সুরক্ষা সংক্রান্ত ফিচার ও গোপনীয়তা
আপনার তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি আপনি কি শেয়ার করতে চান তা নির্বাচন করার জন্য “সুরক্ষা” ফিচারগুলি তৈরি করা হয়েছে।
![]()
- নিরাপত্তা সংক্রান্ত ফিচার ব্যবহার করে জরুরি পরিষেবায় কল করাকালীন, যদি কোনো কল বা টেক্সট মেসেজ করা হয়, তাহলে প্রতিক্রিয়া প্রচেষ্টায় সাহায্য করার জন্য আপনার লোকেশন পরিষেবা সক্রিয় করা থাকুক বা নাই থাকুক, আপনার লোকেশন সেটিতে অন্তর্ভুক্ত করা হতে পারে।
- কল শেষ হয়ে গেলে, আপনার ডিভাইস থেকে আপনার লোকেশনসহ আপনার জরুরি কন্ট্যাক্টদের কাছে একটি মেসেজ পাঠানো হতে পারে যাতে তাদের জানানো হবে যে জরুরী SOS ট্রিগার করা হয়েছে।
- কিছু সুরক্ষা সংক্রান্ত ফিচার স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হতে পারে।
ইমার্জেন্সি SOS
ইমার্জেন্সি কল শুরু করতে পারে এমন একটি জরুরি SOS ফিচার ব্যবহার করার সময়, প্রেরক যাতে আপনাকে সহায়তা করতে পারেন তাই কলে আপনার লোকেশন (আপনি লোকেশন পরিষেবা চালু করেছেন কিনা তা নির্বিশেষে) এবং মেডিকেল আইডি (যদি সক্রিয় থাকে) অন্তর্ভুক্ত করা হতে পারে। আপনার এলাকায় উন্নত জরুরি ডেটা পরিষেবা কাজ করে কিনা তা যাতে Apple পরীক্ষা করতে পারে এবং জরুরি পরিষেবাতে ডেটা প্রদান করার জন্য আপনার লোকেশন ডেটা ও এনক্রিপ্ট করা মেডিকেল আইডির তথ্য Apple-এ পাঠানো হয়। আপনার এলাকাতে যদি এটি চালু থাকে, তাহলে জরুরি পরিষেবায় প্রদান করার জন্য একজন পার্টনার Apple থেকে আপনার তথ্য সংগ্রহ পারবেন। Apple আপনার মেডিকেল আইডি সম্পর্কিত তথ্য পড়তে পারবে না। কলটি শেষ হলে এবং মেসেজ অ্যাপ আনইনস্টল না করে থাকলে, আপনি মেসেজ বাতিল না করলে আপনার জরুরি কন্ট্যাক্ট ও চেক ইন সেশন সক্রিয় থাকলে চেক ইন কন্ট্যাক্টরা স্বয়ংক্রিয়ভাবে একটি মেসেজ পাবেন যাতে বলা হয় যে আপনি জরুরি পরিষেবায় কল করেছেন। এই মেসেজে আপনার বর্তমান লোকেশন অন্তর্ভুক্ত থাকে। যদি আপনার লোকেশন পরিবর্তন হয় তাহলে সীমিত সময়কালের জন্য আপনার ডিভাইসের থেকে আপনার জরুরি কন্ট্যাক্ট এবং অ্যাক্টিভ চেক ইন কন্ট্যাক্টদের কাছে আপডেট পাঠানো হবে। আপনি জরুরি কন্ট্যাক্টদের ও সক্রিয় চেক ইন কন্ট্যাক্টদের আপনার লোকেশন না পাঠাতে চাইলে, আপনার iPhone বা Apple Vision Pro-এ সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > লোকেশন পরিষেবা > সিস্টেম পরিষেবা অপশনে গিয়ে “ইমার্জেন্সি কল ও SOS” বন্ধ করতে ট্যাপ করুন।
ইমার্জেন্সি SOS ও গোপনীয়তার বিষয়ে আরও তথ্যের জন্য এই ওয়েবসাইটে যান: www.apple.com/in/legal/privacy/data/en/emergency-sos
“মেডিকেল আইডি”-এর বিষয়ে আরও জানতে, সেটিংস > স্বাস্থ্য > মেডিকেল আইডি > জরুরি অ্যাক্সেস অপশনে গিয়ে ‘আরও জানুন’ অপশনে ট্যাপ করুন।
লোকেশন পরিষেবার বিষয়ে আরও জানতে, www.apple.com/in/legal/privacy/data/en/location-services এতে যান।
