Siri, ডিক্টেশন ও গোপনীয়তা

Apple আপনার Siri ব্যবহারের ট্রান্সক্রিপ্ট সংরক্ষণ করে এবং এই ট্রান্সক্রিপ্টের কিছু অংশ রিভিউ করতে পারে। Siri আপনার অনুরোধ প্রক্রিয়া করার জন্য অডিও, Siri-এর সেট আপ, কন্ট্যাক্ট এবং লোকেশনের মতো তথ্যগুলিও Apple-কে পাঠাতে পারে। ডেটা আপনার Apple অ্যাকাউন্ট-এর সাথে সম্পর্কিত নয়।
 

আপনার তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি আপনি কী শেয়ার করতে চান তা নির্বাচন করার জন্য Siri তৈরি করা হয়েছে।


Siri ও ডিক্টেশনের ডিফল্ট কার্যকলাপের মূল বৈশিষ্ট্যটি “Siri, ডিক্টেশন ও গোপনীয়তা”-এর ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। আপনি ‘Siri ও ডিক্টেশন উন্নত করুন’ বিকল্পটি নির্বাচন করলে, অতিরিক্ত ডেটা সংগ্রহ, স্টোর ও রিভিউ করা হয়। আরও তথ্যের জন্য, www.apple.com/in/legal/privacy/data/en/improve-siri-dictation এতে যান।

Siri এবং ডিক্টেশন

আপনি যখন Siri ব্যবহার করেন, তখন আপনার নির্দেশ আপনার ডিভাইসেই প্রক্রিয়া করা হবে এবং সেই নির্দেশটি যে Apple সার্ভারে পাঠানো হয়নি তা আপনার ডিভাইসের Siri সেটিংস থেকে জানা যাবে। অন্যথায়, আপনার অডিও Apple সার্ভারে পাঠানো হবে ও প্রক্রিয়াকরণ করা হবে। আপনি “Siri ও ডিক্টেশন উন্নত করুন” অপশনটি নির্বাচন না করা পর্যন্ত, Apple-এ আপনার অডিও ডেটা স্টোর হবে না।

আপনি যখন ডিকটেশন ব্যবহার করেন, তখন কীবোর্ড সেটিংসে আপনার ডিভাইসের মাধ্যমে বোঝা যায় যে আপনার অডিও এবং ট্রান্সক্রিপ্টস আপনার ডিভাইসে প্রক্রিয়া করা হয়েছে কিনা এবং সেটি Apple সার্ভারে পাঠানো হয়নি। অন্যথায়, আপনার ডিক্টেট করা নির্দেশ সার্ভারে পাঠানো হবে ও প্রক্রিয়া করা হবে, কিন্তু আপনি যদি Siri ও ডিক্টেশন উন্নত করার অপশনটি নির্বাচন না করেন তবে সেগুলি স্টোর করা হবে না।

এছাড়াও Apple সম্পর্কিত অনুরোধের ডেটা স্টোর করবে, যেমন আপনার করা অনুরোধের ধরন ও সেটিকে সফলভাবে সম্পূর্ণ করা হয়েছিল কিনা, ডিভাইসের স্পেসিফিকেশন, ডিভাইসের কনফিগারেশন, কার্যক্ষমতার পরিসংখ্যান ও আপনি যদি Siri-এর জন্য লোকেশন পরিষেবা চালু করেন তবে অনুরোধ করার সময় আপনার ডিভাইসের আনুমানিক লোকেশন ইত্যাদি।

