iTunes Store ও গোপনীয়তা
আপনার তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি আপনি কী শেয়ার করতে চান তা নির্বাচন করার জন্য iTunes Store তৈরি করা হয়েছে।
![]()
- আমরা আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি যাতে আপনাকে এমন বিষয়বস্তু প্রদান করতে পারি যা আপনি কিনতে বা ডাউনলোড করতে পারেন বা App Store ও Apple Books-সহ iTunes Store ও অন্যান্য Apple অনলাইন স্টোরে আপডেট করতে চান।
- এছাড়াও আমরা স্টোরে আপনার অ্যাকাউন্ট, কেনাকাটা ও ডাউনলোড বিষয়ক তথ্য, বিজ্ঞাপন দেখানোর জন্য ব্যবহার করি যাতে App Store, Apple News ও স্টকস যেখানে বিজ্ঞাপন উপলভ্য সেখানে এটি আপনার জন্য প্রাসঙ্গিক কিনা তা নিশ্চিত করা যায়। যেমনটি নিচে বর্ণনা করা হয়েছে সেই মতো এই বিজ্ঞাপনগুলির বিষয়ে আপনার কাছে বিকল্প রয়েছে।
- বিভিন্ন ফিচার প্রয়োজন অনুযায়ী তৈরি করতে, পার্সোনালাইজড পরামর্শ প্রদান করতে এবং Apple মার্কেটিংসহ বিভিন্ন উদ্দেশ্যে আপনাকে নোটিফিকেশন পাঠাতে আমরা স্টোরে আপনার কেনাকাটা, ডাউনলোড ও অন্যান্য অ্যাক্টিভিটি সংক্রান্ত তথ্যের ব্যবহার করে থাকি। যেমনটি নিচে বর্ণনা করা হয়েছে সেই মতো আপনি এই উদ্দেশ্যে এই ডেটা ব্যবহার করার বিকল্প নির্বাচনমুক্ত করতে পারেন।
- জালিয়াতি শনাক্ত ও প্রতিরোধ করতে সহায়তা করার জন্য, আপনার ফোন কল ও আপনার পাঠানো বা প্রাপ্ত ইমেলের আনুমানিক সংখ্যা সহ আপনি আপনার ডিভাইস কীভাবে ব্যবহার করেন সেই সম্পর্কিত তথ্য আপনি কেনাকাটা করার সময় কোনো ডিভাইসের বিশ্বাসযোগ্যতার স্কোর গণনা করার জন্য ব্যবহার করা হবে। জমা দেওয়ার পদ্ধতি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে Apple-এর দ্বারা আপনার ডিভাইসের আসল মানগুলি জানা না যায়। স্কোরগুলি আমাদের সার্ভারে নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করা হয়।
- স্টোর উন্নত করার উপায় খুঁজতে, আমরা আপনার ব্রাউজিং, কেনাকাটা, সার্চ ও ডাউনলোড বিষয়ক তথ্য ব্যবহার করি। আপনি App Store বা অন্যান্য Apple অনলাইন স্টোরে সাইন ইন করলে, এই রেকর্ডগুলি IP অ্যাড্রেস, একটি র্যান্ডম অনন্য আইডেন্টিফায়ার (যেখানে সেগুলি উপলভ্য) ও আপনার Apple অ্যাকাউন্টের সাথে সংরক্ষণ করা হয়।
স্টোর প্রদান করার বিষয়ে
iTunes Store এবং অন্যান্য Apple অনলাইন স্টোরে পরিষেবা এবং ফিচার প্রদান করতে আমরা আপনার ব্যক্তিগত ডেটা ব্যবহার করি। এই তথ্যে, উদাহরণস্বরূপ আপনার অ্যাকাউন্ট ও পেমেন্ট সংক্রান্ত তথ্য যা আপনি সেটিংসে গিয়ে অ্যাক্সেস ও পরিবর্তন করতে পারেন ও আপনার কেনাকাটার হিস্ট্রি অন্তর্ভুক্ত রয়েছে।