স্যাটেলাইটের মাধ্যমে ইমার্জেন্সি SOS
জরুরি পরিষেবাগুলিতে পৌঁছানোর অন্য কোনো উপায় উপলভ্য না থাকলে স্যাটেলাইটের মাধ্যমে ইমার্জেন্সি SOS আপনাকে ব্যতিক্রমী পরিস্থিতিতে জরুরি পরিষেবাগুলির সাথে কানেক্ট করতে সাহায্য করে। এই পরিষেবার জন্য “মেসেজ” অ্যাপের প্রয়োজন এবং সব লোকেশন ও পরিস্থিতে উপলভ্য নাও হতে পারে।
জরুরি পরিষেবাগুলিতে মেসেজ পাঠাতে এবং তা থেকে মেসেজ গ্রহণ করতে, পরিষ্কার আকাশ এবং আপনার ডিভাইস ও কোনো স্যাটেলাইটের মধ্যে ভাল সংযোগ প্রয়োজন। আপনার প্রচলিত নেটওয়ার্কের তুলনায় একটি স্যাটেলাইট কানেকশন সম্পূর্ণরূপে আলাদাভাবে কাজ করে। এর ফলে, সাধারণ টেক্সট মেসেজগুলির তুলনায় মেসেজগুলি পাঠাতে এবং রিসিভ করতে বেশি সময় লাগতে পারে এবং আপনি উপলভ্যতার ক্ষেত্রে দেরি অনুভব করতে পারেন।
কিছু লোকেশনে, আপনি জরুরি পরিষেবা কেন্দ্রের সাথে সরাসরি মেসেজ আদান-প্রদান করতে পারবেন। আপনার লোকেশনে জরুরি পরিষেবা প্রদানকারী কেন্দ্রটি যদি টেক্সট মেসেজ গ্রহণ না করতে পারে তবে একটি থার্ড-পার্টি রিলে প্রোভাইডার আপনাকে টেক্সট মেসেজ পাঠাবে এবং আপনার তরফ থেকে জরুরি পরিষেবায় কল করবে। মার্কিন যুক্তরাষ্ট্রে, জরুরি পরিষেবাতে শুধুমাত্র ল্যাটিন অক্ষরে সরাসরি টেক্সট পাঠানো যায়।
মোবাইল বা Wi-Fi ভয়েস কানেকশন উপলভ্য হলে, আপনার অবশ্যই ফোনের মাধ্যমে জরুরি পরিষেবাতে যোগাযোগ করা উচিত। যাইহোক, যদি আপনি তা করেন, তাহলে আপনার স্যাটেলাইট সেশন পরিচালনা করছে এমন জরুরি পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ না করে আপনি অন্য জরুরি পরিষেবার সাথেও যোগাযোগ করতে পারেন।
স্যাটেলাইটের মাধ্যমে ইমার্জেন্সি SOS পরিষেবা স্যাটেলাইটের উপলভ্যতার উপর নির্ভর করে এবং নিরবিচ্ছিন্ন পরিষেবা পাওয়ার জন্য একটি সফ্টওয়্যার আপডেটের প্রয়োজন হতে পারে।
স্যাটলাইটের মাধ্যমে ইমার্জেন্সি SOS ব্যবহার করে টেক্সট করার সময়, আপনার মেসেজগুলি এনক্রিপ্ট করে পাঠানো হয় এবং আপনার মেসেজগুলি প্রাসঙ্গিক জরুরি পরিষেবা প্রদানকারী বা থার্ড পার্টি রিলে প্রোভাইডারের কাছে পাঠানোর জন্য Apple-এর মাধ্যমে ডিক্রিপ্ট করা হয়। জরুরি পরিষেবা কেন্দ্র এবং রিলে প্রোভাইডার দ্বারা আপনাকে প্রদান করা তাদের পরিষেবাগুলি উন্নত করতে তারা প্রযোজ্য আইন মেনে আপনার মেসেজগুলি সংরক্ষণ করতে পারে।
স্থানীয় জরুরি পরিষেবা সংস্থার কাছে আপনার টেক্সট মেসেজ পাঠাতে এবং উত্তরদাতারা যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে সেজন্য, আপনি স্যাটেলাইটের মাধ্যমে ইমার্জেন্সি SOS পরিষেবা ব্যবহার করলে, আপনার লোকেশন Apple, জরুরি পরিষেবা সংক্রান্ত টেক্সট মেসেজ পাঠানোর সার্ভিস প্রোভাইডার ও থার্ড-পার্টি রিলে প্রোভাইডারের সাথে শেয়ার করা হবে। “অনুসন্ধান”-এ স্যাটেলাইটের মাধ্যমে শেয়ার করা লোকেশনগুলি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড রূপে পাঠানো হয়েছে ও Apple সেগুলিকে অ্যাক্সেস করতে পারবে না।
