সেভিংস ও গোপনীয়তা

অ্যাকাউন্ট তৈরি, পরিচয় যাচাইকরণ এবং জালিয়াতি প্রতিরোধের জন্য আপনার অ্যাপ্লিকেশন, অ্যাকাউন্ট এবং ডিভাইস ব্যবহারের প্যাটার্ন এবং সেটিংসের তথ্য Apple এবং Goldman Sachs-এর সাথে শেয়ার করা হবে।
 

একটি নিরাপদ এবং ব্যক্তিগত উপায়ে আপনার সঞ্চয় বাড়াতে আপনাকে সাহায্য করার জন্য সেভিংস ডিজাইন করা হয়েছে।


Privacy Icon

  • আপনার সেভিংস অ্যাকাউন্ট সেট আপ করার সময় আপনি যে তথ্য প্রদান করেন তা Apple এবং Goldman Sachs আপনার পরিচয় যাচাই করতে এবং জালিয়াতি প্রতিরোধ করতে ব্যবহার করবে।
  • অ্যাকাউন্ট এবং ডিভাইসের তথ্যসহ উপরের কিছু তথ্য Goldman Sachs এবং এর সার্ভিস প্রোভাইডার Apple Payments Inc দ্বারা ব্যবহৃত হয়, আপনি যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার সেভিংস অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করেন বা আপনার সেভিংস অ্যাকাউন্টে বা এর থেকে ফান্ড ট্রান্সফার করেন তখন জালিয়াতি প্রতিরোধ করার জন্য এটি করা হতে পারে।
  • Apple অন্যান্য Apple বিভাগ থেকে আলাদাভাবে আপনার সেভিংস লেনদেন সম্পর্কে তথ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে আপনার গোপনীয়তা রক্ষা করার জন্য Apple Payments Inc., একটি সম্পূর্ণ নিজস্ব সহায়ক সংস্থা ব্যবহার করে।
  • সেভিংস ও অন্যান্য Apple পণ্য ও পরিষেবা উন্নত করার জন্য আপনার সাথে আর সম্পর্কিত নয় এমন সেভিংস ডেটার ব্যবহার যেমন আপনার ব্যবহৃত সবচেয়ে বেশি সেভিংস ফিচার Apple দ্বারা করা যেতে পারে।

আপনার সেভিংস অ্যাকাউন্ট সেট আপ করার বিষয়ে

কোনো সেভিংস অ্যাকাউন্ট খুলতে, আপনার একটি Apple Card অ্যাকাউন্ট থাকতে হবে। এই ফিচারটি কীভাবে আপনার তথ্য ব্যবহার করে সেই বিষয়ে আরও জানতে www.apple.com/legal/privacy/data/en/apple-card এতে গিয়ে Apple Card ও গোপনীয়তা অপশনে যান।

আপনার সেভিংস অ্যাকাউন্ট তৈরি করার সময়, আপনার পরিচয় যাচাই করতে এবং জালিয়াতি প্রতিরোধে সাহায্য করার জন্য Apple এবং Goldman Sachs Bank USA, Salt Lake City Branch (“Goldman Sachs”) নিচে দেখানো তথ্য ব্যবহার করতে পারে। এছাড়াও, Goldman Sachs আপনার অ্যাকাউন্ট সেট আপ করার জন্য ও নিরাপত্তার খাতিরে আপনার তথ্য ব্যবহার করে।

  • আপনার Apple অ্যাকাউন্ট এবং এর সাথে যুক্ত নাম, ফোন নম্বর এবং বাড়ির ঠিকানা ও ইমেল অ্যাড্রেস
  • আপনার Apple অ্যাকাউন্ট, iTunes এবং App Store অ্যাকাউন্ট (যেমন, iTunes-এ আপনার লেনদেনের দীর্ঘ সময়ের হিস্ট্রি আছে কিনা) সম্পর্কিত তথ্য
  • আপনার ডিভাইস সম্পর্কে তথ্য (যেমন, কোনো ডিভাইস আইডেন্টিফায়ার, ফোন নম্বর, IP অ্যাড্রেস এবং আপনার ডিভাইসের নাম ও মডেল)
  • অ্যাকাউন্ট বা পেমেন্ট কার্ড যোগ করা সংক্রান্ত ডিভাইসের হিস্ট্রি
  • আপনি Apple Pay-তে যোগ করেছেন বা যোগ করার চেষ্টা করেছেন এমন পেমেন্ট কার্ড থেকে তথ্য সম্পর্কিত একত্রিত করা পরিসংখ্যান