আপনি যখন iTunes Store থেকে বিষয়বস্তু ডাউনলোড করেন, তখন আপনার ডিভাইসের হার্ডওয়্যার আইডি ও IP অ্যাড্রেসের মতো কিছু আইডেন্টিফায়ার Apple দ্বারা আপনার Apple অ্যাকাউন্টে লগ করা হয়।
আপনি যে ধরনের বিষয়বস্তু ডাউনলোড করেন, তার উপর নির্ভর করে Apple স্বয়ংক্রিয়ভাবে Apple Music, Apple TV অথবা Apple Books অ্যাপের লাইব্রেরি ট্যাবে আপনার ডাউনলোড করা iTunes -এর বিষয়বস্তু উপলভ্য করবে।
স্টোরের উন্নতির বিষয়ে
iTunes Store এবং অন্যান্য Apple অনলাইন স্টোরের অভিজ্ঞতাকে উন্নত করার জন্য আমরা আপনার iTunes Store ব্যবহার সম্পর্কে তথ্য সংগ্রহ করি, যার মধ্যে, আপনার স্টোর খোলা বা বন্ধ করার সময় আপনি যে বিষয়বস্তু সার্চ করেন, সেই বিষয়বস্তু দেখা এবং তা ডাউনলোড করা এবং আপনার ইন্টার্যাকশন ও নোটিফিকেশনগুলি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও ডিভাইসের প্রকার, আপনার অপারেটিং সিস্টেমের ভার্সন ও আপনার ডিভাইসে কত পরিমাণ স্থান খালি রয়েছে এই ধরনের আপনার ডিভাইস সম্পর্কিত তথ্য আমরা সংগ্রহ করি। আপনার অনুরোধকৃত বিষয়বস্তু ডাউনলোড করা যাবে কিনা তা মূল্যায়ন করতে, ডিভাইস স্টোরেজ ব্যবহারের সাধারণ প্রবণতা এবং আপনার ডিভাইস Wi-Fi অথবা মোবাইলের সাথে কানেক্ট করা আছে কিনা তা বোঝার জন্য তথ্য ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ, আমরা নিম্নলিখিত উপায়ে এই তথ্য ব্যবহার করতে পারি:
- আপনি কী সার্চ করেন তা থেকে আমরা সম্ভাব্য ট্রেন্ডিং সার্চের পরামর্শ আপনাকে দিতে পারি।
- আপনি কোন কোন বিষয়বস্তু দেখেছেন অথবা ডাউনলোড করেছেন তা জানলে আমাদের জন্য পার্সোনালাইজড ফিচারগুলির পরামর্শ দেওয়া সম্ভবপর হয়।
- আপনার ডিভাইসে কতটা শূন্য স্থান রয়েছে তা জানলে আমাদের এই ফিচারটি গড়ে তুলতে সহায়তা করেছে যার ফলে ডাউনলোড না করেই আপনার iPhone-এ সিনেমা কেনা সম্ভব হয়।
স্টোর পার্সোনালাইজ করার বিষয়ে
আপনাকে সবচেয়ে প্রাসঙ্গিক বিষয়বস্তু আবিষ্কার করার ক্ষেত্রে সাহায্য করতে আমরা আপনি iTunes Store কীভাবে ব্যবহার করেছেন সেই তথ্য ব্যবহার করি। উদাহরণস্বরূপ, আপনি আগে iTunes Store-এ কী সার্চ করেছেন, দেখেছেন, ডাউনলোড, আপডেট বা রিভিউ করেছেন তার ভিত্তিতে এমন বিষয়বস্তুর পরামর্শ আমরা দিতে পারি যা আপনার কাছে আগ্রহের হতে পারে বলে আমরা মনে করি। আমরা আপনার Apple অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত অ্যাকাউন্টের তথ্যের সাথে আপনার কেনাকাটা হিস্ট্রি এবং