খেলাধুলা ও গোপনীয়তা
আপনার তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি আপনি কী শেয়ার করতে চান, তা নির্বাচন করার জন্য “খেলাধুলা” অপশনটি তৈরি করা হয়েছে।
![]()
- Apple আপনার ফলো করা খেলা, লিগ, টিম ও অ্যাথলিটের বিষয়ে তথ্য সংগ্রহ করে ও সমস্ত সমর্থিত Apple অ্যাপে সেই তথ্য সিঙ্ক করে। আপনার খেলার সাথে সম্পর্কিত আগ্রহগুলি আপনার Apple অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত।
- আমরা আপনার ফলো করা খেলা সম্পর্কিত তথ্য Apple Sports, Apple TV, ও Apple News-সহ Apple-এর বিভিন্ন অ্যাপের মধ্যে আপনার অভিজ্ঞতা পার্সোনালাইজ করতে আপনাকে নোটিফিকেশন পাঠাতে ব্যবহার করি।
- আপনি Apple অ্যাপে আপনার খেলাধুলা সংক্রান্ত আগ্রহ সিঙ্ক করা যেকোনো সময় বন্ধ করতে পারেন। “খেলাধুলা” অপশনটি সিঙ্ক করা বন্ধ করে দিলে সমর্থিত অ্যাপে আপনার খেলাধুলা ফিচারটির ব্যবহার সীমিত হতে পারে।
“খেলাধুলা” অপশন থেকে আপনার সমস্ত Apple অ্যাপ ও ডিভাইসে একই রকমের খেলাধুলার অভিজ্ঞতা পাওয়ার সুবিধা পাবেন। আপনার ফলো করা টিম ও অন্যান্য খেলা সম্পর্কিত আগ্রহগুলি একই Apple অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন ইন করা সমস্ত সমর্থিত Apple অ্যাপ ও ডিভাইসে সিঙ্ক হয়ে যাবে।
“খেলাধুলা” সংক্রান্ত পরিষেবা প্রদান ও উন্নত করার বিষয়ে
আপনি “খেলাধুলা” অপশনটির জন্য সিঙ্ক করা চালু করলে, Apple Sports, Apple TV ও Apple News-সহ আপনি সমর্থিত অ্যাপে যে টিম ও অন্যান্য খেলার সাথে সম্পর্কিত বিষয় ফলো করেন সেগুলি অন্য সমর্থিত অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে ফলো করা হবে। Apple আপনার ফলো করা খেলা, লিগ, টিম ও অ্যাথলিট তথা আপনার দেখা নোটিফিকেশনসহ “খেলাধুলা” অপশনের ব্যবহার সংক্রান্ত তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্য আপনার Apple অ্যাকাউন্টের সাথে যোগ করে সংরক্ষণ করে। Apple এই তথ্যের ব্যবহার Apple Sports, Apple TV ও Apple News-সহ সমস্ত সমর্থিত Apple অ্যাপে আপনার খেলার সাথে সম্পর্কিত আগ্রহগুলি সিঙ্ক করতে ও এই অ্যাপ ও Apple News ইমেল নিউজলেটারের মতো সম্পর্কিত পরিষেবাতে আপনার অভিজ্ঞতা পার্সোনালাইজ করার জন্য করে থাকে। এছাড়াও Apple, ত্রুটি বা ক্র্যাশ সম্পর্কিত তথ্যসহ এই তথ্য “খেলাধুলা” ও সমর্থিত Apple অ্যাপ ও পরিষেবা উন্নত করার জন্য ব্যবহার করে।
“খেলাধুলা” অপশনটি সিঙ্ক করা হলে আপনি সমস্ত সমর্থিত Apple অ্যাপে একই রকমের খেলাধুলার অভিজ্ঞতা পাবেন ও আপনার খেলার সাথে সম্পর্কিত বিষয়ে প্রবন্ধ ও ইভেন্টের বিষয়বস্তু Apple Sports, Apple TV ও Apple News-এর মতো সমর্থিত Apple অ্যাপ ও পরিষেবাতে দেখা যাবে। সমর্থিত অ্যাপসমূহের সেটিংসে গিয়ে আপনি “খেলাধুলা” অপশনের খেলার সাথে সম্পর্কিত আগ্রহগুলি সিঙ্ক করা যেকোনো সময় বন্ধ করতে পারেন। “খেলাধুলা” অপশনটি সিঙ্ক করা বন্ধ করে দিলে কিছু অ্যাপে উপলভ্য খেলাধুলা ফিচারটি সীমিত হতে পারে।
