ফ্যামিলি শেয়ারিং ও গোপানীয়তা

Apple আপনাকে ও আপনার পরিবারের সদস্যদের সাবস্ক্রিপশন, কেনাকাটা ও লোকেশন শেয়ার করতে, শিশুর অ্যাকাউন্ট তৈরি করতে ও অভিভাবকীয় নিয়ন্ত্রণ সেট আপ করতে আপনার Apple অ্যাকাউন্ট, পেমেন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আপনার ফ্যামিলি গ্রুপ সংক্রান্ত তথ্য ব্যবহার করতে পারে। Apple আপনার ফ্যামিলি গ্রুপের বিস্তারিত বিবরণ আপনাকে প্রাসঙ্গিক বার্তা পাঠানোর জন্য ব্যবহার করতে পারে।
 

আপনার তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি আপনি কী শেয়ার করতে চান তা নির্বাচন করার জন্য ফ্যামিলি শেয়ারিং তৈরি করা হয়েছে।


Privacy Icon

  • আপনার Apple অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত আপনার বয়স ও দেশ বা অঞ্চল বিষয়ক তথ্য আপনি প্রাপ্তবয়স্ক, বাচ্চা না নাবালক তা নিশ্চিত করতে ব্যবহার করা হবে।
  • যখন আপনি কোনো ফ্যামিলি গ্রুপ শুরু করেন বা সেটিতে যোগদান করেন তখন আপনার Apple অ্যাকাউন্ট ও আপনার পরিবারের সদস্যদের বিষয়ক তথ্যের ব্যবহার আপনাকে ও আপনার পরিবারের সদস্যদের সাবস্ক্রিপশন, কেনাকাটা ও লোকেশন শেয়ার করার সুবিধা প্রদান করার জন্য করা যেতে পারে।
  • আপনি যদি বাবা বা মা অথবা অভিভাবক হন, তাহলে আপনার ফ্যামিলি গ্রুপের বাচ্চা ও কিশোর-কিশোরীদের জন্য অভিভাবকীয় নিয়ন্ত্রণ সেট আপ করার জন্য আপনার এবং আপনার পরিবারের সদস্যদের Apple অ্যাকাউন্ট ব্যবহার করা হতে পারে।
  • আপনার ফ্যামিলি গ্রুপ বিষয়ক বিস্তারিত বিবরণের ব্যবহার আপনি ও আপনার পরিবারের সদস্যদের পণ্য, পরিষেবা, অফার ও ফ্যামিলি শেয়ারি-এর মাধ্যমে উপলভ্য অন্যান্য সুযোগ সুবিধার বিষয় প্রাসঙ্গিক বার্তা পাঠানোর জন্য করা হতে পারে।

আপনার তথ্যের গোপনীয়তা রক্ষা করা ও তা সুরক্ষিত রাখা Apple-এর সকল ব্যক্তির কাছে অগ্রাধিকারের বিষয়। আপনাকে আরও ভালো অভিজ্ঞতা প্রদান করতে প্রয়োজনীয় ডেটা সংগ্রহ করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করি। আমরা বিশ্বাস করি যে, আপনি যাতে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারেন তাই আমরা কী কী সংগ্রহ করছি এবং কেন আমাদের এমন করতে হচ্ছে তা আপনার জানা গুরুত্বপূর্ণ। প্রতিটি Apple পণ্য ও পরিষেবার মতো ফ্যামিলি শেয়ারিং ফিচারটিও এই মূল নীতিমালা বিবেচনা করে তৈরি করা হয়েছে।

ফ্যামিলি শেয়ারিং সেট আপ করার বিষয়ে

কোনো ব্যবহারকারী ফ্যামিলি সেট আপ করা শুরু করলে, সেই ব্যবহারকারী প্রাপ্তবয়স্ক ও ফ্যামিলি গ্রুপ তৈরি করার জন্য যোগ্য কিনা তা নিশ্চিত করতে Apple তার Apple অ্যাকাউন্টে উপলভ্য বয়স এবং দেশ বা অঞ্চল ব্যবহার করে। নিচে উল্লেখিত বয়স সম্পর্কিত নির্দিষ্ট সীমা ব্যবহারকারীর Apple অ্যাকাউন্ট কোন দেশ বা অঞ্চলের সাথে সম্পর্কিত তার ভিত্তিতে আলাদা হতে পারে। বয়স সম্পর্কিত সময়সীমার বিষয়ে আরও তথ্যের জন্য এখানে যান: support.apple.com/102617

