ছবি ও গোপনীয়তা
আপনার তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি আপনি কী শেয়ার করতে চান তা নির্বাচন করার জন্য “ছবি” অ্যাপ তৈরি করা হয়েছে।
ছবি অ্যাপটি আপনার গোপনীয়তা সুরক্ষিত রাখার পাশাপাশি আপনার অন্যান্য ছবি লাইব্রেরি দেখায় এমন পার্সোনালাইজড অভিজ্ঞতা প্রদান করার জন্য তৈরি করা হয়েছে। Apple আপনার ছবি বা ভিডিও অ্যাক্সেস করে না ও কোনো গবেষণা বা ডেভেলপমেন্টের জন্য সেগুলি ব্যবহার করে না।
ছবি অ্যাপ পার্সোনালাইজড অভিজ্ঞতা প্রদান করতে, আপনার জন্য অর্থপূর্ণ এমন একটি উপায়ে ছবি ও ভিডিও অর্গানাইজ করতে ও শেয়ারিং সম্পর্কিত পরার্মশ, স্মৃতি, লোকজন ও পোষ্য অ্যালবাম ও ফিচার্ড ছবির মতো ফিচার প্রদান করার জন্য অন-ডিভাইস মেশিন লার্নিং ব্যবহার করে। এই অন-ডিভাইস বিশ্লেষণে দৃশ্যের শ্রেণিবিভাগ, লোকজন ও পোষ্যের পরিচয়, ছবির গুণমানের বিশ্লেষণ ও অডিও শ্রেণিবিভাগ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, ছবি অ্যাপ অন-ডিভাইস তথ্য ব্যবহার করে, যেমন আপনি কোন ছবি এডিট করেছেন বা অন্যান্য লোকজনের সাথে শেয়ার করেছেন, মেসেজে কোন লোকের সাথে বার বার যোগাযোগ করেছেন, কন্ট্যাক্ট অ্যাপে সেট করা সম্পর্ক, কন্ট্যাক্ট বা ম্যাপ অ্যাপে সেট করা ঘর ও কর্মক্ষেত্রের লোকেশন, আপনি কোন লোকেশনে ছবি তুলেছেন ও ক্যালেন্ডার ও কন্ট্যাক্ট অ্যাপে স্মরণীয় তারিখ।
ছবি অ্যাপটি ছবিতে থাকা লোকজনের চেহারা শনাক্ত করার জন্য অন-ডিভাইস বিশ্লেষণ ব্যবহার করে ও সেই সমস্ত লোকজন ও পোষ্যগুলিকে অ্যালবামে একসাথে শ্রেণীবদ্ধ করে। আপনি “ব্যক্তি ও পোষ্য” অ্যালবামে কোনো ব্যক্তির নাম যোগ করলে, সেই ব্যক্তির নাম ও মুখ আপনার সমস্ত iCloud-সক্রিয় থাকা ডিভাইসে দেখা যাবে।
iCloud ছবি
আপনি iCloud ছবি ব্যবহার করলে, আপনার ছবি ও ভিডিও iCloud-এ সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হয় ও আপনার সমস্ত iCloud-সক্রিয় ডিভাইসে আপডেট-টু-ডেট রাখা হয়। iCloud প্রতিটি ছবি ও ভিডিও ফাইল ফাইলের মেটাডেটাসহ ট্রানজিট করার সময় ও প্রাপ্ত হলে সেটি এনক্রিপ্ট করে সুরক্ষিত রাখে।
ছবি সার্চ করার বিষয়ে
“ছবি” অ্যাপে উন্নত ভিস্যুয়াল সার্চ ফিচারটি ব্যবহার করে আপনি ল্যান্ডমার্ক বা আকর্ষণীয় স্থান ব্যবহার করে ছবি সার্চ করতে পারবেন। আপনার ডিভাইস Apple দ্বারা আমাদের সার্ভারে পরিচালিত গ্লোবাল ইনডেক্স থেকে আপনার ছবিতে থাকা স্থানগুলি গোপনীয়ভাবে মেলায়। আমরা হোমোমরফিক এনক্রিপশন ও পার্থক্যমূলক গোপনীয়তা প্রয়োগ করি ও IP অ্যাড্রেস গোপন করে এমন একটি OHTTP রিলে ব্যবহার করি। এটির ফলে আপনার ছবিতে থাকা তথ্যের বিষয়ে Apple জানতে পারবে না। আপনি আপনার iOS বা iPadOS ডিভাইসে সেটিংস > অ্যাপ > ছবি অপশনে গিয়ে যেকোনো সময় “উন্নত ভিস্যুয়াল সার্চ“ বিকল্পটি বন্ধ করতে পারেন। Mac-এ, “ছবি” অ্যাপটি খুলুন ও সেটিংস > জেনারেল অপশনে যান।
