শর্টকাট শেয়ারিং ও গোপনীয়তা
আপনার তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি আপনি কী শেয়ার করতে চান তা নির্বাচন করার শর্টকাট অ্যাপ তৈরি করা হয়েছে।
গ্যালারির বাইরে থেকে পাওয়া শর্টকাটগুলি আপনার রিভিউ করা উচিত
যেসব শর্টকাট ওয়েব থেকে ডাউনলোড করা হয়েছে বা অন্যদের দ্বারা আপনার সাথে শেয়ার করা হয়েছে সেগুলি Apple দ্বারা রিভিউ করা নাও হতে পারে এবং সেইসব শর্টকাটের বিষয়বস্তু বা কার্যকারিতার উপর Apple-এর কোনো নিয়ন্ত্রণ এবং দায়বদ্ধতা নেই। আপনার ওয়েব থেকে ডাউনলোড করা বা আপনার সাথে শেয়ার করা সমস্ত শর্টকাট প্রত্যাশা অনুযায়ী কাজ করছে কিনা তা নিশ্চিত করতে অতিরিক্ত সতর্কতার সাথে রিভিউ করা উচিত।
কোন শর্টকাটগুলি দিয়ে আপনার ব্যক্তিগত ডেটা অ্যাক্সেস করা যেতে পারে তা আপনি কন্ট্রোল করেন, যেমন আপনার লোকেশন (সুনির্দিষ্ট বা আনুমানিক), কন্ট্যাক্ট, স্বাস্থ্য সংক্রান্ত ডেটা, পেমেন্টের তথ্য বা আপনার ডকুমেন্টের বিষয়বস্তু। আপনি কোনো শর্টকাটের জন্য বিস্তারিত বিভাগ থেকে ওই শর্টকাটের অ্যাক্সেস আছে এমন ডেটা রিভিউ এবং কন্ট্রোল করতে পারেন।
আপনার শেয়ার করা শর্টকাট Apple-এ পাঠানো হবে
আপনি যদি কোনো শর্টকাট তৈরি এবং শেয়ার করেন, তাহলে আপনার নির্দেশে শেয়ার করা চালু করতে, আপনার শেয়ার করা শর্টকাট এতে এম্বেড করা যেকোনো কন্টেন্টসহ, Apple-এ পাঠানো হবে। সেই সমস্ত ব্যক্তিদের জন্য শর্টকাট ও এর কন্টেন্ট উপলভ্য যারা শেয়ার করা ওয়েব লিঙ্কে অ্যাক্সেস করতে পারেন এবং তারপরে তারা আপনার শেয়ার করা শর্টকাটের একটি কপি ও এতে এম্বেড করা সাবকন্টেন্ট কপি, সেভ, পরিবর্তন ও আবার বণ্টন করতে পারেন। আপনার শেয়ার বা ব্যবহারের অধিকার নেই এমন বিষয়বস্তু থাকা শর্টকাট বা অন্য কোনো ব্যক্তির অধিকার বা আইন লঙ্ঘন করতে পারে, এমন ধরনের শর্টকাট তৈরি করা বা শেয়ার করা আপনার উচিত নয়। আপনার শেয়ার করা কোনো শর্টকাট রিভিউ করার জন্য Apple-এর কোনো বাধ্যবাধকতা নেই, যদিও Apple আপনার শেয়ার করা কোনো শর্টকাট রিভিউ, নিষ্ক্রিয় বা অপসারণ করতে পারে।
এছাড়াও Apple শেয়ার্ড শর্টকাটগুলির একত্রিত তথ্য এমনভাবে সংগ্রহ করে যার ফলে শর্টকাট উন্নত করার উদেশ্যে আপনাকে ব্যক্তিগতভাবে শনাক্ত করা যায় না । উদাহরণস্বরূপ, শেয়ার্ড শর্টকাটের সংখ্যা।
আপনার কাছে শর্টকাট অ্যাপ সেটিংসে শর্টকাট শেয়ারিং চালু করার অপশন আছে।
iCloud ব্যবহার করে আপনার ডিভাইস জুড়ে শর্টকাট সিঙ্ক করা হয়। আপনি যদি শর্টকাটগুলি সিঙ্ক করতে না চান, তাহলে আপনার iOS, iPadOS বা visionOS ডিভাইসে সেটিংস > [আপনার নাম] > iCloud > iCloud-এ সেভ করা হয়েছে > iCloud-এ সব দেখুন-এ গিয়ে এবং “শর্টকাট” বন্ধ করতে ট্যাপ করে বা সেটিংস > অ্যাপ > শর্টকাট-এ গিয়ে তারপরে “iCloud সিঙ্ক” অপশনে ট্যাপ করে এই ফিচারটি বন্ধ করতে পারেন। Mac-এ, সিস্টেম সেটিংস > [আপনার নাম] > iCloud > iCloud-এ সেভ করা হয়েছে > “সবগুলি দেখুন”-এ গিয়ে “শর্টকাট” অপশন নির্বাচনমুক্ত করুন বা শর্টকাট অ্যাপের সেটিংসে গিয়ে “iCloud সিঙ্ক” অপশনটি নির্বাচনমুক্ত করুন।
Apple-এর গোপনীয়তা নীতি অনুযায়ী অথবা আইনি প্রয়োজনীয়তা মেনে যে উদ্দেশ্যে Apple ব্যক্তিগত ডেটা সংগ্রহ করেছে, তা যতদিন না পূরণ হয়, ততদিন পর্যন্ত Apple ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করতে পারে। সংরক্ষিত রাখার সময়কাল মূল্যায়ন করার সময়, আমরা প্রথমেই সাবধানে পরীক্ষা করে দেখি যে সংগৃহীত ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করা প্রয়োজন আছে কিনা এবং যদি তা করার প্রয়োজন হয়, তবে তা আইন অনুসারে অনুমোদিত স্বল্পতম সম্ভাব্য সময়ের জন্য ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করে রাখতে হবে।
Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা নীতি অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy
2025-12-12