জরুরি পরিস্থিতিতে, আপনার লোকেশন এবং আপনার পরিস্থিতি কতটা গুরুতর সেই সম্পর্কে তথ্যসহ আপনার আগে থেকে নির্বাচিত জরুরি কন্ট্যাক্টদের মাধ্যমে জরুরি পরিষেবাগুলির সাথে আপনার যোগাযোগের একটি ট্রান্সক্রিপ্ট শেয়ার করার অপশনটি নির্বাচন করতে পারেন। আপনি স্ক্রিনের একদম উপরে “শেয়ারিং বন্ধ করুন” বাটনে ট্যাপ করে যেকোনো সময়ে আপনার সেশন ট্রান্সক্রিপ্ট শেয়ার করা বন্ধ করতে পারবেন।
ইমার্জেন্সি SOS লাইভ ভিডিও
ইমার্জেন্সি কল চলাকালীন, আপনি জরুরি পরিষেবার অনুরোধে জরুরি পরিষেবার সাথে লাইভ ভিডিও শেয়ার করতে বা মিডিয়া আপলোড করতে পারবেন। আপনি কল শেষ করুন, তারপর “ক্যামেরা শেয়ার করা বন্ধ করুন” বা “কল শেষ করুন” বাটনে ট্যাপ করে যেকোনো সময় আপনার লাইভ ভিডিও শেয়ার করা বন্ধ করতে পারেন। আপনি যদি মিডিয়া কন্টেন্ট আপলোড করার অপশনটি বেছে নেন, তাহলে ইমার্জেন্সি কল শেষ হয়ে যাওয়ার পরেও আপনার কন্টেন্ট আপলোড হতে থাকবে। জরুরি পরিষেবাগুলি শেয়ার করা মিডিয়া কন্টেন্ট রেকর্ড বা সেভ করতে পারে। লাইভ ভিডিও এবং আপলোড করা মিডিয়া এন্ড-টু-এন্ড এনক্রিপশন করে পাঠানো হয় এবং Apple সেগুলি দেখতে বা অ্যাক্সেস করতে পারে না।
এই ফিচারটি ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই ইমার্জেন্সি কল ও SOS চালু রাখতে হবে। এটি করতে, সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > লোকেশন পরিষেবা > সিস্টেম পরিষেবা অপশনে গিয়ে, ”ইমার্জেন্সি কল ও SOS” অপশনটি চালু করতে ট্যাপ করুন।
ইমার্জেন্সি SOS লাইভ ভিডিও সব লোকেশনে বা পরিস্থিতিতে উপলভ্য নাও হতে পারে।
পতন শনাক্তকরণ
আপনি ঘড়ি পরে থাকলে যদি জোরে কিছু পড়ে যাওয়ার মতো ঘটনা Apple Watch SE বা Apple Watch Series 4 বা এর পরবর্তী ভার্সন শনাক্ত করে, তাহলে প্রয়োজন হলে পতন শনাক্তকরণ অ্যালার্ট আপনাকে জরুরি পরিষেবার সাথে কানেক্ট করতে সাহায্য করে। আপনি জরুরি পরিষেবাতে যোগাযোগ করতে পারেন বা অ্যালার্ট বাতিল করতে পারেন। যদি আপনার Apple Watch শনাক্ত করে যে আপনি একজায়গা থেকে অন্য জায়গায় সরছেন, তাহলে আপনার অ্যালার্টের প্রতিক্রিয়া জানানোর জন্য অপেক্ষা করবে এবং স্বয়ংক্রিয়ভাবে জরুরি পরিষেবাতে কল করবে না। যদি আপনার Apple Watch-এ শনাক্ত হয় যে প্রায় এক মিনিট ধরে আপনি সচল নন, তাহলে 30 সেকেন্ডের কাউন্টডাউন শুরু হবে এবং আপনার কব্জিতে আলতো চাপ দেওয়া হবে এবং একটি অ্যালার্ট বাজবে। কাউন্টডাউন শেষ হয়ে গেলে, আপনার Apple Watch স্বয়ংক্রিয়ভাবে জরুরি পরিষেবাগুলির পাশাপাশি আপনার জরুরি কন্ট্যাক্টদের সাথেও যোগাযোগ করবে।
