Freeform ও গোপনীয়তা
আপনার তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি আপনি কী শেয়ার করতে চান তা নির্বাচন করার জন্য Freeform তৈরি করা হয়েছে।
![]()
- আপনি যখন Freeform খুলবেন, তখন Frerfoem-এর কার্যাবলীর সামগ্রিক পরিমাপ বোঝা যায় এবং তা প্রদান করা যায় তাই Apple সেশনের দৈর্ঘ্য, অ্যাপ ভার্সন, ডিভাইসের ধরন, দেশের কোড, র্যান্ডম আইডেন্টিফায়ার, অপারেটিং সিস্টেম এবং সাবস্ক্রিপশন সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে।
- Freeform ব্যবহারের ডেটা Freeform এবং Apple Creator Studio পরিষবা প্রদান, বিকাশ এবং উন্নত করতে ব্যবহার করা হয় এবং এটি আপনার Apple অ্যাকাউন্টের সাথে যুক্ত নয়। আপনি নিচে বর্ণিত হিসাবে এইসকল উদ্দেশ্যের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু অ্যানালিটিক্স ডেটা ব্যবহার করার বিকল্প নির্বাচনমুক্ত করতে পারেন।
- আপনি যদি Apple Creator Studio সাবস্ক্রাইব করেন, তাহলে আমরা আপনার Apple অ্যাকাউন্টের সাথে যুক্ত আপনার সাবস্ক্রিপশনের স্টেটাস সংক্রান্ত তথ্য ব্যবহার করে আপনাকে পরিষেবা প্রদান করি এবং বিপণন সংক্রান্ত বার্তা ও পুশ নোটিফিকেশন পাঠাবো।
Freeform খোলা হচ্ছে
আপনি যখন Freeform খুলবেন তখন আপনি Apple Creator Studio পরিষেবাগুলি ব্যবহার করে দেখতে পাবেন এবং Freeform ফিচারগুলি দেখতে পাবেন। Apple সেশনের সময়কাল, অ্যাপ ভার্সন, ডিভাইসের ধরন, দেশের কোড, র্যান্ডম আইডেন্টিফায়ার, অপারেটিং সিস্টেম এবং সাবস্ক্রিপশনের তথ্য সম্পর্কে বিস্তারিত বিবরণ সংগ্রহ করে। এই তথ্য একটি র্যান্ডম আইডেন্টিফায়ার সহকারে স্টোর করা হয় এবং আপনার Apple অ্যাকাউন্টের সাথে যুক্ত নয়, Freeform-এর কার্যাবলী বুঝতে ও পরিমাপ করতে রিপোর্ট প্রদান করতে একত্রিত করা হয়।
অ্যানালিটিক্স সংগ্রহ
Apple আপনার Freeform ব্যবহারের বিষয়ে অ্যানালিটিক্সের তথ্য সংগ্রহ করে, এর মধ্যে রয়েছে আপনি যে বোর্ডগুলি তৈরি করেন তার সংখ্যা ও প্রকার সম্পর্কিত সারসংক্ষেপের তথ্য; হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেমের স্পেসিফিকেশন সম্পর্কিত বিবরণ; পারফরম্যান্সের পরিসংখ্যান; আপনি আপনার ডিভাইস ও অ্যাপ্লিকেশন কীভাবে ব্যবহার করেন সেই সম্পর্কিত ডেটা; সাবস্ক্রাইব করার কারণ- এক্সটার্নাল লিঙ্ক অনুসরণ করা বা অন্য একটি Apple পণ্যের লিঙ্কের মাধ্যমে অ্যাপ থেকে বেরিয়ে যাওয়া, Freeform-এ আপনি যে সকল ফিচার ও বিষয়বস্তু দেখেন বা ব্যবহার করেন, নোটিফিকশন দেখা, আপনার ভাষার সেটিংস, এবং অন্যান্য ডায়াগনস্টিক ও আচরণগত ডেটা। যদি আপনি কোনো মার্কেটিং ক্যাম্পেইনের লিঙ্ক, যেমন ইমেল বা ডিজিটাল বিজ্ঞাপনের লিঙ্ক থেকে Apple Creator Studio-তে প্রবেশ করেন, তাহলে Apple সেই মার্কেটিং ক্যাম্পেইনের সম্পর্কে তথ্য রেকর্ড করবে।
