অনুসন্ধান ও গোপনীয়তা
আপনার তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি আপনি কী শেয়ার করতে চান তা নির্বাচন করার জন্য “অনুসন্ধান” তৈরি করা হয়েছে।
![]()
- আপনি আপনার Apple অ্যাকাউন্ট দিয়ে iCloud -এ সাইন করলে, সমর্থিত ডিভাইসে “অনুসন্ধান” নেটওয়ার্কে অংশগ্রহণসহ কিছু নির্দিষ্ট “অনুসন্ধান” সংক্রান্ত ফিচার সক্রিয় হয়ে যাবে।
- আপনার ডিভাইস বা অ্যাক্সেসরির লোকেশনের পাশাপাশি আপনার ডিভাইস ও আপনার অ্যাকাউন্ট বিষয়ক তথ্যের ব্যবহার আপনার “অনুসন্ধান” বিকল্পটি চালু থাকা ডিভাইস ও সমর্থিত অ্যাক্সেসরির অবস্থান নির্ধারণ করতে সহায়তা করার জন্য করা হয়।
- “অনুসন্ধান” নেটওয়ার্ক এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করে যাতে Apple কোনো অফলাইন ডিভাইস বা রিপোর্টিং ডিভাইসের লোকেশন দেখতে না পায়।
আপনি আপনার “অনুসন্ধান” চালু থাকা iPhone, iPad, iPod touch, Apple Watch, Apple Vision Pro বা Mac ডিভাইস হারিয়ে ফেললে বা সেটি খুঁজে না পেলে, “অনুসন্ধান” অপশনের সাহায্যে ম্যাপে আপনি আপনার ডিভাইসের লোকেশন জানতে পারবেন। এছাড়াও, “অনুসন্ধান” অ্যাপটির সাহায্যে আপনি কোনো শব্দ বাজিয়ে শুনতে পারবেন, দূরবর্তী স্থান থেকে ডিসপ্লে চালু অথবা বন্ধ করতে পারবেন অথবা আপনি যে ডিভাইসটি খুঁজছেন তা দূর থেকেই মুছে ফেলতে পারবেন। এছাড়াও “অনুসন্ধান” বিকল্পটি আপনাকে কোনো সমর্থিত অ্যাক্সেসরি খুঁজে বের করতে ও সেটিতে শব্দ বাজাতে সহায়তা করতে পারে।
আপনি iCloud-এ সাইন ইন ও আপনার ডিভাইসে এটি সক্রিয় করলে, ”অনুসন্ধান” বিকল্পটির কিছু নির্দিষ্ট ফিচার স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যায়। এর মধ্যে “অনুসন্ধান” নেটওয়ার্ক-এ অংশগ্রহণ, Apple ডিভাইসের ক্রাউডসোর্স নেটওয়ার্ক যা হারিয়ে যাওয়া ডিভাইস বা উপযুক্ত আইটেম যার বর্ণনা দেওয়া হয়েছে তা খুঁজতে সহায়তা করা ও আপনার ডিভাইসে সাউন্ড প্লে করার ক্ষমতা, দূর থেকে লক করা এবং এতে একটি মেসেজ দেখানো বা দূর থেকে মোছা অন্তর্ভুক্ত। এছাড়াও আপনি আপনার সমর্থিত ডিভাইস ও আইটেমগুলি থেকে বিচ্ছিন্ন হলেই আপনি একটি নোটিফিকেশন পাবেন। আপনার iPhone, iPad, iPod touch, Apple Watch, Apple Vision Pro এবং নির্দিষ্ট কিছু Mac কম্পিউটার অ্যাক্টিভেশন লকের সাহায্যে সুরক্ষিত করা হবে এবং আপনার পাসওয়ার্ড না দিয়ে সেগুলির ডেটা মুছে দেওয়া যাবে না ও পুনরায় অ্যাক্টিভেট করা যাবে না। আরও তথ্যের জন্য, support.apple.com/108794 বা support.apple.com/102541 এতে যান। আপনার iPhone-এ “অনুসন্ধান” বিকল্পটি সক্রিয় করা হলে যেকোনো পেয়ার করা Apple Watch-এ এটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যাবে। এছাড়াও আপনি Apple Watch-এর জন্য “অনুসন্ধান” বিকল্পটি আলাদাভাবে সক্রিয় করতে পারেন, যাতে সেটি আপনার পেয়ার করা iPhone-এ সক্রিয় হয়ে যায়।