প্রাপ্তবয়স্ক স্টেটাস নিশ্চিত হওয়ার পর, প্রাথমিক ব্যবহারকারী ফ্যামিলি অর্গানাইজার হয়ে যান এবং AirDrop, মেসেজ বা Mail-এর মতো অ্যাপ ব্যবহার করে অথবা ফ্যামিলি সেটিংসে “ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানান”-এ ট্যাপ করে ফ্যামিলি গ্রুপে যোগ দেওয়ার জন্য আলাদা Apple অ্যাকাউন্ট থাকা সর্বাধিক পাঁচজন ব্যবহারকারীকে আমন্ত্রণ জানাতে পারেন। আমন্ত্রণ কীভাবে পাঠানো হয়েছে তার ভিত্তিতে Apple আমন্ত্রণে অর্গানাইজারের নাম, Apple অ্যাকাউন্ট, সাবস্ক্রিপশন, যার অ্যাক্সেস আমন্ত্রিত ব্যক্তিরা পাবে ও/বা অর্গানাইজারের যোগাযোগ সংক্রান্ত তথ্য দেখাবে। Apple অর্গানাইজার বা ফ্যামিলি গ্রুপের সাথে সম্পর্কিত অন্য কোনো তথ্য যেমন বিদ্যমান পরিবারের সদস্যদের নাম দেখাবে না। অর্গানাইজার “ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানান” অপশনে ট্যাপ করলে, Apple দ্বারা অর্গানাইজারের ডিভাইসে লেখা আমন্ত্রিত ব্যক্তির Apple অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড ব্যবহৃত হবে। এটি আমন্ত্রিত ব্যক্তিকে প্রমাণিত করতে ও আমন্ত্রিত ব্যক্তির বয়স 13 বছর বা তার বেশি হলে তার গ্রহণযোগ্যতা নিশ্চিত করা জন্য করা হবে। Apple এই তথ্য অর্গানাইজারের ডিভাইসে সংরক্ষণ করবে না। আমন্ত্রিত ব্যক্তির বয়স 13 বছরের কম হলে, Apple নিচের “ফ্যামিলি শেয়ারিং গ্রুপ ও চাইল্ড ট্রান্সফার থেকে বেরিয়ে যাওয়া” বিভাগে বর্ণিত চাইল্ড ট্রান্সফার ফ্লো শুরু করবে।

অর্গানাইজার ও আমন্ত্রিত ব্যক্তিদের আমন্ত্রণ ম্যানেজ করতে ও রিমাইন্ডার পাঠাতে সহায়তা করার জন্য Apple ডিভাইস সেটিংসে তার নাম, প্রোফাইল ছবি ও উপলভ্যতার ভিত্তিতে আমন্ত্রণের স্টেটাস দেখাবে। আমন্ত্রিত ব্যক্তি প্রতিক্রিয়া না জানানোও পর্যন্ত বা আমন্ত্রণের মেয়াদ 15 দিন পরে শেষ না হওয়া পর্যন্ত Apple আমন্ত্রণের একটি রেকর্ড নিজের কাছে রাখে। আমন্ত্রিত ব্যক্তি গ্রহণ করলে, Apple আমন্ত্রিত ব্যক্তির Apple অ্যাকাউন্ট ফ্যামিলি গ্রুপের সাথে লিঙ্ক করে। Apple মেয়াদ শেষ হওয়া আমন্ত্রণের রেকর্ড রাখে না। মেসেজের মাধ্যমে পাঠানো যেসব আমন্ত্রণ প্রত্যাখ্যান করা হয়েছে, আয়োজক ও আমন্ত্রিত ব্যক্তির মেসেজে প্রত্যাখ্যানের স্ট্যাটাস দেখানোর জন্য Apple 30 দিনের জন্য সেগুলির রেকর্ড রাখে।

