হাত ধোয়া সম্পর্কিত তথ্য পাঠানো ও গোপনীয়তা
আপনার গোপনীয়তা সুরক্ষিত রাখার পাশাপাশি আপনি কী শেয়ার করতে চান তা নির্বাচন করার জন্য “আরও ভালো করে হাত ধোওয়া” বিকল্পটি তৈরি করা হয়েছে।
আপনার Apple Watch “হাত ধোয়া” ফিচার ব্যবহার করার সময় তথ্য সংগ্রহ করে। “হাত ধোয়া” ফিচারটি উন্নত করতে সংগৃহীত কিছু তথ্য শেয়ার করা হয়। সংগৃহিত ডেটার মধ্যে সীমিত মোশন ডেটা, আপনার প্রদান করা প্রতিক্রিয়া এবং কিছু প্রক্রিয়া করা অডিও ডেটা থাকবে। আপনি যদি এই তথ্যটি শেয়ার করতে চান, তাহলে এটি শুধুমাত্র Apple-এর কর্মীদের দ্বারা রিভিউ করা হবে এবং “হাত ধোয়া” ফিচারটির কার্যকারিতার বিকাশ, উন্নতি এবং বোঝার জন্য ব্যবহার করা হবে, অন্য কোনো কাজে এটি আর ব্যবহার করা হবে না। এই তথ্য আপনার Apple অ্যাকাউন্ট বা অন্য ডেটার সাথে লিঙ্ক করা নেই, যা আপনার দ্বারা অন্য Apple পরিষেবা ব্যবহার করার ফলে Apple-এর কাছে থাকতে পারে।
হাত ধোয়ার পদ্ধতি আরও ভালো করার জন্য আপনার কাছ থেকে নেওয়া তথ্যর মধ্যে কিছু আসল মোশন ডেটা (যেমন অ্যাক্সিলেরোমিটার ডেটা), আপনার এই ফিচার ব্যবহার (যেমন হাত ধোয়ার নোটিফিকেশন সম্পর্কে আপনার প্রতিক্রিয়া) এবং আপনার Apple Watch দিয়ে ক্যাপচার করা হয়েছে এমন কিছু প্রক্রিয়া করা অডিও থাকবে শুধুমাত্র যখন এই ফিচারটি চালু থাকে এবং শনাক্ত করা যায় এমন কণ্ঠস্বর সংক্রান্ত বেশিরভাগ উদাহরণ অপসারণ করার জন্য ডিভাইসে প্রক্রিয়া করা হয়।
আপনার Apple Watch “হাত ধোয়া” শনাক্ত করলে, তারপর থেকে সংগ্রহ করা অডিও ফাইল 60 সেকেন্ডের বেশি হবে না। কোনো অডিওতে Apple দ্বারা চিহ্নিত করা যায় এমন কণ্ঠস্বর থাকলে তা অবিলম্বে ডিলিট করা হবে।
হাত ধোওয়া সংক্রান্ত বিষয়টি আরও কার্যকর করে তোলার অংশ হিসাবে প্রদান করা সমস্ত তথ্য ট্রানজিট করার সময় ও আপনার ডিভাইসে রাখার সময় এনক্রিপ্টেড করা হবে।
“হাত ধোওয়ার বিষয়টি আরও কার্যকর করে তুলুন” বিকল্পটি সক্রিয় করার মাধ্যমে, আপনি Apple এবং এর অধীনস্থ সংস্থা ও এজেন্টদের এই তথ্য পাঠানো, সংগ্রহ, রক্ষণাবেক্ষণ, প্রক্রিয়াকরণ ও ব্যবহার করতে অনুমতি দিতে সম্মত হচ্ছেন। Apple এই তথ্য বিশ্বস্ত থার্ড পার্টি পরিষেবা প্রদানকারীদের সঙ্গে স্টোর করতে পারে। এছাড়াও আপনি যেকোনো সময়ে Apple-এর সাথে আপনার ডেটা শেয়ার করা বন্ধ করতে পারেন। এটি করতে, সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > অ্যানালিটিক্স এবং উন্নতি অপশনে গিয়ে, ‘আরও ভালো করে হাত ধোওয়া’ বিকল্পটি বন্ধ করতে ট্যাপ করুন।
Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা নীতি অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy
2025-12-12