লোকেশন পরিষেবা এবং গোপনীয়তা
আপনার তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি আপনি কী শেয়ার করতে চান তা নির্বাচন করার জন্য লোকেশন পরিষেবা তৈরি করা হয়েছে।
Apple ও থার্ড পার্টি অ্যাপ ও ওয়েবসাইটগুলি বিভিন্ন লোকেশন ভিত্তিক পরিষেবা প্রদানের জন্য লোকেশন পরিষেবার মাধ্যমে আপনার iPhone বা Apple Watch-এর বর্তমান লোকেশনের তথ্য সংগ্রহ ও ব্যবহার করে। উদাহরণস্বরূপ, কোনো অ্যাপ আপনাকে কাছাকাছি অবস্থিত কফি শপ বা থিয়েটার খুঁজে বের করতে সহায়তা করার জন্য আপনার লোকেশন ডেটা ও লোকেশন সংক্রান্ত সার্চ কোয়্যারি ব্যবহার করতে পারে বা আপনার ডিভাইসটি আপনার বর্তমান লোকেশনের ভিত্তিতে এটির সময় অঞ্চল স্বয়ংক্রিয়ভাবে সেট করতে পারে।
এই ধরনের ফিচার ব্যবহার করতে, আপনাকে আপনার iPhone-এ লোকেশন পরিষেবা অপশনটি সক্রিয় করতে হবে এবং লোকেশন পরিষেবার মাধ্যমে যাতে প্রতিটি অ্যাপ ও ওয়েবসাইট লোকেশন ডেটা পেতে পারে তার জন্য আপনাকে অনুমতি দিতে হবে। অ্যাপগুলি আপনার লোকেশন সংক্রান্ত ডেটার সীমিত অ্যাক্সেস (কেবলমাত্র যখন আপনি অ্যাপ বা আনুমানিক লোকেশন ব্যবহার করছেন) বা সম্পূর্ণ অ্যাক্সেস (এমনকি যখন আপনি অ্যাপ বা সুনির্দিষ্ট লোকেশন ব্যবহার করছেন না) করার অনুরোধ করতে পারে।
তবে, সুরক্ষার উদ্দেশ্যে, আপনি আপনার লোকেশন পরিষেবা সক্রিয় করেছেন কিনা তা নির্বিশেষে ইমার্জেন্সি কল করা হলে সহায়তার জন্য প্রতিক্রিয়া জানাতে আপনার iPhone-এর লোকেশনের তথ্য ব্যবহার করা হতে পারে।
আপনার ডিভাইসের লোকেশন নির্ণয় করার জন্য লোকেশন পরিষেবার মাধ্যমে ক্রাউড-সোর্সড Wi-Fi হটস্পট এবং মোবাইল টাওয়ার লোকেশনের সাথে GPS ও Bluetooth-এর (যেখানে সেগুলি উপলভ্য রয়েছে) পাশাপাশি ডিভাইসের সেন্সর ব্যবহার করা হয়।
আপনার Apple Watch আপনার পেয়ার করা iPhone-এর লোকেশন ব্যবহার করতে পারে যদি সেটি কাছাকাছি থাকে।
লোকেশন পরিষেবা সক্রিয় করার মাধ্যমে, এই ধরনের লোকেশন ভিত্তিক সিস্টেম পরিষেবাও সক্রিয় করা হবে:
- রাউটিং ও ট্র্যাফিক: রাস্তায় চলার সময় (উদাহরণস্বরূপ, হাঁটা বা গাড়ি চালানোর সময়), আপনার iPhone, রাস্তায় ট্রাফিকে ক্রমশ বেড়ে চলা যানজট, পথ, পথচারীদের হাঁটার পথ ও আবহাওয়া সংক্রান্ত সঠিক ডেটা প্রভৃতি বিষয়ে ব্যবহার করার জন্য নির্দিষ্ট সময় অন্তর বেনামে ও এনক্রিপ্ট করা অবস্থায় Apple-কে GPS ডেটা, আপনার চলার গতি এবং দিক, বায়ুমণ্ডলীয় চাপের তথ্য ইত্যাদি পাঠাতে থাকে। এছাড়াও, আপনি আপনার আগ্রহের কোনো জায়গায় কোনো অ্যাপ খুললে (যেমন, একটি ব্যবসাক্ষেত্র বা পার্ক) আপনার iPhone লোকেশন সংক্রান্ত ডেটা বেনামী ও এনক্রিপ্টেড রূপে Apple-এ পাঠাবে, সেই ডেটা Apple একত্রিত করতে পারে ও ব্যবহারকারীরদের জানানোর জন্য এটির ব্যবহার করতে পারে যে আগ্রহের জায়গাটি কখন খোলা থাকে ও সেখানে কেমন ভিড় রয়েছে।