পরিবার ও পরিবারের ভূমিকায় যোগ হওয়া

ব্যবহারকারী ফ্যামিলি গ্রুপে যোগ হলে, Apple নির্দিষ্ট ফিচার, তথ্য ও কন্ট্রোল উপলভ্য করে, যা সাবস্ক্রিপশন, কেনাকাটা, পেমেন্টের তথ্য ও লোকেশন শেয়ারিং পরিচালনা করার জন্য ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ, Apple ফ্যামিলি সেটিংসে ফ্যামিলি গ্রুপের সব সদস্যকে প্রত্যেক সদস্যের নাম, Apple অ্যাকাউন্ট ও ভূমিকা এবং পরিবারের যেকোনো বাচ্চার ও কিশোর-কিশোরীর বয়স দেখাবে। যেসব বাচ্চারা ও কিশোর-কিশোরীরা iOS বা iPadOS ডিভাইস ব্যবহার করে তাদের জন্য Apple সেই সব শিশুদের গোপনীয়তা অধিকার এবং অভিভাবকীয় নিয়ন্ত্রণ সম্পর্কে বয়স-ভিত্তিক যথার্থ তথ্য প্রদান করতে তাদের বয়স ব্যবহার করবে। Apple সুপারিশগুলির একটি কাস্টমাইজ করা তালিকা প্রদান করতে পরিবারের সদস্যদের সম্পর্কে বিস্তারিত বিবরণ যেমন তাদের ভূমিকা, সদস্যতা, বৈশিষ্ট্য এবং পরিষেবাগুলির ব্যবহার প্রক্রিয়াকরণ করবে। উদাহরণস্বরূপ, পরিবারে কোনও সদস্যের সুপারিশগুলির মধ্যে অভিভাবকীয় নিয়ন্ত্রণ রিভিউ করা, পরিবারের সদস্যের সাথে iCloud+ শেয়ার করে নেওয়া বা পরিবারের অন্য কোনো সদস্যকে আপনার জরুরি কন্ট্যাক্ট করে তোলার পরামর্শ অন্তর্ভুক্ত থাকতে পারে।

যখন অর্গানাইজার একজন প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীকে পারিবারিক গ্রুপে যোগ করেন, তখন তিনি তাকে বাবা-মা/অভিভাবক হিসাবে মনোনীত করতে পারেন। বাবা-মা/অভিভাবক, এমনকি অর্গানাইজার যিনি বাবা-মা/অভিভাবকের ভূমিকা পালন করতে পারবেন, তিনি নিম্নলিখিত পদ্ধতিতে বাচ্চা ও কিশোর-কিশোরীদের জন্য Apple অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এছাড়াও, পরিবার গ্রুপে তারা বাচ্চা ও কিশোর-কিশোরীদের জন্য “কেনার জন্য জিজ্ঞাসা করুন” ও “স্ক্রিন টাইম”-এর মতো অভিভাবকীয় নিয়ন্ত্রণ সেট আপ করতে পারেন। পারবারিক গ্রুপ তৈরি করতে ও অংশগ্রহণ করার জন্য ব্যবহারকারীদের আমন্ত্রণ জানানোর পাশাপাশি, অর্গানাইজার পারিবারিক সদস্যদের অপসারণ করতে এবং নীচে যেভাবে বর্ণনা করা হয়েছে সেভাবে গ্রুপ মুছে দিতে পারেন। কোনো ব্যবহারকারী, যিনি আপনার পরিবার গ্রুপের একজন সদস্য, তিনি যদি Apple TV-এর মতো কোনো Apple ডিভাইসে সাইন ইন করেন, তাহলে ডিভাইসটি আপনার পরিবারের অন্যান্য সদস্যের Apple অ্যাকাউন্টের নাম ও প্রোফাইলের ছবি দেখানোর মাধ্যমে তাদেরকে যোগ করার পরামর্শ দিতে পারে।

