মেসেজ ও গোপনীয়তা
আপনার তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি আপনি কী শেয়ার করতে চান তা নির্বাচন করার জন্য মেসেজ তৈরি করা হয়েছে।
![]()
- মেসেজের ব্যাকআপ iCloud-এ নেওয়া হয়ে থাকে ও আপনি iCloud ব্যাকআপ বা iCloud-এ মেসেজ বিকল্পটি সক্রিয় করলে তা এনক্রিপ্টেড হয়ে যায়।
- iMessage এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা থাকে। আপনি যে ব্যক্তিদের সাথে যোগাযোগ করেন তাদেরকে আপনার ব্যবহার করা ফোন নম্বর ও ইমেল অ্যাড্রেস দেখানো হয় ও আপনি আপনার নাম ও ছবি শেয়ার করার বিকল্প নির্বাচন করতে পারেন।
- আপনার ডিভাইসটি iMessage ব্যবহার করার উপযুক্ত কিনা ইত্যাদির মতো আপনার iMessage-এর ব্যবহার সম্পর্কিত সীমিত তথ্য Apple সর্বাধিক 30 দিনের জন্য রাখে।
মেসেজ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী SMS, MMS, RCS, iMessage ও Apple Messages for Business-এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন। iMessage হালো Apple মেসেজিং পরিষেবা যেটির ব্যবহার আপনার iPhone, iPad, Mac, Apple Vision Pro বা Apple Watch-এ মেসেজ অ্যাপে iMessages ও পাঠানোর ও পাওয়ার জন্য করা হয়ে থাকে। iMessage-এর মাধ্যমে পাঠানো মেসেজে ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারে ও এগুলি আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের মেসেজিং প্ল্যানে অন্তর্ভুক্ত থাকে না।
আমরা iMessage এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করার জন্য এমনভাবে তৈরি করেছি, যাতে Apple-এর কাছে আপনার কথোপকথনের বিষয়বস্তু ডিভাইসের মধ্যে ট্রানজিট হওয়ার সময় ডিক্রিপ্ট করার কোনো উপায় না থাকে। iMessage-এর মাধ্যমে আপনার পাঠানো অ্যাটাচমেন্টগুলি (যেমন ছবি বা ভিডিও) এনক্রিপ্টেড থাকে যার ফলে প্রেরক ও প্রাপক(গণ) ছাড়া অন্য কোনো ব্যক্তি সেগুলি অ্যাক্সেস করতে পারে না। এই এনক্রিপ্ট করা অ্যাটাচমেন্টগুলি Apple-এ আপলোড করা যেতে পারে। আপনি iMessage লেখার সময়, কার্যক্ষমতা উন্নত করতে আপনার ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে Apple-এ অ্যাটাচমেন্ট আপলোড করতে পারে। আপনার মেসেজ না পাঠানো হয়ে থাকলে, সার্ভার থেকে 30 দিন পরে অ্যাটাচমেন্টগুলি ডিলিট করে দেওয়া হয়। আপনার iOS, iPadOS, visionOS বা watchOS ডিভাইসে কোনো পাসকোড বা পাসওয়ার্ড সেট করা থাকলে, আপনার ডিভাইসে সংরক্ষিত মেসেজ এনক্রিপ্টেড হয়ে যায় যাতে সেগুলি ততক্ষণ পর্যন্ত অ্যাক্সেস না করা যায় যতক্ষণ না ডিভাইসটি আনলক করা হচ্ছে।