আপনার অনুরোধের হিস্ট্রিতে ট্রান্সক্রিপ্ট এবং সেই অনুরোধ সম্পর্কিত ডেটা থাকে। এই হিস্ট্রি কোনো র‍্যান্ডম ডিভাইস-জেনারেটেড আইডেন্টিফায়ারের সাথে যুক্ত থাকে, যা প্রতি ঘন্টায় একাধিক বার পরিবর্তন হয় এবং এটি আপনার Apple অ্যাকাউন্ট বা ইমেল অ্যাড্রেসের সাথে যুক্ত থাকে না। Apple পণ্য ও পরিষেবাতে Siri, ডিক্টেশন, সার্চ এবং অন্যান্য ভাষা প্রক্রিয়াকরণের সীমিত কার্যকারিতা উন্নত ও সুবিধাজনক করে তোলার জন্য Apple দুই বছরের জন্য এই ডেটা সংরক্ষণ ও ব্যবহার করতে পারে। যেমন, Siri, সার্চ, ভয়েস কন্ট্রোল, অনুবাদ এবং স্বয়ংক্রিয় কথা চিহ্নিতকরণ মডেল ফাইন-টিউন করতে ট্রান্সক্রিপ্ট ব্যবহার করা হতে পারে। এছাড়াও এই সমস্ত পণ্য ও পরিষেবার ক্রমাগত উন্নতি চালিয়ে যেতে Apple আপনার Siri ব্যবহারের ট্রান্সক্রিপ্টের কিছু অংশ রিভিউ করতে পারে ও রিভিউ করা কিছু অংশ দুই বছরের বেশি সময়ের জন্য রেখে দেওয়া হতে পারে।

আপনার Siri ও ডিক্টেশন ইন্টার‍্যাকশনের হিস্ট্রি আপনার ডিভাইসে স্টোর করা হয় এবং এটি আপনার Siri ব্যবহারের অভিজ্ঞতা পার্সোনালাইজ করতে ব্যবহার করা হতে পারে।

আপনি যখন Siri ও ডিক্টেশন ব্যবহার করেন, তখন আপনি যে সকল থার্ড-পার্টি অ্যাপগুলিকে “Siri অনুরোধের সঙ্গে ব্যবহার করুন”-এ যুক্ত হতে অনুমতি দেন, সেইসব ডেটাসহ অন্যান্য প্রাসঙ্গিক ডেটা আপনার ডিভাইস Apple-কে পাঠাতে পারে, যেমন:

  • কন্ট্যাক্টের নাম, ডাকনাম এবং সম্পর্ক (উদাহরণস্বরূপ, “আমার বাবা”), যদি আপনি এগুলি আপনার কন্ট্যাক্টে সেট করে থাকেন
  • ঠিকানার ধরন, যদি “ভাষা এবং অঞ্চল” সেটিংসে সেট করে থাকেন
  • আপনার পছন্দের সঙ্গীত ও পডকাস্ট
  • আপনার এবং আপনার পরিবারের সদস্যদের “ফ্যামিলি শেয়ারিং” ডিভাইসের নাম
  • হোম অ্যাপে থাকা অ্যাক্সেসরি, বাড়ি, দৃশ্য, শেয়ার করা পরিবারের সদস্যদের নাম এবং Apple TV ব্যবহারকারীর প্রোফাইল
  • আইটেমের লেবেল, যেমন ছবি অ্যাপে থাকা লোকজনের নাম, অ্যালার্মের নাম এবং রিমাইন্ডার তালিকায় থাকা নাম ইত্যাদি
  • আপনার ডিভাইসে ইনস্টল করা অ্যাপগুলির নাম এবং আপনি Siri-এর মাধ্যমে যে শর্টকাটগুলি যোগ করেছেন

এই ডেটা র‍্যান্ডম, ডিভাইস দ্বারা জেনারেট করা আইডেন্টিফায়ারের সাথে যুক্ত যা আপনার Apple অ্যাকাউন্ট বা ইমেল অ্যাড্রেসের সাথে লিঙ্ক করা থাকে না। এটি শুধুমাত্র Apple দ্বারা ব্যবহার করা হয় যে Siri আপনার অনুরোধ বুঝতে পেরেছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে এবং আপনার iOS ডিভাইস ও আপনার Apple Watch, HomePod বা সমর্থিত HomeKit অ্যাক্সেসরি-এর মতো যেকোনো কানেক্টেড Apple ডিভাইস যাতে আপনার নির্দেশ ও বক্তব্য আরও ভালোভাবে বুঝতে এবং শনাক্ত করতে পারে সেই কাজে সহায়তা করার জন্য।

এই প্রাসঙ্গিক ডেটাসহ আপনার Siri ট্রান্সক্রিপশন এবং সেই অনুরোধ সম্পর্কিত ডেটা কোনো মার্কেটিং প্রোফাইল তৈরি করতে ব্যবহার করা হয় না এবং কখনো কাউকে বিক্রি হয় না।