আপনি লোকেশন পরিষেবা সক্রিয় করলে, আপনি “নিজের লোকেশন শেয়ার করুন” বিকল্পটি ব্যবহার করে আপনার ডিভাইসের বর্তমান লোকেশন শেয়ার করার বিকল্প নির্বাচন করতে পারেন। আপনি ও আপনার বন্ধু উভয়েই iOS 17 এবং এর পরবর্তী ভার্সন ব্যবহার করলে Apple আপনাদের লোকেশন অ্যাক্সেস করতে পারবে না। যদি আপনি আগে এমন কোনো বন্ধুর সঙ্গে লোকেশন শেয়ার করেন যিনি iOS 17 এবং পরবর্তী ভার্সন ব্যবহার করছেন না, তাহলে আপনি যে বন্ধুর সাথে শেয়ার করছেন তার কাছ থেকে সক্রিয়ভাবে লোকেশনের অনুরোধ করা হলে Apple আপনার লোকেশন অ্যাক্সেস করতে পারে। পরিষেবা প্রদান করার জন্য আপনার লোকেশন সংক্রান্ত তথ্য 24 ঘণ্টা পর্যন্ত রাখা হয়, উক্ত সময়ের পর সেটি ডিলিট করে দেওয়া হয়।
আপনি “লোকেশন পরিষেবা” সক্রিয় করে রাখলে, “অনুসন্ধান” বিকল্পটি ম্যাপে আপনার ডিভাইসের লোকেশন নির্ধারণ করতে সহায়তা করে। আপনি “সর্বশেষ লোকেশনটি পাঠান” ফিচারটি সক্রিয় করার বিকল্প নির্বাচন করলে, যেকোনো সময় আপনার ডিভাইসের চার্জ খুব কমে গেলে আপনার ডিভাইস শেষবার যে লোকেশনে ছিল সেই লোকেশনটি স্বয়ংক্রিয়ভাবে Apple-এ পাঠানো হবে।
ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড না থাকলেও ডিভাইস খুঁজে পেতে এবং সমর্থিত ডিভাইসের জন্য, যদি সেগুলি বন্ধ থাকে বা মুছে দেওয়া হয়, তাহলেও “অনুসন্ধান” দিয়ে “অনুসন্ধান” নেটওয়ার্ক ব্যবহার করা হতে পারে। “অনুসন্ধান” নেটওয়ার্কের সব ডিভাইস আপনার Apple অ্যাকাউন্টে রেজিস্টার করা AirTags ও উপযুক্ত থার্ড-পার্টি প্রোডাক্টসহ আশেপাশে হারিয়ে ফেলা ডিভাইস বা উপুযুক্ত আইটেম শনাক্ত করতে Bluetooth ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করে এবং মালিকের কাছে তাদের আনুমানিক লোকেশন রিপোর্ট করে। ডিভাইস বন্ধ করলে বা এর ডেটা মুছে ফেলা হলে, সেই লোকেশনটি মালিকের ফ্যামিলি শেয়ারিং গ্রুপের সেই সদস্যদের কাছেও দেখানো হবে, যাদের তারা লোকেশন শেয়ার করার জন্য নির্বাচন করেছেন। ইন্টার্যাকশন এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ও Apple কোনো অফলাইন ডিভাইস বা রিপোর্টিং ডিভাইসের লোকেশন দেখতে পারে না। আপনার ডিভাইসটি “অনুসন্ধান” নেটওয়ার্কে অংশগ্রহণ করলে এটি নেটওয়ার্কের মধ্যে থাকতে পারে এবং বেনামে অন্যান্য অনুপস্থিত ডিভাইস খুঁজে পেতে সহায়তা করতে পারে। আপনি iOS অথবা iPadOS ডিভাইস দিয়ে “নিজের নেটওয়ার্ক খুঁজুন”-এ অংশগ্রহণ করা আটকাতে সেটিংস > [আপনার নাম] > অনুসন্ধান > অনুসন্ধান [ডিভাইস]-এ যান এবং “নিজের নেটওয়ার্ক খুঁজুন”-এ ট্যাপ করে নিষ্ক্রিয় করুন। Mac দিয়ে “অনুসন্ধান” নেটওয়ার্কে অংশগ্রহণ করা আটকাতে, সিস্টেম সেটিংস > [আপনার নাম] > iCloud-এ যান, তারপর “iCloud-এ সেভ করা হয়েছে” অপশন থেকে “সব দেখুন” > “নিজের Mac খুঁজুন” অপশনে ক্লিক করুন, তারপর “নিজের নেটওয়ার্ক খুঁজুন”-এর পাশে “বন্ধ করুন” অপশনে ক্লিক করুন। AirTags এবং সামঞ্জস্যপূর্ণ থার্ড পার্টি পণ্যসহ এই পণ্যগুলিকে অনুসন্ধান অ্যাপে যুক্ত করার নির্দেশনা সম্পর্কে এবং আপনার Apple অ্যাকাউন্টে সেগুলি রেজিস্টার করার বিষয়ে বিস্তারিত জানতে support.apple.com/101602 এতে যান।
