ওয়ালেটে থাকা পরিচয়পত্র ও গোপনীয়তা
ওয়ালেট অ্যাপে থাকা পরিচয়পত্রের মাধ্যমে লোকজন যাতে নিজেদের পরিচয়পত্র সহজ, দ্রুত ও অধিক সুরক্ষিতভাবে দেখাতে পারেন, সেইজন্য “ওয়ালেট অ্যাপে থাকা পরিচয়পত্র” সুবিধাটি তৈরি করা হয়েছে।
![]()
- আপনি আপনার পরিচয়পত্র কখন বা কার কাছে উপস্থাপন করেন তা Apple বা আপনার ডিজিটাল পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ জানতে পারে না।
- Apple আপনার পরিচয়পত্রের ছবি স্টোর করে না। জালিয়াতি প্রতিরোধ করতে ও ওয়ালেট অ্যাপে আপনার আইডি প্রদর্শন করার জন্য Apple আপনার পরিচয়পত্র সংক্রান্ত সীমিত তথ্য ব্যবহার করে।
- আপনার পরিচয়পত্র ওয়ালেট অ্যাপে উপস্থাপন করার সময় আপনার ডিভাইস সেই বিশেষ তথ্য দেখাবে যেটির জন্য অনুরোধ করা হয়েছে ও আপনি নিশ্চিত না করলে সেই তথ্য উপস্থাপন করা হবে না।
- ওয়ালেটে আপনার পরিচয়পত্র যোগ করার সময় আপনার পরিচয় সম্পর্কিত ও আপনার Apple অ্যাকাউন্ট, ডিভাইস ব্যবহারের ধরন ও সেটিংস বিষয়ক তথ্য ডিজিটাল পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ দ্বারা আপনার পরিচয় যাচাই করার ও জালিয়াতি প্রতিরোধ করার জন্য ব্যবহার করা হবে।
- এই ফিচারের জন্য জালিয়াতি রোধ করতে Apple, আপনার আইডি যোগ করার সময় আপনি যে অতিরিক্ত যাচাইকরণ সম্পর্কিত তথ্য জমা দেন, যেমন Live Photo এবং রেকর্ড করা মুখ এবং মাথার নড়াচড়া সংক্রান্ত তথ্য ব্যবহার করবে এবং ওয়ালেট অ্যাপে আপনার পরিচয়পত্র যোগ করার জন্য ডিজিটাল পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত অথবা প্রত্যাখ্যাত না হওয়া পর্যন্ত সংগ্রহ করে রাখা হবে।
ওয়ালেট অ্যাপে থাকা আইডির মাধ্যমে লোকজন নিজের পরিচয়পত্র দ্রুত ও অধিক সুরক্ষিতভাবে উপস্থাপন করতে পারেন।
আপনার পরিচয়পত্র যোগ করার বিষয়ে
ওয়ালেট অ্যাপে আপনার সরকারি পরিচয়পত্র যোগ করার বিষয়ে
পরিচয়পত্র যোগ করতে হলে আপনাকে সরকারি পরিচয়পত্র, যেমন ড্রাইভিং লাইসেন্স অথবা সরকারি পরিচয়পত্রের সামনের এবং পিছনের দিকের ছবি তুলতে বলা হবে। আপনার দেওয়া ছবিগুলি আপনার দেশের সরকারি পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ দ্বারা গৃহীত হবে কিনা তা নিশ্চিত করতে সহায়তা করার জন্য আপনার ডিভাইসের সাহায্যে ছবির গুণমান ও ধরন মূল্যায়ন করা হবে। আপনার পরিচয়পত্রের ছবি ডিভাইসে এনক্রিপ্ট করা হয় এবং আপনার দেশের সরকারি পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। তারা এটি তাদের থার্ড পার্টি আইডেন্টিটি ভেরিফিকেশন সার্ভিস প্রোভাইডারের সাথে শেয়ার করতে পারে। Apple আপনার পরিচয়পত্রের ছবি দেখতে পায় না বা সংরক্ষণ করে না। আপনার ডিভাইস আপনার পরিচয়পত্রে থাকা বারকোড রিড করবে ও পরিচয় যাচাই ও জালিয়াতি প্রতিরোধ করতে Apple-এর সাথে