থার্ড-পার্টি অ্যাপ

আপনার তরফ থেকে Siri যখন কোনো থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবার সাথে কার্য সম্পাদন করে তখন আপনাকে সেই অ্যাপ বা পরিষেবার শর্তাবলি ও গোপনীয়তা নীতি মেনে চলতে হবে। একইসঙ্গে, যদি আপনি অ্যাপগুলিকে ট্রান্সক্রিপশনের জন্য “কন্ঠস্বর শনাক্তকরণ” ব্যবহার করতে অনুমতি দেন তাহলে যে অডিও ডেটা ট্রান্সক্রিপশন করা হবে সেটি Apple-কে পাঠানো হতে পারে।

Siri-এর পরামর্শ

আপনার অভিজ্ঞতা পার্সোনালাইজ করতে আপনি কীভাবে আপনার ডিভাইস ও অ্যাপ ব্যবহার করেন তা জানতে “Siri-এর পরামর্শ” অপশনটি স্থানীয়, অন-ডিভাইস প্রক্রিয়াকরণ ব্যবহার করে। আপনার ডিভাইসে স্টোর করে রাখা তথ্য, যেমন আপনার Safari ব্রাউজ করার হিস্ট্রি, ইমেল, মেসেজ, ছবি, নোটিফিকেশন এবং কন্ট্যাক্টসহ ইনস্টল করা অন্যান্য অ্যাপের দ্বারা প্রদত্ত বা এগুলির থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে Siri শর্টকাটের পরামর্শ দিতে পারে এবং “সার্চ”, “শেয়ার শিট”, “ক্যালেন্ডার”, “লুক আপ”, “ভিজ্যুয়াল লুক আপ”, Safari, অ্যাপ ও অন্যান্য কিছুতে পরামর্শ প্রদান করতে পারে। উদাহরণস্বরূপ, একটি ছবিতে যে ব্যক্তি রয়েছেন তার উপর ভিত্তি করে “শেয়ার শিটে” কার সাথে সেই ছবি শেয়ার করা যায়, সেই পরামর্শ দেওয়ার জন্য Siri অন-ডিভাইস বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারে। Apple পরিষেবা পার্সোনালাইজ করতে পরামর্শ ব্যবহার করা হতে পারে কিন্তু এগুলি Apple সার্ভারে স্টোর করা হয় না বা অন্যান্য কোনো থার্ড-পার্টি অ্যাপের সাথে শেয়ার করা হয় না। আপনি যখন Siri-প্রস্তাবিত শর্টকাট চালু করেন, তখন আপনাকে সেই অ্যাপের শর্তাবলি, গোপনীয়তা নীতি মেনে চলতে হবে।

লোকেশন পরিষেবা

যদি আপনি Siri-এর জন্য লোকেশন পরিষেবা চালু করে থাকেন তবে অনুরোধ করার সময় “Siri” ও “ডিক্টেশন”-এর মাধ্যমে আপনি যাতে আপনার অনুরোধের নির্ভুল উত্তর পান, সেই প্রক্রিয়াটি উন্নত করতে সহায়তা করার জন্য আপনার ডিভাইসের লোকেশন Apple-কে পাঠানো হবে। প্রাসঙ্গিক প্রতিক্রিয়া দেওয়ার জন্য, ভৌগোলিক অঞ্চল অনুসারে আপনার আনুমানিক লোকেশন নির্ধারণ করতে Apple আপনার ইন্টারনেট কানেকশনের IP অ্যাড্রেস ব্যবহার করতে পারে।