ট্যাক্স আইনবিধি মেনে চলার উদ্দেশ্যে, Goldman Sachs আপনার সোশ্যাল সিকিউরিটি নম্বর এবং ট্যাক্স কেটে নেওয়ার স্টেটাস চাইবে; Apple এই তথ্য পড়তে বা স্টোর করতে পারে না।

আপনি ওয়ালেটের জন্য লোকেশন পরিষেবা সক্রিয় করলে, আপনি সেভিংস অ্যাকাউন্ট তৈরি বা আপডেট করার সময় বা ডিভাইসে প্রথমবার সেভিংস অ্যাকাউন্ট খোলার সময় আপনার আনুমানিক লোকেশন সম্পর্কিত তথ্য জালিয়াতি প্রতিরোধ করতে Apple ও Goldman Sachs দ্বারা ব্যবহার করা যেতে পারে। ঠিক যেভাবে, আপনি Apple Pay-তে কোনো পেমেন্ট পদ্ধতি যোগ করেন, Apple Card-এর জন্য আবেদন করেন বা সেটি প্রাপ্ত করার সময়, আপনার ডিভাইস সম্পর্কিত তথ্য যেমন কিছু নির্দিষ্ট সেটিংস সক্রিয় রয়েছে কিনা ও ডিভাইস ব্যবহারের ধরন (যেমন, ডিভাইস কত শতাংশ সময় ধরে চলে বা প্রতি সপ্তাহে কলের আনুমানিক সংখ্যা) ইত্যাদি জালিয়াতি প্রতিরোধ করতে Apple-কে পাঠানো হতে পারে। এছাড়াও Apple জালিয়াতি প্রতিরোধ করার জন্য আপনার সেভিংস অ্যাকাউন্টের ফোন নম্বরের বিষয়ে আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের থেকে তথ্য প্রাপ্ত করতে পারে। আপনার ডিভাইসের লোকেশনের অ্যাক্সেস ও ব্যবহার কীভাবে নিয়ন্ত্রণ করবেন সেই বিষয়ে আরও জানতে www.apple.com/legal/privacy/data/en/location-services ওয়েবসাইটে লোকেশন পরিষেবা ও গোপনীয়তা অপশনে যান।

আপনি যখন আপনার সেভিংস অ্যাকাউন্ট সেট আপ করেন, তখন Goldman Sachs আপনার সেভিংস অ্যাকাউন্ট এবং রাউটিং নম্বর Apple-এ পাঠায় যাতে সেভিংসের অধীনে আপনার ডিভাইসে আপনার জন্য এটি উপলভ্য করা যায়। Apple এই তথ্য স্টোর করে না।

আপনার সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করা

আপনার সেভিংস অ্যাকাউন্ট নম্বর, রাউটিং নম্বর এবং লেনদেনের ইতিহাস, সময়ের সাথে সাথে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সে পরিবর্তন দেখা, আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট করা এবং সেভিংস অ্যাকাউন্টে বা এর থেকে টাকা ট্রান্সফার করার জন্য অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি লিঙ্ক করা সহ আপনি আপনার ডিভাইসে আপনার সেভিংস অ্যাকাউন্ট দেখতে এবং পরিচালনা করতে পারবেন।

লেনদেন সম্পূর্ণ হওয়ার পর, Goldman Sachs এবং Apple Payments Inc. সমস্যা সমাধান, জালিয়াতি প্রতিরোধ ও আর্থিক বিধি মেনে চলার জন্য আপনার সেভিংস লেনদেনের ডেটা স্টোর ও ব্যবহার করবে। Apple-এর অন্যান্য বিভাগকে না জানিয়ে আলাদাভাবে আপনার ব্যক্তিগত ডেটা স্টোর এবং প্রক্রিয়া করে, Apple আপনার গোপনীয়তা সুরক্ষিত রাখতে একটি সম্পূর্ণ নিজস্ব সহায়ক ও লাইসেন্সপ্রাপ্ত অর্থ লেনদেন পরিষেবা Apple Payments Inc তৈরি করেছে। আপনার ব্যবহৃত সেভিংসের সাথে যুক্ত Apple Payments Inc.-এ স্টোর করা আপনার ব্যক্তিগত ডেটা শুধু আপনার অনুরোধ করা পরিষেবা প্রদান করতে, সমস্যার সমাধান করতে, নিয়ন্ত্রণমূলক উদ্দশ্যে বা জালিয়াতি প্রতিরোধ করতে ব্যবহার করা হয়।