বাচ্চা বা কিশোর-কিশোরীদের জন্য Apple অ্যাকাউন্ট তৈরি করা

অর্গানাইজার ও বাবা-মা/অভিভাবক বাচ্চা ও কিশোর-কিশোরীদের Apple অ্যাকাউন্ট তৈরি করে তাদেরকে নিজেদের ফ্যামিলি গ্রুপে যোগ করতে পারেন। কিছু দেশ বা অঞ্চলে, Apple-কে আইনত অতিরিক্ত পদক্ষেপ নিতে হয় যাতে নিশ্চিত করা যায় যে, বাচ্চাদের বা কিশোর-কিশোরীদের Apple অ্যাকাউন্ট সেট আপ করার আগে অর্গানাইজার বা বাবা-মা/অভিভাবক আইনত বয়সসীমা অনুযায়ী প্রাপ্তবয়স্ক। সেই দেশ বা অঞ্চলে, তাদের ক্রেডিট কার্ড বা জাতীয় পরিচয়পত্রের মতো সহায়ক নথি জমা দিতে বলা হতে পারে। কোনো বাচ্চা বা কিশোর-কিশোরীর Apple অ্যাকাউন্ট তৈরি করার জন্য অর্গানাইজারকে বা মা-বাবা/অভিভাবককে বাচ্চা বা কিশোর-কিশোরীর নাম, জন্মতারিখ, ইমেল অ্যাড্রেস ও ফোন নম্বর অবশ্যই প্রদান করতে হবে যেগুলি Apple বাচ্চা বা কিশোর-কিশোরীর Apple অ্যাকাউন্ট প্রদান করার জন্য ব্যবহার করে। ডিভাইস সেট আপ করার সময় অ্যাকাউন্ট তৈরি করা হয়ে থাকলে, অর্গানাইজার বা মা-বাবা/অভিভাবকদের বাচ্চার বা কিশোর-কিশোরীর দেশ বা অঞ্চল জানাতে হবে। Apple বাচ্চা ও কিশোর-কিশোরীদের সাথে সম্পর্কিত পরিষেবার জন্য তাদের যোগ্যতা নির্ধারণ করতে এবং “কেনার জন্য জিজ্ঞাসা করুন” ও “স্ক্রিন টাইম”-এর মতো অভিভাবকীয় নিয়ন্ত্রণ সংক্রান্ত পরামর্শ দেওয়ার জন্য তাদের জন্মতারিখ ব্যবহার করে। কিছু দেশ বা অঞ্চলে, Apple-কে আইনত শিশু ও কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টের জন্য নির্দিষ্ট অভিভাবকীয় নিয়ন্ত্রণ সক্রিয় করতে হয় এবং এগুলি বাবা/মা অথবা অভিভাবক নিষ্ক্রিয় নাও করতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে, Apple বাচ্চাদের ও কিশোর-কিশোরীদের ডেটা প্রক্রিয়া করার জন্য অর্গানাইজার, বাবা-মা/অভিভাবকের সম্মতি নেওয়ার আগে তাদের পেমেন্ট সংক্রান্ত বিস্তারিত বিবরণ, ওয়ালেটে থাকা পরিচয়পত্র বা Apple অ্যাকাউন্ট বা একই রকম কিছু ব্যবহার করে প্রাপ্তবয়স্কতার স্টেটাস যাচাই করে। সন্তানের অ্যাকাউন্ট তৈরি করার বিষয়ে আরও তথ্যের জন্য এখানে যান: support.apple.com/102617

কেনাকাটা শেয়ার করুন

কোনো সংগঠক কেনাকাটা শেয়ারিং সক্রিয় করলে, পরিবারের সদস্য দ্বারা App Store, iTunes Store, Apple Books, বা Apple TV অ্যাপে করা যোগ্য কেনাকাটার পেমেন্ট ফাইলে থাকা সংগঠকের পেমেন্ট পদ্ধতি দ্বারা করা হবে। পরিবারের সদস্য ব্যবহৃত পেমেন্ট পদ্ধতি যেমন Apple Pay-এর বিশদ বিবরণ দেখাতে পাবেন কিন্তু সম্পূর্ণ পেমেন্ট অ্যাকাউন্ট নম্বরের মতো পেমেন্ট সংক্রান্ত বিশদ বিবরণ দেখতে পাবেন না। পরিবারের সদস্যরা অর্গানাইজারের করা কেনাকাটায় স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্সেস পাবেন ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিজের কেনাকাটা শেয়ার করার বিকল্প নির্বাচন করতে পারেন। সংগঠক পরিবারের সকল সদস্যের অনলাইন ও অ্যাপ মধ্যস্থ App Store লেনদেনের বিস্তারিত বিবরণ, দাম ও কেনার তারিখের সাথে সাথে রিফান্ড সংক্রান্ত অনুরোধ ও তার ফলাফল ও সমস্যার বিশদ বিবরণ দেখতে পাবেন। পরিবারের কোনো সদস্য অনলাইন বা অ্যাপ-মধ্যস্থ App Store কেনাকাটার সাথে সম্পর্কিত কোনো সমস্যার বিষয়ে রিপোর্টে করলে Apple উপযুক্ত প্রতিক্রিয়া দেওয়ার জন্য কেনাকাটা করা পরিবারের সদস্য, অর্গানাইজার ও কেনাকাটার সাথে সম্পর্কিত তথ্য ব্যবহার করবে।