iCloud-এ সিঙ্ক করার বিষয়ে

আপনি যদি iCloud ব্যবহার করেন, তাহলে আপনার Siri সেটিংস এবং Siri পরামর্শের পার্সোনালাইজেশন এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে আপনার Apple ডিভাইসগুলিতে সিঙ্ক করবে। আপনি Siri সেট আপ করলে, আপনার অনুরোধের একটি ছোট নমুনা প্রতিটি ডিভাইসে পার্সোনালাইজ করা Siri চিহ্নিতকরণ উন্নত করার জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করে সিঙ্কও করা হবে। পার্সোনালাইজড স্পিচ শনাক্তকরণ মডেল ও ডিভাইসে সম্পন্ন হওয়া Siri ও ডিক্টেশনের সাথে আপনার ইন্টার‍্যাকশনগুলির মাধ্যমে মডেলটিকে আরও নিখুঁত ও সেটির কার্যক্ষমতা উন্নত করার জন্য আপনার ডিভাইসে থাকা তথ্য ব্যবহার করা হতে পারে। আপনার কাছাকাছি থাকা টাইমার, অ্যালার্ম, শেয়ার করা মিডিয়ার স্টেটাস ও আপনি HomePod-এ ব্যক্তিগত অনুরোধ জানানোর অপশন নির্বাচন করলে আপনার ডিভাইস এবং এই ধরনের নিকটবর্তী ডিভাইস থেকে ফোন কলের স্টেটাস আপনার কাছাকাছি থাকা Apple ডিভাইসের সাথে স্থানীয়ভাবে শেয়ার করা যেতে পারে যাতে Siri সক্রিয় থাকাকালীন অন্যান্য ব্যক্তিরা আপনার কাছাকাছি থাকা ডিভাইসগুলি থেকে সেগুলি নিয়ন্ত্রণ করতে পারেন।

অপশন ও কন্ট্রোল আপনার হাতে:

আপনি যেকোনো সময় Siri বা ডিক্টেশন নিষ্ক্রিয় করতে পারেন। Siri বন্ধ করার জন্য, সেটিংস > Siri > “Siri-এর সাথে কথা বলুন” অপশনে গিয়ে “বন্ধ করুন” অপশনে ট্যাপ করুন এবং সেটিংস > Siri > “Siri-এর সাথে কথা বলুন” অপশনে গিয়ে “Siri-এর জন্য হোম বাটন চাপুন” অথবা “Siri-এর জন্য সাইড বাটন চাপুন” ট্যাপ করুন। “ডিক্টেশন” বিকল্পটি বন্ধ করতে, সেটিংস > জেনারেল > কীবোর্ড বিকল্পে গিয়ে “ডিক্টেশন সক্রিয় করুন” বিকল্পটি বন্ধ করতে ট্যাপ করুন। যদি আপনি Siri এবং ডিক্টেশন উভয়ই বন্ধ করে দেন, তবে আপনার ডিভাইসে স্টোর করা ও আপনার অভিজ্ঞতা পার্সোনালাইজ করার জন্য ব্যবহৃত Siri ও ডিক্টেশনের অনুরোধ সংক্রান্ত ডেটার ট্রান্সক্রিপ্টগুলি ডিলিট করা হবে।

আপনি সেটিংস > Siri > Siri ও ডিক্টেশনের হিস্ট্রি অপশনে গিয়ে “Siri ও ডিক্টেশনের হিস্ট্রি ডিলিট করুন”-এ ট্যাপ করে আপনার ডিভাইসে স্টোর থাকা আপনার Siri ও ডিক্টেশন অনুরোধের ট্রান্সক্রিপ্ট ডিলিট করতে পারেন।

আপনি যেকোনো সময় সেটিংস > Siri > অ্যাপ > [অ্যাপের নাম] > “Siri অনুরোধের মাধ্যমে ব্যবহার করুন”-এ গিয়ে কোন অ্যাপগুলিকে “Siri-এর অনুরোধ অনুমোদন করুন”-এর সাথে যুক্ত হতে পারবে তা নিয়ন্ত্রণ করতে পারেন।

যদি আপনি অ্যাপে বা শেয়ার করার সময়, সার্চ করার সময় বা শোনার সময় Siri-এর পরামর্শ অপশনটি ব্যবহার করতে না চান তাহলে আপনি সেটিংস > “Siri” অপশনে গিয়ে “অ্যাপ লাইব্রেরিতে দেখুন”, “Spotlight-এ দেখুন”, “শেয়ার করার সময় দেখুন” বা “শোনার সময় দেখুন”-এ গিয়ে “বন্ধ করুন”-এ ট্যাপ করে Siri-এর পরামর্শ অপশনটি নিষ্ক্রিয় করতে পারেন।