Apple স্বতন্ত্র সেভিংস লেনদেন সম্পর্কিত তথ্য আপনার iCloud অ্যাকাউন্টে ডেলিভার ও স্টোর করে ও আপনার লেনদেনের হিস্ট্রি আপনার সমস্ত ডিভাইসে আপ-টু-ডেট রাখে। আপনার লেনদেন এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করে iCloud-এ স্টোর করা হয়, যা খুবই শক্তিশালী ডেটা সুরক্ষা প্রদান করে। আপনার ডেটা আপনার ডিভাইসের জন্য অনন্য তথ্য থেকে প্রাপ্ত “কী” দ্বারা সুরক্ষিত। এছাড়াও আপনার ডিভাইস পাসকোড দিয়ে সুরক্ষা প্রদান করা হয় যা কেবল আপনি জানবেন।

আপনি যখন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সেভিংসের সাথে লিঙ্ক করেন বা লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা এর থেকে টাকা ট্রান্সফার করেন, তখন Apple সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে কিছু তথ্য যেমন ব্যাঙ্কের নাম এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত অ্যাকাউন্ট আইডি পেতে পারে এবং সেই তথ্য ব্যবহার করতে পারে যাতে সেভিংস ও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে লিঙ্ক সেট আপ করা যেতে পারে। জালিয়াতি রোধ করতে Apple আপনার লোকেশন সহ এই তথ্য Goldman Sachs এবং Apple Payments Inc.-এর সাথে শেয়ার করতে পারে। এছাড়াও আপনাকে Goldman Sachs অ্যাকাউন্টে দুটি ছোট ডিপোজিট পাঠিয়ে এবং আপনার Apple ডিভাইসে বা সহায়তার সাথে যোগাযোগ করে এই অর্থের পরিমাণগুলি যাচাই করে মালিকানা যাচাই করতে বলা হতে পারে। অর্থের পরিমাণ সম্পর্কে তথ্য এবং যাচাইকরণ সফল হয়েছে কিনা সেই সম্পর্কে তথ্য Apple দেখতে পাবে কিন্তু স্টোর করবে না। একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সেভিংস বা আপনার Apple কার্ড অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করার ফলে এটি আপনার সেভিংস এবং Apple কার্ড অ্যাকাউন্ট উভয় ক্ষেত্রেই একটি লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হিসাবে প্রদর্শিত হবে; আপনার সেভিংস বা Apple কার্ড অ্যাকাউন্ট থেকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিলিট করলে উভয় ফিচারের ক্ষেত্রেই লিঙ্ক করা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হিসাবে দেখানো বন্ধ হবে।

সেভিংস অ্যাকাউন্টে বেনিফিশিয়ারি যোগ করার সময়, বেনিফিশিয়ারির এনক্রিপ্ট করা পুরো নাম, ঠিকানা, ফোন নম্বর, সম্পর্ক, জন্ম তারিখ এবং সামাজিক নিরাপত্তা নম্বর Apple এর মাধ্যমে Goldman Sachs-এ পাঠানো হবে। বেনিফিশিয়ারি সফলভাবে যুক্ত হয়েছে কিনা তা Apple দেখতে পাবে কিন্তু স্টোর করবে না। আপনি যখন আপনার সক্রিয় বেনিফিশিয়ারিদের দেখেন, তখন আপনার ডিভাইসে দেখানোর জন্য Apple সার্ভারের মাধ্যমে Goldman Sachs দ্বারা বেনিফিশিয়ারি সম্পর্কিত তথ্য পাঠানো হবে। Apple বেনিফিশিয়ারির তথ্য দেখে কিন্তু স্টোর করে না।