পরিবারের সদস্য iTunes, Apple Books ও App Store-এ করা নিজের কেনাকাটা লুকিয়ে রাখতে পারেন ও ফ্যামিলি সেটিংসে “আমার কেনাকাটা শেয়ার করুন” বিকল্প নিষ্ক্রিয় করতে পারেন। ফ্যামিলি অর্গানাইজার নিয়মিতভাবে App Store, Apple Books ও Apple Music-এ করা কেনাকাটার জন্য রসিদ পেতে থাকবেন, এমনকি যদি পরিবারের সদস্যরা নিজেদের কেনাকাটা লুকিয়ে রাখেন। কেনাকাটা শেয়ারিং সংক্রান্ত আরও তথ্যের জন্য এখানে যান: support.apple.com/102599 App Store থেকে করা কেনাকাটা লুকানোর বিষয়ে আরও তথ্যের জন্য এখানে যান: support.apple.com/108091

সাবস্ক্রিপশন

“পরিবারের সাথে শেয়ার করুন” অপশনটি সক্রিয় থাকলে, Apple Music ফ্যামিলি প্ল্যান, Apple TV, Apple Arcade বা Apple News+ এর মতো পরিষেবার সাবস্ক্রিপশন পরিবারের সদস্যদের সাথে শেয়ার করা হবে। পরিবারের সদস্যরা নিজেদের Apple অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতিটি পরিষেবায় সাইন ইন করার কাজটি চালিয়ে যেতে পারবেন। এটি শেয়ার্ড ফ্যামিলি প্ল্যানের সুবিধা নেওয়ার সময় তাদের ব্যক্তিগত বিষয়বস্তু এবং মিডিয়া লাইব্রেরি এবং সুপারিশগুলিকে ব্যক্তিগত এবং পৃথক রাখবে। একইভাবে, iCloud+ পরিবারের সাথে শেয়ার করা হলে তা পরিবারের সকল সদস্যকে শেয়ার করা প্ল্যানের স্টোরেজ ও ফিচার অ্যাক্সেস করতে দেয় যেখানে প্রত্যেকের অ্যাকাউন্ট ও ফাইল আলাদা রাখা হয়। পরিবারের সদস্যদের সাথে সাবস্ক্রিপশন শেয়ার করা সম্পর্কে আরও জানতে এখানে যান: support.apple.com/108107

লোকেশন শেয়ার করা

ফ্যামিলি গ্রুপে কোনো ব্যবহারকারী যোগ হলে, পরিবারের অন্যান্য সদস্যরা “অনুসন্ধান”-এ তার ডিভাইসের নাম দেখতে পারবেন। আপনার Apple অ্যাকাউন্ট “অনুসন্ধান”-এ শুধুমাত্র পরিবারের অন্য সদস্যরা দেখতে পারবেন এবং তারা ফ্যামিলি সেটিংস বা অনুসন্ধান অ্যাপের মাধ্যমে লোকেশন শেয়ারিং সক্রিয় করে থাকলে শুধুমাত্র তখনই তাদের লোকেশন ডেটা প্রক্রিয়া করা হবে। এছাড়াও, কোনো পরিবারের সদস্য যতক্ষণ গ্রুপে থাকবেন, পরিবার সেটিংস থেকে তার নিজের লোকেশন, পরে যোগ করা কোনো নতুন সদস্যসহ অন্যান্য সকল সদস্যের সাথে স্বয়ংক্রিয়ভাবে শেয়ার করার বিকল্পও নির্বাচন করতে পারেন। কিছু ক্ষেত্রে অর্গানাইজার বা বাবা-মা/অভিভাবক তাদের বাচ্চা বা কিশোর-কিশোরীর লোকেশন স্বয়ংক্রিয়ভাবে পরিবারের অন্য সদস্যদের সাথে শেয়ার করার অপশন নির্বাচন করতে পারেন। এটি তাদের দ্বারা কোনো বাচ্চা বা কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রেও প্রযোজ্য। সেটিংস > [আপনার নাম] > ফ্যামিলি শেয়ারিং > “লোকেশন শেয়ারিং”-এ গিয়ে, পরিবারের সদস্যেরা “স্বয়ংক্রিয়ভাবে লোকেশন শেয়ার করুন” ফিচারটি নিষ্ক্রিয় করতে পারেন। তারা তাদের লোকেশন ফ্যামিলি সেটিংস ও “অনুসন্ধান” অ্যাপে গিয়ে পরিবারের অন্য সদস্যদের সাথে শেয়ার করতে পারেন। পরিবারের সদস্যদের সাথে লোকেশন শেয়ার করা সম্পর্কে আরও জানতে এখানে যান: support.apple.com/105107

