Apple Intelligence ও গোপনীয়তা
Apple Intelligence আপনার তথ্য সুরক্ষিত রাখার জন্য তৈরি করা হয়েছে।
Apple Intelligence হলো এমন জেনারেটিভ AI ফিচার বিশিষ্ট একটি সিস্টেম যা আপনার প্রতিদিনের কাজে আপনাকে সহায়তা করার জন্য বিশেষভাবে সক্ষম। Apple Intelligence আপনার ইমেল বা নোট আবার লিখতে বা সেগুলি চেক করতে, আপনার মিস যাওয়া মেসেজের সারাংশ তৈরি করতে, ছবি অ্যাপে নিজের মতো স্মৃতি তৈরি করতে, ছবি জেনারেট ও আরও অনেক কিছু করতে আপনাকে সহায়তা করতে পারে। Apple Intelligence এমনভাবে তৈরি করা হয়েছে যাতে Apple আপনার ব্যক্তিগত ডেটা সংগ্রহ না করেই আপনাকে বুদ্ধিদীপ্ত সহায়তা প্রদান করতে পারে।
কাস্টমাইজ করা অভিজ্ঞতা প্রদান করতে, Apple Intelligence আপনার আসন্ন ক্যালেন্ডার ইভেন্ট ও প্রায়শই ব্যবহৃত অ্যাপগুলির মতো আপনার ডিভাইসে থাকা সমস্ত অ্যাপের তথ্য ব্যবহার করে। আপনাকে সবথেকে ভালোভাবে সহায়তা করার জন্য Apple Intelligence সেই ডেটা শনাক্ত করে যা জেনেরিটিভ মডেলের জন্য প্রয়োজনীয়, কিন্তু Apple সেই ডেটা সংরক্ষণ করতে না বা অ্যাক্সেস করতে পারে না।
সম্ভব হলে, আপনার ডিভাইস থেকে ডেটা বাইরে না পাঠিয়েই আপনার কাজ সম্পূর্ণ করার জন্য Apple Intelligence মডেল সম্পূর্ণভাবে ডিভাইসে চালানো হয়ে থাকে। যেমন, Apple Intelligence আপনাকে আপনার ইমেল, মেসেজ ও নোটিফিকশনের পূর্বরূপের সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করে, এই সংক্ষিপ্ত বর্ণনা অন-ডিভাইস মডেল দ্বারা জেনারেট করা হয়ে থাকে। তবে অনেক সময়, Apple Intelligence-কে এমন মডেল থেকে সহায়তা নিতে হতে পারে যার জন্য প্রয়োজনীয় কম্পিউটেশনাল পাওয়ার আপনার ডিভাইস নিজে থেকে দিতে পারে না। এই কাজগুলির জন্য, Apple Intelligence আপনার অনুরোধ “প্রাইভেট ক্লাউড কাম্পিউট”-এ পাঠায়। প্রাইভেট ক্লাউড কম্পিউট হল একটি সার্ভার-ভিত্তিক বুদ্ধিমত্তা সিস্টেম যা আপনার গোপনীয়তা সুরক্ষিত রেখে অধিক জটিল অনুরোধগুলি পরিচালনা করার জন্য তৈরি করা হয়েছে। যেমন, আপনি কোনো ইমেল প্রুফরিড বা এডিট করার জন্য “লেখার টুল” ব্যবহার করার সময়, সার্ভার-ভিত্তিক মডেলের মাধ্যমে প্রুফরিড বা এডিট করার জন্য আপনার ডিভাইস সেই ইমেলটি “প্রাইভেট ক্লাউড কম্পিউট”-এ পাঠাতে পারে।
আপনি Apple Intelligence দিয়ে কাজ করা শুরু করলে, আপনার ডিভাইসে চলমান একটি মডেল বিশ্লেষণ করবে সেই কাজটি ডিভাইসে সম্পন্ন করা যাবে নাকি করা যাবে না। বড় সার্ভার-ভিত্তিক মডেল আবশ্যক হলে, Apple Intelligence শুধুমাত্র আপনার অনুরোধের ক্ষেত্রে প্রাসঙ্গিক ডেটা পাঠিয়ে Apple silicon সার্ভারে প্রক্রিয়া করার জন্য “প্রাইভেট ক্লাউড কম্পিউট” ব্যবহার করে। প্রাইভেট ক্লাউড কম্পিউটে পাঠানো বা সেটি থেকে প্রাপ্ত ডেটা সংরক্ষণ করা হয় না বা Apple-এর জন্য অ্যাক্সেসযোগ্য বানানো হয় না। আপনার অনুরোধ সম্পূর্ণ করার জন্য শুধুমাত্র ডেটা প্রক্রিয়া করা হয়ে