পার্সোনালাইজড স্পেশিয়াল অডিও ও গোপনীয়তা
আপনার তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি আপনি যা শেয়ার করতে চান তা যাতে নির্বাচন করতে পারেন সেজন্য স্পেশিয়াল অডিওর ব্যক্তিগত প্রোফাইল তৈরি করা হয়েছে।
একটি ব্যক্তিগত স্পেশিয়াল অডিও প্রোফাইল আপনি ব্যক্তিগতভাবে যে ধরনের শব্দ শোনেন তার সাথে আরও ভালোভাবে মেলানোর জন্য অডিও কাস্টমাইজ করে। আপনি যদি স্পেশিয়াল অডিও প্রোফাইল তৈরি করার বিকল্পটি নির্বাচন করেন, তাহলে আপনার কান এবং মাথার আকৃতির একটি প্রতিরূপ তৈরি করতে আপনার ডিভাইসের মাধ্যমে TrueDepth ক্যামেরা ব্যবহার করা হয়। আপনার প্রোফাইল উন্নত করতে ব্যবহৃত ক্যামেরা ডেটা সম্পূর্ণরূপে ডিভাইসে প্রক্রিয়া করা হয় এবং ছবিগুলি স্টোর করা হয় না।
AirPods-এর মতো কানেক্টেড ডিভাইসে কীভাবে অডিও রেন্ডার হয় তা পরিবর্তন করতে অডিও প্লেব্যাকের সময় আপনার ব্যক্তিগত প্রোফাইলের তথ্য পার্সোনালাইজড স্পেশিয়াল অডিও ব্যবহার করে। উদাহরণস্বরূপ, স্পেশিয়াল অডিওর জন্য আপনার ব্যক্তিগত প্রোফাইলটি স্পেশিয়াল অডিও সমর্থন করে এমন ডিভাইসগুলিতে আপনার অডিও অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করার জন্য সাউন্ড প্রসেসিংয়ের বিলম্ব অ্যাডজাস্ট করতে ব্যবহার করা হতে পারে। যদি আপনি iCloud ব্যবহার করেন, তাহলে স্পেশিয়াল অডিওর জন্য আপনার ব্যক্তিগত প্রোফাইল আপনার Apple ডিভাইসগুলিতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করে সিঙ্ক হবে এবং এটি Apple পড়তে পারবে না।
আপনি যেকোনো সময় স্পেশিয়াল অডিওর জন্য আপনার ব্যক্তিগত প্রোফাইল ডিলিট করতে পারেন। iOS ডিভাইসে, সেটিংস > [আপনার স্পেশিয়াল অডিও-সক্রিয় থাকা ডিভাইসের নাম] > পার্সোনালাইজড স্পেশিয়াল অডিও বিকল্পে গিয়ে “পার্সোনালাইজড স্পেশিয়াল অডিও ব্যবহার করা বন্ধ করুন” বিকল্পে ট্যাপ করুন। আপনার visionOS ডিভাইসে, সেটিংস > Bluetooth > আমার ডিভাইস বিকল্পে যান ও আপনার স্পেশিয়াল অডিও-সক্রিয় থাকা ডিভাইসের নামের পাশে থাকা তথ্য বাটনে ট্যাপ করুন তারপর পার্সোনালাইজড স্পেশিয়াল অডিও > পার্সোনালাইজড স্পেশিয়াল অডিও ব্যবহার করা বন্ধ করুন বিকল্পে ট্যাপ করুন। Mac-এ, সিস্টেম সেটিংস > [আপনার স্পেশিয়াল অডিও-সক্রিয় থাকা ডিভাইসের নাম] > পার্সোনালাইজড স্পেশিয়াল অডিও বিকল্পে গিয়ে “পার্সোনালাইজড স্পেশিয়াল অডিও ব্যবহার করা বন্ধ করুন” বিকল্পে ক্লিক করুন। পার্সোনালাইজড স্পেশিয়াল অডিও নিষ্ক্রিয় করা হলে আপনার সমস্ত ডিভাইস থেকে প্রোফাইল ডিলিট হয়ে যাবে।
2025-12-12