আপনার শিশুর জন্য Apple Watch ও গোপনীয়তা
আপনার তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি আপনি কী শেয়ার করতে চান তা নির্বাচন করার জন্য “আপনার শিশুর জন্য Apple Watch” তৈরি করা হয়েছে।
![]()
- আপনার শিশুর জন্য Apple Watch-এর সাহায্যে আপনি পরিবারের কোনো একজন সদস্যের Apple Watch-টি আপনার iPhone-এর সাথে পেয়ার করতে পারেন।
- “আপনার শিশুর জন্য Apple Watch” এর ক্ষেত্রে উপলভ্য watchOS-এর কিছু ফিচারের জন্য ব্যক্তিগত ডেটার ব্যবহার করা হতে পারে।
- কিছু নির্দিষ্ট ফিচারের ক্ষেত্রে আপনার কাছে আপনার পরিবারের সদস্যের Apple Watch থেকে কিছু নির্দিষ্ট ডেটা পাওয়ার অনুরোধ জানানোর বা সংশ্লিষ্ট অ্যাক্টিভিটির লগ দেখার সুবিধা থাকবে। এতে আপনার পরিবারের সদস্যের স্বাস্থ্য সম্পর্কিত ডেটা, স্কুলটাইম আনলক, লোকেশন ও কন্ট্যাক্ট ডেটার মতো তথ্য অন্তর্ভুক্ত থাকে। স্বাস্থ্য সম্পর্কিত ডেটা ও স্কুলটাইম আনলকের জন্য, এই তথ্য এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সাথে Apple-এর কাছে শুধুমাত্র এই জন্য পাঠানো হবে যাতে সম্পর্কিত তথ্য ও লগ শেয়ার করা যেতে পারে।
আপনার শিশুর জন্য Apple Watch-এর সাহায্যে আপনি পরিবারের কোনো একজন সদস্যের Apple Watch-টি আপনার iPhone-এর সাথে পেয়ার করতে পারেন। “আপনার শিশুর জন্য Apple Watch” এর জন্য আপনাকে এবং আপনার পরিবারের সদস্যকে একই ফ্যামিলি শেয়ারিং-এর অংশ হতে হবে এবং আপনাকে ফ্যামিলি অর্গানাইজার অথবা আপনার ফ্যামিলি গ্রুপে থাকা একজন অভিভাবক হতে হবে। যদি আপনার ফ্যামিলি শেয়ারিং না থাকে, তাহলে আপনাকে এটি সেট আপ করতে হবে অথবা যদি আপনার পরিবারের কারোর Apple অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনাকে এটি তৈরি করতে হবে।
পরিবারের সদস্যের Apple Watch আপনার iPhone-এর কাছাকাছি না থাকলে, তখনও “আপনার শিশুর জন্য Apple Watch”-এর সাহায্যে নির্দিষ্ট কিছু watchOS ফিচার ব্যবহারের জন্য উপলভ্য হবে। “আপনার শিশুর জন্য Apple Watch” এর মধ্যে watchOS-এর সব ফিচার উপলভ্য নাও হতে পারে। Apple Watch-এ মোবাইল ডেটা প্ল্যান না থাকলে বা পরিবারের সদস্যের বয়স অনুসারে কিছু এমন অতিরিক্ত watchOS ফিচার নাও উপলভ্য থাকতে পারে, যেমন কল করার সুবিধা। “আপনার শিশুর জন্য Apple Watch” অপশনে মোবাইল পরিষেবার সুবিধা থাকা Apple Watch যোগ করলে, Apple Watch-এর সিরিয়াল নম্বর ও মোবাইল হার্ডওয়্যার আইডেন্টিফায়ার Apple-কে পাঠানো হবে যাতে মোবাইল প্ল্যান কনফিগার করা যায়।
