চেক-ইন ও গোপনীয়তা
আপনার তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি আপনি কী শেয়ার করতে চান তা নির্বাচন করার জন্য ও কেবল প্রয়োজন হলে শেয়ার করার জন্য চেক ইন তৈরি করা হয়েছে।
![]()
- আপনার সাথে অপ্রত্যাশিত কিছু ঘটলে, আপনার ডিভাইস সম্পর্কিত তথ্য যেমন ডিভাইসের ব্যাটারির লেভেল, মোবাইলের নেটওয়ার্ক স্টেটাস এবং সর্বশেষ পরিচিত লোকেশন ইত্যাদি আপনার বন্ধুদের সাথে শেয়ার করা হতে পারে।
- আপনার বন্ধুর সাথে শেয়ার করা আপনার “চেক ইন সেশন”-এর যেকোনো তথ্যের বিষয়বস্তু এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা হয়।
- “চেক ইন” সেশনের সময়কাল এবং তারপরে 24 ঘণ্টার জন্য Apple আপনার চেক-ইন ব্যবহার সম্পর্কে সীমিত ব্যক্তিগত ডেটা রাখে, যেমন আপনি বর্তমানে চেক ইন সেশনে অ্যাক্টিভ আছেন কিনা এবং চেক ইন সেশনের প্রকার।
- আপনি গন্তব্য সেশন শুরু করলে আপনার গন্তব্যস্থান এবং পৌঁছানোর আনুমানিক সময় বন্ধুদের সাথে শেয়ার করা হবে।
আপনি ইন্টার্যাক্ট করে আপনার বন্ধুর সাথে আপনার ভ্রমণ শেয়ার করার জন্য “চেক ইন” বিকল্পটি ব্যবহার করতে পারেন। আপনি iOS 17 বা তার পরের ভার্সনে চলা আপনার iPhone-এর সাথে “চেক ইন সেশন” শুরু করতে পারেন। আপনি এবং আপনার “চেক-ইন” ব্যবহারকারী বন্ধুদের iMessage সক্রিয় থাকতে হবে এবং আপনার Apple অ্যাকাউন্টে সাইন ইন ও টু-ফ্যাক্টর অথেন্টিকেশন সক্রিয় থাকতে হবে। আপনার “চেক-ইন” সেশনের সুবিধার জন্য Apple আপনার “চেক-ইন” সেশনের ধরন এবং আপনি বর্তমানে সেশনে সক্রিয় আছেন কিনাসহ আপনার সেশনের সাথে সম্পর্কিত ব্যক্তিগত ডেটা রেখে দেয়। Apple এই বক্তিগত ডেটা কেবল আপনার “চেক ইন” সেশন চলাকালীন ও তার পরে 24 ঘণ্টার জন্য রেখে দেয়।
আপনি গন্তব্য সেশন শুরু করলে আপনার গন্তব্যস্থান এবং পৌঁছানোর আনুমানিক সময় আপনার বন্ধুদের সাথে শেয়ার করা হবে। আপনার ডিভাইস আপনার গন্তব্যে পৌঁছলে বা আপনার সময়কাল সমাপ্ত হলে ও আপনি ঠিক আছেন তা নিশ্চিত করলে আপনার বন্ধুকে স্বয়ংক্রিয়ভাবে একটি নোটিফিকেশন পাঠানো হবে। এছাড়াও আপনি “চেক ইন শেষ করুন” বা “শেয়ার করা বন্ধ করুন” অপশনে ট্যাপ করে যেকোনো সময় চেক-ইন বিকল্পটি বন্ধ করতে পারেন। চেক ইন সেশন সমাপ্ত হলে, আপনার বন্ধুরা স্বয়ংক্রিয়ভাবে একটি নোটিফিকেশন পাবেন ও আপনার “চেক ইন সেশন” বিষয়ক তথ্য ডিলিট করা হবে।
চেক ইন সেশনে থাকার সময়, আপনার ডিভাইস বিষয়ক তথ্য অস্থায়ীভাবে সেভ করা হবে। যেহেতু চেক ইন-এর মাধ্যমে iMessage ব্যবহার করা হচ্ছে, তাই এই তথ্য এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড করা হয়ে থাকে। আপনার ডিভাইস গন্তব্যে পৌঁছাতে পারেনি বা কানেক্টিভিটি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এরকম কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে বা কোনো জরুরি ঘটনা ঘটলে যেমন দুর্ঘটনা শনাক্তকরণ, পতন শনাক্তকরণ বা আপনার দ্বারা কোনো ইমার্জেন্সি SOS ফিচার ব্যবহার হলে ও ডিভাইসে নির্দেশ দেওয়া হলে আপনি প্রতিক্রিয়া না জানালে আপনার বন্ধুদের এই বিষয়ে জানিয়ে একটি iMessage স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে। এছাড়াও তাদেরকে সর্বশেষ জানা ব্যাটারির লেভেল, মোবাইল পরিষেবার স্টেটাস ও