অটোডায়াল করা কলটি কানেক্ট হলে, আপনার Apple Watch-এর মাধ্যমে একটি অডিও মেসেজ চালানো হয় যাতে জরুরি পরিষেবাগুলি বুঝতে পারে যে আপনার Apple Watch জোরে পড়ে যাওয়ার মতো ঘটনা শনাক্ত করেছে এবং তারপরে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের স্থানাঙ্ক হিসাবে আপনার বর্তমান লোকেশন শেয়ার করে। আপনি লোকেশন পরিষেবা সক্রিয় করেছেন কিনা তা নির্বিশেষে কলটির মাধ্যমে আপনার লোকেশন শেয়ার করা হবে। আপনি আগে ইমার্জেন্সি কল চলাকালীন মেডিকেল আইডি শেয়ার করার জন্য সক্রিয় করলে, আপনার মেডিকেল আইডিও জরুরি পরিষেবার সাথে স্বয়ংক্রিয়ভাবে শেয়ার করা হবে (কেবল মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা)। কল শেষ হওয়ার পরে এবং “মেসেজ” অ্যাপ আনইনস্টল না করে থাকলে, আপনার Apple Watch-এ 10-সেকেন্ডের কাউন্টডাউন শুরু হবে, তারপর আপনার জরুরি কন্ট্যাক্ট এবং চেক-ইন সেশন সক্রিয় থাকলে চেক-ইন কন্ট্যাক্টদের কাছে আপনার লোকেশনসহ মেসেজ পাঠিয়ে এটি জানানো হবে যে আপনার ঘড়ির মাধ্যমে সজোরে পতন শনাক্ত হয়েছে ও জরুরি পরিষেবা ডায়াল করা হয়েছে। আপনি 10-সেকেন্ডের মধ্যে জরুরি কন্ট্যাক্ট এবং সক্রিয় চেক ইন কন্ট্যাক্টে মেসেজ বাতিল করার অপশন নির্বাচন করতে পারেন। আপনার Apple Watch আপনার মেডিকেল আইডি থেকে আপনার জরুরি কন্ট্যাক্ট পায়।
যদি আপনি পড়ে যান, অটোডায়াল করা কল দিয়ে জরুরি পরিষেবার সাথে যোগাযোগ করা না যায় এবং আপনি চলাফেরা করার মতো অবস্থায় না থাকেন, তবে আপনার iPhone স্যাটেলাইট কানেক্টিভিটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ অ্যাপ ব্যবহার করে জরুরি পরিষেবায় সীমিত তথ্যসহ (উদাহরণস্বরূপ, আপনার লোকেশন, ব্যাটারি লাইফ এবং পরিস্থিতি কতটা গুরুতর ইত্যাদি) টেক্সট মেসেজ হিসাবে পাঠাতে ইমার্জেন্সি SOS ব্যবহার করার চেষ্টা করতে পারে। আপনি যদি মেসেজ অ্যাপ আনইনস্টল না করেন, তাহলে আপনার হয়ে সীমিত তথ্যও (উদাহরণস্বরূপ, আপনার লোকেশন, জরুরি অবস্থার ধরন) আপনার জরুরি কন্ট্যাক্ট ও অ্যাক্টিভ চেক ইন কন্ট্যাক্টদের পাঠানো হবে।
পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটলে তা স্বাস্থ্য অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়, তবে Apple Watch জিজ্ঞাসা করার পরে আপনি পড়ে যাননি বলে উত্তর দিলে সেটি আর রেকর্ড করা হয় না। আপনার পড়ে যাওয়ার হিস্ট্রি চেক করার জন্য, আপনার iPhone-এ স্বাস্থ্য অ্যাপ খুলুন এবং ব্রাউজ করুন > অন্যান্য ডেটা > পড়ে যাওয়ার সংখ্যা অপশনে যান।
আপনি আমার Watch > ইমার্জেন্সি SOS বিভাগে গিয়ে পতন শনাক্তকরণ চালু বা বন্ধ করতে ট্যাপ করে আপনার iPhone-এ Apple Watch অ্যাপ থেকে পতন শনাক্তকরণ সক্রিয় বা নিষ্ক্রিয় করতে পারেন। “পতন শনাক্তকরণ” ফিচারটি চালু থাকলে, আপনি “সর্বদা চালু” বা “শুধুমাত্র ওয়ার্কআউটের সময়” অপশনে ট্যাপ করতে পারেন। আপনি Apple Watch সেট-আপ করার সময় বা স্বাস্থ্য অ্যাপে আপনার বয়স লিখে থাকেন এবং আপনার বয়স 55 বছর বা তার বেশি হয়, তাহলে “পতন শনাক্তকরণ” স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। আপনার বয়স 18 থেকে 55 বছর হলে, শুধুমাত্র ওয়ার্কআউটের সময় স্বয়ংক্রিয়ভাবে “পতন শনাক্তকরণ” চালু হয়। স্বয়ংক্রিয়ভাবে জরুরি পরিষেবায় কল করার জন্য আপনার ঘড়িতে “কব্জি শনাক্তকরণ” অবশ্যই সক্রিয় করতে হবে। Apple Watch-এ এটি করতে, সেটিংস > পাসকোড বিকল্পে যান ও “কব্জি শনাক্তকরণ” বিকল্পটি চালু করতে ট্যাপ করুন। 18 বছর বা তার বেশি বয়সী ব্যক্তির জন্য “পতন শনাক্তকরণ” ফিচার উপলভ্য। Apple Watch সমস্ত পতন শনাক্ত করতে পারে না।
