Fitness+ উন্নত করা ও গোপনীয়তা

আপনার তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি আপনি কী শেয়ার করতে চান তা নির্বাচন করার জন্য “Fitness+ উন্নত করুন” বিকল্পটি তৈরি করা হয়েছে।


“Fitness+ উন্নতিকরণ” এর থেকে Apple Fitness+ ফিচার এবং ওয়ার্কআউটের কার্যকরিতা বিকাশ, উন্নত করতে এবং বুঝতে Apple-কে ওয়ার্কআউটের নাম এবং প্রশিক্ষকসহ আপনার ওয়ার্কআউট সম্পর্কে অতিরিক্ত তথ্য পাঠানো হয়। আর অন্য কোনো উদ্দেশ্যে আপনার ডেটা ব্যবহার করা হবে না। শিরোনাম বা ট্রেনারের মতো ওয়ার্কআউটের বিবরণে আপনার ওয়ার্কআউটের বিষয়ে সংবেদনশীল তথ্য প্রকাশ পেতে পারে, যেমন এটি প্রসবের আগে করার কোনো ওয়ার্কআউট কিনা। এই তথ্যে স্বাস্থ্য এবং অ্যাক্টিভিটি সম্পর্কিত সেন্সর ডেটা (যেমন আপনার হার্ট রেট, ক্যালোরি অথবা কিলোজুল) অন্তর্ভুক্ত থাকে না। আপনার ”Fitness+ উন্নতিকরণ” সংক্রান্ত ডেটা আপনার অন্যান্য Fitness+ ডেটার সাথে একটি র‍্যান্ডম আইডেন্টিফায়ারের সাথে সংগ্রহ করা হয়। এই আইডেন্টিফায়ারটি শুধুমাত্র Apple Fitness+-এর জন্যই ব্যবহার করা হয় এবং এটি আপনার Apple অ্যাকাউন্টের সাথে যুক্ত করা হয় না।

আপনি যেকোনো সময়ে “Fitness+ উন্নত করুন” বিকল্পটি নিষ্ক্রিয় করার জন্য নির্বাচন করতে পারেন। এটি করতে, সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > অ্যানালিটিক্স এবং উন্নতি অপশনে গিয়ে, ‘Fitness+ উন্নত করুন’ বিকল্পটি বন্ধ করতে ট্যাপ করুন।

“Fitness+ উন্নত করুন” সক্রিয় করার মাধ্যমে, যেভাবে উপরে বর্ণনা দেওয়া হয়েছে সেভাবে, Apple এবং তার অধীনস্থ সংস্থা ও এজেন্টদের এই তথ্য পাঠানো, সংগ্রহ, রক্ষণাবেক্ষণ, প্রক্রিয়াকরণ, ব্যবহার ও প্রকাশ করার জন্য সম্মত হচ্ছেন ও অনুমতি দিচ্ছেন। Apple এই তথ্য বিশ্বস্ত পরিষেবা প্রদানকারীদের সঙ্গে স্টোর করতে পারে।

Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা নীতি অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy

2025-12-12