পরিষেবা প্রদান করতে ও পরিষেবার গুণমান বিকাশ ও উন্নত করতে Apple এই তথ্য ব্যবহার করে। বিপণন উৎস চিহ্নিত করতে এবং আমাদের মার্কেটিং ক্যাম্পেইন উন্নত করতে Apple-এর তরফে মার্কেটিং ক্যাম্পেইন সম্পর্কে তথ্য ব্যবহার করে। আপনি এই উদ্দেশ্যে এই অ্যানালিটিক্সের তথ্য ব্যবহার করার বিকল্প নির্বাচনমুক্ত করতে পারেন। আপনার iOS এবং iPadOS ডিভাইসে এটি করতে, সেটিংস > অ্যাপ > Freeform-এ যান এবং “অ্যানালিটিক্স ডেটা শেয়ার করুন”-এ ট্যাপ করুন। আপনার Mac-এর Freeform-এ, Freeform > গোপনীয়তা ও অ্যানালিটিক্স-এ যান এবং “অ্যানালিটিক্স ডেটা শেয়ার করুন” অপশনটি নির্বাচনমুক্ত করুন।
আপনার আইডেন্টিফায়ার রিসেট করা
উপরে উল্লিখিত তথ্য র্যান্ডম আইডেন্টিফায়ার সহকারে স্টোর করা হয়, এটি নিয়মিত পরিবর্তিত হয় এবং এটি Apple Creator Studio-এর জন্য অনন্য ও আপনার Apple অ্যাকাউন্টের এর সাথে সংযুক্ত নয়। আপনি সেটিংস > অ্যাপ > Freeform-এ গিয়ে “আইডেন্টিফায়ার রিসেট করুন”-এ ট্যাপ করে আপনার iOS এবং iPadOS ডিভাইসে আইডেন্টিফায়ার রিসেট করতে পারেন। আপনার Mac-এ Freeform-এ, Freeform > গোপনীয়তা ও অ্যানালিটিক্স অপশনে যান এবং “আইডেন্টিফায়ার রিসেট করুন”-এ ক্লিক করুন।
Apple Creator Studio-এর সাবস্ক্রিপশন
আপনি Apple Creator Studio-এর সাবস্ক্রিপশন কিনলে, আমরা আপনার কেনাকাটা সংক্রান্ত লেনদেন প্রক্রিয়া করার জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত ডেটা ব্যবহার করব, যেমন আপনার অ্যাকাউন্ট ও পেমেন্ট সংক্রান্ত তথ্য, আপনি সেটিংসে গিয়ে এগুলি অ্যাক্সেস ও পরিবর্তন করতে পারেন এবং আপনার কেনাকাটার হিস্ট্রি ইত্যাদি। আপনি Apple-এর বিনামূল্যের ট্রায়াল বা বিশেষ অফারের জন্য উপযুক্ত কিনা তা যাচাই করতে, আমরা আপনার ব্যক্তিগত ডেটা ব্যবহার করতে পারি।
আপনি Apple Creator Studio-তে অতিরিক্ত সাবস্ক্রাইব করা বিষয়বস্তু অ্যাক্সেস করার অধিকারী কিনা তা যাচাই করতে App Store এর মাধ্যমে কেনা আপনার Apple পরিষেবাতে সক্রিয় সাবস্ক্রিপশন সম্পর্কিত তথ্য আমরা ব্যবহার করি।
যদি আপনি আপনার সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা প্রদত্ত এবং পরিচালিত Apple অ্যাকাউন্টে সাইন ইন থাকা অবস্থায় Freeform অ্যাক্সেস করেন, তাহলে Apple Creator Studio-এর সাবস্ক্রিপশন এবং সংশ্লিষ্ট পরিষেবা উপলভ্য হবে না। Apple দ্বারা সংগৃহীত তথ্য উপরে বর্ণিত র্যান্ডম আইডেন্টিফায়ার ব্যবহার করে স্টোর করা হবে এবং পরিচালিত Apple অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করা হবে না।