দুর্ঘটনা শনাক্তকরণ
যদি আপনার iPhone 14 বা এর পরবর্তী মডেল (সমস্ত মডেল) (iOS 16 বা এর পরবর্তী ভার্সনসহ), Apple Watch Series 8 বা এর পরবর্তী মডেল, Apple Watch SE (2য় জেনারেশন) এবং Apple Watch Ultra বা এর পরবর্তী মডেল (watchOS 9 বা এর পরবর্তী ভার্সনসহ) একটি গুরুতর গাড়ি দুর্ঘটনা শনাক্ত করে, তাহলে জরুরি পরিষেবায় কল করার জন্য অ্যালার্ট ট্রিগার করা হবে। আপনি অ্যালার্টটি খারিজ করতে পারেন অথবা জরুরি পরিষেবার সাথে যোগাযোগ করা চালিয়ে যেতে পারেন। আপনার ডিভাইসে অ্যালার্ম বাজবে এবং খারিজ না করা হলে 10 সেকেন্ডের জন্য অ্যালার্ট প্রদর্শিত হবে। যদি আরও 30 সেকেন্ডের কাউন্টডাউনের পরেও আপনি সাড়া না দেন, তাহলে আপনার ডিভাইস জরুরি পরিষেবায় কল করবে।
অটোডায়াল করা কলটি কানেক্ট হলে, আপনার ডিভাইসের মাধ্যমে একটি অডিও মেসেজ চালানো হয় যাতে জরুরি পরিষেবাগুলি বুঝতে পারে যে আপনার ডিভাইসটি গাড়ি দুর্ঘটনার মতো ঘটনা শনাক্ত করেছে এবং তারপরে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের স্থানাঙ্ক হিসাবে আপনার বর্তমান লোকেশন শেয়ার করে। আপনি লোকেশন পরিষেবা সক্রিয় করেছেন কিনা তা নির্বিশেষে কলটির মাধ্যমে আপনার লোকেশন শেয়ার করা হবে। আপনি আগে ইমার্জেন্সি কল চলাকালীন মেডিকেল আইডি শেয়ার করার জন্য সক্রিয় করলে, আপনার মেডিকেল আইডিও জরুরি পরিষেবার সাথে স্বয়ংক্রিয়ভাবে শেয়ার করা হবে (কেবল মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা)। কল শেষ হওয়ার পরে এবং “মেসেজ” অ্যাপ আনইনস্টল না করে থাকলে, আপনার ডিভাইসে 10-সেকেন্ডের কাউন্টডাউন শুরু হবে, তারপর আপনার জরুরি কন্ট্যাক্ট এবং চেক-ইন সেশন সক্রিয় থাকলে চেক-ইন কন্ট্যাক্টদের কাছে আপনার লোকেশনসহ মেসেজ পাঠিয়ে এটি জানানো হবে যে আপনার ডিভাইসের মাধ্যমে গাড়ি দুর্ঘটনা শনাক্ত হয়েছে ও জরুরি পরিষেবা ডায়াল করা হয়েছে। আপনি 10-সেকেন্ডের মধ্যে জরুরি কন্ট্যাক্ট এবং সক্রিয় চেক ইন কন্ট্যাক্টে মেসেজ বাতিল করার অপশন নির্বাচন করতে পারেন। আপনার ডিভাইসটি আপনার মেডিকেল আইডি থেকে আপনার জরুরি কন্ট্যাক্ট পায়। জরুরি কন্ট্যাক্ট এবং সক্রিয় চেক ইন কন্ট্যাক্টে নোটিফিকেশনের পরে, আপনার ডিভাইসের মাধ্যমে জরুরি পরিষেবাতে যোগাযোগের জন্য, মেডিকেল আইডির তথ্য খোলা বা অ্যালার্ট খারিজ করার জন্য ক্রমাগত অপশনগুলি দেখা যাবে। iPhone এবং Apple Watch-এর মাধ্যমে সমস্ত গাড়ি দুর্ঘটনা শনাক্ত হয় না। দুর্ঘটনা ঘটেছে কিনা তা নির্ধারণ করতে লোকেশনের তথ্য ব্যবহার করা যেতে পারে।