- গুরুত্বপূর্ণ লোকেশন ও রুট: আপনার কাছে গুরুত্বপূর্ণ এমন স্থান এবং রুট সম্পর্কে জানতে, আপনার যে iPhone এবং অন্য যে সব ডিভাইসে আপনার Apple অ্যাকাউন্ট দিয়ে iCloud-এ সাইন ইন করবেন, সেই ডিভাইস থেকে আপনি সম্প্রতি কোন কোন জায়গায় গেছিলেন, কতবার ও কখন গেছেন এবং সেখানে পৌঁছানোর জন্য আপনি কোন রুট ব্যবহার করেছেন তার ট্র্যাক রাখা হবে। আপনার কাছে গুরুত্বপূর্ণ স্থান এবং রুটগুলি সম্পর্কিত তথ্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করে আপনার ডিভাইসগুলির মধ্যে সিঙ্ক করা হয় এবং Apple এইসব তথ্য সম্পর্কে জানতে পারে না। এগুলি আপনাকে পার্সোনালাইজড পরিষেবা প্রদানের জন্য ব্যবহার করা হয়, যেমন ছবি অ্যাপে আরও ভালো স্মৃতি তৈরি করা, সম্ভাব্য রুটের পরামর্শ পাওয়ার মতো ফিচার সমর্থন করতে আপনার “ভ্রমণ করা স্থান” এবং আপনার পছন্দের রুট এবং অনুমিত গন্তব্য (যেখানে উপলভ্য) শেয়ার করতে পারা।
- লোকেশনের নির্ভুলতা উন্নত করুন: আপনার iPhone পর্যায়ক্রমে কাছাকাছি থাকা Wi-Fi হটস্পট ও সেল টাওয়ারের (ডিভাইস দ্বারা সমর্থিত হলে) জিও-ট্যাগ করা লোকেশন অজ্ঞাতনামা ও এনক্রিপ্টেড রূপে Apple-এ পাঠাবে, লোকেশন পরিষেবা প্রদান ও উন্নত করতে Wi-Fi হটস্পট ও সেল টাওয়ারের লোকেশনের এই ক্রাউড-সোর্সড ডেটাবেস সম্প্রসারণ করতে এটি ব্যবহার করা হবে।
- পরামর্শ এবং সার্চ: আরও প্রাসঙ্গিক পরামর্শ প্রদান করতে আপনার iPhone-এর লোকেশন Apple-কে পাঠানো হবে। যদি আপনি লোকেশন ভিত্তিক পরামর্শের জন্য লোকেশন পরিষেবা বন্ধ করে রাখেন, তবে আপনার সুনির্দিষ্ট লোকেশন Apple-কে পাঠানো হবে না। প্রাসঙ্গিক সার্চ সংক্রান্ত পরামর্শ ও সংবাদ দেওয়ার জন্য, ভৌগোলিক অঞ্চল অনুসারে আপনার আনুমানিক লোকেশন নির্ধারণ করার জন্য Apple আপনার ইন্টারনেট কানেকশনের IP অ্যাড্রেস ব্যবহার করতে পারে।
- অ্যালার্ট ও শর্টকাট অটোমেশন: আপনার ভৌগোলিক অবস্থান অনুযায়ী আপনাকে প্রাসঙ্গিক অ্যালার্ট পাঠানোর জন্য আপনার iPhone ও Apple Watch আপনার লোকেশন ব্যবহার করবে, যেমন আপনি কোনো নির্দিষ্ট স্থানে পৌঁছলে কাউকে কল করার জন্য রিমাইন্ডার পাঠানো, আপনার পরবর্তী অ্যাপয়েন্টমেন্টের জন্য কখন আপনাকে বেরোতে হবে অথবা আপনার বর্তমান লোকেশন-ভিত্তিক অ্যাপ বা শর্টকাট সম্পর্কে পরামর্শ দেওয়া ইত্যাদি।