নাম, ঠিকানা ও জন্মতারিখ শেয়ার করবে। Apple-এর অন্তর্নিহিত প্লাটফর্মে ফিচারটিকে সমর্থন করতে ও জালিয়িত প্রতিরোধ করতে সহায়তা করার জন্য পরিচয় সংক্রান্ত তথ্য সফলভাবে যাচাই করা হয়েছিল কিনা তার ফলফলের ভিত্তিতে, Apple তথ্য সংরক্ষণ করার কাজটি চালিয়ে যেতে পারে তবে Apple অন্তর্নিহিত পরিচয় সংক্রান্ত তথ্য (আপনার বারকোড থেকে পড়া জন্মতারিখ) সংরক্ষণ করে না।
ওয়ালেটে যে আপনি পরিচয়পত্র যোগ করেছেন ও সেই পরিচয়পত্রটি যে আপনারই তা নিশ্চিত করতে আপনাকে আপনার নিজের একটি Live Photo তুলতে বলা হবে। আপনার ডিভাইসের সাহায্যে আপনার দেওয়া Live Photo থেকে একটি স্টিল ফ্রেমের গুণমান মূল্যায়ন করা হবে, যাতে নিশ্চিত করা যায় যে আপনার প্রদত্ত স্টিল ফ্রেম ছবি আপনার দেশের সরকারি পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের দ্বারা গৃহীত হবে। আপনার Live Photo থেকে এই স্টিল ফ্রেম ছবিটি ডিভাইসে এনক্রিপ্ট করা হবে ও আপনার দেশের সরকারি পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের তাদের ফাইলে থাকা পরিচয়পত্রের ছবির সাথে তুলনা করার জন্য পাঠানো হবে। আপনার দেশের সরকারি পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ এই স্টিল ফ্রেম ছবিটি নিজেদের গোপনীয়তা নীতি অনুয়ায়ী প্রক্রিয়া করবে এবং এই নীতি অনুযায়ী উক্ত সংস্থা মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করতে পারে। জালিয়াতি প্রতিরোধ করতে, আপনার দেশের সরকারি পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের কাছে আপনার স্টিল ফ্রেম ছবি জমা দেওয়ার আগে আপনার Live Photo যে জীবিত ব্যক্তির ও এই জীবিত ব্যক্তিই পরিচয়পত্র যোগ করার প্রক্রিয়ায় নিজের স্টিল ফ্রেম ছবি জমা দিচ্ছেন তা নিশ্চিত করতে আপনার ডিভাইস ও Apple দ্বারা এটি মূল্যায়ন করা হবে। এছাড়াও, আপনাকে আপনার মুখ ও মাথা একটি ক্রমে একাধিকবার নড়াচড়া করতে বলা হতে পারে, যার মূল্যায়ন সেই একইভাবে করা হবে যেভাবে আপনার ডিভাইস বা Apple দ্বারা আপনার Live Photo-এর মূল্যায়ন করা হয়ে থাকে। আপনার Live Photo-এর তথ্য বা আপনার গতিবিধির জন্য প্রযোজ্য হলে ও Live Photo বা গতিবিধির রেকর্ডিং-এর জন্য না হলে এমন উপায়ে স্টোর করা হয় যা আপনার পরিচয়পত্র যোগ করার প্রক্রিয়া চলাকালীন আপনার সাথে সম্পর্কযুক্ত।
আপনার Apple অ্যাকাউন্ট, ডিভাইস ব্যবহারের ধরন ও সেটিংস, আপনার সরকারি পরিচয়পত্র যোগ করার সময় শনাক্ত হওয়া ডিভাইসের লোকেশন (যদি আপনি “লোকেশন পরিষেবা” সক্রিয় করে রাখেন) এবং আপনার Live Photo বা মুখ ও মাথার নড়াচড়া বিষয়ক তথ্য জালিয়াতি প্রতিরোধ করতে Apple-এর সাথে শেয়ার করা হবে। জালিয়াতি প্রতিরোধ করার জন্য, Apple এই তথ্যের ভিত্তিতে আপনার দেশের সরকারি পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের সঙ্গে কিছু ফ্রড ইন্ডিকেটর শেয়ার করবে। আপনার দেশের সরকারি পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ আপনার পরিচয়পত্র ওয়ালেট অ্যাপে যোগ করার অনুমোদন দেবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে, এখানে Apple-এর কোনো ভূমিকা নেই। কিছু ক্ষেত্রে, আপনার দেশের সরকারি পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ আরও তথ্য চাইতে পারে বা উক্ত কার্যালয়ে আসার অনুরোধ করতে পারে। আপনার দেশের পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ প্রয়োজনীয় অতিরিক্ত যাচাইকরণের অনুরোধ করেছেন কিনা এবং কী ধরনের যাচাইকরণ (যেমন সশরীরে উপস্থিত হওয়া) সেই সম্পর্কিত তথ্য Apple পেতে পারে। Apple ওয়ালেটের ফিচারটি পরিচালনা ও উন্নত করার ক্ষেত্রে আপনার দেশের সরকারি পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ দ্বারা ওয়ালেটে আপনার আইডি যোগ করার অনুমোদন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময়কাল পর্যন্ত এই তথ্য সংরক্ষিত রাখে। কিছু ক্ষেত্রে, আপনার দেশের সরকারি পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ তাদের অতিরিক্ত তথ্য পর্যালোচনা করার পরে আপনাকে একটি ভেরিফিকেশন কোড প্রদান করতে পারে। এই ভেরিফিকেশন কোডটি ডিভাইসে এনক্রিপ্ট করা হয়েছে ও এটি আপনার দেশের সরকারি পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। Apple ভেরিফিকেশন কোড দেখে না বা সংরক্ষণ করে না। যাতে Apple আপনার ডিভাইসে আপডেট পাঠাতে পারে এবং ওয়ালেট অ্যাপে আপনার পরিচয়পত্র পরিচালনা করতে সাহায্য করতে পারে, তাই আপনার দেশের সরকারি পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ Apple-কে অনুমোদনের স্থিতি সম্পর্কিত তথ্য সরবরাহ করতে পারে (উদাহরণস্বরূপ, পর্যালোচনাধীন,গৃহীত)।
ওয়ালেট অ্যাপের মাধ্যমে নিজের ডিজিটাল পরিচয়পত্র যোগ করা
এই ফিচারটি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে উপলভ্য।
আপনার ডিজিটাল পরিচয়পত্র যোগ করতে, আপনাকে আপনার iPhone ব্যবহার করে পাসপোর্টের ছবির পৃষ্ঠার মেশিন-রিডেবল জোন (MRZ) টেক্সট স্ক্যান করতে বলা হবে, যাতে আপনার ডিভাইসের মাধ্যমে আপনার পাসপোর্টের মধ্যে থাকা ইলেকট্রনিক পাসপোর্ট চিপ অ্যাক্সেস করা যায়। ইলেকট্রনিক পাসপোর্ট রিড করার জন্য তারপর আপনার ডিভাইসে দেখানো নির্দেশনা অনুসারে আপনাকে আপনার iPhone আপনার পাসপোর্টে রাখতে হবে। ইলেকট্রনিক পাসপোর্টের তথ্য যাচাই করার জন্য আপনার ডিভাইস থেকে MRZ এবং ইলেকট্রনিক পাসপোর্ট সংক্রান্ত ডেটা Apple-এ পাঠানো হবে। আপনার ডিভাইসে ডিজিটাল পরিচয়পত্র প্রদান করতে ও তা পরিচালনা করতে এবং জালিয়াতি প্রতিরোধ করতে, Apple আপনার পাসপোর্টের একটি অংশ এনকোড