‘Siri ও ডিক্টেশন উন্নত করুন’ এবং গোপনীয়তা

Siri, ডিক্টেশন ও অনুবাদ বা কণ্ঠস্বর নিয়ন্ত্রণের মতো অন্যান্য সীমিত ভাষা প্রক্রিয়াকরণের ফিচার উন্নত করতে ও আরও ভালোভাবে গড়ে তুলতে Apple-কে সহায়তা করার জন্য “Siri ও ডিক্টেশন উন্নত করুন”-এর মাধ্যমে Apple দ্বারা Siri ও ডিক্টেশনের সাথে আপনার অডিও ইন্টার‍্যাকশনের নমুনা সংরক্ষণ ও Apple-এর কর্মীদের দ্বারা রিভিউ করা হয়।
 

Siri, ডিক্টেশন ও অনুবাদ বা কণ্ঠস্বর নিয়ন্ত্রণের মতো অন্যান্য সীমিত ভাষা প্রক্রিয়াকরণের ফিচার উন্নত করতে ও আরও ভালোভাবে গড়ে তুলতে Apple-কে সহায়তা করার জন্য “Siri ও ডিক্টেশন উন্নত করুন”-এর মাধ্যমে Apple দ্বারা Siri, ডিক্টেশন ও অনুবাদের সাথে আপনার অডিও ইন্টার‍্যাকশনের নমুনা সংরক্ষণ ও Apple-এর কর্মীদের দ্বারা রিভিউ করা হয়।


Siri এবং ডিক্টেশন

আপনি “Siri ও ডিক্টেশন উন্নত করুন” বিকল্পটি নির্বাচন করলে, Apple Siri ও ডিক্টেশনের সাথে আপনার ইন্টার‍্যাকশনের অডিও সংরক্ষণ করতে পারে। অডিও ডেটা, ট্রান্সক্রিপ্ট ও এর সঙ্গে জড়িত অনুরোধের ডেটা, যেমন আপনার করা অনুরোধের বিভাগ, ডিভাইসের স্পেসিফিকেশন, পারফরম্যান্স পরিসংখ্যান এবং অনুরোধ করার সময় আপনার ডিভাইসের আনুমানিক লোকেশন, Siri, ডিক্টেশন Apple-এর প্রোডাক্ট ও পরিষেবাতে খোজা, এবং অন্যান্য ভাষা প্রক্রিয়াকরণ কার্যকারিতা অনুযায়ী ডেভলপ এবং উন্নত করতে ব্যবহার করা যেতে পারে। যেমন, Siri, সার্চ, ভয়েস কন্ট্রোল, অনুবাদ এবং স্বয়ংক্রিয় কথা চিহ্নিতকরণ মডেল ফাইন-টিউন করতে ট্রান্সক্রিপ্ট ব্যবহার করা হতে পারে। অডিও রিভিউ শুধুমাত্র Apple-এর কর্মচারীদের দ্বারা পরিচালিত হওয়ার সাথে এই ডেটার কিছু অংশ গ্রেডার দ্বারা রিভিউ করা হতে পারে।

আপনার অনুরোধের হিস্ট্রির মধ্যে রয়েছে আপনার অডিও ডেটা, ট্রান্সক্রিপ্ট এবং যেকোনো সম্পর্কিত অনুরোধের ডেটা এবং এগুলি র‍্যান্ডম, ডিভাইস দ্বারা জেনারেট করা আইডেন্টিফায়ারের সাথে যুক্ত ও প্রতি ঘণ্টায় বেশ কয়েকবার পরিবর্তিত হয় এবং আপনার Apple অ্যাকাউন্ট বা ইমেল অ্যাড্রেসের সাথে যুক্ত থাকে না। Apple এই ডেটা দুই বছর পর্যন্ত রেখে দিতে ও ব্যবহার করতে পারে। এবং রিভিউ করা আপনার ব্যবহারের ডেটার ছোট সাবসেট Siri, ডিক্টেশন, সার্চ এবং সীমিত অন্যান্য ভাষা প্রক্রিয়াকরণ ফিচারগুলির উন্নতির জন্য দুই বছরেরও বেশি সময় পর্যন্ত রেখে দিতে পারে।