Siri যে সমস্ত ফিচার পার্সোনালাইজ করে ও যে অ্যাপগুলির জন্য Siri শর্টকাটের পরামর্শ দেয় সেটির সম্পূর্ণ তালিকা আপনি সেটিংস > Siri অপশনে গিয়ে দেখতে ও নিয়ন্ত্রণ করতে পারেন। Siri-কে পার্সোনালাইজ করতে অ্যাপগুলিকে তথ্য প্রদান করা থেকে আটকাতে, সেটিংস > Siri > অ্যাপ > [অ্যাপ নাম] অপশনে গিয়ে, “এই অ্যাপটি থেকে জানুন” অপশনটি বন্ধ করতে ট্যাপ করুন। Siri-কে পার্সোনালাইজ করতে অ্যাপ ক্লিপগুলিকে তথ্য প্রদান করা থেকে আটকাতে, সেটিংস > Siri > অ্যাপ ক্লিপ অপশনে গিয়ে, “অ্যাপ ক্লিপ থেকে জানুন” অপশনটি বন্ধ করতে ট্যাপ করুন।

আপনি “লোকেশন পরিষেবা” সক্রিয় করে রাখলে, আপনি সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > লোকেশন পরিষেবা > Siri অপশনে গিয়ে “কখনোই নয়” অপশনে ট্যাপ করে “Siri“-এর জন্য লোকেশন পরিষেবা বন্ধ করতে পারেন।

আপনি “লোকেশন পরিষেবা” সক্রিয় করে রাখলে, আপনি সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > লোকেশন পরিষেবা > সিস্টেম পরিষেবা অপশনে গিয়ে “পরামর্শ ও সার্চ বন্ধ করুন”-এ ট্যাপ করে “Siri-এর পরামর্শ“-এর জন্য লোকেশন পরিষেবা বন্ধ করতে পারেন।

আপনি যদি Siri পার্সোনালাইজেশন ব্যবহার করে আপনার সমস্ত ডিভাইসে সিঙ্ক করতে না চান, তাহলে আপনি সেটিংস > [আপনার নাম] > iCloud > iCloud-এ সেভ করা হয়েছে > “সব দেখুন” অপশনে গিয়ে “Siri বন্ধ করুন”-এ ট্যাপ করতে পারেন।

এছাড়াও আপনি সেটিংস > স্ক্রিন টাইম > বিষয়বস্তু ও গোপনীয়তা সংক্রান্ত বিধিনিষেধ > অনুমোদিত অ্যাপ ও ফিচার-এ গিয়ে, তারপরে Siri ও ডিক্টেশন-এ ট্যাপ করে Siri এবং ডিক্টেশন উভয়ই ব্যবহার করার ক্ষমতা সীমিত করতে পারেন।

আপনি সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > কথা শনাক্তকরণ অপশনে গিয়ে কোন অ্যাপগুলি ট্রান্সক্রিপশনের জন্য Siri ব্যবহার করতে পারবে সেটি নিয়ন্ত্রণ করতে পারেন।

Siri, ডিক্টেশন বা “Siri-এর পরামর্শ” ব্যবহার করার মাধ্যমে, আপনি উপরে উল্লিখিত নীতি অনুসারে Apple পণ্য এবং পরিষেবাতে Siri, ডিক্টেশন, “সার্চ” ও সীমিত সংখ্যক অন্যান্য ভাষা প্রক্রিয়াকরণ কার্যাবলী উন্নত করার উদ্দেশ্যে, Apple ও তার সহযোগী সংস্থা ও এজেন্টদের কাছে এই তথ্য পাঠানোর জন্য এবং সংগ্রহ, রক্ষণাবেক্ষণ, প্রক্রিয়াকরণ ও ব্যবহার করতে দেওয়ার জন্য সম্মত হচ্ছেন এবং তাদের অনুমতি দিচ্ছেন। Apple এই তথ্য বিশ্বস্ত থার্ড পার্টি পরিষেবা প্রদানকারীদের সঙ্গে প্রক্রিয়া বা স্টোর করতে পারে। Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy

2026-02-11