ক্যামেরা ও ARKit এবং গোপনীয়তা

Apple গোপনীয়তার কথা মাথায় রেখে ক্যামেরা ডিজাইন করেছে এবং ক্যামেরা অ্যাক্সেস করার আগে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের অবশ্যই আপনার সম্মতির প্রয়োজন।


iOS ডিভাইসে, আপনি যে অ্যাপগুলিকে ক্যামেরা অ্যাক্সেস করতে দেন, সেগুলি সামনের ও পিছনের ক্যামেরা থেকে রিয়েল-টাইম ছবি অ্যাক্সেস করতে পারে। ক্যামেরা ব্যবহার করা হচ্ছে এটি যতক্ষণ না স্পষ্ট জানানো হচ্ছে, ততক্ষণ কোনো অ্যাপের মাধ্যমে ক্যামেরা ব্যবহার করা যাবে না।

এই ক্যামেরাটির সাহায্যে তোলা ছবি এবং ভিডিওগুলিতে অন্যান্য তথ্য যেমন কোথায় এবং কখন সেগুলি তোলা হয়েছে এবং ডেপথ অফ ফিল্ড ও ওভারক্যাপচার অন্তর্ভুক্ত থাকতে পারে। আপনি যদি ক্যামেরা অ্যাপে তোলা ছবি এবং ভিডিওতে লোকেশন অন্তর্ভূক্ত করতে না চান, তাহলে আপনি সেটিংস > গোপনীয়তা এবং সুরক্ষা > লোকেশন পরিষেবা > ক্যামেরা-তে গিয়ে এটি নিয়ন্ত্রণ করতে পারবেন। শেয়ার করার সময় ছবি এবং ভিডিওতে লোকেশন অন্তর্ভুক্ত করতে না চাইলে, আপনি শেয়ার তালিকায় “অপশন” মেনুতে লোকেশন বন্ধ করতে পারেন।

কন্টিনিউইটি ক্যামেরার মাধ্যমে আপনি অন্য ডিভাইসে আপনার iPhone বা iPad ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করতে পারবেন। আপনার iPhone ও Mac উভয় ডিভাইস কাছাকাছি থাকলে ও একই Apple অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে আপনার iPhone-এর সাথে Mac ডিফল্টভাবে কানেক্ট হয়ে যাবে। Apple TV-তে, যখন iPhone বা iPad একে অপরের কাছাকাছি থাকে তখন উভয় ডিভাইসই আপনি ম্যানুয়ালি কানেক্ট করতে পারেন। আপনি যেকোনো সময় পজ বাটন চেপে বা iPhone-এ স্ক্রিনের নিচের প্রান্ত থেকে উপরে সোয়াইপ করে বা হোম বাটন চেপে ক্যামেরার সক্রিয় স্ট্রিম পজ করতে পারেন। Mac বা Apple TV-তে ক্যামেরা তালিকা থেকে iPhone বা iPad পজ করতে ও সাময়িকভাবে অপসারণ করতে, আপনার ডিভাইসে “ডিসকানেক্ট করুন” অপশনে ট্যাপ করুন। আপনি আপনার iOS বা iPadOS ডিভাইসে সেটিংস > জেনারেল > “AirPlay ও কন্টিনিউটি”-তে গিয়ে, Mac বা Apple TV-এর জন্য ওয়েবক্যাম হিসাবে আপনার iPhone বা iPad ব্যবহার করার অপশনটি নিষ্ক্রিয় করতে পারেন।

নির্বাচিত iPhone মডেলগুলিতে ও আপনি কন্টিনিউইটি ক্যামেরা ব্যবহার করলে, সক্রিয় থাকা অ্যাপগুলির জন্য আপনাকে ফ্রেমের মধ্যে রাখতে, সেন্টার স্টেজে সামনের ক্যামেরাতে স্বয়ংক্রিয়ভাবে প্যান ও জুম করা হয়। ফ্রেমের মধ্যে প্রবেশ করা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার জন্য ক্যামেরার মাধ্যমে সাবলীলভাবে জুম করা হবে। ভিডিও কল চলাকালীন আপনি স্ক্রিনের উপরের ডানদিকের প্রান্ত থেকে নিচের দিকে সোয়াইপ করে কন্ট্রোল সেন্টার অ্যাক্সেস করে, ভিডিও এফেক্ট বাটনে ট্যাপ করে তারপর সেন্টার স্টেজ বাটনে ট্যাপ করে সেন্টার স্টেজ বিকল্পটি নিষ্ক্রিয় করতে পারেন। আপনি যে কোনো সময়ে কন্ট্রোল সেন্টার অপশন বা অ্যাপে গিয়ে সমর্থিত অ্যাপগুলি দ্বারা সেন্টার স্টেজ ব্যবহার করা হয় কিনা তা নিয়ন্ত্রণ করতে পারেন।

আপনি যেসব অ্যাপের জন্য ক্যামেরা অ্যাক্সেস করার অনুমতি দেন, সেগুলিতে অগমেন্টেড রিয়ালিটির (AR) অভিজ্ঞতা প্রদান করার জন্য ARKit ব্যবহৃত হতে পারে। অ্যাপ দিয়ে ARKit থেকে প্রাপ্ত ডেটা ক্যামেরার ডেটা যেমন একটি ছবির সাথে সংশ্লিষ্ট লোকেশনের সাথে একত্রিত করা, ব্যবহার করা এবং স্টোর করা যেতে পারে। এইসব অ্যাপ আপনার AR অভিজ্ঞতা উন্নত করতে ওয়ার্ল্ড বা ফেস ট্র্যাকিং ব্যবহার করার জন্য ক্যামেরা ব্যবহার করতে পারে। ওয়ার্ল্ড ট্র্যাকিং কোনো ভৌত স্থানের সাপেক্ষে ব্যবহারকারীর অবস্থান নির্ধারণ করার উদ্দেশ্যে এই সেন্সর থেকে তথ্য প্রক্রিয়া করার জন্য আপনার ডিভাইসের অ্যালগরিদম ব্যবহার করে। ওয়ার্ল্ড ট্র্যাকিং দ্বারা ম্যাপ অ্যাপে অপটিক্যাল হেডিংয়ের মতো ফিচার সক্রিয় করা হয়।

2025-12-12