যদি গুরুতর গাড়ি দুর্ঘটনা শনাক্ত হয়, অটোডায়াল করা কল দিয়ে জরুরি পরিষেবার সাথে যোগাযোগ না করা যায় এবং আপনার থেকে কোনো উত্তর না পাওয়া যায়, আপনার iPhone স্যাটেলাইট কানেক্টিভিটির মাধ্যমে ইমার্জেন্সি SOS ব্যবহার করার চেষ্টা করতে পারে যাতে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ অ্যাপ ব্যবহার করে জরুরি পরিষেবার সীমিত তথ্য (উদাহরণস্বরূপ, আপনার লোকেশন, ব্যাটারি লাইফ এবং জরুরি অবস্থার ধরন) SMS করা যায়। আপনি যদি মেসেজ অ্যাপ আনইনস্টল না করেন, তাহলে আপনার হয়ে সীমিত তথ্যও (উদাহরণস্বরূপ, আপনার লোকেশন, জরুরি অবস্থার ধরন) আপনার জরুরি কন্ট্যাক্ট ও অ্যাক্টিভ চেক ইন কন্ট্যাক্টদের পাঠানো হবে।
আপনি সেটিংস > ইমার্জেন্সি SOS > তারপর গুরুতর দুর্ঘটনার পরে কল করুন ফিচার চালু বা বন্ধ করতে ট্যাপ করে অথবা আপনার iPhone-এর Apple Watch অ্যাপে আমার Watch > ইমার্জেন্সি SOS-এ গিয়ে তারপরে “গুরুতর দুর্ঘটনার পরে কল করুন” চালু বা বন্ধ করতে ট্যাপ করে দুর্ঘটনা শনাক্তকরণ নিষ্ক্রিয় বা পুনরায় সক্রিয় করতে পারেন।
আপনার iPhone-এ ইনস্টল করা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাথে আপনি দুর্ঘটনা শনাক্তকরণ ডেটা শেয়ার করার অপশন বেছে নিতে পারেন। আপনি ডেটা অ্যাক্সেসের অনুমতি দিলে এবং দুর্ঘটনা ঘটলে, স্বয়ংক্রিয়ভাবে থার্ড পার্টিকে দুর্ঘটনার বিষয়ে জানানো হবে, সেখানে লোকেশন ডেটা থাকতে পারে।
আপনি যদি আপনার iPhone-কে গাড়ি দুর্ঘটনা শনাক্ত করার পরে জরুরি পরিষেবাগুলিতে কল করার অনুমতি দেন, তাহলে দুর্ঘটনা সম্পর্কে থার্ড-পার্টিকে জানানোর আগে জরুরি পরিষেবাগুলিতে কল করা হবে৷ যদি আপনি কোনো গাড়ি দুর্ঘটনা শনাক্ত করার পরে আপনার iPhone-কে জরুরি পরিষেবাগুলিতে কল করার অনুমতি না দেন এবং কোনো দুর্ঘটনা শনাক্ত করা হয় এবং থার্ড পার্টি শেয়ারিং চালু করা হয়, তাহলে আপনার ডিভাইসের মাধ্যমে আপনাকে একটি অ্যালার্ট পাঠানো হবে যে একটি দুর্ঘটনা শনাক্ত করা হয়েছে, থার্ড পার্টির সাথে ডেটা শেয়ার করা হয়েছে এবং যদি সম্ভব হয়, তবে আপনার থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করা উচিত।
আপনি থার্ড পার্টির সাথে দুর্ঘটনা শনাক্তকরণের ডেটা শেয়ার করবেন কিনা তা বেছে নিতে পারবেন। আপনার iPhone-এ এই ব্যবস্থাটি চালু করতে, সেটিংস > ইমার্জেন্সি SOS অপশনে যান ও “অ্যাপের মাধ্যমে দুর্ঘটনা শেয়ার করুন” অপশনটি চালু করুন।
উন্নত সতর্কতা
উন্নত নিরাপত্তা সতর্কতার মাধ্যমে আপনি ভূমিকম্প বা বন্যার মতো জরুরি পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে আপনার iPhone এবং Watch-এ নিরাপত্তা সতর্কতা পাবেন। এইসব সতর্কতা উপলভ্য কানেক্টিভিটি যেমন Wi-Fi বা Bluetooth এবং মোবাইল ডেটার মাধ্যমে পাঠানো হয়। Apple আপনার ডিভাইসের লোকেশন ব্যবহার করে আপনার বর্তমান অঞ্চল নির্ধারণ করে আপনাকে উন্নত নিরাপত্তা সতর্কতা প্রদান করতে পারে। অঞ্চল বলতে কোনো দেশ হতে পারে অথবা কিছু দেশের (যেমন মার্কিন যুক্তরাষ্ট্র) ক্ষেত্রে অঞ্চল বলতে কয়েকটি রাজ্যের সমষ্টিও হতে পারে। আপনার Apple ডিভাইস এই অঞ্চলের সাথে যুক্ত করা যেতে পারে। Apple কোনো অঞ্চলেই আপনার ডিভাইসের লোকেশনের তথ্য স্টোর করে না।