কিছু নির্দিষ্ট ফিচারের জন্য আপনার কাছে আপনার পরিবারের সদস্যের Apple Watch থেকে কিছু নির্দিষ্ট ডেটা পাওয়ার অনুরোধ জানানোর সুবিধা থাকবে। এতে আপনার পরিবারের সদস্যের স্বাস্থ্য, লোকেশন ও কন্ট্যাক্ট ডেটার মতো তথ্য অন্তর্ভুক্ত থাকে। আপনার পরিবারের সদস্যের কাছে এই ডেটা আপনার সাথে শেয়ার করা বন্ধ করার বিকল্প থাকবে। আপনি আপনার পরিবারের সদস্যের স্বাস্থ্য সম্পর্কিত ডেটা অ্যাক্সেসের অনুরোধ করলে, সদস্যকে তার Watch-এ বিষয়টি জানানো হবে। আপনার পরিবারের সদস্য তার স্বাস্থ্য সম্পর্কিত ডেটা আপনার সাথে শেয়ার করার বিকল্প নির্বাচন করলে, এই তথ্য Apple-কে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড অবস্থায় পাঠানো হবে। এই ডেটা আপনার Apple অ্যাকাউন্টের সাথে কেবলমাত্র এই উদ্দেশ্যে যোগ করা হবে যাতে Apple দ্বারা এই তথ্য শেয়ার করার সুবিধা দেওয়া যেতে পারে।
স্কুলটাইমের সাথে, Apple Watch-এর কিছু ফিচারের ব্যবহার কখন সীমাবদ্ধ করা হবে সেজন্য আপনি একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করতে পারেন। আপনার পরিবারের সদস্য স্কুলের সময় তার Watch আনলক করলে, আপনি আপনার iPhone-এ Apple Watch অ্যাপ কতবার আনলক করা হয়েছে তা দেখতে পাবেন। এই তথ্য Apple-কে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড রূপে পাঠানো হয়, কিন্তু এটি আপনার Apple অ্যাকাউন্টের সাথে আলাদাভাবে যুক্ত করা হবে যাতে Apple আনলক করার বিষয়ে তথ্য প্রদান করতে পারে।
“আপনার শিশুর জন্য Apple Watch” এর সাহায্যে আপনি নিজের iPhone-এ আপনার পরিবারের সদস্যের Apple Watch থেকে লগ এবং স্ক্রিনশটও দেখতে পারেন।
আপনি আপনার iPhone-এ Apple Watch অ্যাপের মাধ্যমে যেকোনো সময় “আপনার শিশুর জন্য Apple Watch” নিষ্ক্রিয় করতে পারেন। আপনার পরিবারের সদস্য Apple Watch-এর সেটিংসে গিয়ে “আপনার শিশুর জন্য Apple Watch” নিষ্ক্রিয় করতে পারবেন। আপনার পরিবারের সদস্যরা Apple Watch-এর সেটিংস থেকে যেকোনো সময় আপনার সঙ্গে ডেটা শেয়ার করাসহ তাদের প্রাধান্য পরিবর্তনও করতে পারবেন।
নোটিশটিতে যেমন বর্ণনা করা হয়েছে এবং Apple-এর গোপনীয়তা নীতি অনুযায়ী অথবা আইনি প্রয়োজনীয়তা মেনে যে উদ্দেশ্যে Apple ব্যক্তিগত ডেটা সংগ্রহ করেছে, তা পূরণ না হওয়া পর্যন্ত Apple ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করতে পারে। সংরক্ষিত রাখার সময়কাল মূল্যায়ন করার সময়, আমরা প্রথমেই সাবধানে পরীক্ষা করে দেখি যে সংগৃহীত ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করা প্রয়োজন আছে কিনা এবং যদি তা করার প্রয়োজন হয়, তবে আইন দ্বারা অনুমোদিত স্বল্পতম সময়ের জন্য ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করে রাখি।
“আপনার শিশুর জন্য Apple Watch” এর ব্যবহার অথবা “আপনার শিশুর জন্য Apple Watch” এর মাধ্যমে সক্রিয় করা যেকোনো ফিচার থেকে Apple সবসময় Apple-এর গোপনীয়তা নীতি অনুসারে ডেটা সংগ্রহ করবে, গোপনীয়তা নীতি এখানে দেখা যাবে: www.apple.com/privacy
2025-12-12