অভিভাবকীয় নিয়ন্ত্রণ

ফ্যামিলি গ্রুপে অর্গানাইজার এবং বাবা-মা/অভিভাবককে তাদের বাচ্চাদের ও কিশোর-কিশোরীদের জন্য অভিভাবকীয় নিয়ন্ত্রণ সেট আপ করতে দেওয়ার জন্য, Apple দ্বারা পরিবারের সদস্যদের Apple অ্যাকাউন্ট ও ভূমিকা ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, অর্গানাইজার ও বাবা-মা/অভিভাবক “কেনার জন্য জিজ্ঞাসা করুন” ফিচার চালু করতে পারেন, যাতে বাচ্চারা ও কিশোর কিশোরীরা অ্যাপ-মধ্যস্থ কেনাকাটা ও বিনামূল্যের ডাউনলোডসহ App Store, iTunes Store বা Apple Books থেকে কিছু ডাউনলোড বা কেনার আগে তাদের অনুমতি নিতে পারে। কিছু দেশ বা অঞ্চলে Apple-এর জন্য বাচ্চা ও কিশোর-কিশোরীদের জন্য “কেনার জন্য অনুমতি নিন” অপশন চালু করা আবশ্যক এবং এগুলি বাবা/মা অথবা অভিভাবক নিষ্ক্রিয় নাও করতে পারেন। অর্গানাইজার ও বাবা-মা/অভিভাবক স্ক্রিন টাইমও সেট আপ করতে পারবেন, যার মাধ্যমে তারা ডাউনটাইম, অ্যাপ, ওয়েবসাইট ব্যবহার, কন্ট্যাক্ট এবং তার বাচ্চা ও কিশোর-কিশোরীদের জন্য কন্টেন্ট রেটিংয়ের মতো ফিচারের সেটিংস পরিচালনা করতে পারবেন। শুধুমাত্র অর্গানাইজার ও বাবা-মা/অভিভাবক App Store, iTunes Store, ও Apple Books-এ বাচ্চার ও কিশোর-কিশোরীর লেনদেন সম্পর্কিত তথ্য দেখতে পারবেন এবং স্ক্রিন টাইমের মাধ্যমে তাদের অনলাইন অ্যাক্টিভিটি দেখতে ও পরিচালনা করতে এবং অভিভাবকীয় নিয়ন্ত্রণ সক্রিয় করতে পারবেন। “কেনার জন্য অনুরোধ করুন”-এর বিষয়ে আরও তথ্যের জন্য এখানে যান: support.apple.com/105055 অভিভাবকীয় নিয়ন্ত্রণ ব্যবহারের বিষয়ে আরও তথ্যের জন্য এখানে যান: support.apple.com/105121

ফ্যামিলি শেয়ারিং গ্রুপ ও চাইল্ড ট্রান্সফার থেকে বেরিয়ে যাওয়া

পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা যেকোনো সময় পরিবার গ্রুপ ছেড়ে যেতে পারেন বা অর্গানাইজার তাদেরকে অপসারণ করতে পারেন। যদি ফ্যামিলি গ্রুপের অর্গানাইজার বা পিতা-মাতা/অভিভাবক কিশোর-কিশোরীদের স্ক্রিন টাইমের মাধ্যমে পরিচালনা না করে থাকেন, তাহলে তারা গ্রুপ থেকে বেরিয়ে যেতে পারে বা অর্গানাইজার তাদের অপসারণ করতে পারেন। ফ্যামিলি অর্গানাইজার “ফ্যামিলি শেয়ারিং” বন্ধ করে ফ্যামিলি গ্রুপের অবসান ঘটাতে পারেন। পরিবারের কোনো সদস্য ছেড়ে গেলে বা অপসারণ করা হলে, তৎক্ষণাৎই তাদের থেকে শেয়ার্ড সাবস্ক্রিপশন বা অন্যান্য সদস্যদের কেনা বিষয়বস্তুর অ্যাক্সেস সরিয়ে নেওয়া হয় এবং অন্যান্য সদস্যদের থেকেও তাদের কেনা বিষয়বস্তুর অ্যাক্সেস সরিয়ে নেওয়া হয়।