আপনি আপনার iOS অথবা iPadOS ডিভাইসে সেটিংস > [আপনার নাম] > অনুসন্ধান > “নিজের [ডিভাইস] খুঁজুন”-এ গিয়ে এবং “নিজের iPhone খুঁজুন” অথবা “নিজের iPad খুঁজুন”-এ ট্যাপ করে বন্ধ করে এবং তারপর আপনার Mac-এর সিস্টেম সেটিংস > [আপনার নাম] > iCloud-এ গিয়ে তারপর “iCloud-এ সেভ করা হয়েছে”-তে গিয়ে “সব দেখুন” > “নিজের Mac খুঁজুন” অপশনে, “নিজের Mac খুঁজুন” অপশনের পাশে থাকা “বন্ধ করুন” অপশনে ক্লিক করে “অনুসন্ধান” এবং “অ্যাক্টিভেশন লক” বন্ধ করতে পারেন।
আপনি কোনো সমর্থিত ডিভাইস এবং আইটেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার পরও যদি নোটিফিকেশন পেতে চান, তাহলে আপনার ডিভাইসটি কিছু লোকেশনের পরামর্শ দেবে যেখানে আপনি নোটিফিকেশন পাবেন না, যেমন আপনার বাড়ি অথবা অফিস। এই লোকেশনগুলি এমনভাবে সংরক্ষিত হয় যা Apple পড়তে পারে না। আপনি আপনার iOS বা iPadOS ডিভাইসের অনুসন্ধান অ্যাপের “ডিভাইস” বা ”আইটেম”-এ ট্যাপ করে, কোনো ডিভাইস বা আইটেম-এ ট্যাপ করে, “ভুল করে ফেলে এলে নোটিফিকেশন পান”-এ ট্যাপ করে, এরপরে ”ভুল করে ফেলে এলে নোটিফিকেশন পান” বন্ধ করতে ট্যাপ করেও আলাদা করার নোটিফিকেশন বন্ধ করতে পারেন। আপনি আপনার Mac-এর “অনুসন্ধান” অ্যাপের, “ডিভাইস” বা “আইটেম” অপশনে ক্লিক করুন এবং একটি ডিভাইস বা আইটেম নির্বাচন করুন, ডিভাইস বা আইটেমের “তথ্য” বাটনে ক্লিক করুন এবং এরপরে ”ভুল করে ফেলে এলে নোটিফিকেশন পান” অপশনটি বন্ধ করুন।
ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণের জন্য প্রযোজ্য আইনি ভিত্তি
আপনি “অনুসন্ধান” ব্যবহার করলে, আমরা পরিষেবা প্রদানের জন্য এবং আমাদের আইনি বাধ্যবাধকতা মেনে চলার জন্য প্রয়োজনীয়তা হিসাবে ব্যক্তিগত ডেটা প্রক্রিয়া করি। যেসব ক্ষেত্রে সম্মতি আইনত প্রয়োজনীয়, সেসব ক্ষেত্রে স্থানীয় আইন অনুসারে সেটির জন্য অনুরোধ করা হয়।
যেসব ক্ষেত্রে প্রযোজ্য স্থানীয় আইন অনুমতি দেয়, সেক্ষেত্রে আমরা আমাদের ও থার্ড পার্টির বৈধ স্বার্থের জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য প্রক্রিয়া করি, যাতে:
- আপনাকে পরিষেবা প্রদান করা যায়
- আপনার এবং অন্যান্যদের জন্য পরিষেবা উন্নত ও সুবিধাজনক করে তোলা যায়
- জালিয়াতি ও অন্যান্য ক্ষতিকারক অ্যাক্টিভিটি প্রতিরোধ করা যায়
ব্যবহার করা ডেটাতে অন্তর্ভুক্ত রয়েছে:
- আপনার Apple অ্যাকাউন্টসহ আপনার অ্যাকাউন্টের বিষয়ে বিস্তারিত
- ডিভাইসের ভার্সন ও লোকেশন সহ আপনার ডিভাইসের বিষয়ে তথ্য
- আপনার AirTag, AirPod ও “অনুসন্ধান” নেটওয়ার্ক অ্যাক্সেসরি, সিরিয়াল নম্বর সহ
- আপনি আপনার ডিভাইসের ডিভাইসের লোকেশন ও ব্যক্তিগত আইটেম (AirTag বা AirPod ও “অনুসন্ধান” নেটওয়ার্ক অ্যাক্সেসরিসহ) শেয়ার করা নির্বাচন করলে, আপনি যে লোকজনের সাথে শেয়ার করেছেন
- আপনার লোকেশন, যদি আপনার বা আপনার বন্ধুর ডিভাইস iOS 17 বা এর আগের কোনো অপারেটিং সিস্টেমে চলে
- আপনার “অনুসন্ধান” ফিচার ব্যবহার, যখন AirTag, AirPod ও “অনুসন্ধান” নেটওয়ার্ক অ্যাক্সেসরি আপনার ডিভাইসের সাথে কানেক্ট করেন
Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy
2025-12-12