হুইলচেয়ার মোড উন্নত করা ও গোপনীয়তা
আপনার তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি আপনি কী শেয়ার করতে চান তা যেন শুধু আপনিই নির্বাচন করতে পারেন সেইভাবে “হুইলচেয়ার মোড উন্নত করুন” অপশনটি তৈরি করা হয়েছে।
“হুইলচেয়ার মোড উন্নত করুন” অপশনটির মাধ্যমে Apple ডিভাইসে স্বাস্থ্য ও ফিটানেস ফিচারগুলির কার্যকারিতা উন্নত করতে ও বুঝতে Apple-কে সহায়তা করার জন্য iPhone ও Apple Watch থেকে হুইলচেয়ার ওয়ার্কআউট ও অ্যাক্টিভিটি সম্পর্কিত তথ্য Apple-কে পাঠানো হয়। আপনার ডেটা অন্য কোনও উদ্দেশ্যে ব্যবহার করা হবে না এবং এতে ব্যক্তিগতভাবে শনাক্তকরণযোগ্য তথ্য থাকবে না। এই তথ্যে হুইলচেয়ার ওয়ার্কআউট ও অ্যাক্টিভিটির ডেটা থাকে (যেমন, রোল করার সময়, পুশ-আপের সংখ্যা, কতক্ষণ ব্যায়াম করেছেন ও মুভ রিং সম্পূর্ণ করার শতকরা হার)।
2025-12-12