পেমেন্টের পদ্ধতিগুলিও ব্যবহার করি। আপনি আপনার Apple অ্যাকাউন্টের জন্য পার্সোনালাইজড সুপারিশ বন্ধ করে App Store, Apple Books, iTunes Store, Apple TV, পডকাস্ট এবং Apple-এর সাবস্ক্রিপশনের জন্য পার্সোনালাইজেশন ফিচার বন্ধ করতে পারেন। আপনার iOS বা iPadOS ডিভাইসে, সেটিংস > [আপনার নাম] > মিডিয়া ও কেনাকাটা > অ্যাকাউন্ট দেখুন অপশনে ট্যাপ করে পার্সোনালাইজ করা সুপারিশগুলি বন্ধ করতে ট্যাপ করুন।
আপনার সাথে যোগাযোগ করার বিষয়ে
Apple, iTunes Store ও আপনার কাছে আগ্রহের হতে পারে এমন অন্যান্য Apple প্রোডাক্ট, পরিষেবা ও অফারগুলির বিষয়ে আপনাকে বার্তা পাঠাতে আপনার কেনা Apple প্রোডাক্ট ও সাবস্ক্রিপশন থাকা Apple পরিষেবার মতো আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য Apple ব্যবহার করতে পারে। Apple iTunes Store-এ উপলভ্য নতুন ফিচার, বিষয়বস্তু এবং অফার সম্পর্কে আপনাকে বার্তা পাঠাতে iTunes Store-এ আপনার অ্যাক্টিভিটি সংক্রান্ত তথ্যের ব্যবহার করতে পারে এবং iTunes Store, Apple Music, Apple TV ও Apple Books আপনাকে আপনার iTunes-এর বিষয়বস্তু সম্পর্কে বার্তা পাঠাতে পারে যা Apple দ্বারা ওই অ্যাপগুলিতে উপলভ্য হয়।
ইমেল মার্কেটিং
যদি আপনি ইমেল মার্কেটিং পাওয়ায় সম্মত হন তবে আপনি ইমেলের মাধ্যমে এই যোগাযোগগুলি পেতে পারেন। আপনি আপনার ইমেল অগ্রাধিকার পরিবর্তন করতে পারেন এবং account.apple.com -এ গিয়ে অথবা আপনার iOS বা iPadOS ডিভাইসে সেটিংস > [আপনার নাম] > ব্যক্তিগত তথ্য-এ গিয়ে এই ইমেল পাওয়া বন্ধ করতে পারেন।
নোটিফিকেশন
আপনি পুশ, ব্যানার বা ব্যাজ নোটিফিকেশনের মাধ্যমে এই ধরনের তথ্য পেতে পারেন। আপনার iOS বা iPadOS ডিভাইসে আপনার নোটিফিকেশন সংক্রান্ত প্রাধান্য আপডেট করতে বা নোটিফিকেশন নির্বাচনমুক্ত করতে সেটিংস > নোটিফিকেশন > iTunes Store অপশনে যান।
বিজ্ঞাপন
Apple দ্বারা ডেলিভার করা বিজ্ঞাপনগুলি App Store, Apple News ও “স্টকস”-এ বিভিন্ন অ্যাপ, প্রোডাক্ট ও পরিষেবা ব্যক্তিদের খুঁজে পেতে সহায়তা করে। আমরা বিজ্ঞাপনের প্রাসঙ্গিকতা নিশ্চিত করতে আপনার ডিভাইস, অ্যাকাউন্ট, কেনাকাটা, সাবস্ক্রিপশন ও ডাউনলোড সম্পর্কিত তথ্য ব্যবহার করি। যখন আপনি App Store-এ সার্চ করেন তখন আমরা আপনার সার্চ করা শব্দগুলিও ব্যবহার করি। আমরা বিভিন্ন ব্যক্তিদের নিয়ে গ্রুপ তৈরি করি, যেগুলিকে সেগমেন্ট বলে, যারা একই ধরনের বৈশিষ্ট্য শেয়ার করে এবং টার্গেট করা বিজ্ঞাপনগুলি ডেলিভার করার জন্য আমরা এই গ্রুপগুলির ব্যবহার করি। আপনার সম্পর্কে