ClassKit ও গোপনীয়তা
ClassKit শিক্ষার্থীদের গোপনীয়তা বিবেচনা করে তৈরি করা হয়েছে।
যদি আপনার স্কুল অথবা প্রতিষ্ঠান “স্টুডেন্ট প্রোগ্রেস” ফিচার সক্রিয় করে, তাহলে প্রোগ্রেস-রিপোর্টিং অ্যাপসমূহ থেকে বরাদ্দ করা অ্যাক্টিভিটি, যেমন কোনো বইয়ের একটি অধ্যায় পড়া, অঙ্কের সমীকরণের একটি সেট সম্পূর্ণ করা অথবা ক্যুইজে অংশগ্রহণ করা সংক্রান্ত ডেটার রিপোর্ট পাবে। রিপোর্ট করা প্রগতি সংক্রান্ত ডেটায় নিম্নলিখিত বিষয়সমূহ অন্তর্ভুক্ত থাকতে পারে; বরাদ্দ করা অ্যাক্টিভিটি শুরু এবং সমাপ্তির সময়ের উপর ভিত্তি করে ব্যয় করা সময়, সম্পূর্ণ করার শতাংশ; হ্যাঁ/না, সঠিক/ভুল এবং সম্পূর্ণ/অসম্পূর্ণ ইত্যাদির মতো বাইনারি ভ্যালু; সংখ্যাসূচক মান এবং অর্জিত পয়েন্ট, ক্যুইজ স্কোরের মতো স্কোর। প্রগতি রিপোর্ট করা সমর্থন করে এমন সব অ্যাক্টিভিটি অন্তত অতিবাহিত সময়ের ডেটা পাঠায়। প্রোগ্রেস-রিপোর্টিং অ্যাপসমূহ দ্বারা এই ডেটা Apple-কে পাঠানো হয় ও আপনার প্রতিষ্ঠানের সাথে শেয়ার করা হয়, যাতে আপনার শিক্ষক/শিক্ষিকারা আপনাকে বরাদ্দ করা অ্যাক্টিভিটির উপর আপনার শিক্ষার প্রগতি সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারেন।
প্রগতি সংক্রান্ত ডেটা শুধুমাত্র আপনার প্রতিষ্ঠানের নির্দেশ অনুসারে, আপনার শিক্ষক প্রগতি-রিপোর্টিং অ্যাপে স্পষ্টভাবে অ্যাসাইন করেন এমন কার্যকলাপের ক্ষেত্রে এবং যখন আপনি আপনার প্রতিষ্ঠানের দ্বারা তৈরি এবং অ্যাসাইন করা আপনার পরিচালিত Apple অ্যাকাউন্টে সাইন-ইন করেন তখন রিপোর্ট করা হয়। শেয়ার কর iPad বা বাড়ির iPad-সহ কোনো iPad-এ পরিচালিত Apple অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে থাকার সময় আপনি প্রথম বার যখন প্রোগ্রেস-রিপোর্টিং অ্যাপ অ্যাক্সেস করেন, তখন আপনি শিক্ষার্থীর প্রগতি সম্পর্কে অনস্ক্রিন নোটিফিকেশন পাবেন। আপনি প্রগতি-রিপোর্টিং অ্যাপে অ্যাসাইন করা অ্যাক্টিভিটির উপর কাজ কার শুরু করলে, শিক্ষার্থী প্রগতি রিপোটিংয়ে অনস্ক্রিন নোটিফিকেশন ব্যানার অস্থায়ীভাবে দেখানো হবে।
স্কুলওয়ার্ক উন্নত করার বিষয়ে
আপনার স্কুলওয়ার্ক উন্নত করার উদ্দেশ্যে আপনার প্রতিষ্ঠান Apple-কে মেশিন লার্নিং-এর মতো প্রযুক্তি ব্যবহার করে আপনার প্রগতি সম্পর্কিত ডেটাসহ আপনার স্কুলওয়ার্ক ব্যবহারের ডেটা প্রক্রিয়া করার অনুমতি দিতে পারে। ডেটা প্রক্রিয়া করার আগে, সেটিতে ডিফারেনশিয়াল প্রাইভেসির মতো গোপনীয়তা রক্ষা প্রক্রিয়া চালু করা হয়ে থাকে যাতে এটিকে আপনার সাথে লিঙ্ক না করা যায়। যেমন, Apple আপনার অশনাক্ত ও একত্রিত করা স্কুলওয়ার্ক সম্পর্কিত ডেটা ব্যবহারের প্রবণতা বুঝতে, ব্যবহারকারীর অভিজ্ঞতা কাস্টমাইজ করতে ও স্কুলওয়ার্কের জন্য নতুন শিক্ষা সংক্রান্ত ফিচার গড়ে তোলার জন্য প্রক্রিয়া করতে পারে। আপনার প্রতিষ্ঠান দ্বারা এই ফিচারটি সক্রিয় করার পরে যখন আপনি প্রথম বার আপনার পরিচালিত Apple অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে স্কুলওয়ার্ক অ্যাক্সেস করবেন, তখন আপনি একটি অনস্ক্রিন নোটিফিকেশন পাবেন। আপনার প্রতিষ্ঠান আলাদা আলাদা শিক্ষার্থী ও শিক্ষকদের এই ফিচারের থেকে বাইরে রাখতে পারে। নির্বাচনমুক্ত করতে, আপনার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন।