কিছু দেশ বা অঞ্চল অনুসারে বাচ্চাদের এবং কিছু ক্ষেত্রে কিশোর-কিশোরীদের অবশ্যই ফ্যামিলি গ্রুপের অংশ হতে হবে। ফ্যামিলি গ্রুপ থেকে কোনো বাচ্চাকে অপসারণ করতে, অন্য ফ্যামিলি গ্রুপের অর্গানাইজার ফ্যামিলি সেটিংসে গিয়ে “ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করুন” নির্বাচন করে তাদের ফ্যামিলি গ্রুপে বাচ্চাকে আমন্ত্রণ করতে পারেন। কিছু ক্ষেত্রে, চাইল্ড অ্যাকাউন্ট ট্রান্সফার করার আগে যে অর্গানাইজার কোনো বাচ্চাকে তার ফ্যামিলি গ্রুপে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান, তার নিজের বয়সসীমা নিশ্চিতকরণের জন্য অতিরিক্ত তথ্য ব্যবহার করে সুনিশ্চিত করতে হবে যে তিনি একজন প্রাপ্তবয়স্ক এবং শিশুটির হয়ে চাইল্ড অ্যাকাউন্ট ট্রান্সফার করার অধিকার তার রয়েছে। বাচ্চার বর্তমান ফ্যামিলি অর্গানাইজারকে অবশ্যই ট্রান্সফারের আমন্ত্রণ অনুমোদন করতে হবে। ট্রান্সফার সম্পন্ন হলে, ট্রান্সফার করা শিশু যে আগে অন্য একটি ফ্যামিলি গ্রুপের অংশ ছিল Apple সেই বিষয়ক কোনো রেকর্ড নিজের কাছে রাখে না। এছাড়াও, ফ্যামিলি অর্গানাইজার শিশুটির Apple অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন। অন্য ফ্যামিলি গ্রুপে কোনো বাচ্চাকে যোগ করা ও চাইল্ড অ্যাকাউন্ট ডিলিট করার বিষয়ে আরও তথ্যের জন্য এখানে যান: support.apple.com/102634

আপনার সাথে যোগাযোগ করার বিষয়ে

ব্যবহারকারী ও তার পরিবারের সদস্যদের পণ্য, পরিষেবা ও ফ্যামিলি শেয়ারিংয়ের মাধ্যমে উপলভ্য অন্যান্য সুবিধা সম্পর্কিত প্রাসঙ্গিক বার্তা পাঠাতে, Apple দ্বারা ব্যবহারকারীর পরিবারের সদস্যের সংখ্যা, গ্রুপে যোগ হওয়ার জন্য কারোর কাছে বর্তমানে কোনো আমন্ত্রণ আছে কিনা তা সমেত ব্যবহারকারীর ফ্যামিলি গ্রুপ সম্পর্কিত তথ্য ব্যবহার করা হতে পারে।

যদি পরিবারের সদস্যরা ইমেল মার্কেটিং পেতে সম্মত হন, তাহলে তারা ইমেলের মাধ্যমে এই বার্তাগুলি পেতে পারেন। তারা তাদের ইমেল প্রাধান্য পরিবর্তন করতে পারেন এবং account.apple.com ওয়েবসাইটে গিয়ে বা iOS বা iPadOS ডিভাইসে সেটিংস > [আপনার নাম] > ব্যক্তিগত তথ্য > “যোগাযোগের প্রাধান্য” এ গিয়ে এই ইমেল পাওয়া বন্ধ করতে পারেন। এছাড়াও পরিবারের সদস্য প্রাসঙ্গিক Apple পণ্য ও পরিষেবা থেকে Push নোটিফিকেশনের মাধ্যমেও বার্তা পেতে পারেন। আপনার iOS বা iPadOS ডিভাইসে নোটিফিকেশন সংক্রান্ত প্রাধান্য আপডেট করতে বা নোটিফিকেশন নির্বাচনমুক্ত করতে সেটিংস > নোটিফিকেশন অপশনে যান।

