NFC ও SE প্ল্যাটফর্ম ও গোপনীয়তা
আপনার তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি আপনাকে আপনার ডিফল্ট কন্ট্যাক্টলেস অ্যাপ নির্বাচন করতে দেওয়ার জন্য NFC ও SE প্ল্যাটফর্ম অ্যাপ তৈরি করা হয়েছে।
![]()
- আপনার ডিভাইস আপনার লোকেশন সংক্রান্ত তথ্য আপনার অঞ্চলে NFC ও SE প্ল্যাটফর্ম উপলভ্য কিনা তা নির্ধারণ করার জন্য ব্যবহার করবে।
- আপনি NFC ও SE প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার ডিভাইসে ক্রেডেনশিয়াল যোগ করলে, Apple আপনার ডিভাইসে ক্রেডেনশিয়াল সেট আপ করার জন্য আপনার Apple অ্যাকাউন্ট ও ডিভাইস আইডেন্টিফায়ার ব্যবহার করবে।
- Apple দ্বারা, আর আপনার সাথে যোগ করা যাবে না এমন NFC ও SE প্ল্যাটফর্ম ডেটার ব্যবহার শুধুমাত্র বিলিং করার উদ্দেশ্যে করা হবে।
NFC ও SE প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি স্টোরে আপনার ক্রেডেনশিয়াল দিয়ে আপনার পছন্দের কন্ট্যাক্টলেস অ্যাপ ব্যবহার করতে পারেন।
NFC ও SE প্ল্যাটফর্ম ব্যবহার করার বিষয়ে
উপলভ্যতা নির্ধারণ করা হচ্ছে
আপনি NFC ও SE প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার পছন্দের কন্ট্যাক্টলেস অ্যাপে কোনো ক্রেডেনশিয়াল সরবরাহ করার চেষ্টা করলে, আপনার ডিভাইসটি NFC ও SE প্ল্যাটফর্মের উপলভ্য সুনিশ্চিত করার জন্য আপনার লোকেশন ও ডিভাইস সেটিংস সম্পর্কিত তথ্য ব্যবহার করে কিন্তু Apple করে না। আপনার ডিভাইস উপলভ্যতা নির্ধারণ না করতে পারলে, আপনি কন্ট্যান্টলেস অ্যাপে ক্রেডেনশিয়াল যোগ করতে পারবেন না। এছাড়াও, কিছু নির্দিষ্ট ডিফল্ট কন্ট্যান্টলেস অ্যাপের প্রাধান্য নির্ধারণ করার জন্য আপনার ডিভাইস আপনার লোকেশন সম্পর্কিত তথ্যের ব্যবহার করবে ও উপলভ্য প্রাধ্যন্যগুলিকে সেটিংস > অ্যাপ > [অ্যাপের নাম] > “ডিফল্ট কন্ট্যান্টলেস অ্যাপ” অপশনে দেখাবে। আপনি NFC ও SE প্ল্যাটফর্ম সমর্থিত নয় এমন একটি অঞ্চলে থাকার সময় আপনার ডিফল্ট কন্ট্যাক্টলেস অ্যাপের প্রাধান্য পরিবর্তন করা হলে তা NFC ও SE প্ল্যাটফর্ম উপলভ্য না হলে আপনি ক্রেডেনশিয়াল উপস্থাপন করার জন্য আপনার পছন্দের কন্ট্যাক্টলেস অ্যাপের ব্যবহার করা থেকে আটকাতে পারে।
আপনার ডিভাইসে ক্রেডেনশিয়াল যোগ করা
আপনার পছন্দের কন্ট্যাক্টলেস অ্যাপে কোনো ক্রেডেনশিয়াল যোগ করলে, আপনার সিকিওর এলিমেন্টে ক্রেডেনশিয়াল সুরক্ষিতভাবে সরবরাহ করার জন্য Apple দ্বারা আপনার Apple অ্যাকাউন্ট ও আপনার ডিভাইসের হার্ডওয়্যার আইডেন্টিফায়ার ব্যবহার করা হবে। Apple, আপনার কন্ট্যাক্টলেস অ্যাপ প্রোভাইডার ও আপনার ক্রেডেনশিয়াল ইস্যুকারীকে আপনার প্রাপ্ত ক্রেডেনশিয়াল আপডেট ও ডিলিট করার মতো কন্ট্যাক্টলেস অ্যাপে ক্রেডেনশিয়াল পরিচালনা করার সুবিধা প্রদান করতে Apple এই তথ্য ব্যবহার ও এটিকে সংরক্ষণ করবে। আপনার ক্রেডেনশিয়ালের লাইফসাইকেল পরিচালনা করার জন্য ব্যবহার করা তথ্যে ক্রেডেনশিয়াল ইস্যুকারী দ্বারা আপনার ক্রেডেনশিয়াল কনফিগার করার পদ্ধতি সম্পর্কিত ডেটা ও কন্ট্যাক্টলেস অ্যাপের প্রোভাইডারের বিষয়ে তথ্য অন্তর্ভুক্ত থাকে। আপনার পছন্দের কন্ট্যাক্টলেস অ্যাপের সাথে আপনি NFC ও SE প্লাটফর্ম ব্যবহার করার সময় Apple আপনার ক্রেডেনশিয়াল সংক্রান্ত বিস্তারিত বিবরণ দেখে না বা সংরক্ষণ করে না।