লোকেশনসহ, আপনার ডিভাইসের সাথে সম্পর্কিত আপনার চেক ইন সংক্রান্ত তথ্য ডাউনলোড করার অপশন পাঠানো হবে। এছাড়াও আপনি রুটের শুরুর স্থান থেকে আপনার ডিভাইসের সর্বশেষ জানা লোকেশন পর্যন্ত আপনার ডিভাইসের রুট শেয়ার করার বিকল্প নির্বাচন করতে পারেন। আপনার ডিভাইস(গুলি) আপনার প্রগতি অনবরত মনিটর করবে ও ইভেন্টের পর 24 ঘণ্টা পর্যন্ত আপনার ডিভাইসের স্টেটাসের বিষয়ে আপনার বন্ধুদের অবগত করবে। আপনার ডিভাইস ও আপনার বন্ধুদের ডিভাইসে আপনার চেক ইন সংক্রান্ত তথ্য সর্বাধিক সাত দিনের জন্য লোকাল স্টোরেজে ডাউনলোড করে রাখা হবে। আপনার বন্ধুকে ভুল করে আমন্ত্রণ জানানো হলে, আপনি “চেকইন সমাপ্ত করুন”-এ ট্যাপ করে সেশনটি শেষ করতে পারেন ও মেসেজ বা ফোন অ্যাপে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের জানাতে পারেন।
ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণের জন্য প্রযোজ্য আইনি ভিত্তি
যখন আপনি চেক ইন ব্যবহার করেন, তখন Apple পরিষেবা প্রদানের জন্য এবং আমাদের আইনি বাধ্যবাধকতা মেনে চলার জন্য প্রয়োজনীয়তা হিসাবে আপনার ব্যক্তিগত ডেটা প্রক্রিয়া করে। যেসব ক্ষেত্রে সম্মতি আইনত প্রয়োজনীয়, সেসব ক্ষেত্রে স্থানীয় আইন অনুসারে সেটির জন্য অনুরোধ করা হয়।
যেসব ক্ষেত্রে প্রযোজ্য স্থানীয় আইনের অনুমতি থাকে, সেসব ক্ষেত্রে আমরা আমাদের ও থার্ড পার্টির বৈধ স্বার্থের জন্য প্রয়োজনীয় নিম্নলিখিত বিভাগগুলিতে ব্যক্তিগত তথ্য প্রক্রিয়া করি, এতে সেগুলি হলো আপনি এই মুহূর্তে অন্য একজনের সাথে চেক ইন সেশনে আছেন কিনা, যদি থাকেন তাহলে সেই ব্যক্তিটির পরিচয় এবং এবং বর্তমান সেশনের সময় ক্যাশে প্রকাশ করা হয়েছে কিনা ইত্যাদি তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারে। এই বিধিসম্মত আগ্রহতে এই বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে:
- সমস্যার সমাধান, জালিয়াতি বা অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধ
- আপনার সেশন সংক্রান্ত তথ্য সঠিক কন্ট্যাক্টে পাঠানো হয়েছে কিনা তা নিশ্চিত করে চেক-ইন আর্কিটেকচার বজায় রাখতে সাহায্য করে।
রিটেনশন
Apple-এর গোপনীয়তা নীতিতে বা তাদের নির্দিষ্ট পরিষেবাভিত্তিক গোপনীয়তা নোটিশে যেমন বর্ণনা করা হয়েছে অথবা আইনি প্রয়োজনীয়তা মেনে যে উদ্দেশ্যে Apple ব্যক্তিগত ডেটা সংগ্রহ করেছে, তা যতদিন না পূরণ হয় ততদিন পর্যন্ত Apple ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করতে পারে। সংরক্ষিত রাখার সময়কাল মূল্যায়ন করার সময়, আমরা প্রথমেই সাবধানে পরীক্ষা করে দেখি যে সংগৃহীত ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করা প্রয়োজন আছে কিনা এবং যদি তা করার প্রয়োজন হয়, তবে তা আইন অনুসারে অনুমোদিত স্বল্পতম সম্ভাব্য সময়ের জন্য ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করে রাখতে হবে। Apple চেক ইন সেশনের সময়কালের জন্য এবং তারপরে সর্বাধিক 24 ঘণ্টার জন্য আপনার চেক-ইন ব্যবহার সম্পর্কে সীমিত ব্যক্তিগত ডেটা রাখে, যেমন আপনি বর্তমানে চেক ইন সেশনে অ্যাক্টিভ আছেন কিনা এবং কার সাথে আছেন।
Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা নীতি অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy
2025-12-12