FaceTime ও গোপনীয়তা
আপনার তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি আপনি কী শেয়ার করতে চান তা নির্বাচন করার জন্য FaceTime তৈরি করা হয়েছে।
![]()
- FaceTime এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা থাকে। আপনি যে ব্যক্তিদের সাথে যোগাযোগ করেন তাদেরকে আপনার ব্যবহার করা ফোন নম্বর ও ইমেল অ্যাড্রেস দেখানো হয় ও আপনি আপনার নাম ও ছবি শেয়ার করার বিকল্প নির্বাচন করতে পারেন।
- আপনি কখন FaceTime কল করার চেষ্টা করেছেন ইত্যাদির মতো FaceTime-এর ব্যবহার সম্পর্কিত সীমিত তথ্য Apple দ্বারা সর্বাধিক 30 দিনের জন্য সংরক্ষণ করা হয়।
- FaceTime-এর মাধ্যমে কিছু অঞ্চলের ওয়েব ব্যবহারকারীরা ওয়েবের মাধ্যমে FaceTime কলে যোগদান করতে পারেন।
FaceTime হল একটি Apple পরিষেবা যার সাহায্যে এমন ব্যক্তিকে ভিডিও অথবা অডিও কল করা যেতে পারে, যিনি নিজেও iOS, iPadOS বা visionOS ডিভাইস বা Mac বা Apple Watch ব্যবহার করে অডিও কল বা ওয়েবের মাধ্যমে এটি ব্যবহার করছেন। এই কলগুলির জন্য আপনার মোবাইল প্ল্যানে আলাদা করে চার্জ করা হয় না।
আমরা FaceTime-কে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করার জন্য তৈরি করেছি। আমরা কখনই FaceTime কলের বিষয়বস্তু স্টোর করি না।
আপনি আপনার Apple অ্যাকাউন্ট বা শুধুমাত্র ফোন নম্বর ব্যবহার করে FaceTime-এ সাইন ইন করতে পারেন। আপনি যদি আপনার ডিভাইসে নিজের Apple অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করেন, তাহলে আপনি স্বয়ংক্রিয়ভাবে FaceTime-এ সাইন ইন হয়ে যাবেন। আপনার Apple অ্যাকাউন্ট বা ফোন নম্বর আপনি যাদের সাথে যোগাযোগ করেন তাদের দেখানো হবে এবং লোকজন আপনার অ্যাকাউন্টে আপনার Apple অ্যাকাউন্ট ও ইমেল অ্যাড্রেস বা ফোন নম্বর ব্যবহার করে আপনার সাথে যোগাযোগ করতে পারেন। FaceTime সেটিংসে FaceTime কল করার জন্য কোন ফোন নম্বর বা ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে চান আপনি তা নির্বাচন করতে পারেন। আপনি account.apple.com -এ আপনার Apple অ্যাকাউন্ট পেজ থেকে অতিরিক্ত “এতে যোগাযোগ করুন” বিকল্প যোগ করতে বা যাচাই করতে পারেন।
SharePlay-এর মাধ্যমে আপনি Apple বা থার্ড পার্টি অ্যাপের থেকে অভিজ্ঞতা FaceTime কলে শেয়ার করার সুবিধা পেতে পারেন। SharePlay-এ আদান প্রদান করা তথ্য এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা থাকে। অ্যাপ ডেভেলপারদের কাছে আপনার দ্বারা তাদের অ্যাপ ব্যবহার সম্পর্কিত তথ্যে অ্যাক্সেস থাকতে পারে।
FaceTime লিঙ্ক ব্যবহার করে ব্যবহারকারী পরে করার জন্য কল সেট আপ করতে পারেন বা Windows বা Android ব্যবহার করে এমন ব্যবহারকারীদের ওয়েবের মাধ্যমে যোগদান করার আমন্ত্রণ জানাতে পারেন। ওয়েব ব্যবহারকারীদের নিজেদের পরিচয় দেওয়ার জন্য ও FaceTime কলে অ্যাক্সেস পাওয়ার অনুরোধ করার জন্য একটি নাম দেওয়া প্রয়োজন। কলে থাকা যেকোনো অথেন্টিকেট করা ইউজার, কলে যোগদান করেছেন এমন কোনো ওয়েব ইউজারকে প্রথম 30 সেকেন্ডের মধ্যে অপসারণ করতে পারেন।