ও স্টোর করে রাখে। ওয়ালেটে যে আপনিই ডিজিটাল পরিচয়পত্র যোগ করেছেন এবং পাসপোর্টটি যে আপনারই তা নিশ্চিত করতে আপনাকে আপনার নিজের একটি Live Photo তুলতে বলা হবে, ঠিক উপরে বর্ণিত সরকারি পরিচয়পত্রের মতো। ডিজিটাল পরিচয়পত্রের ক্ষেত্রে, এই তথ্য ডিজিটাল পরিচয়পত্রের ইস্যুকারী কর্তৃপক্ষ হিসাবে শুধুমাত্র Apple-কে পাঠানো হবে, আপনার রাজ্য বা দেশের সরকারকে নয়। আপনাকে ডিজিটাল পরিচয়পত্র ইস্যু করা হবে কিনা তা নির্ধারণ করতে এবং জালিয়াতি প্রতিরোধ করতে, Apple আপনার Live Photo, Apple অ্যাকাউন্ট, ডিভাইস ব্যবহারের প্যাটার্ন ও সেটিংস এবং আপনার ডিজিটাল পরিচয়পত্র যোগ করার সময় শনাক্ত হওয়া ডিভাইসের লোকেশন (যদি আপনি “লোকেশন পরিষেবা” সক্রিয় করে রাখেন) সংক্রান্ত তথ্য সংগ্রহ ও ব্যবহার করে। আপনার Live Photo-এর তথ্য (Live Photo নয়) এমন উপায়ে স্টোর করা হয় যা আপনার পরিচয়পত্র যোগ করার প্রক্রিয়া চলাকালীন আপনার সাথে লিঙ্ক করা হয়। যদি আপনি Apple-কে ম্যানুয়ালি আপনার Live Photo রিভিউ করার অনুমতি দেন, তাহলে নিচে “পরিচয়পত্র উন্নত করার বিষয়ে” বিভাগের বর্ণনা অনুসারে Apple সেই Live Photo কিছু সময়ের জন্য স্টোর করে রাখতে পারে।
পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের অ্যাপে আপনার পরিচয়পত্র যোগ করার বিষয়ে
এই ফিচারটি একমাত্র জাপানে উপলভ্য।
পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের অ্যাপের মাধ্যমে ওয়ালেট অ্যাপে পরিচয়পত্র যোগ করতে, আপনাকে পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের শর্তাবলির সঙ্গে সম্মত হতে হবে ও পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের কাছে আপনার পরিচয়ের প্রমাণ দেওয়ার জন্য আপনাকে সবকটি ধাপ পূরণ করতে হতে পারে। এর পাশাপশি আপনার পরিচয়পত্রের জন্য আপনাকে একটি পিন বা পাসওয়ার্ড সেট আপ করতে হতে পারে। আপনার পিন বা পাসওয়ার্ড শুধুমাত্র আপনার দেশের সরকারি পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের অ্যাপে আপডেট করা যাবে। আপনার দেশের সরকারি পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের অ্যাপ থেকে আপনার অ্যাক্টিভিটি সম্পর্কিত কোনো তথ্য Apple গ্রহণ করে না। ওয়ালেট অ্যাপে আপনার পরিচয়পত্র যোগ করার অনুমতি পাবেন কিনা সেই বিষয়ে আপনার দেশের সরকারি পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে, এখানে Apple-এর কোনো ভূমিকা নেই।
আপনার ডিভাইসে আপনার পরিচয়পত্র যোগ করার বিষয়ে