- নিজের লোকেশন শেয়ার করুন: মেসেজ ও “অনুসন্ধানের” মতো কিছু নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে আপনি সাময়িক বা নিয়মিতভাবে অন্যান্যদের সাথে আপনার বর্তমান লোকেশন শেয়ার করতে পারেন।
- হোম অ্যাক্সেসরি: যখন আপনি কোনো নির্দিষ্ট লোকেশনে পৌঁছান বা সেখান থেকে চলে যান, তখন বিভিন্ন অ্যাক্সেসরি নিয়ন্ত্রণ করার জন্য iPhone আপনার লোকেশন ব্যবহার করে, যেমন আপনি বাড়ি পৌঁছালে আলো জ্বালানো বা আপনি বাড়ি পৌঁছানোর আগে থার্মোস্ট্যাটের তাপমাত্রা আপনার পছন্দ অনুযায়ী সেট করা ইত্যাদি।
- সিস্টেম কাস্টমাইজেশন: আপনার iPhone আপনার বর্তমান লোকেশন ব্যবহার করে সিস্টেমের রূপ, কার্যকলাপ এবং সেটিং কাস্টমাইজ করবে, উদাহরণস্বরূপ, যখন আপনি বাড়িতে থাকবেন, তখন অপ্টিমাইজড ব্যাটারি চার্জিং স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যাবে। এই কাস্টমাইজেশন ডেটা আপনার ডিভাইসেই থাকবে।
- Apple Pay মার্চেন্ট শনাক্তকরণ: যখন আপনি আপনার ফিজিক্যাল Apple Card ব্যবহার করেন তখন আপনার iPhone আপনাকে আরও সঠিকভাবে ব্যবসায়ীদের নাম জানতে সহায়তা করার জন্য আপনার বর্তমান লোকেশনটি ব্যবহার করবে।
- ইমার্জেন্সি কল এবং SOS: কোনো ইমার্জেন্সি কল করার সময় জরুরি পরিষেবার সাথে ইতিমধ্যেই লোকেশন শেয়ার করা ছাড়াও আপনার iPhone বা Apple Watch উন্নত জরুরি ডেটা পরিষেবার মাধ্যমে অতিরিক্ত ডেটা প্রদান করে। আপনার বর্তমান লোকেশন আপনার ব্যক্তিগত কন্ট্যাক্ট কার্ডে (নিজের কার্ড) বাড়ি বা কর্মস্থলের ঠিকানার কাছাকাছি থাকলে এতে রাস্তার ঠিকানার তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারে। আপনি মেসেজ অ্যাপ আনইনস্টল না করলে, ইমার্জেন্সি SOS শুরু করা হলে, কলটি শেষ হলে আপনার জরুরি কন্ট্যাক্টদের লোকেশন পাঠানো হবে।
Apple দ্বারা একত্রিত করা ক্রাউড-সোর্সড লোকেশন ডেটার মাধ্যমে আপনাকে ব্যক্তিগতভাবে শনাক্ত করা যাবে না।
আপনি আপনার ভ্রমণ করা স্থান এবং আপনার পছন্দের রুট ও অনুমিত গন্তব্যগুলি একটি অ্যাপের (উপলভ্য হলে) মাধ্যমে শেয়ার করে নিতে পারেন। আপনি যদি আপনার ভ্রমণ করা স্থানগুলি, সম্প্রতি রেস্তোরাঁ বা পার্কের মতো যে যে স্থানে গেছেন সেগুলির তথ্য শেয়ার করতে সম্মত হন, তাহলে সেগুলি অ্যাপের সাথে শেয়ার করা হবে। আপনার “ভ্রমণ করা স্থান” শেয়ার করা শুরু করার পরেই শুধুমাত্র সেইসব স্থানগুলির ডেটা অ্যাপের সাথে শেয়ার করা হবে। আপনি যদি আপনার পছন্দের রুট এবং অনুমিত গন্তব্য সম্পকিত ডেটা শেয়ার করতে চান, তাহলে আপনি যে রুটগুলি প্রায়শই ব্যবহার করেন এবং যে যে গন্তব্যস্থলে আপনি যেতে পারেন সেই সম্পর্কে তথ্য অ্যাপের সাথে শেয়ার করা হবে। আপনার “ভ্রমণ করা স্থান” ও আপনার পছন্দের রুট এবং অনুমিত গন্তব্যস্থল অ্যাপের সাথে শেয়ার করার জন্য আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ লোকেশন ও রুট অপশন চালু করতে হবে এবং অ্যাপের জন্য আপনার বর্তমান লোকেশনের অ্যাক্সেস দিতে হবে।