থাকে, তারপর ফলাফল সুরক্ষিতভাবে আপনার ডিভাইসে ফেরত পাঠানো হয়ে থাকে ও প্রাইভেট ক্লাউড কম্পিউট সেগুলি রেখে দেয় না। আপনার ডিভাইস প্রাইভেট ক্লাউড কম্পিউট-এ কোনো অনুরোধ পাঠালে, Apple অনুরোধ ও প্রতিক্রিয়ার আনুমানিক আকার, অনুরোধ করার জন্য কোন কোন ফিচার ব্যবহার করা হয়েছে ও অনুরোধ সম্পূর্ণ করতে কত সময় লেগেছে ইত্যাদির মতো সেই অনুরোধের সাথে সম্পর্কিত কিছু সীমিত তথ্য সংগ্রহ করে। এই ডেটাতে আপনার অনুরোধ বা ফেরত পাঠানো ফলাফলের বিষয়বস্তু সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত থাকে না। এটি শনাক্ত করা যায় না বা আপনার Apple অ্যাকাউন্ট বা আপনার অন্যান্য Apple পরিষেবার ব্যবহার থেকে Apple পেতে পারে এমন অন্যান্য ডেটার সাথে লিঙ্ক করা হয় না।
আপনার ডেটা কীভাবে প্রক্রিয়া করা হয় তা দেখতে আপনি সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > Apple Intelligence রিপোর্ট-এ যান এবং রিপোর্ট করার সময়কাল নির্বাচন করে, আপনার iOS, iPadOS বা VisionOS ডিভাইসে Apple Intelligence-এর জন্য ট্রান্সপারেন্সি লগিং চালু করতে পারেন। Mac-এ, সিস্টেম সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > Apple Intelligence রিপোর্ট অপশনে গিয়ে তারপরে রিপোর্ট করার সময়কাল নির্বাচন করুন। অনুরোধ করার পর, আপনি কোনো ফাইল এক্সপোর্ট করতে পারবেন। এই ট্রান্সপারেন্সি রিপোর্টে আপনার ডিভাইস থেকে পাঠানো এবং প্রাইভেট ক্লাউড কম্পিউটের দ্বারা প্রক্রিয়া করা অনুরোধগুলি দেখা যাবে। এতে watchOS থেকে উদ্ভূত অনুরোধগুলিও দেখা যাবে। একইসঙ্গে, আপনি যদি ChatGPT এক্সটেনশন সক্রিয় করেন, তাহলে Siri, লেখার সরঞ্জাম বা ভিজ্যুয়াল ইন্টেলিজেন্সের মতো সমর্থিত ফিচারগুলি ChatGPT ব্যবহার করার সময় এতে করা অনুরোধগুলি অন্তর্ভুক্ত থাকবে।
আপনি যদি Apple-এর সাথে ডিভাইসের অ্যানালিটিক্স শেয়ার করেন, তাহলে Apple Intelligence-এর উন্নতিকরণের উদ্দেশ্যে Apple Intelligence-এর দ্বারা প্রক্রিয়াজাত বিষয়বস্তুসহ একত্রিত ট্রেন্ড সম্পর্কিত ডেটা সংগ্রহ করতে Apple-এর তরফে গোপনীয়তা সংরক্ষণ পদ্ধতি ব্যবহার করা হতে পারে। এইসব সুরক্ষার জন্য, Apple-এর তরফে কোনো একক ব্যবহারকারীর ডেটা বা বিষয়বস্তু সংগ্রহ না করে Apple Intelligence-এর বিভিন্ন ফিচার কীভাবে উন্নত করা যায় তা বুঝতে এই ডেটা ব্যবহার করা হতে পারে। আপনি যেকোনো সময় সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > অ্যানালিটিক্স ও উন্নতিকরণ অপশনে গিয়ে “[ডিভাইস] এর অ্যানালিটিক্স শেয়ার করুন” অপশন বন্ধ করার মাধ্যমে আপনার iOS, iPadOS বা visionOS ডিভাইস থেকে অ্যানালিটিক্স শেয়ার করা নিষ্ক্রিয় করতে পারেন। Mac-এর ক্ষেত্রে, সিস্টেম সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > অ্যানালিটিক্স ও উন্নতিকরণ অপশনে গিয়ে “Mac-এর অ্যানালিটিক্স শেয়ার করুন” অপশন বন্ধ করুন।
2025-12-12