থার্ড-পার্টির কাছে বিষয়বস্তু পাঠান
আপনি Apple Creator Studio-তে OpenAI দ্বারা চালিত ফিচার উপলভ্য থাকলে সেগুলি ব্যবহার করতে পারবেন। এই প্রতিটি ফিচারেই নির্দেশিত থাকবে যে সেগুলি OpenAI দ্বারা চালিত। আপনি কখন এই ফিচারগুলি ব্যবহার করবেন তা আপনিই নিয়ন্ত্রণ করবেন এবং এগুলি ব্যবহার করার জন্য আপনার OpenAI অ্যাকাউন্টের প্রয়োজন নেই।
আপনি যখন OpenAI দ্বারা চালিত কোনো ফিচার ব্যবহার করবেন তখন আপনি OpenAI-তে কোন বিষয়বস্তু পাঠাবেন তা নির্বাচন করতে পারবেন। আপনার অনুরোধের উত্তর দিতে এবং OpenAI-এ আপনার জন্য সঠিক ও প্রাসঙ্গিক ফলাফল প্রদান করতে সক্ষম করতে, আপনার অনুরোধ এবং বোর্ডের বিষয়বস্তুর মতো অ্যাটাচমেন্ট, সেইসাথে অনুরোধের সাথে সম্পর্কিত সীমিত ডেটা, যেমন বর্তমান সময় অঞ্চল, দেশ, ডিভাইসের ধরন, ভাষা এবং অনুরোধ করার সময় ব্যবহৃত ফিচার, OpenAI-এর কাছে পাঠানো হবে।
OpenAI দ্বারা চালিত কোনো ফিচার ব্যবহার করার সময় আপনার IP অ্যাড্রেস OpenAI-এ অস্পষ্ট থাকে। যাতে OpenAI-এর তরফে জালিয়াতি প্রতিরোধ করা যায় এবং প্রযোজ্য আইন মেনে চলা যায়, তাই আপনার ইন্টারনেট কানেকশনের IP অ্যাড্রেস থেকে প্রাপ্ত আনুমানিক লোকেশন OpenAI-এ পাঠানো হয়।
OpenAI আপনার Apple অ্যাকাউন্টের সাথে সংযুক্ত কোনো তথ্য পাবে না। OpenAI শুধুমাত্র আপনার করা অনুরোধ সম্পূর্ণ করার জন্য আপনার অনুরোধ প্রক্রিয়া করবে এবং প্রযোজ্য আইন অনুযায়ী আবশ্যক না হওয়া পর্যন্ত আপনার করা তথ্য বা যেকোনো প্রতিক্রিয়া স্টোর করতে পারবে না। এছাড়াও, OpenAI সেটির মডেলগুলির প্রশিক্ষণের জন্য আপনার তথ্য ব্যবহার করতে পারবে না।
আপনার সাথে যোগাযোগ করার বিষয়ে
Apple আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য ব্যবহার করতে পারে, যেমন আপনার মালিকানাধীন Apple পণ্য, আপনার অ্যাকাউন্টে রেজিস্টার থাকা ডিভাইস এবং Apple পরিষেবাগুলিতে আপনার সাবস্ক্রিপশন। এই তথ্য ব্যবহার করে আপনাকে Freeform এবং আপনার আগ্রহের হতে পারে এমন অন্যান্য Apple পণ্য, পরিষেবা ও অফার সম্পর্কে জানানো হতে পারে। পরিষেবার অফারগুলি পাওয়া যাবে কিনা তা চেক করতে আপনার ডিভাইসের সিরিয়াল নম্বরটি ব্যবহার করা হতে পারে। আপনি কোনো ফ্যামিলি শেয়ারিং গ্রুপে থাকলে, Apple-এর থেকে আপনি ফ্যামিলি শেয়ারিংয়ের মাধ্যমে আপনার জন্য উপলভ্য পণ্য, পরিষেবা ও অফারের বিষয়ে মেসেজ/ইমেল পাবেন। যদি আপনি Apple Creator Studio-এর সাবস্ক্রিপশন কেনেন, তাহলে আমদের তরফে আপনাকে Apple Creator Studio-তে উপলভ্য নতুন ফিচার, বিষয়বস্তু এবং অফার সম্পর্কে ইমেল ও পুশ নোটিফিকেশন পাঠানো হতে পারে। আপনি account.apple.com ওয়েবসাইটে গিয়ে আপনার ইমেল প্রাধান্য পরিবর্তন করতে পারেন এবং এই ইমেল গ্রহণ করা থেকে নির্বাচনমুক্ত করতে পারেন। আপনার iOS, iPadOS এবং visionOS ডিভাইসে আপনার নোটিফিকেশন সংক্রান্ত প্রাধান্য আপডেট করতে, সেটিংস > নোটিফিকেশন অপশনে যান। আপনার Mac-এ, সিস্টেম সেটিংস > নোটিফিকেশন অপশনে যান।
ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণের জন্য প্রযোজ্য আইনি ভিত্তি
আমরা সাধারণত Apple-এর সাথে আপনার চুক্তি সম্পাদনের জন্য, পরিষেবা প্রদানের জন্য প্রয়োজনীয়তা অনুসারে ও আমাদের আইনি বাধ্যবাধকতা মেনে চলার জন্য Freeform এবং Apple Creator Studio-এর সাবস্ক্রিপশনে আপনার ব্যক্তিগত ডেটা প্রক্রিয়া করে থাকি। যেসব ক্ষেত্রে সম্মতি আইনত প্রয়োজনীয়, সেসব ক্ষেত্রে স্থানীয় আইন অনুসারে সেটির জন্য অনুরোধ করা হয়।
যেসব ক্ষেত্রে প্রযোজ্য স্থানীয় আইন অনুমতি দেয়, সেক্ষেত্রে আমরা আমাদের ও থার্ড পার্টির বৈধ স্বার্থের জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য প্রক্রিয়া করি, যাতে:
- আপনাকে Apple Creator Studio প্রদান করা
- অফারগুলি জন্য যোগ্যতা চেক করে ও আপনার কাছে আগ্রহের হতে পারে এমন Apple Creator Studio ও অন্যান্য Apple পণ্য, পরিষেবা ও অফারগুলির বিষয়ে আপনাকে বার্তা পাঠানো
- জালিয়াতি ও অন্যান্য ক্ষতিকারক অ্যাক্টিভিটি প্রতিরোধ করার বিষয়ে
ব্যবহার করা ডেটাতে অন্তর্ভুক্ত রয়েছে:
- আপনার কেনাকাটা সংক্রান্ত লেনদেন প্রক্রিয়া করার জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত ডেটা, যেমন আপনার অ্যাকাউন্ট এবং পেমেন্টের তথ্য
- App Store-এর মাধ্যমে কেনা Apple পরিষেবাগুলিতে আপনার সক্রিয় সাবস্ক্রিপশন সম্পর্কিত তথ্য
ব্যক্তিগত ডেটা রেখে দেওয়া
যতদিন আমাদের ব্যবসায়িক প্রয়োজনীয়তা, চুক্তিগত বাধ্যতা বা আইনি প্রয়োজনীয়তা রয়েছে, শুধুমাত্র ততদিন আমরা Freeform এবং আপনার Apple Creator Studio সম্পর্কিত ব্যক্তিগত ডেটা সংগ্রহ করে রাখি। আপনি আপনার অ্যাকাউন্ট বন্ধ করার বা Apple Creator Studio থেকে আনসাবস্ক্রাইব করার পরেও, কিছু তথ্য যেমন সাবস্ক্রিপশন কেনার হিস্ট্রি ব্যবসায়িক রেকর্ড হিসাবে রেখে দেওয়া হতে পারে, তবে আপনার কাছে থাকা কার্ডের বিস্তারিত বিবরণ রাখা হয় না। সংরক্ষিত রাখার সময়কাল মূল্যায়ন করার সময়, আমরা প্রথমেই সাবধানে পরীক্ষা করে দেখি যে সংগৃহীত ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করা প্রয়োজন আছে কিনা এবং যদি তা করার প্রয়োজন হয়, তবে তা আইন অনুসারে অনুমোদিত স্বল্পতম সম্ভাব্য সময়ের জন্য ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করে রাখতে হবে।
Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy
2026-03-30