Apple দ্বারা ব্যবহারকারীর ও তার ফ্যামিলি গ্রুপের নাম, বয়স, ভূমিকা, কেনাকাটা ও সাবস্ক্রিপশনসহ বিস্তারিত বিবরণের ব্যবহার পরিবারের সদস্যতা ও ভূমিকা পরিবর্তন, শেয়ার্ড কেনাকাটা ও সাবস্ক্রিপশনে অ্যাক্সেস করার সুবিধা ও অভিভাবকীয় নিয়ন্ত্রণের বিষয়ে ইমেল বা Push নোটিফিকেশনের মাধ্যমে বার্তা পাঠানোর জন্য করা যেতে পারে। যেমন, কোনো ব্যবহারকারী ফ্যামিলি গ্রুপে যোগদান করলে, বিদ্যমান সমস্ত পরিবারের সদস্য নতুন সদস্যের শেয়ার্ড কেনাকাটা ও সাবস্ক্রিপশনে অ্যাক্সেসের ক্ষমতার বিষয়ে জানানো যেতে পারে। কোনো অর্গানাইজার পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্যকে মা-বাবা/অভিভাবক হিসাবে নিযুক্ত করলে, ফ্যামিলি গ্রুপের বাচ্চাদের ও কিশোর-কিশোরীদের জানানো হবে যে প্রাপ্তবয়স্ক ব্যবহারকারী তাদের অভিভাবকীয় নিয়ন্ত্রণ পরিচালনা করতে পারেন।

ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণের জন্য প্রযোজ্য আইনি ভিত্তি

পরিষেবা প্রদানের ক্ষেত্রে প্রয়োজনমতো ও আইনি বাধ্যবাধকতা মেনে চলার জন্য সাধারণত Apple-এর সাথে আপনার পরিবারের সদস্যের চুক্তি কার্যকর করতে আমরা ফ্যামিলি শেয়ারিং থেকে উপরে যেভাবে বর্ণনা করা হয়েছে সেভাবে ব্যক্তিগত ডেটা ব্যবহার করে থাকি। যেসব ক্ষেত্রে সম্মতি আইনত প্রয়োজনীয়, সেসব ক্ষেত্রে আমরা স্থানীয় প্রযোজ্য আইন মেনে চলার চেষ্টা করি।

যেসব ক্ষেত্রে প্রযোজ্য স্থানীয় আইন অনুমতি দেয়, সেক্ষেত্রে প্রয়োজনীয়তা অনুসারে আমরা আমাদের বা থার্ড পার্টির বৈধ স্বার্থের জন্য নিম্নলিখিত বিভাগগুলির ব্যক্তিগত তথ্য প্রক্রিয়া করি, যাতে নিম্নলিখিত বিষয় সম্পর্কে তথ্য অন্তর্ভুক্ত থাকে:

  • ব্যবহারকারীর নাম, সাইন ইন করার জন্য ব্যবহার করা তথ্যের পাশাপাশি সমস্ত কন্ট্যাক্ট, পেমেন্ট ও বিশ্বস্ত ফোন নম্বর বা সুরক্ষা সংক্রান্ত প্রশ্নের মতো সুরক্ষার বিবরণসহ ব্যবহারকারীর Apple অ্যাকাউন্ট, যেটির ব্যবহার সমস্ত Apple পরিষেবার জন্য করেন
  • আপনার পরিবারের সদস্যদের Apple প্রোডাক্ট, পরিবারের সদস্যদের সাবস্ক্রিপশন থাকা Apple পরিষেবা ও তাদের কেনাকাটা ও ডাউনলোড
  • ব্যবহারকারীর ফ্যামিলি গ্রুপ, তার পরিবারের সদস্যের সংখ্যা সহ
  • ব্যবহারকারীর ডিভাইস, তার ডিভাইসের নাম, সিরিয়াল নম্বর, ও অন্যান্য হার্ডওয়্যার আইডেন্টিফায়ার সহ
  • পেমেন্টের বিস্তারিত বিবরণের পাশাপাশি অ্যাকাউন্ট নম্বর ও মেয়াদ শেষ হওয়ার তারিখ, বিলিং ও শিপিং ঠিকানা ও গিফ্ট কার্ড রিডেম্পশন সংক্রান্ত তথ্য

এই বিধিসম্মত আগ্রহতে এই বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে:

  • পরিবারের সদস্যদের আরও ভালো পরিষেবা ও সমর্থন প্রদান করার বিষয়ে
  • আপনার কাছে আগ্রহের হতে পারে এমন ফ্যামিলি শেয়ারিং ও অন্যান্য সম্পর্কিত Apple পণ্য, পরিষেবা ও অফারগুলির বিষয়ে আপনাকে প্রাসঙ্গিক বার্তা পাঠানোর বিষয়ে
  • জালিয়াতি ও অন্যান্য ক্ষতিকারক অ্যাক্টিভিটি প্রতিরোধ করার বিষয়ে

Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy

2026-05-11