স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ
আপনি সেটিংস > ক্লাসের প্রগতি অপশনে গিয়ে প্রগতি-রিপোর্টিং অ্যাপ দ্বারা কোন প্রগতি সম্পর্কিত ডেটা Apple-কে পাঠানো হয়েছে ও আপনার প্রতিষ্ঠানের সাথে শেয়ার করা হয়েছে তা দেখতে পারেন। আপনার ডিভাইসে ইনস্টল করা থাকলে আপনি স্কুলওয়ার্ক-এ আপনার প্রগতি সংক্রান্ত ডেটার সম্পূর্ণ ভিউ দেখতে পারেন।
Apple School Manager চুক্তি অনুযায়ী আপনার প্রগতির ডেটার দায়িত্ব আপনার প্রতিষ্ঠানের। শিক্ষার্থী প্রগতি ফিচার চালু করা হবে কিনা তা আপনার প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে এবং শিক্ষার্থীদের অনুরোধ অনুসারে তাদের প্রগতি শেয়ার করা বন্ধ করতে পারে। আপনি যদি আপনার প্রতিষ্ঠানের সাথে আপনার প্রগতি শেয়ার করা বন্ধ করতে চান বা আপনার প্রগতির ডেটা ডিলিট করতে চান, তাহলে আপনার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন।
আপনার প্রগতির ডেটা Apple দ্বারা স্টোর করা হলে এটি স্থির এবং গতিশীল থাকাকালীন এনক্রিপ্ট করা হয়। আপনার ডেটা কীভাবে স্টোর হবে সেই সম্পর্কে আরও তথ্যের জন্য support.apple.com/102651 -এ আমাদের iCloud সুরক্ষা ওভারভিউ দেখুন।
রিটেনশন
আপনার প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী Apple যেকোনো প্রগতি সংক্রান্ত ডেটা নিজের কাছে রাখে। আপনি যদি আপনার প্রতিষ্ঠানকে আপনার ডেটা ডিলিট করতে অথবা আপনার পরিচালিত Apple অ্যাকাউন্ট ডিলিট করতে বলেন এবং আপনার প্রতিষ্ঠানটি একই নির্দেশ Apple-কেও দিয়ে থাকে, তাহলে Apple এটির সার্ভারে থাকা ডেটা 30 দিনের মধ্যে ডিলিট করে দেবে।
আপনার প্রতিষ্ঠানটি যদি আপনাকে Apple School Manager-এর কোনো ক্লাস থেকে অপসারণ করে, তাহলে উক্ত ক্লাস থেকে আপনার ছাত্র প্রগতি ডেট ডিলিট হয়ে যাবে। আপনার প্রতিষ্ঠান দ্বারা Apple School Manager থেকে কোনো ক্লাস অপসারণ হলে, এর সাথে সম্পর্কিত সমস্ত ডেটাও ডিলিট হয়ে যাবে।
ডেভেলপার
আমরা ClassKit ব্যবহারকারী সকল ডেভেলপারের ক্ষেত্রে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করেছি। এছাড়াও, App Store-এ কোনো অ্যাপ প্রকাশ করতে আমাদের সাধারণ প্রয়োজনীয়তা পূরণ করার পাশাপাশি ClassKit ব্যবহারকারী ডেভেলপারদের আবশ্যিকভাবে নিশ্চিত করতে হবে যে, তারা শিক্ষামূলক পরিষেবা প্রদান করার উদ্দেশ্যে ClassKit ব্যবহার করছেন। এছাড়াও তাদের নিজেদের সমস্ত ডেটার ব্যবহারের উপযুক্ত ও সমগ্র গোপনীয়তা নীতি প্রদান করতে হবে।
Apple School Manager চুক্তির অধীনে পরিচালিত Apple অ্যাকাউন্টের প্রয়োজনীয় পরিষেবার নিয়মের সাথে সম্পর্কিত Apple দ্বারা সংগৃহীত তথ্যের ব্যবহার www.apple.com/in/privacy -এ থাকা Apple-এর গোপনীয়তা নীতি ও school.apple.com -এ থাকা Apple School Manager চুক্তির সেকশন 3 ও এক্সিবিট A অনুসারে করা হবে। Apple-এর গোপনীয়তা নীতি ও Apple School Manager চুক্তির সেকশন 3 ও এক্সিবিট A-এর মধ্যে কোনো বিরোধ থাকলে Apple School Manager চুক্তির সেকশন 3 ও এক্সিবিট A-কে প্রাধান্য দেওয়া হবে।
2025-12-12