iCloud অ্যানালিটিক্স ও গোপনীয়তা
আপনার তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি আপনি কী শেয়ার করতে চান তা নির্বাচন করার জন্য অ্যানালিটিক্স তৈরি করা হয়েছে।
আপনার Apple অ্যাকাউন্ট থেকে পাওয়া ব্যবহার সংক্রান্ত অ্যানালিটিক্স ও ডেটা অ্যাক্সেস করার অনুমতি প্রদানের মাধ্যমে, Siri ও অন্যান্য বুদ্ধিভিত্তিক ফিচারসহ Apple-এর পণ্য ও পরিষেবাগুলি উন্নত করতে সহায়তা করুন। ইমেল মেসেজ থেকে টেক্সট স্নিপেট বা আপনার অ্যাকাউন্টে থাকা অন্যান্য অনুরূপ ডেটাসহ আপনার Apple অ্যাকাউন্টের ডেটার সমস্ত বিশ্লেষণ তখনই করা হয় যখন “ডিফারেনশিয়াল প্রাইভেসি”-এর মতো গোপনীয়তা রক্ষাকারী প্রযুক্তি দ্বারা ডেটা ব্যবহার করা হয় যাতে এটি আপনার অথবা আপনার অ্যাকাউন্টের সাথে সংযুক্ত না করা যায়।
আপনি যেকোনও সময়ে চাইলে iCloud অ্যানালিটিক্স বন্ধ করতে পারেন। এটি করতে, সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > অ্যানালিটিক্স এবং উন্নতি অপশনে গিয়ে, ”iCloud অ্যানালিটিক্স শেয়ার করুন” বিকল্পটি বন্ধ করতে ট্যাপ করুন।
Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা নীতি অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy
2025-12-12