আপনার ডিজিটাল পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ আপনার ওয়ালেট অ্যাপে আপনার পরিচয়পত্র যোগ করা অনুমোদন করলে, আপনার পরিচয়পত্রে দেখানো তথ্য এনক্রিপ্ট করা ফর্ম্যাটে স্টোর করা হয় যা কেবলমাত্র আপনার ডিভাইসের Secure Enclave-এর সাহায্যে ডিক্রিপ্ট করা যায়। আপনি যেকোনো সময়ে ওয়ালেট অ্যাপে আপনার পরিচয়পত্রের পিছনের অংশে “ড্রাইভিং লাইসেন্সের তথ্য” বা “সরকারি পরিচয়পত্রের তথ্য” বা “ডিজিটাল পরিচয়পত্রের তথ্য” বা “কার্ডের তথ্য”-তে ট্যাপ করে এই তথ্য দেখতে পারেন ও অথেন্টিকেট করে বিস্তারিত বিবরণ দেখতে পারেন। Apple এই তথ্য দেখতে পারবে না। “Secure Enclave” এর বিষয়ে আরও জানতে, support.apple.com/guide/security/secure-enclave-sec59b0b31ff/web এতে যান।
ওয়ালেট অ্যাপে আপনার আইডি সুরক্ষিত করার বিষয়ে
আপনার পরিচয়পত্রটি অননুমোদিত অ্যাক্সেস অথবা উপস্থাপনা থেকে সুরক্ষিত রাখতে আপনার পরিচয়পত্রটি একটি Face ID উপস্থিতি অথবা Touch ID-এর জন্য ব্যবহৃত একটি বায়োমেট্রিক আইডেন্টিফায়ারের সাথে লিঙ্ক করতে বলা হবে। আপনার ID বা আপনার ID সংক্রান্ত তথ্য দেখতে, আপনি আপনার ID সেট আপ করতে যে নির্দিষ্ট পদ্ধতি ও বায়োমেট্রিক আইডেন্টিফায়ার যোগ করেছিলেন, তার মাধ্যমে অথেন্টিকেশনের প্রয়োজন হবে। আপনার ডিভাইসের সেটিংসের ভিত্তিতে বৈকল্পিক অথেন্টিকেশন অপশন উপলভ্য হতে পারে। Apple নয়, আপনার ডিভাইস, আপনার অথেন্টিকেশন পদ্ধতি স্টোর করে। আপনি আপনার অথেন্টিকেশন পরিবর্তন করতে চাইলে, আপনাকে অবশ্যই আপনার পরিচয়পত্র ডিলিট করে নতুন অথেন্টিকেশন সহকারে সেটি আবার ওয়ালেটে যোগ করতে হবে।
আপনার আইডেন্টিটি কার্ড উপস্থাপন করার বিষয়
আপনার পরিচয়পত্র ব্যক্তিগতরূপে উপস্থাপন করার জন্য আপনার iPhone বা Apple Watch আইডেন্টিটি রিডারের কাছাকাছি ধরে রাখুন, যাতে যিনি আপনার পরিচয় জানার জন্য অনুরোধ করছেন তার সম্পর্কে তথ্য এবং আপনার পরিচয়পত্রের যে নির্দিষ্ট তথ্যের জন্য অনুরোধ করা হয়েছে সেই সম্পর্কিত তথ্য সমেত সম্মতিপত্র পাওয়া যায়। অনুমোদিত হলে, আপনার ডিভাইস আইডেন্টিটি রিডারের সাথে একটি সরাসরি, এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড চ্যানেল স্থাপন করবে ও অনুমোদিত তথ্য ট্রান্সমিট করবে।
সহযোগী ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (TSA) চেকপয়েন্টে আপনার ডিজিটাল পরিচয়পত্র দেখালে, আপনার ডিজিটাল পরিচয়পত্রে একটি ইন্ডিকেটর দেখাবে যে এটি আসল পরিচয়পত্রের একটি গ্রহণযোগ্য বিকল্প। আপনার ডিজিটাল পরিচয়পত্র কোনো আসল পরিচয়পত্রের ডকুমেন্ট নয়। অন্যান্য থার্ড পার্টি আইডেন্টিটি রিডারও এই ইন্ডিকেটরের অনুরোধ করতে বা পেতে পারেন। আপনার ডিজিটাল পরিচয়পত্র উপস্থাপন করার সময় যদি থার্ড পার্টি আইডেন্টিটি রিডার এই ইন্ডিকেটর সংগ্রহ করে, তাহলে তা আপনার সম্মতিপত্রে এবং উপস্থাপন করার হিস্ট্রিতে দেখা যাবে। যেহেতু, আপনার পাসপোর্ট থেকে আপনার ডিজিটাল পরিচয়পত্র তৈরি করা হয়, তাই যখন আপনি আপনার ডিজিটাল পরিচয়পত্র কোথাও উপস্থাপন করবেন তখন অনুরোধকারী পার্টি জানতে পারবে যে আপনি মার্কিন নাগরিক।