আপনার ডিভাইসের জন্য লোকেশন পরিষেবা সক্রিয় করার মাধ্যমে, লোকেশন ভিত্তিক ও রোড-ট্রাফিক ভিত্তিক পণ্য ও পরিষেবা প্রদান ও উন্নত করতে Apple এবং তার পার্টনার ও লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিদেরকে আপনি আপনার লোকেশন ডেটা ও লোকেশন সার্চ কোয়্যারি পাঠানো, সংগ্রহ, রক্ষণাবেক্ষণ, প্রক্রিয়াকরণ ও ব্যবহার করার জন্য সম্মত হচ্ছেন ও অনুমতি দিচ্ছেন।
আপনি যেকোনো সময়ে লোকেশন পরিষেবা নিষ্ক্রিয় করতে পারেন। এটি করতে, সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > লোকেশন পরিষেবা অপশনে গিয়ে আন্তর্জাতিক লোকেশন পরিষেবা বন্ধ করতে ট্যাপ করুন অথবা লোকেশন ব্যবহার করে এমন প্রতিটি অ্যাপ বা ফিচারের জন্য আলাদা আলাদা করে লোকেশন “কখনোই নয়” হিসাবে সেট করুন। আপনি চাইলে আপনার ভ্রমণ করা স্থান এবং আপনার পছন্দের রুট ও অনুমিত গন্তব্য অ্যাপের মাধ্যমে শেয়ার নাও করতে পারেন। এটি অ্যাপের লোকেশন সেটিংস থেকে বন্ধ করা যায়। সমস্ত ওয়েবসাইটের জন্য লোকেশন পরিষেবা নিষ্ক্রিয় করতে, Safari ওয়েবসাইটের লোকেশন পরিষেবা সেটিং “কখনোই নয়” হিসাবে সেট করুন। আপনি নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করে লোকেশনভিত্তিক সিস্টেম পরিষেবাও নিষ্ক্রিয় করতে পারেন। “সিস্টেম পরিষেবায়” ট্যাপ করুন, তারপর প্রতিটি “লোকেশনভিত্তিক সিস্টেম পরিষেবা বন্ধ করুন”-এ ট্যাপ করুন। লোকেশন পরিষেবার অদলবদলের স্থিতি নির্বিশেষে আপনার আনুমানিক লোকেশন জানতে বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে আপনার ইন্টারনেট কানেকশনের IP অ্যাড্রেসের মতো অন্যান্য তথ্যও ব্যবহৃত হতে পারে।
আপনি যদি অ্যাপ বা ওয়েবসাইটগুলির জন্য লোকেশন পরিষেবা থেকে লোকেশন ডেটা ব্যবহার করার অনুমতি দেন, তাহলে আপনাকে তাদের শর্তাবলি, গোপনীয়তা নীতি মেনে ও পালন করে চলতে হবে। বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট কীভাবে আপনার লোকেশন ও অন্যান্য তথ্য ব্যবহার করেন তা বোঝার জন্য সেগুলির শর্তাবলি, গোপনীয়তা নীতি ও সেগুলিকে ব্যবহার করার পদ্ধতি আপনার রিভিউ করে নেওয়া উচিত।
Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা নীতি অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy
2026-02-11