বিলিংয়ের জন্য Apple-এর সাথে শেয়ার করা তথ্য
আপনি NFC ও SE প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার কন্ট্যাক্টলেস অ্যাপে কোনো ক্রেডেনশিয়াল প্রদান করলে বা সেই ক্রেডেনশিয়াল ব্যবহার করলে আপনার কন্ট্যাক্টলেস অ্যাপ প্রোভাইডারকে বিল পাঠানোর জন্য Apple এমন তথ্য ব্যবহার করবে যা আপনার সাথে যোগ করা যাবে না। আপনার ডিভাইস আপনার কন্ট্যাক্টলেস অ্যাপে যোগ করা ক্রেডেনশিয়ালের পরিমাণ ও প্রকার এবং আপনি কতবার আপনার ক্রেডেনশিয়াল উপস্থান করেন সেই সংখ্যার বিষয়ে সীমিত তথ্য শেয়ার করবে। আপনার ডিভাইস Apple-কে এই তথ্য এমনভাবে শেয়ার করবে যাতে আপনাকে লিঙ্ক না করা যায় ও সেই তথ্যের ব্যবহার শুধুমাত্র বিলিং করার জন্য করা হবে। যখন আপনি নিজের কন্ট্যান্টলেস অ্যাপ থেকে ক্রেডেনশিয়াল দেখান, তখন Apple আপনার লেনদেনের তথ্য দেখতে পায় না বা সংরক্ষণ করে না।
ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণের জন্য প্রযোজ্য আইনি ভিত্তি
আমরা পরিষেবা প্রদানের জন্য এবং আমাদের আইনি বাধ্যবাধকতা মেনে চলার জন্য প্রয়োজনীয়তা অনুসারে আপনার NFC ও SE প্ল্যাটফর্মের ব্যক্তিগত ডেটা প্রক্রিয়া করি। যেসব ক্ষেত্রে সম্মতি আইনত প্রয়োজনীয়, সেসব ক্ষেত্রে স্থানীয় আইন অনুসারে সেটির জন্য অনুরোধ করা হয়।
যেসব ক্ষেত্রে প্রযোজ্য স্থানীয় আইন অনুমতি দেয়, সেক্ষেত্রে প্রয়োজনীয়তা অনুসারে আমরা আমাদের বা থার্ড পার্টির বৈধ স্বার্থের জন্য নিম্নলিখিত বিভাগগুলির ব্যক্তিগত তথ্য প্রক্রিয়া করি, যাতে এই সমস্ত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে:
- আপনার লোকেশন
- আপনার ডিভাইস, যেমন ডিভাইসের ধরন, সফ্টওয়ারের ভার্সন এবং ডিভাইসের সিরিয়াল নম্বর
- আপনার Apple অ্যাকাউন্ট, যেমন আপনার ইমেল অ্যাড্রেস
- আপনার ইনস্টল করা কন্ট্যাক্টলেস অ্যাপগুলিতে আপনার NFC ও SE প্ল্যাটফর্মের ব্যবহার, যেমন প্রতিটি কন্ট্যাক্টলেস অ্যাপের জন্য নির্দিষ্ট ক্রেডেনশিয়াল সম্পর্কে তথ্য এবং একই সাথে আপনার প্রতিটি ক্রেডেনশিয়াল ব্যবহার সংক্রান্ত তথ্য
এই বিধিসম্মত আগ্রহতে এই বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে:
- আপনার পছন্দের কন্ট্যাক্টলেস অ্যাপে ক্রেডেনশিয়াল যোগ এবং পরিচালনা করার বিষয়ে
- NFC এবং SE প্ল্যাটফর্ম পরিচালনা করা ও কন্ট্যাক্টলেস অ্যাপ প্রোভাইডারদের এবং ক্রেডেনশিয়াল ইস্যুকারীদের বিল প্রদান করা
- জালিয়াতি ও অন্যান্য ক্ষতিকারক অ্যাক্টিভিটি প্রতিরোধ করার বিষয়ে
Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা নীতি অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy
2025-12-12