উন্নত নিরাপত্তা সতর্কতা ডিফল্ট হিসাবে চালু করা থাকে। আপনি সেটিংস > নোটিফিকেশন > উন্নত সতর্কতা > উন্নত নিরপত্তা সতর্কতা অপশনে গিয়ে উন্নত নিরপত্তা সতর্কতা নিষ্ক্রিয় বা পুনরায় সক্রিয় করতে পারেন। তারপর এক বা একাধিক ধরনের উন্নত সুরক্ষা সতর্কতা চালু বা বন্ধ করতে ট্যাপ করুন। Apple-এর তরফে পাঠানো উন্নত নিরাপত্তা সতর্কতা, সরকারি সতর্কতার থেকে দেখতে আলাদা ও এই অ্যালার্ট আসেও ভিন্নভাবে।
উন্নত নিরাপত্তা সতর্কতার সময়ানুবর্তিতা এবং নির্ভরযোগ্যতা উন্নত করতে “সতর্কতা পাওয়া উন্নত করুন”-এ আপনার আনুমানিক লোকেশন ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, “সতর্কতা পাওয়া উন্নত করুন” চালু থাকলে ভূমিকম্পের সতর্কতা দ্রুত এবং আরও নির্ভরযোগ্যভাবে পাওয়া যেতে পারে। Apple আপনার আনুমানিক লোকেশন স্টোর করে না। আপনি সেটিংস > নোটিফিকেশন > উন্নত সতর্কতা > উন্নত নিরাপত্তা সতর্কতা > সতর্কতা পাওয়া উন্নত করুন অপশনে গিয়ে “সতর্কতা পাওয়া উন্নত করুন” সক্রিয় করতে পারেন।
উন্নত সতর্কতা পাওয়ার জন্য আপনাকে সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > লোকেশন পরিষেবা > সিস্টেম পরিষেবা > অ্যালার্ট ও শর্টকাট অটোমেশন সক্রিয় করতে হবে।
কম্পাসের ওয়েপয়েন্ট
আপনি ওয়েপয়েন্ট হিসাবে আপনার বর্তমান লোকেশন যোগ করতে কম্পাস অ্যাপ ব্যবহার করতে পারেন, যার মাধ্যমে আপনি আপনার তৈরি প্রতিটি কম্পাস ওয়েপয়েন্টের দূরত্ব এবং দিকনির্দেশ দেখতে পারবেন। এছাড়াও, কম্পাস অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে দুটি ওয়েপয়েন্ট তৈরি করতে পারে, যার মধ্যে একটি "শেষ মোবাইল কানেকশন ওয়েপয়েন্ট" রয়েছে যা কানেক্টিভিটির জন্য মোবাইল রিসেপশনসহ শেষ লোকেশনটি অনুমান করবে এবং একটি "শেষ ইমার্জেন্সি কল ওয়েপয়েন্ট" রয়েছে যা কোনো রুটে কোথায় আপনার iPhone বা Apple Watch শেষবার কোনো উপলভ্য নেটওয়ার্ক প্রোভাইডারের সাথে কানেক্ট করেছিল তা অনুমান করবে, যাতে একটি ইমার্জেন্সি কল করা যেতে পারে। একটি “শেষ মোবাইল কানেকশন ওয়েপয়েন্ট” বা একটি “শেষ ইমার্জেন্সি কল ওয়েপয়েন্ট” তৈরি করতে, কম্পাস অ্যাপের জন্য সুনির্দিষ্ট লোকেশন চালু রেখে আপনার ডিভাইসে উল্লেখযোগ্য লোকেশনগুলি সক্রিয় থাকতে হবে। আপনি কম্পাস অ্যাপে ওয়েপয়েন্ট নির্বাচন করে, তারপর স্ক্রিনের নিচে স্ক্রোল করে এবং “ওয়েপয়েন্ট ডিলিট করুন” অপশন নির্বাচন করে কম্পাস অ্যাপে আপনার তৈরি করা কম্পাস ওয়েপয়েন্টগুলি ডিলিট করতে পারেন।
ব্যাকট্র্যাক