শুধুমাত্র জাপানের পরিচয়পত্রের ক্ষেত্রে, আপনার পরিচয়পত্র উপস্থাপন করতে এটি কোনো আইডেন্টিটি রিডারে ট্যাপ করার আগে আপনাকে ওয়ালেট অ্যাপে আপনার পরিচয়পত্র নির্বাচন করে সেটিকে দেখাতে হবে। Japan Key Public Infrastructure-এর সাহায্যে আপনি আপনার পরিচয়পত্র উপস্থাপন করলে, ওয়ালেট অ্যাপে অনুরোধকৃত নির্দিষ্ট তথ্য দেখা যাবে না।
যেসব অ্যাপে তাদের পণ্য ও পরিষেবা অ্যাক্সেস করার জন্য বয়স বা পরিচয়ের প্রমাণ দিতে হয়, সেই অ্যাপগুলি দিয়ে আপনাকে একটি সম্মতি পত্র দেখানো হবে, যার মধ্যে অনুরোধ করা নির্দিষ্ট তথ্যের উল্লেখ ও কতদিন এই তথ্য অনুরোধকারী অ্যাপ স্টোর করবে তা দেখানো হবে। অনুমোদন হলে, আপনার ডিভাইস থেকে অনুমোদিত তথ্যসহ এনক্রিপ্টেড পেলোড অ্যাপে পাঠানো হবে। এনক্রিপ্টেড পেলোডে ডিজিটাল পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের একটি ডিজিটাল সিগনেচার থাকে যা আপনার পরিচয়পত্রের থেকে আলাদা হয়। এর ফলে এই অ্যাপটিতে আপনার পরিচয়পত্রটি বৈধ কিনা তা যাচাই করা যায়।
ওয়ালেটে আপনার পরিচয়পত্রে ট্যাপ করে আপনি কখন, কোথায় ও কার কাছে আপনার পরিচয়পত্র উপস্থাপন করেছেন ও নির্দিষ্ট তথ্যসহ অতীতের উপস্থাপনাগুলি দেখতে পারেন। এই তথ্য আপনার ডিভাইস থেকে জেনারেট করা হয়ে থাকে। আপনি আপনার পরিচয়পত্র কখন, কীভাবে ও কার সামনে উপস্থাপন করেন সেই সংক্রান্ত তথ্য Apple বা আপনার ডিজিটাল পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের কাছে থাকে না বা এই বিষয়ক কোনো রেকর্ডও রাখা হয় না। জাপানে, আপনার অনুরোধকৃত পরিষেবা প্রদান করতে জাপান সরকার আপনার পরিচয়পত্র উপস্থাপন সংক্রান্ত তথ্যের বিষয়ে অবগত হতে পারে। যেমন, আপনি যখন হাসপাতালে আপনার পরিচয়পত্র দেখাচ্ছেন।
আপনার পরিচয়পত্র পরিচালনা করার বিষয়ে
আপনি ওয়ালেট অ্যাপে আপনার পরিচয়পত্রে ট্যাপ করে যেকোনো সময় আপনার পরিচয়পত্র পরিচালনা করতে পারেন। আপনার গোপনীয়তা সুরক্ষিত রাখতে ও আপনার পরিচয়পত্রের তথ্য নিরাপদ রাখার জন্য আপনি পরিচয় সংক্রান্ত বিস্তারিত বিবরণ দেখার আগে আপনাকে অথেন্টিকেট করতে বলা হবে। আপনার পরিচয়পত্রের তথ্য আপডেট বা পরিবর্তন করতে, আপনাকে অবশ্যই আপনার দেশের সরকারি পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। ওয়ালেটে আপনার পরিচয়পত্র পরিচালনা করতে সহায়তা করার জন্য, আপনার দেশের সরকারি পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ সময়ে সময়ে Apple-কে জানাবে আপনার পরিচয়পত্র এখনও বৈধ নাকি বৈধ নয়। এছাড়াও Apple আপনার দেশের সরকারি পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের থেকে যেকোনো পরিচয়পত্র সংক্রান্ত আপডেটের বিষয়ে তথ্য পাবে, যেমন আপনার