আপনার সাথে যোগাযোগ করার বিষয়ে
“খেলাধুলা” ও আপনার খেলাধুলায় আগ্রহের পাশাপাশি Apple One-সহ আপনার কাছে আগ্রহের হতে পারে এমন অন্যান্য Apple পণ্য, পরিষেবা ও অফারের বিষয়ে আপনাকে মেসেজ পাঠাতে আপনার কেনা Apple পণ্য ও সাবস্ক্রিপশন থাকা Apple পরিষেবার মতো আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য Apple ব্যবহার করতে পারে। এছাড়াও, Apple আপনার ফলো করা খেলা, লিগ, টিম ও অ্যাথলিট সম্পর্কিত তথ্য যেসব অ্যাপে Apple TV ও Apple News-সহ “খেলাধুলা” সমর্থিত, সেগুলি থেকে নতুন ফিচার, বিষয়বস্তু ও সেই অ্যাপগুলিতে উপলভ্য অফারের বিষয়ে আপনাকে ইমেল ও Push নোটিফিকেশন পাঠানোর জন্য ব্যবহার করতে পারে। আপনি account.apple.com -এ গিয়ে আপনার ইমেল প্রাধান্য পরিবর্তন করতে পারেন এবং এই ইমেল গ্রহণ করা থেকে নির্বাচনমুক্ত করতে পারেন। আপনার iOS, iPadOS বা visionOS ডিভাইসে “খেলাধুলা” অপশনটি সমর্থন করে এমন অ্যাপের জন্য আপনার নোটিফিকেশন সংক্রান্ত প্রাধান্য আপডেট করতে Apple TV নোটিফিকেশনের জন্য সেটিংস > নোটিফিকেশন > TV অপশনে যান ও Apple News নোটিফিকেশনের জন্য সেটিংস > নোটিফিকেশন > News অপশনে যান। Mac-এ, সিস্টেম সেটিংস > নোটিফিকেশন অপশনে গিয়ে “TV” বা “News”-এ ক্লিক করুন।
বিজ্ঞাপন
পার্সোনালাইজ করা বিজ্ঞাপন সেটিং চালু থাকলে, আপনার জন্য আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানোর জন্য Apple-এর বিজ্ঞাপন প্ল্যাটফর্ম আপনার তথ্য ব্যবহার করতে পারে। Apple-এর বিজ্ঞাপন প্ল্যাটফর্ম আপনার খেলাধুলার আগ্রহ সম্পর্কে তথ্য ব্যবহার করতে পারে, যাতে Apple News ও স্টকস-এ বিজ্ঞাপন প্রাসঙ্গিক হয়।
আপনি Apple-এর বিজ্ঞাপন প্ল্যাটফর্ম থেকে আপনার আগ্রহকে কেন্দ্র করে তৈরি বিজ্ঞাপন পেতে না চাইলে, আপনি পার্সোনালাইজ করা বিজ্ঞাপন বিকল্পটি বন্ধ করতে পারেন। পার্সোনালাইজড বিজ্ঞাপন বন্ধ করা হলে Apple আপনার তথ্য অ্যাড টার্গেটিংয়ের জন্য ব্যবহার করতে পারবে না। এর ফলে আপনার প্রাপ্ত বিজ্ঞাপনের সংখ্যা কম নাও হতে পারে কিন্তু বিজ্ঞাপনগুলি আপনার জন্য কম প্রাসঙ্গিক হতে পারে।
আপনার iOS, iPadOS বা visionOS ডিভাইসে, আপনি পার্সোনালাইজ করা বিজ্ঞাপন বন্ধ করতে সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > Apple বিজ্ঞাপন অপশনে গিয়ে পার্সোনালাইজ করা বিজ্ঞাপন বন্ধ করতে ট্যাপ করতে পারেন। Mac-এ, সিস্টেম সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > Apple বিজ্ঞাপন অপশনে গিয়ে “পার্সোনালাইজ করা বিজ্ঞাপন” অপশনটি নির্বাচনমুক্ত করুন।
www.apple.com/in/legal/privacy/data/en/apple-advertising এতে Apple বিজ্ঞাপন এবং গোপনীয়তা সম্পর্কে আরও জানুন।