ছবি শেয়ার করা
ছবি আপের মাধ্যমে আপনি অন্যান্য Apple ব্যবহারকারীর সাথে অথবা কোনো অ্যাপ মধ্যস্থ ফটো পিকার ব্যবহার করে বা ছবি অ্যাপের শেয়ার শিটের মাধ্যমে থার্ড-পার্টি অ্যাপের সাথে শেয়ার করা বিষয়বস্তু নিয়ন্ত্রণ করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি সম্পূর্ণ অ্যাক্সেস দেওয়া বেছে নিতে পারেন, এর ফলে থার্ড-পার্টি অ্যাপ থেকে আপনার অ্যালবাম ফোল্ডার লক করা থাকলেও আপনার লুকানো ছবিসহ আপনার সমস্ত ছবি ও ভিডিও অ্যাক্সেস করা যাবে। আপনি আপনার ছবি ও ভিডিওর জন্য সীমিত অ্যাক্সেস দেওয়ার বিকল্পও বেছে নিতে পারেন, সেক্ষেত্রে কোন ছবি ও ভিডিও থার্ড পার্টি অ্যাপ থেকে অ্যাক্সেস করা যাবে তা আপনাকে নির্বাচন করতে হবে। এছাড়াও, ছবি অ্যাপে শেয়ার শিট এর মাধ্যমে ছবি শেয়ার করার সময় সেই ছবির সাথে কোন কোন মেটাডেটা, যেমন Live Photos ভিডিও, এডিট হিস্ট্রি বা লোকেশনের তথ্য, শেয়ার করা হবে তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন।
অ্যাপের মধ্যে থেকে ছবির পিকার ব্যবহার করার সময়, আপনি যে ছবিটি শেয়ার করতে চান সেটি নির্বাচন করতে পারেন বা অ্যাপটিকে আপনার সম্পূর্ণ ছবির লাইব্রেরিতে অ্যাক্সেস দিতে পারেন। ছবিতে অ্যাক্সেস অপশনে লোকেশন, ডেপথ তথ্যের মতো সম্পর্কিত মেটাডেটা অন্তর্ভুক্ত রয়েছে। আপনি যেকোনো সময়ে সেটিংস > গোপনীয়তা এবং সুরক্ষা > ছবি-তে গিয়ে আপনার ফটো লাইব্রেরি অ্যাক্সেস করার জন্য অ্যাপের ক্ষমতা পরিবর্তন করতে পারেন।
লোকেশন
আপনি যদি আপনার ক্যামেরার মাধ্যমে লোকেশন অ্যাক্সেস করেন, তাহলে যেখানে ছবি এবং ভিডিও নেওয়া হয়, সেখানে আপনার লোকেশন ট্যাগ করার জন্য ব্যবহার করা হয়। আপনি সেটিংস > গোপনীয়তা এবং সুরক্ষা > লোকেশন পরিষেবা > ক্যামেরাতে গিয়ে যেকোনো সময় এই সেটিং পরিবর্তন করতে পারবেন। আপনার visionOS ডিভাইসে, সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > লোকেশন পরিষেবা > ক্যাপচার করুন অপশনে যান। আপনি ছবি বা ভিডিওতে “আরও”-তে ট্যাপ করে, তারপর লোকেশন সামঞ্জস্য করুন > কোনো লোকেশন নেই-তে ট্যাপ করে যেকোনো ছবি অথবা ভিডিও থেকে লোকেশনের তথ্য অপসারণ করতে পারেন।
Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা নীতি অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy
2025-12-12