আপনার Siri ও ডিক্টেশন ইন্টার‍্যাকশনের হিস্ট্রি আপনার ডিভাইসে স্টোর করা হয় এবং এটি আপনার Siri ব্যবহারের অভিজ্ঞতা পার্সোনালাইজ করতে ব্যবহার করা হতে পারে।

আপনার অনুরোধের হিস্ট্রি মার্কেটিং প্রোফাইল তৈরি করতে ব্যবহার করা হয় না এবং কাউকে বিক্রি হয় না।

আপনার Siri ও ডিক্টেশন ব্যবহারের মধ্যে থেকে কোনো ইন্টার‍্যাকশন রিভিউ করার জন্য নির্বাচন করা হলে, অনুরোধসহ Siri-এর দেওয়া প্রতিক্রিয়া, নির্ভুলতা নির্ধারণ করতে Apple-এর পণ্য ও পরিষেবাতে Siri, ডিক্টেশন সার্চ ও অন্যান্য ভাষা প্রক্রিয়াকরণের সীমিত কার্যকারিতা সাধারণত উন্নত করতে বিশ্লেষণ করা হবে। আপনার অনুরোধের প্রসঙ্গ অনুযায়ী, একজন রিভিউয়ার Siri-এর প্রতিক্রিয়ার কার্যকারিতা গ্রেড করার জন্য, অনুরোধের সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কিত প্রাসঙ্গিক অতিরিক্ত ডেটা অ্যাক্সেস করতে পারে, যেমন আপনার কন্ট্যাক্টের নাম বা আপনার ডিভাইসে ইনস্টল করা অ্যাপ। গোপনীয়তা সংক্রান্ত কঠোর বাধ্যবাধকতা মেনে শুধুমাত্র Apple-এর কর্মীরা Siri ও Dictation-এর সাথে অডিও ইন্টার‍্যাকশন অ্যাক্সেস করতে পারবেন। আপনি যেকোনও সময় “Siri ও ডিক্টেশন উন্নত করুন”-এর জন্য আপনার সেটিং পরিবর্তন করতে পারেন। এটি করতে, সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > অ্যানালিটিক্স এবং উন্নতি অপশনে যান।

আপনি সেটিংস > Siri > Siri ও ডিক্টেশনের হিস্ট্রি অপশনে গিয়ে “Siri ও ডিক্টেশনের হিস্ট্রি ডিলিট করুন”-এ ট্যাপ করে আপনার ডিভাইসে স্টোর থাকা আপনার Siri ও ডিক্টেশন অনুরোধের ট্রান্সক্রিপ্ট ডিলিট করতে পারেন।

আপনি সেটিংস > জেনারেল > কীবোর্ড-এ গিয়ে “ডিক্টেশন সক্রিয় করুন” বন্ধ করতে ট্যাপ করে Siri এবং ডিক্টেশন নিষ্ক্রিয় করতে পারেন। তারপর সেটিংস > Siri > “Siri-এর সাথে কথা বলুন” অপশনে যান ও “বন্ধ করুন”-এ ট্যাপ করুন ও সেটিংস > Siri অপশনে গিয়ে “Siri চালু করতে হোম বাটন চাপুন” বা “Siri চালু করতে সাইড বাটন চাপুন” অপশন বন্ধ করতে ট্যাপ করুন। আপনি যদি Siri এবং ডিক্টেশন নিষ্ক্রিয় করেন, তাহলে আপনার ডিভাইস স্টোর হওয়া এবং আপনার অভিজ্ঞতা পার্সনালাইজ করতে ব্যবহৃত Siri ও ডিক্টেশনের অনুরোধ সংক্রান্ত ডেটার ট্রান্সক্রিপ্টগুলি ডিলিট করা হবে।