ঠিকানা আপডেট করা হলে বা আপনার পরিচয়পত্রের স্থিতির কোনো পরিবর্তন হলে (যেমন, সক্রিয় থেকে নিষ্ক্রিয় হয়ে যাওয়া)। Apple আপনার আপডেট করা বাস্তবিক ঠিকানার মতো আপডেটের বিষয়ে বিস্তারিত বিবরণ প্রাপ্ত করবে না। আপনি ওয়ালেটে যতক্ষণ কোনো পরিচয়পত্র রাখেন ততক্ষণ পর্যন্ত Apple আপনার পরিচয়পত্র সংক্রান্ত আপডেট যেমন আপনার পরিচয়পত্রের স্টেটাস সংক্রান্ত পরিবর্তনের বিষয়ে তথ্য নিজেদের কাছে রাখবে, এই তথ্যের ব্যবহার কেবল জালিয়াতি প্রতিরোধ করার ও সুরক্ষার উদ্দশ্যে করা হবে।
আপনার পাসপোর্ট আবার ইস্যু করা হলে ডিজিটাল আইডিতে কোনো আপডেট করা হয় না। আপনার ডিজিটাল আইডি আপডেট করতে, আপনাকে আপনার ডিজিটাল আইডি ডিলিট করতে হবে এবং একটি নতুন ডিজিটাল আইডি নিজের পাসপোর্টে যোগ করতে হবে।
ওয়ালেটে আপনার পরিচয়পত্রের পিছনের অংশের দিকে গিয়ে ও “ড্রাইভিং লাইসেন্সটি অপসারণ করুন”, “সরকারি পরিচয়পত্র অপসারণ করুন”, “ডিজিটাল আইডি অপসারণ করুন” বা “কার্ড অপসারণ করুন” অপশনে ট্যাপ করে আপনি যেকোনো সময় ওয়ালেট অ্যাপ থেকে আপনার পরিচয়পত্র ডিলিট করতে পারেন। আপনার পরিচয়পত্র অপসারণ করা হলে তার ফলে আপনার ডিভাইস থেকে সমস্ত উপস্থাপনের হিস্ট্রি ডিলিট হয়ে যাবে।
পরিচয়পত্র উন্নত করার বিষয়ে
যদি আপনি এইসব তথ্য Apple-এ পাঠানোর বিকল্পটি বেছে নিয়ে থাকেন, তাহলে Apple দ্বারা আপনাকে ওয়ালেট অ্যাপের জন্য পরিচয়পত্র দেওয়া হবে কিনা সে সম্পর্কে আপনার দেশের সরকারি পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তসহ, আপনার ড্রাইভিং লাইসেন্স বা সরকারি পরিচয়পত্র থেকে আপনার বয়স, লিঙ্গ পরিচয়, জাতি/ গোষ্ঠী (উপলভ্য হলে) এবং ত্বকের রং অজ্ঞানতনামারূপে সংগ্রহ করা হবে। Apple দ্বারা এই তথ্য পরিচয় যাচাইকরণ প্রক্রিয়ার সময় পক্ষপাত করা হচ্ছে কিনা তা মনিটর করার জন্য ব্যবহার করা হবে। আপনি সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > “অ্যানালিটিক্স ও উন্নতি”-তে গিয়ে, আপনার iOS ডিভাইসে এই তথ্য রিভিউ করতে বা আপনার সম্মতি পরিবর্তন করতে পারবেন। আপনি আপনার দেশের সরকারি পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষের অ্যাপে আপনার পরিচয়পত্র যোগ করলে, এই পরিচয়পত্রে আর কোনো পরিবর্তন করতে পারবেন না।
আপনি যখন আপনার ডিজিটাল আইডি বা সরকারি পরিচয়পত্র ওয়ালেটে যোগ করেন, তখন Apple-এর একটি ছোট মানব রিভিউয়ার টিম দ্বারা আপনার Live Photo দেখে “ওয়ালেটে আইডি” ব্যবহারের অভিজ্ঞতা উন্নত করার জন্য, Apple আপনার অনুমতি চাইতে পারে। আপনি যদি Apple-কে আপনার Live Photo রিভিউয়ের অনুমতি দেন, তবে Apple 30 দিনের মধ্যে সেটি রিভিউ করে ডিলিট করবে।