Apple News ও স্টকস-এ কীভাবে ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন নির্বাচনমুক্ত করবেন সেই সম্পর্কে এখানে থেকে জানুন: support.apple.com/105131
থার্ড-পার্টিদের সাথে শেয়ার করার বিষয়ে
আমাদের পণ্য ও পরিষেবা প্রদান করতে, Apple-কে গ্রাহকদের কাছে পৌঁছাতে সহায়তা করতে ও Apple News ও স্টকস-এ Apple-এর তরফ থেকে বিজ্ঞাপন দেখিয়ে বিক্রি করার জন্য Apple-এর সাথে কাজ করে এমন গুরুত্বপূর্ণ পার্টনারদের সাথে “খেলাধুলা” ব্যবহার করার মাধ্যমে ফলো করা স্পোর্টস, লিগ, টিম ও খেলোয়ারদের বিষয়ে ব্যক্তিগত নয় এমন কিছু ডেটা আমরা শেয়ার করতে পারি। উদাহরণ হিসাবে, Apple একত্রিত রিপোর্ট Apple News প্রকাশকের সাথে ও অন্যান্য কন্টেন্ট প্রোভাইডারদের সাথে শেয়ার করতে পারে যাতে তাদের কন্টেন্টের পারফরম্যান্স বুঝতে সহায়তা হয়।
ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণের জন্য প্রযোজ্য আইনি ভিত্তি
আপনি “খেলাধুলা” ব্যবহার করলে, আমরা পরিষেবা প্রদানের জন্য এবং আমাদের আইনি বাধ্যবাধকতা মেনে চলার প্রয়োজনীয়তা হিসাবে আপনার ব্যক্তিগত ডেটা প্রক্রিয়া করি। যেসব ক্ষেত্রে সম্মতি আইনত প্রয়োজনীয়, সেসব ক্ষেত্রে স্থানীয় আইন অনুসারে সেটির জন্য অনুরোধ করা হয়।
যেসব ক্ষেত্রে প্রযোজ্য স্থানীয় আইন অনুমতি দেয়, সেক্ষেত্রে প্রয়োজনীয়তা অনুসারে আমরা আমাদের বা থার্ড পার্টির বৈধ স্বার্থের জন্য নিম্নলিখিত বিভাগগুলির ব্যক্তিগত তথ্য প্রক্রিয়া করি, যাতে:
- আপনাকে “খেলাধুলা” ও আপনার আগ্রহের খেলার বিষয়ের পাশাপাশি আপনার কাছে আগ্রহের হতে পারে এমন অন্যান্য Apple পণ্য, পরিষেবা ও অফারের বিষয়ে আপনাকে মেসেজ পাঠায়
- আপনার ও অন্যদের জন্য “খেলাধুলা” ও সমর্থিত Apple অ্যাপ ও পরিষেবা উন্নত করুন
ব্যবহার করা ডেটাতে অন্তর্ভুক্ত রয়েছে:
- আপনার ফলো করা খেলা, লিগ, টিম ও অ্যাথলিট, আপনার ইন্টার্যাক্ট করা নোটিফিকেশন ও ত্রুটি এবং ক্র্যাশের বিষয়ে তথ্য
- আপনার অ্যাকাউন্টের বিষয়ে বিস্তারিত
রিটেনশন
আমরা পরিষেবা প্রদান করার জন্য যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত ও আপনার দ্বারা “খেলাধুলা” অপশনটির ব্যবহার বন্ধ করার পরেও দুই বছর পর্যন্ত আপনার Apple অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত আপনার খেলাধুলার প্রতি আগ্রহ ও “খেলাধুলা” অপশনটির ব্যবহার সম্পর্কিত তথ্য নিজেদের কাছে রাখি। সমর্থিত অ্যাপগুলি দ্বারা যেভাবে নিজেদের ডেটা ও গোপনীয়তা তথ্যে বর্ণনা করা আছে সেইভাবে আপনার তথ্য পরিচালিত হবে। www.apple.com/in/legal/privacy/data/en/apple-tv-app এতে Apple TV অ্যাপ ও গোপনীয়তা সম্পর্কে ও www.apple.com/in/legal/privacy/data/en/apple-news এতে Apple News ও গোপনীয়তা সম্পর্কে আরও জানুন।
Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা নীতি অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy
2025-12-12