অনুবাদ

আপনি “Siri ও ডিক্টেশন উন্নত করুন” অপশনটি নির্বাচন করলে, র‍্যান্ডম, রোটেটিং ডিভাইসে জেনারেট হওয়া আইডেন্টিফায়ারের সাথে সম্পর্কিত আপনার অডিও, টেক্সট ইনপুট ও আপনার অনুবাদের অনুরোধের ট্রান্সস্ক্রিপ্ট Siri, ডিক্টেশন, অনুবাদ উন্নত করতে ও আরও ভালোভাবে গড়ে তুলতে এবং Apple-এর পণ্য ও পরিষেবার সীমিত অন্যান্য ভাষা প্রক্রিয়াকরণের কার্যকারিতা উন্নত করতে স্টোর ও রিভিউ করা হতে পারে।

Apple দ্বারা Siri, ডিক্টেশন, অনুবাদ ও সীমিত অন্যান্য ভাষা প্রক্রিয়াকরণের কার্যকারিতা গড়ে তুলতে ও উন্নত করতে সাহায্য করার জন্য, আপনার অনুবাদের অনুরোধ সর্বাধিক দুই বছর পর্যন্ত সংগ্রহ করে রাখা হতে পারে। যেমন, Siri, সার্চ, ভয়েস কন্ট্রোল, অনুবাদ এবং স্বয়ংক্রিয় কথা শনাক্তকরণ মডেল ফাইন-টিউন করতে ট্রান্সক্রিপ্ট ব্যবহার করা হতে পারে। আপনার অনুবাদের যেকোনো একটি ইন্টার‍্যাকশন রিভিউয়ের জন্য নির্বাচন করা হলে, অনুবাদের অনুরোধ ও প্রদত্ত অনুবাদ প্রতিক্রিয়া নির্ভুলতা নির্ধারণের জন্য বিশ্লেষণ করা হবে। গোপনীয়তা সংক্রান্ত কঠোর বাধ্যবাধকতা মেনে শুধুমাত্র Apple-এর কর্মীরা অনুবাদ করা অডিও অ্যাক্সেস করতে পারবেন। Apple পণ্য ও পরিষেবাতে Siri, ডিক্টেশন, অনুবাদ ও অন্যান্য সীমিত ভাষা প্রক্রিয়াকরণ সংক্রান্ত কার্যকারিতার ক্রমাগত উন্নতি চালিয়ে যেতে আপনার অনুবাদের ইন্টার‍্যাকশনের কিছুটা অংশ যা রিভিউ করা হয়েছে, তা দুই বছরের বেশি সময়ের জন্য রেখে দেওয়া হতে পারে।

জেনারেল

iPhone বা iPad সেট আপ করার সময় আপনি এই প্রাধান্য নির্বাচন করলে সেটি যেকোনো নতুন Apple কানেক্টেড ডিভাইস বা Siri চালু আছে এমন iPhone বা iPad-এর সাথে ব্যবহারের জন্য সেট আপ করা সমর্থিত HomeKit অ্যাক্সেসরিতে প্রযোজ্য হবে। আপনি পরে প্রতিটি ডিভাইসের জন্য সেটিংস থেকে এটি পরিবর্তন করতে পারেন।

“Siri ও ডিক্টেশন উন্নত করুন” সক্রিয় করার মাধ্যমে, আপনি উপরে উল্লিখিত নীতি অনুসারে Apple পণ্য এবং পরিষেবাতে Siri, ডিক্টেশন, সার্চ, অনুবাদ এবং সীমিত অন্যান্য ভাষা প্রক্রিয়াকরণ ফিচার প্রদান ও উন্নত করতে, Apple ও এর সহযোগী সংস্থা ও এজেন্টদের এই তথ্য পাঠানো, সংগ্রহ, রক্ষণাবেক্ষণ, প্রক্রিয়াকরণ ও ব্যবহারে সম্মত হচ্ছেন এবং তাদের এগুলির জন্য অনুমতি দিচ্ছেন। Apple এই তথ্য বিশ্বস্ত থার্ড পার্টি পরিষেবা প্রদানকারীদের সঙ্গে প্রক্রিয়া বা স্টোর করতে পারে। আপনার Siri, ডিক্টেশন ও অনুবাদ ব্যবহার থেকে Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা নীতি অনুসারে ব্যবহার করা হবে, যা www.apple.com/in/privacy এতে পাওয়া যাবে।

2026-02-11