তথ্য আপনাকে কোন বিভাগে অ্যাসাইন করা হয়েছে ও এর থেকে আপনি কোন বিজ্ঞাপন পাবেন তা নির্ধারণ করতে ব্যবহার করা হয়। আপনার গোপনীয়তা সুরক্ষিত রাখতে, 5000 জনেরও বেশি লোক টার্গেট করা বিজ্ঞাপনগুলির জন্য সংশ্লিষ্ট মানদণ্ড পূরণ করলে কেবল তখনই উক্ত বিজ্ঞাপনগুলি পরিবেশন করা হবে। আপনার জন্য কোন বিজ্ঞাপনটি প্রাসঙ্গিক তা নির্ধারণ করার জন্য ব্যবহার করা তথ্য র্যান্ডম আইডেন্টিফায়ারের সাথে যুক্ত হলেও আপনার Apple অ্যাকাউন্টের সাথে যুক্ত নয়।
পার্সোনালাইজ করা বিজ্ঞাপন সেটিং চালু থাকলে, আপনার জন্য আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানোর জন্য Apple-এর বিজ্ঞাপন প্ল্যাটফর্ম আপনার তথ্য ব্যবহার করতে পারে। আপনি Apple-এর বিজ্ঞাপন প্ল্যাটফর্ম থেকে আপনার আগ্রহকে কেন্দ্র করে তৈরি বিজ্ঞাপন পেতে না চাইলে, আপনি পার্সোনালাইজ করা বিজ্ঞাপন বিকল্পটি বন্ধ করতে পারেন। পার্সোনালাইজড বিজ্ঞাপন বন্ধ করা হলে Apple আপনার তথ্য অ্যাড টার্গেটিংয়ের জন্য ব্যবহার করতে পারবে না। এর ফলে আপনার প্রাপ্ত বিজ্ঞাপনের সংখ্যা কম নাও হতে পারে কিন্তু বিজ্ঞাপনগুলি আপনার জন্য কম প্রাসঙ্গিক হতে পারে।
www.apple.com/in/legal/privacy/data/en/apple-advertising এতে Apple বিজ্ঞাপন এবং গোপনীয়তা সম্পর্কে আরও জানুন।
App Store, Apple News এবং স্টকস-এ কীভাবে ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন নির্বাচনমুক্ত করবেন সেই সম্পর্কে এখানে থেকে জানুন: support.apple.com/105131
থার্ড-পার্টিদের সাথে শেয়ার করার বিষয়ে
আমাদের পণ্য ও পরিষেবা প্রদান করতে, Apple-কে গ্রাহকদের কাছে পৌঁছাতে সহায়তা করতে ও App Store ও Apple News ও স্টকস-এ Apple-এর তরফ থেকে বিজ্ঞাপন দেখিয়ে বিক্রি করার জন্য Apple-এর সাথে কাজ করে এমন গুরুত্বপূর্ণ পার্টনারদের ব্যক্তিগত নয় এমন কিছু ডেটা প্রদান করার জন্য দায়বদ্ধ। উদাহরণস্বরূপ, আমরা আপনার বিষয়বস্তু কেনাকাটা সম্পর্কে ব্যক্তিগত নয় এমন ডেটা বিষয়বস্তুর মালিকের সঙ্গে শেয়ার করতে পারি যাতে তারা তাদের সৃজনশীল কাজের কার্যক্ষমতা পরিমাপ করতে পারে, রয়্যালটি এবং অ্যাকাউন্টিং সংক্রান্ত প্রয়োজনীয়তা পূরণ করতে পারে এবং তাদের পণ্য ও পরিষেবা উন্নত করতে পারে।
ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণের জন্য প্রযোজ্য আইনি ভিত্তি
পরিষেবা প্রদানের ক্ষেত্রে প্রয়োজনমতো ও আইনি বাধ্যবাধকতা মেনে চলার জন্য সাধারণত Apple-এর সাথে আপনার চুক্তি কার্যকর করতে আমরা iTunes Store-এ আপনার ব্যক্তিগত ডেটা ব্যবহার করে থাকি। যেখানে সম্মতি হলো মূল আইনি ভিত্তি সেখানে আমরা স্থানীয়ক্ষেত্রে প্রযোজ্য আইন মেনে চলার চেষ্টা করি।