FaceTime অডিও ও ফোন কলের জন্য আপনার কন্ট্যাক্ট পোস্টার আপনার ইনকামিং কল স্ক্রিনে দেখানো হবে। আপনি স্বয়ংক্রিয়ভাবে নিজের কন্ট্যাক্ট পোস্টারটি শুধুমাত্র আপনার কন্ট্যাক্টদের সঙ্গে শেয়ার করতে বা প্রতিবার শেয়ার করার জন্য প্রম্প্ট পেতে পারেন এবং শেয়ার করা ডেটা এদের ডিভাইসে স্টোর করা হবে। আপনি যদি একটি গ্রুপ FaceTime অডিও বা ফোন কলে একাধিক ব্যক্তির সাথে আপনার কন্ট্যাক্ট পোস্টার শেয়ার করে থাকেন, তাহলে আপনার কন্ট্যাক্ট পোস্টারটি সেই কলে থাকা সব ব্যক্তিকে পাঠানো হবে৷ আপনি যেকোনো সময় আপনার কন্ট্যাক্ট পোস্টার আপডেট করতে পারেন। আপনি যদি স্বয়ংক্রিয়ভাবে শেয়ার করেন, তাহলে পরে FaceTime অডিও বা ফোন কল করার সময় আপডেট পাঠানো হবে। আপনি যদি আপনার কন্ট্যাক্ট পোস্টার শেয়ার থাকেন এবং পরবর্তী ক্ষেত্রে শেয়ারিং বন্ধ করে দেন, তাহলে ইতিপূর্বে যারা আপনার কন্ট্যাক্ট পোস্টার পেয়েছেন তারা এর পরেও তাদের ডিভাইসে আপনার তথ্য দেখতে পাবেন। কলের জন্য আপনার নির্বাচন করা কন্ট্যাক্ট পোস্টার Apple-এর কাছে পাঠানো হবে এবং Apple-এর সার্ভারে এমনভাবে এনক্রিপ্ট করা থাকবে যে Apple নিজেও সেটা দেখতে পাবেনা।
আপনার visionOS ডিভাইসে FaceTime কলের জন্য, আপনার Persona কলে থাকা সমস্ত ব্যক্তিদের কাছে নিরাপদে পাঠানো হবে যাতে তারা আপনার Persona দেখতে পারেন। কল সম্পূর্ণ হওয়ার পর, আপনার Persona, কলে অংশগ্রহণকারী অন্যান্য ব্যক্তিদের ডিভাইসে 30 দিন পর্যন্ত এনক্রিপ্টেড অবস্থায় স্টোর থাকতে পারে। অন্যান্য কল অংশগ্রহণকারী শুধুমাত্র আপনার সাথে কলে থাকলে তবেই আপনার পার্সোনার অ্যাক্সেস পাবেন।
Apple, Apple-এর পণ্য ও পরিষেবা অপারেট ও উন্নত করার জন্য আপনার FaceTime ব্যবহার সম্পর্কিত কিছু তথ্য রেকর্ড ও সংরক্ষণ করতে পারে।
- Apple এমনভাবে আপনার ব্যবহার করা পরিষেবা সম্পর্কে তথ্য রেকর্ড এবং স্টোর করতে পারে যাতে আপনার পরিচয় কোনোভাবেই প্রকাশ পায়না।
- Apple, FaceTime কল সংক্রান্ত তথ্য, যেমন কাকে কলের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ও আপনার ডিভাইসের নেটওয়ার্ক কনফিগারেশন রেকর্ড ও সংগ্রহ করতে পারে এবং এই তথ্য 30 দিন অবধি স্টোর করতে পারে। আপনার কলের উত্তর দেওয়া হয়েছে কিনা Apple তা লগ করে না ও আপনার কলের বিষয়বস্তু অ্যাক্সেস করতে পারবে না।
- যখন আপনি বা অন্য কেউ স্প্যাম বা জাঙ্ক FaceTime কল সংক্রান্ত অভিযোগ জানান, তখন Apple-এ পাঠানো সেই তথ্য Apple স্টোর করতে পারে।
- আপনার ডিভাইসে কিছু অ্যাপ (FaceTime সহ) অন্যান্য লোকজনের সাথে FaceTime দ্বারা যোগাযোগ করা যাবে কিনা তা নির্ধারণ করার জন্য Apple-এর সার্ভারের সাথে যোগাযোগ করতে পারে। এমন হলে, Apple আপনার অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত ফোন নম্বর ও ইমেল অ্যাড্রেস সর্বাধিক 30 দিনের জন্য স্টোর করতে পারে।
এই ফিচারগুলি ব্যবহার করার মাধ্যমে, উপরে যেমন বর্ণনা করা হয়েছে, সেইমতো আপনি Apple এবং এর অধীনস্থ সংস্থা ও এজেন্টদের এই তথ্য পাঠানো, সংগ্রহ, রক্ষণাবেক্ষণ, প্রক্রিয়াকরণ ও ব্যবহার করার জন্য সম্মত হচ্ছেন ও অনুমতি দিচ্ছেন।
Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা নীতি অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy
2025-12-12