সেভিংস এবং ফ্যামিলি শেয়ারিং

সেভিংস অ্যাকাউন্ট হোল্ডাররা iCloud ফ্যামিলি শেয়ারিং ব্যবহার করে তাদের সেভিংস অ্যাকাউন্ট শেয়ার করতে পারবেন না, তবে Apple কার্ডের সহ-মালিকরা প্রত্যেকে নিজের জন্য একটি পৃথক সেভিংস অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। যখন একজন সহ-মালিক তাদের সেভিংস বা সহ-মালিকানাধীন Apple কার্ড অ্যাকাউন্টের সাথে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করেন, তখন এটি শুধুমাত্র সেই সহ-মালিকের ব্যক্তিগত সেভিংস অ্যাকাউন্টের জন্য একটি লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হিসাবে দেখানো হবে এবং তাদের Apple কার্ড অ্যাকাউন্টে উভয় সহ-মালিকের জন্য দেখা যাবে। আপনার সেভিংস বা সহ-মালিকানাধীন Apple কার্ড অ্যাকাউন্ট থেকে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিলিট করলে আপনার সহ-মালিকের সেভিংস অ্যাকাউন্ট থেকে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিলিট হবে না।

সেভিংস এবং অ্যানালিটিক্স

সেভিংস উন্নত করার জন্য, Apple দ্বারা সেভিংস অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়া ও ওয়ালেট অ্যাপে সেভিংস ফিচারের ব্যবহার সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয় ও সেই তথ্য এমনভাবে স্টোর করা হয় যাতে ব্যক্তিগতভাবে আপনাকে শনাক্ত করা না যায়। অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে যে সময় লাগে এবং কোন সেভিংস ফিচারগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যেমন সাম্প্রতিকতম লেনদেনের তালিকা ইত্যাদি এই তথ্যে অন্তর্ভুক্ত। এছাড়াও Apple, Apple প্রোডাক্ট ও পরিষেবা উন্নত করতে, মার্কেটিংয়ের জন্য ও জালিয়াতি প্রতিরোধ করতে ও সুরক্ষার উদ্দেশ্যে এই তথ্য ব্যবহার করতে পারে।

সেভিংস এবং যোগাযোগ

মার্কেটিং মেসেজসহ কোনো মেসেজ আপনার জন্য প্রাসঙ্গিক কিনা তা নির্ধারণ করতে, আপনি সেভিংস অ্যাকাউন্টের জন্য আবেদন করেছেন কিনা বা বর্তমানে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে কিনা ইত্যাদির মতো আপনার সেভিংস অ্যাকাউন্টের স্টেটাস Apple ব্যবহার করতে পারে। আপনার সাথে সম্পর্কিত করা যাবে না এমন বেনামী ও একত্রিত তথ্য Savings সংক্রান্ত মার্কেটিং ও অন্যান্য মেসেজিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। মার্কেটিং ইমেলে থাকা “লিঙ্ক আনসাবস্ক্রাইব করুন” অপশনে ক্লিক করে বা ওয়ালেট অ্যাপ সংক্রান্ত নোটিফিকেশন নিষ্ক্রিয় করে আপনি মার্কেটিং মেসেজ পাওয়া বন্ধ করতে পারেন।

সেভিংস সংক্রান্ত সহায়তা

সেভিংস সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে, আপনি Wallet অ্যাপের মাধ্যমে মেসেজ দিয়ে সহায়তা টিমের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার অনুরোধ প্রক্রিয়া করার জন্য Apple দ্বারা আপনার শেয়ার করা ব্যক্তিগত তথ্যসহ যেকোনো তথ্য ব্যবহার করা হবে। আপনার জিজ্ঞাস্য পরিষেবার জন্য Goldman Sachs-কে পাঠানো হলে Apple আপনার ও আপনার জিজ্ঞাসা বিষয়ক তথ্য Goldman Sachs-এর সাথে শেয়ার করবে যাতে আরও ভালো ভাবে আপনাকে সহায়তা করা যায়। Apple সার্ভিসিং-এর জন্য Goldman Sachs-কে পাঠানো কোনো অর্থনৈতিক তথ্য নিজেদের কাছে রাখবে না যার মাধ্যমে আপনাকে ব্যক্তিগতভাবে শনাক্ত করা যাবে। এছাড়াও আপনি আপনার প্রশ্নসহ 877-255-5923 নম্বরে কল করে সরাসরি সহায়তা টিমের সাথে যোগাযোগ করতে পারেন।