যেখানে স্থানীয়ক্ষেত্রে প্রযোজ্য আইন অনুমতি দেয় সেখানে আমাদের বা থার্ড-পার্টির আইনি স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রয়োজনমতো আমরা ব্যক্তিগত ডেটা ব্যবহার করি যাতে:
- প্রাসঙ্গিক বিষয়বস্তু দেখা ও অনুরোধ করা বিষয়বস্তু ডাউনলোড করার জন্য আপনার ডিভাইসে পর্যাপ্ত জায়গা রয়েছে কিনা তা মূল্যায়ন করা
- আপনার এবং অন্যান্যদের জন্য iTunes Store উন্নত ও সুবিধানজনক করে তোলার বিষয়ে।
- ইমেল ও Push নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে সেই অফারগুলি পাঠানো হয় যেগুলি সম্পর্কে আপনি হয়তো আগ্রহী হতে পারেন এবং iTunes Store-এ আপনাকে বিজ্ঞাপন দেখানোর জন্য বিভাগ গঠন করতে
- কোনো বিষয়বস্তু কেনাকাটা হলে নির্দিষ্ট বিষয়বস্তুগুলির মালিকদের কাছে রিপোর্ট পাঠাতে
- জালিয়াতি ও অন্যান্য ক্ষতিকারক অ্যাক্টিভিটি প্রতিরোধ করার বিষয়ে
ব্যবহার করা ডেটাতে অন্তর্ভুক্ত রয়েছে:
- iTunes Store-এ থাকা অ্যাপ যা আপনি ব্যবহার করেন সেই সম্পর্কিত তথ্য, উদাহরণস্বরূপ, আপনার সার্চ করা বিষয়বস্তুগুলির সাথে আপনার ইন্টার্যাকশন, সেগুলি দেখা, ডাউনলোড করা ও কেনা ইত্যাদির পাশাপাশি iTunes Store নোটিফিকেশন
- আপনার ডিভাইস ও অ্যাকাউন্টের বিষয়ে বিস্তারিত বিবরণ
- আপনার লোকেশন ও আপনার IP অ্যাড্রেস
- ডিভাইসের বিশ্বাসযোগ্যতার স্কোর
রিটেনশন
আপনার কেনাকাটা ও ডাউনলোড সংক্রান্ত ব্যক্তিগত ডেটা আমরা iTunes Store-এ একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত সংরক্ষণ করি যা প্রযোজ্য আইন অনুযায়ী নির্দেশিত ও ফিনান্সিয়াল রিপোর্টিং-এর সাথে সম্পর্কিত এবং যেটি বিভিন্ন অঞ্চল অনুযায়ী পরিবর্তিত হয়। অধিকাংশ গ্রাহকের জন্য, এর জন্য কমপক্ষে 10 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখার প্রয়োজন পড়ে, কিন্তু চীনের মতো কিছু অঞ্চলের ক্ষেত্রে সংরক্ষণ করে রাখার সময়কাল 30 বছর পর্যন্ত হতে পারে। এছাড়াও আমরা আপনার বিষয়বস্তু কেনার ও ডাউনলোড করার রেকর্ড ততক্ষণ রাখি, যতক্ষণ আমাদের সাথে আপনার অ্যাকাউন্ট থাকে যাতে আপনি আমাদের প্রযোজ্য শর্তাবলি অনুযায়ী আবার সেই বিষয়বস্তু ডাউনলোড করতে পারেন। আমরা ব্রাউজিং অ্যাক্টিভিটি এবং সার্চের মতো অন্যান্য তথ্য সংক্ষিপ্ত সময়ের জন্য রেখে দিই। ডেটা সংরক্ষণ করে রাখার ও বিশেষ ব্যবসায়িক ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য আইনি