আপনার মোবাইল কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেলে ও আপনি ইন্টারনেট না অ্যাক্সেস করতে পারলে, একটি উপযুক্ত iPhone আপনাকে স্যাটেলাইটের মাধ্যমে মেসেজ পাঠানো ও গ্রহণ করার নির্দেশ করতে পারে। এটির মাধ্যমে আপনাকে স্যাটেলাইটের মাধ্যমে iMessage ও SMS মেসেজ পাঠাতে ও প্রাপ্ত করতে পারেন। আপনি স্যাটেলাইটের মাধ্যমে মেসেজ পাঠানো ও গ্রহণ করা শুরু করলে, আপনাকে iMessage পাঠানোর চেষ্টা করছে এমন বন্ধু ও পরিবারের লোকজন দেখতে পাবেন যে আপনি স্যাটেলাইটের মাধ্যমে মেসেজ পাঠাচ্ছেন। স্যাটালাইটের মাধ্যমে SMS পাঠানো ও গ্রহণ করার পরিষেবা আপনার মোবাইল পরিষেবা প্রোভাইডার কোম্পানি দ্বারা সরবরাহ করা হয়, Apple-এর দ্বারা নয়।
আপনি আপনার ডিভাইস থেকে আপনার iMessage 30 দিন বা এক বছর পরে স্বয়ংক্রিয়ভাবে ডিলিট করার বিকল্প নির্বাচন করতে পারেন বা সেগুলি আপনার ডিভাইসে চিরকালের জন্য রেখে দিতে পারেন। আপনি iCloud-এ iCloud ব্যাকআপ বা মেসেজ সক্রিয় করলে, আপনার সুবিধার জন্য SMS, MMS, RCS, RCS ব্যবসায়িক মেসেজ, Apple Messages for Business ও iMessage iCloud-এ ব্যাকআপ করে নেওয়া হয় ও সেগুলি এনক্রিপ্ট করা হয়। আপনি iCloud ব্যাকআপ ও iCloud-এ মেসেজ উভয় বিকল্পই আপনার প্রয়োজন অনুসারে বন্ধ করতে পারেন। আপনার iOS, iPadOS বা visionOS ডিভাইসে, সেটিংস > [আপনার নাম] > iCloud অপশনে যান। আপনার Mac-এ, মেসেজ > সেটিংস > iMessage অপশনে যান ও iCloud-এ মেসেজ সক্রিয় করুন অপশনটি নির্বাচনমুক্ত করুন।
আপনি নিজের Apple অ্যাকাউন্ট বা শুধুমাত্র আপনার ফোন নম্বর দিয়ে iMessage-এ সাইন ইন করতে পারেন। আপনি যদি আপনার ডিভাইসে নিজের Apple অ্যাকাউন্টে সাইন ইন করেন, তাহলে আপনি স্বয়ংক্রিয়ভাবে iMessage-এ সাইন ইন হয়ে যাবেন। আপনার Apple অ্যাকাউন্ট বা আপনি যাদের সাথে যোগাযোগ করেন তাদের ফোন নম্বর দেখানো হবে ও লোকেরা আপনার Apple অ্যাকাউন্ট এবং আপনার অ্যাকাউন্টে ইমেল অ্যাড্রেস বা ফোন নম্বর ব্যবহার করে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। iMessage সেটিংসে আপনি কোন ফোন নম্বর বা ইমেল অ্যাড্রেস থেকে নতুন কথোপকথন শুরু করতে চান ও কোন ফোন নম্বর বা ইমেল অ্যাড্রেস থেকে আপনি মেসেজ পেতে ও উত্তর দিতে চান তা নির্বাচন করতে পারেন। আপনি account.apple.com -এ আপনার Apple অ্যাকাউন্ট পেজ থেকে অতিরিক্ত “এতে যোগাযোগ করুন” বিকল্প যোগ করতে বা যাচাই করতে পারেন। পরিবার ও বন্ধুদের সাথে যোগাযোগের উদেশ্যে iMessage তৈরি করা হয়েছে এবং এটি বাণিজ্যিক অ্যাক্টিভিটি পরিচালনা অথবা অবাঞ্ছিত মেসেজ প্রচারের জন্য নয়। iMessage-এর ভুল ব্যবহারের ফলে পরিষেবা সীমিত করা হতে পারে।
আপনার সাথে শেয়ার করা নিবন্ধ, সঙ্গীত, টিভি শো, ছবি এবং আরও অনেক কিছু খুঁজে পেতে কাজ করে যা মেসেজের মাধ্যমে কথোপকথনে শেয়ার করা হয় এবং ছবি, Safari, News, সঙ্গীত এবং পডকাস্টের মতো অ্যাপগুলিতে সুবিধাজনকভাবে সেগুলিকে দেখায়, প্রাসঙ্গিক তথ্য দ্রুত অ্যাক্সেস করা সহজ করে তোলে। আপনার অনুমতি ছাড়া Apple চিহ্নিত বিষয়বস্তু অ্যাক্সেস করতে পারে না। আপনি আপনার iOS, iPadOS অথবা visionOS ডিভাইসে সেটিংস > অ্যাপ > মেসেজ-এ গিয়ে “আপনার সাথে শেয়ার করা হয়েছে” বন্ধ করতে ট্যাপ করে যেকোনো সময় “আপনার সাথে শেয়ার করা” অপশন নিষ্ক্রিয় করতে পারেন। আপনার Mac-এ, মেসেজ > সেটিংস > “আপনার সাথে শেয়ার করা হয়েছে” অপশনে যান। এছাড়াও “আপনার সাথে শেয়ার করা হয়েছে” বিভাগে ট্যাপ করে বা নির্বাচন করে প্রতিটি অ্যাপ “আপনার সাথে শেয়ার করা হয়েছে”-এর সাথে অংশগ্রহণ করবে কিনা তা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন।