আপনার সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করা

আপনার সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করলে, আপনার সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য সেটিংস > ওয়ালেট ও Apple Pay > বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট বিভাগে থাকবে, যেখান থেকে আপনি আপনার আগের স্টেটমেন্ট এবং ট্যাক্স সম্পর্কিত ডকুমেন্ট দেখতে পারেন।

আপনার তথ্য আপডেট করার বিষয়ে

আপনি Wallet-এ আপনার সেভিংস অ্যাকাউন্টের তথ্য আপডেট করতে পারেন। এছাড়াও আপনি Goldman Sachs-এর সাথে যোগাযোগ করে আপনার সেভিংস অ্যাকাউন্টের তথ্য আপডেট করতে পারেন। Goldman Sachs আপডেট করা সেভিংস অ্যাকাউন্টের তথ্য সেভিংস পরিষেবা প্রদান করার উদ্দেশ্যে Apple-এর সাথে শেয়ার করতে পারে।

আরও তথ্য

Apple আইনি প্রয়োজনীয়তা অনুসারে ও জালিয়াতি প্রতিরোধ করার জন্য আপনার তথ্য ব্যবহার করতে পারে এবং Goldman Sachs-এর সাথে শেয়ার করতে পারে। Apple এবং Goldman Sachs আপনাকে সেভিংস অ্যাকাউন্টের উপলভ্যতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট প্রদান করতে অ্যাকাউন্টের তথ্য শেয়ার করতে পারে। আপনার অ্যাকাউন্ট বন্ধ করার পরেও সেভিংস সম্পর্কিত তথ্য আইন বা বৈধ আইনি প্রক্রিয়া মেনে চলার জন্য দরকারী এবং Apple তা প্রয়োজন অনুসারে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ব্যবহার করতে পারে। কীভাবে Goldman Sachs তাদের গোপনীয়তা নীতি রিভিউ করে আপনার ব্যক্তিগত ডেটা সুরক্ষিত রাখে সে সম্পর্কে আরও জানতে, https://www.goldmansachs.com/privacy-and-cookies/c-privacy-policy.html লিঙ্কে দেখতে পারেন।

যেসব ক্ষেত্রে Apple এই নোটিশে বর্ণনা করা ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ডেটা কন্ট্রোলার হিসাবে কাজ করে, সেক্ষেত্রে উক্ত অ্যাক্টিভিটি Apple-এর সম্পূর্ণরূপে মালিকানাধীন সহযোগী কোম্পানি, Apple Payments Services LLC দ্বারা প্রদান করা হয়, যদি না অন্যকিছু বলা হয়ে থাকে। সেভিংস ব্যবহার করার মাধ্যমে, আপনি Apple এবং এর অধীনস্থ সংস্থা ও এজেন্টদের আপনার তথ্য পাঠানো, সংগ্রহ, রক্ষণাবেক্ষণ, প্রক্রিয়াকরণ ও ব্যবহার করায় অনুমতি দিতে সম্মত হচ্ছেন।

নোটিশটিতে যেমন বর্ণনা করা হয়েছে এবং Apple-এর গোপনীয়তা নীতি অনুযায়ী অথবা আইনি প্রয়োজনীয়তা মেনে যে উদ্দেশ্যে Apple ব্যক্তিগত ডেটা সংগ্রহ করেছে, তা পূরণ না হওয়া পর্যন্ত Apple ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করতে পারে। সংরক্ষিত রাখার সময়কাল মূল্যায়ন করার সময়, আমরা প্রথমেই সাবধানে পরীক্ষা করে দেখি যে সংগৃহীত ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করা প্রয়োজন আছে কিনা এবং যদি তা করার প্রয়োজন হয়, তবে তা আইন দ্বারা অনুমোদিত স্বল্পতম সময়ের জন্য ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করে রাখি।

Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা নীতি অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy

2025-12-12