প্রয়োজনীয়তাগুলির ভিত্তিতে যে সময়কাল নির্বাচন করা হয়। যদিও কিছু তথ্য, যেমন কেনাকাটা, কিন্তু যাতে আপনার কার্ডের বিশদ বিবরণ স্টোর করা নেই, সেগুলি আপনি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া অথবা iTunes Store বা অন্য Apple অনলাইন স্টোরের ব্যবহার বন্ধ করে দেওয়ার পরেও ব্যবসায়িক রেকর্ড হিসাবে রেখে দেওয়া হতে পারে।
কোনো পেমেন্ট কার্ড ব্যবহার করার সময়, Apple ভবিষ্যতের কেনাকাটা, রেকারিং লেনদেন বা আপনার অনুমোদিত অন্যান্য ব্যবহারের জন্য আপনার কার্ড নম্বর এবং বিলের তথ্য সংগ্রহ করে রাখতে এবং স্বয়ংক্রিয়ভাবে আপডেট করতে পারে। Apple আপনার আর্থিক প্রতিষ্ঠান বা পেমেন্ট নেটওয়ার্ক থেকে এই তথ্য পেতে পারে ও জালিয়াতি প্রতিরোধ ও ভেরিফিকেশনের জন্য এটি ব্যবহারও করতে পারে।
জালিয়াতি ও অন্যান্য ক্ষতিকারক অ্যাক্টিভিটি প্রতিরোধ করার বিষয়ে
এছাড়াও আমরা iTunes Store-এ ও অন্যান্য Apple অনলাইন স্টোরে ও অন্যান্য Apple অ্যাপ ও পরিষেবাতে জালিয়াতি ও অন্যান্য ক্ষতিকারক অ্যাক্টিভিটি প্রতিরোধ করতে ব্যক্তিগত ডেটা সংগ্রহ করি। এই তথ্যে, ডিভাইসের প্রকার ও সফ্টওয়্যার ভার্সন, লোকেশন সংক্রান্ত তথ্য (উপলভ্য হলে আপনার ইন্টারনেট কানেকশনের IP অ্যাড্রেস কোনো ভৌগোলিক অঞ্চলের সাথে মেলানোর আনুমানিক তথ্য), ডাউনলোড ও কেনাকাটার হিস্ট্রি ও স্টোরের সাথে অন্যান্য ইন্টারঅ্যাকশনের মতো ডিভাইসের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। যখন আপনি কোনো কেনাকাটা শুরু করেন তখন Apple আপনার অনুরোধ কার্যকর করার জন্য এবং পেমেন্ট পার্টনারের অগ্রিম অনুমোদনের ভিত্তিতে পণ্য বা পরিষেবাটি আপনাকে প্রদান করা হবে কিনা তা স্থির করার জন্য অতীতে Apple-এর সাথে আপনার ব্যবসায়িক লেনদেনের তথ্য ব্যবহার করতে পারে।
এছাড়াও, আপনার ফোন কল ও আপনার পাঠানো বা প্রাপ্ত ইমেলের আনুমানিক সংখ্যাসহ আপনি আপনার ডিভাইস কীভাবে ব্যবহার করেন সেই সম্পর্কিত তথ্য ব্যবহার করে যখন কেনাকাটা করার চেষ্টা করেন, তখন আমরা আপনার ডিভাইসে ডিভাইসের বিশ্বাসযোগ্যতার স্কোর নির্ণয় করি। জমা দেওয়ার পদ্ধতিটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে Apple-এর দ্বারা আপনার ডিভাইসের অন্তর্নিহিত মানগুলি জানা না যায়। স্কোরটি আমাদের সার্ভারে নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করা হয়।
Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা নীতি অনুসারে ব্যবহার করা হবে। Apple-এর গোপনীয়তা নীতি এখানে পাবেন: www.apple.com/in/privacy
2025-12-12