ও এই নোটিশ আপনার ব্যাঙ্ক-এর পক্ষ থেকে আপনাকে পাঠানো কোনো নোটিশের সাথে পাঠানো হয়েছে। Apple, Apple Pay-এর ব্যবহার, সম্ভাব্য জালিয়াতি সম্পর্কিত তথ্য নিয়ে জালিয়াতির সন্দেহ করলে, জালিয়াতি আটকাতে Apple অ্যাকাউন্ট ও লেনদেন আপনার কার্ড ইস্যুকারী বা পেমেন্ট নেটওয়ার্ক প্রোভাইডারের সাথে জালিয়াতি প্রতিরোধ করার জন্য শেয়ার করা হতে পারে।

নোটিশটিতে যেমন বর্ণনা করা হয়েছে এবং Apple-এর গোপনীয়তা নীতি অনুযায়ী অথবা আইনি প্রয়োজনীয়তা মেনে যে উদ্দেশ্যে Apple ব্যক্তিগত ডেটা সংগ্রহ করেছে, তা পূরণ না হওয়া পর্যন্ত Apple ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করতে পারে। সংরক্ষিত রাখার সময়কাল মূল্যায়ন করার সময়, আমরা প্রথমেই সাবধানে পরীক্ষা করে দেখি যে সংগৃহীত ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করা প্রয়োজন আছে কিনা এবং যদি তা করার প্রয়োজন হয়, তবে তা আইন দ্বারা অনুমোদিত স্বল্পতম সময়ের জন্য ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করে রাখি।

Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা নীতি অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy

2025-12-12