Apple-এর পক্ষ থেকে ওয়ালেট অ্যাপে আইডি সংক্রান্ত সুবিধা উন্নত করতে, আপনার পরিচয়পত্রে উপস্থিত নাম বা জন্ম তারিখের মতো অন্য তথ্য ব্যবহার করা হবে না। আপনার সাথে লিঙ্ক করা নেই এমন পরিচয়পত্রের তথ্য এই ফিচার ও অন্যান্য Apple পণ্য ও পরিষেবা উন্নত করতে রেখে দেওয়া হতে পারে। উদাহরণস্বরূপ, “ওয়ালেট” ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করতে, “ওয়ালেট”-এ পরিচয় পত্র যোগ করার সময় ব্যবহারকারীর কোন ধাপে সমস্যা হচ্ছে, সে সম্পর্কিত বেনামি ও সামগ্রিক তথ্য Apple দ্বারা সংগ্রহ করে রাখা হতে পারে। ওয়ালেট অ্যাপে আপনার পরিচয়পত্র সংক্রান্ত সুবিধা উন্নত করার জন্য, Apple দ্বারা আপনার থেকে এই ফিচারের সাথে সম্পর্কিত যে সমস্ত তথ্য সংগ্রহ করা হয় বা আপনার দেশের সরকারি পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ থেকে গ্রহণ করা হয়, সেগুলি Apple অজ্ঞাতনামা রাখা হতে পারে। উদাহরণস্বরূপ, ওয়ালেট অ্যাপে আপনার পরিচয়পত্র যোগ করার সময় জমা দেওয়া ছবির গুণমান সম্পর্কিত তথ্য Apple পাবে। যেমন, ছবিগুলি আপনার দেশের সরকারি পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ দ্বারা গ্রহণযোগ্য কিনা। উদাহরণস্বরূপ, Apple দ্বারা এই তথ্যর বেনামিকরণ করা হতে পারে এবং আপনার ডিভাইস দ্বারা জমা দেওয়া ছবিগুলির মূল্যায়ন উন্নত করতে বা ব্যবহারকারীকে পরিচয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ দ্বারা গ্রহণযোগ্য ছবি কীভাবে তুলতে হয় তার নির্দেশনা দিতে, এই তথ্য ব্যবহার করা হতে পারে।
অন্যান্য
এছাড়াও Apple দ্বারা আমাদের পরিষেবা প্রোভাইডারের সাথে শেয়ার করা হতে পারে, যারা এই নোটিশ ও Apple-এর নির্দেশ অনুযায়ী তথ্য পরিচালনা করতে বাধ্য, প্রাপ্ত যেকোনো ব্যক্তিগত ডেটা সুরক্ষিত রাখার জন্য যথাযথ সুরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে বাধ্য ও আইন অনুয়ায়ী অন্যথায় আপনার সম্মতিতে ধরে রাখার প্রয়োজন না হলে সেই পরিষেবা সম্পূর্ণ হাওয়ার পর যত দ্রুত সম্ভব ব্যক্তিগত ডেটা ডিলিট করে দেওয়া দরকার।
নোটিশটিতে যেমন বর্ণনা করা হয়েছে এবং Apple-এর গোপনীয়তা নীতি অনুযায়ী অথবা আইনি প্রয়োজনীয়তা মেনে যে উদ্দেশ্যে Apple ব্যক্তিগত ডেটা সংগ্রহ করেছে, তা পূরণ না হওয়া পর্যন্ত Apple ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করতে পারে। সংরক্ষিত রাখার সময়কাল মূল্যায়ন করার সময়, আমরা প্রথমেই সাবধানে পরীক্ষা করে দেখি যে সংগৃহীত ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করা প্রয়োজন আছে কিনা এবং যদি তা করার প্রয়োজন হয়, তবে তা আইন দ্বারা অনুমোদিত স্বল্পতম সময়ের জন্য ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করে রাখি।
Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা নীতি অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy
2025-12-12