আপনি নিজের মেসেজ সাজানোর জন্য মেসেজ ফিল্টার করার অপশনটি ব্যবহার করতে পারেন। “অজানা প্রেরকদের স্ক্রিন করুন" ফিচারটি আপনার কন্ট্যাক্ট তালিকায় না থাকা প্রেরকদের মেসেজ আলাদা তালিকায় শ্রেণিবদ্ধ করে এবং এই মেসেজগুলি আরও উপবিভাগে ভাগ করা যেতে পারে।
এছাড়াও, "স্প্যাম ফিল্টার করুন" ফিচারটি অজানা প্রেরকদের স্প্যাম মেসেজ ফিল্টার করতে একইসাথে ডিভাইসে থাকা নিয়ম, মেসেজের প্যাটার্ন এবং প্রেরকের তথ্য যাচাই করতে ব্যবহার করে। ফিল্টারিং প্রক্রিয়ায় কোনো মেসেজের বিষয়বস্তু Apple-এর কাছে প্রকাশ করা হয় না। “প্রেরকের তথ্য খোঁজা” ফিচারটি, Apple-এর কাছে মেসেজ প্রেরকের বা প্রাপকের তথ্য প্রকাশ করে না। আপনি যেকোনো সময় সেটিংস > অ্যাপ > মেসেজ > “স্প্যাম ফিল্টার করুন”-এ গিয়ে স্প্যাম ফিল্টার বন্ধ করতে পারেন।
“নাম ও ছবি শেয়ার করুন”-এর মাধ্যমে আপনি যাদের iMessage পাঠান তাদের সাথে নাম ও ছবি শেয়ার করতে পারেন। আপনি স্বয়ংক্রিয়ভাবে শুধুমাত্র আপনার কন্ট্যাক্টদের সাথে শেয়ার করতে, বা প্রত্যেকবার জানানোর বিকল্প নির্বাচন করতে পারেন। আপনি যাদের সাথে নাম ও ছবি শেয়ার করতে চান, তাদের কাছে পরবর্তী iMessage-এ সেগুলি শেয়ার করা হবে, ও তাদের ডিভাইসে স্টোর করা হবে। আপনি কোনো iMessage কথোপকথনে একাধিক লোকজনের সাথে আপনার নাম ও ছবি শেয়ার করলে, কথোপকথনে থাকা সকল ব্যক্তির কাছে আপনার নাম ও ছবি পাঠানো হবে। আপনি যেকোনো সময় আপনার নাম ও ছবি আপডেট করতে পারেন। আপনি স্বয়ংক্রিয়ভাবে শেয়ার করলে, পরের বার iMessage পাঠালে, শেয়ার করা প্রতিটি ব্যক্তিকে আপডেট পাঠানো হবে। আপনি আপনার নাম ও ছবি শেয়ার করলে এবং পরবর্তী ক্ষেত্রে শেয়ারিং বন্ধ করে দিলে ইতিপূর্বে যারা আপনার নাম ও ছবি পেয়েছেন তারা এর পরেও তাদের ডিভাইসে আপনার তথ্য দেখতে পাবেন। মেসেজের জন্য আপনার নির্বাচন করা নাম ও ছবি Apple-এর কাছে পাঠানো হবে এবং Apple-এর সার্ভারে এমনভাবে এনক্রিপ্ট করা থাকবে যে Apple সেটা দেখতে পাবে না।
Apple, Apple-এর পণ্য ও পরিষেবা অপারেট ও উন্নত করার জন্য আপনার মেসেজ অ্যাপ ও iMessage পরিষেবার ব্যবহার সম্পর্কিত কিছু তথ্য রেকর্ড ও সংরক্ষণ করতে পারে।
এই ফিচারগুলি ব্যবহার করার মাধ্যমে, উপরে যেমন বর্ণনা করা হয়েছে, সেইমতো আপনি Apple এবং এর অধীনস্থ সংস্থা ও এজেন্টদের এই তথ্য পাঠানো, সংগ্রহ, রক্ষণাবেক্ষণ, প্রক্রিয়াকরণ ও ব্যবহার করার জন্য সম্মত হচ্ছেন ও অনুমতি দিচ্ছেন।
Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা নীতি অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy
2025-12-12