কিছু নির্দিষ্ট এলাকায় যেখানে আপনার পদক্ষেপগুলি আবার ট্র্যাক করার জন্য আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে, Apple Watch-এ উপলভ্য কম্পাস অ্যাপ এবং কিছু থার্ড-পার্টি অ্যাপ নিরাপত্তার উদ্দেশ্যে আপনার সাম্প্রতিক লোকেশনগুলিতে ওয়ান-টাইম অ্যাক্সেসের জন্য আপনাকে জিজ্ঞাসা করতে পারে। এই লোকেশনগুলি সবসময় উপলভ্য নাও হতে পারে, যেমন, যদি আপনি আপনার বাড়ি বা শহুরে এলাকার মতো পরিচিত জায়গার কাছাকাছি থাকেন। এই ফিচারগুলি ব্যবহার করার জন্য, আপনাকে অবশ্যই ডিভাইসের জন্য উল্লেখযোগ্য লোকেশনগুলি সক্রিয় করতে হবে, এর সাথে অ্যাপের জন্য সুনির্দিষ্ট লোকেশন চালু থাকতে হবে।
অন্যান্য তথ্য
কিছু সুরক্ষা সংক্রান্ত ফিচার সমস্ত ডিভাইসে বা প্রতিটি অঞ্চলে বা প্রতিটি ভাষাতে উপলভ্য নাও হতে পারে। কিছু অঞ্চল এবং দেশে একাধিক জরুরি পরিষেবা নম্বর রয়েছে৷ এইসব ক্ষেত্রে, Apple Watch পতন শনাক্তকরণ অ্যালার্ট পাঠানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবার সাথে যুক্ত নম্বরে কল করবে।
ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণের জন্য প্রযোজ্য আইনি ভিত্তি
পরিষেবা প্রদান এবং আমাদের আইনি বাধ্যবাধকতা মেনে চলার জন্য আমরা ইমার্জেন্সি SOS এবং স্যাটেলাইটের মাধ্যমে ইমার্জেন্সি SOS-এ আপনার ব্যক্তিগত ডেটা প্রক্রিয়া করি। যেসব ক্ষেত্রে সম্মতি আইনত প্রয়োজনীয়, সেসব ক্ষেত্রে স্থানীয় আইন অনুসারে সেটির জন্য অনুরোধ করা হয়। যেসব ক্ষেত্রে প্রযোজ্য স্থানীয় আইন অনুমতি দেয়, সেক্ষেত্রে আমরা জরুরি পরিষেবা প্রদান করতে, জালিয়াতি বা অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধ করতে, পরিষেবা উন্নত করতে ও ইমার্জেন্সি SOS ও স্যাটেলাইট সিস্টেম ও আর্কিটেকচারের মাধ্যমে ইমার্জেন্সি SOS বজায় রাখতে সহায়তা করার জন্য আমাদের বৈধ স্বার্থের জন্য নিম্নলিখিত বিভাগগুলির ব্যক্তিগত ডেটা প্রক্রিয়া করি:
- আপনার লোকেশন
- আপনার সেশন সম্পর্কিত তথ্য, যেমন জরুরি পরিষেবার সাথে যোগাযোগ করার ক্ষেত্রে সময়কাল ও বিষয়বস্তু
- আপনার নির্বাচিত জরুরি কন্ট্যাক্ট
ব্যক্তিগত ডেটা রেখে দেওয়া
Apple-এর গোপনীয়তা নীতিতে বা তাদের নির্দিষ্ট পরিষেবাভিত্তিক গোপনীয়তা নোটিশে যেমন বর্ণনা করা হয়েছে অথবা আইনি প্রয়োজনীয়তা মেনে যে উদ্দেশ্যে Apple ব্যক্তিগত ডেটা সংগ্রহ করেছে, তা যতদিন না পূরণ হয় ততদিন পর্যন্ত Apple ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করতে পারে। সংরক্ষিত রাখার সময়কাল মূল্যায়ন করার সময়, আমরা প্রথমেই সাবধানে পরীক্ষা করে দেখি যে সংগৃহীত ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করা প্রয়োজন আছে কিনা এবং যদি তা করার প্রয়োজন হয়, তবে তা আইন অনুসারে অনুমোদিত স্বল্পতম সম্ভাব্য সময়ের জন্য ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করে রাখতে হবে।
Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy
2025-12-12