Apple ও গোপনীয়তা দিয়ে সাইন ইন করুন
“Apple দিয়ে সাইন ইন করুন” অপশনটি আপনাকে আপনার গোপনীয়তা সুরক্ষিত রাখা এবং Apple-এর বিভিন্ন পণ্যের ইন বিল্ট সুরক্ষা ব্যবস্থা দ্বারা নিরাপদ রাখার অভিজ্ঞতা দিতে তৈরি হয়েছে।
![]()
- “Apple দিয়ে সাইন ইন করুন”-এর মাধ্যমে আপনি আপনার গোপনীয়তা রক্ষা করে অ্যাপ এবং ওয়েবসাইটে সাইন ইন করতে পারবেন।
- কিছু ডেভেলপার আপনার নাম জিজ্ঞাসা করতে পারেন, যা আপনি এডিট করতে পারেন। তারা আপনার ইমেল আইডিও জানতে চাইতে পারেন, যা আপনি সরাসরি প্রদান করতে পারেন বা একটি উপনাম ব্যবহার করতে পারেন।
- আপনি যদি একটি অ্যাপ বা ওয়েবসাইটের জন্য “Apple দিয়ে সাইন ইন করুন” চালু করেন, তাহলে Apple এটি জানে কিন্তু আপনি কোন অ্যাপ বা ওয়েবসাইটে ও কখন সাইন ইন করছেন সে বিষয়ে Apple কোনো ট্র্যাক রাখে না।
- যখন আপনি কোনো অ্যাপে প্রথমবার “Apple দিয়ে সাইন ইন করুন” ব্যবহার করে সাইন ইন করেন, তখন Apple আপনার অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য ও Apple-এর সাথে আপনার অভিজ্ঞতার পাশাপাশি আপনার ডিভাইস সংক্রান্ত তথ্য ব্যবহার করে।
“Apple দিয়ে সাইন ইন করুন” সক্রিয় করার বিষয়ে
“Apple দিয়ে সাইন ইন করুন” আপনাকে ব্যক্তিগতভাবে শনাক্ত করে এমন তথ্য ডেভেলপারকে প্রদান না করে কোনো অ্যাপে (বা অ্যাপ ক্লিপ-এ) সাইন ইন করার অনুমতি দিয়ে আপনার গোপনীয়তা রক্ষা করে৷ “Apple দিয়ে সাইন ইন করুন”-এর মাধ্যমে আপনি ডেভেলপারকে কোনো অতিরিক্ত তথ্য প্রদান না করেও একটি ওয়েবসাইটে সাইন ইন করতে পারবেন যা আপনার ব্রাউজার দ্বারা সাধারণ ওয়েব ফাংশনের জন্য ব্যবহৃত তথ্যের বাইরে আপনাকে ব্যক্তিগতভাবে শনাক্ত করে। পরিবর্তে, আপনি যখন “Apple দিয়ে সাইন ইন করুন” ব্যবহার করেন, তখন Apple অ্যাপ ডেভেলপারকে একটি অনন্য আইডেন্টিফায়ার প্রদান করে, যার মাধ্যমে আপনি আপনার তথ্য গোপন রাখতে পারেন। এই আইডেন্টিফায়ার প্রতিটি অ্যাপ ডেভেলপারের জন্য সম্পূর্ণ আলাদা হয় যাতে বিভিন্ন ডেভেলপার বিভিন্ন অ্যাপে আপনার সম্পর্কে তথ্য সংগ্রহ এবং শেয়ার করা থেকে বিরত থাকে। ডেভেলপার আপনাকে তাদের অ্যাপ বা ওয়েবসাইটে আগে থেকে থাকা অ্যাকাউন্টগুলির জন্য “Apple দিয়ে সাইন ইন করুন” অপশন ব্যবহার করতে দিতে পারে৷ একজন ডেভেলপার যদি এটি সক্রিয় করতে চান, তাহলে আপনার আগে থেকে থাকা অ্যাকাউন্টটি রাখতে পারেন তবে “Apple দিয়ে সাইন ইন করুন” ব্যবহার করে এতে সাইন ইন করতে পারেন।
কারণ কিছু অ্যাপ বিভিন্ন কারণের জন্য আপনার থেকে আরও তথ্য সংগ্রহ করতে পারে — যেমন, নাম দ্বারা আপনার অ্যাকাউন্টের উল্লেখ করা বা ইমেলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করা — আপনি যখন “Apple দিয়ে সাইন ইন করুন” ব্যবহার করেন তখন কিছু ডেভেলপার আপনার নাম বা ইমেল অ্যাড্রেস চাইতে পারে৷ আপনার নামটি আপনার Apple অ্যাকাউন্টের সাথে যুক্ত নামের সাথে ডিফল্ট হবে, যা আপনি ডেভেলপারের সাথে শেয়ার করার আগে এডিট করতে পারেন। ডেভেলপার যদি একটি ইমেল অ্যাড্রেস জানতে চান, তাহলে আপনি আপনার Apple অ্যাকাউন্টের সাথে যুক্ত যেকোনো ইমেল অ্যাড্রেস প্রদান করতে পারেন বা আপনার ইমেল অ্যাড্রেসটি লুকাতে পারেন৷ আপনি যদি ডেভেলপারের থেকে আপনার ইমেল অ্যাড্রেস লুকানোর অপশনটি নির্বাচন করেন, তাহলে আপনার সাথে যোগাযোগের জন্য Apple ডেভেলপারকে একটি অনন্য ইমেল অ্যাড্রেস তৈরি করে প্রদান করবে। Apple সেই অ্যাড্রেসে পাওয়া ইমেল আপনার Apple অ্যাকাউন্টের সাথে যুক্ত একটি ইমেল অ্যাড্রেসে ফরওয়ার্ড করবে; ডেলিভারির পরে বা ডেলিভারি না করা গেলে সামান্য সময় পরে Apple সব মেসেজ মুছে দেয়। আপনার iOS, iPadOS বা visionOS ডিভাইসে, আপনি সেটিংস > [আপনার নাম] > iCloud > iCloud Mail > মেল ফরওয়ার্ডিং অপশনে গিয়ে সেই ইমেল অ্যাড্রেসটি পরির্বতন করতে পারেন যেটিতে মেল ফরওয়ার্ড করা হয় বা ইমেল ফরওয়ার্ডিং ফিচারটি নিষ্ক্রিয় করতে পারেন। আপনার Mac-এ, সিস্টেম সেটিংস > [আপনার নাম] > ব্যক্তিগত তথ্য বিকল্পে যান। আপনি “নিজের ইমেল লুকান”-এর জন্য ব্যবহার করা কোনো ইমেল অ্যাড্রেস নিস্কিয় এবং ডিলিট করলে, অপব্যবহার প্রতিরোধের উদ্দেশ্যে এটি আপনার আপনার Apple অ্যাকাউন্টের সাথে 30 দিনের জন্য যুক্ত করে রাখা হয়। মুছে ফেলা অ্যাড্রেস আপনার Apple অ্যাকাউন্ট থেকে স্থায়ীভাবে মুছে ফেলা হয় এবং শুধুমাত্র নিরাপত্তার জন্য যেমন অ্যাড্রেসটি আবার ইস্যু করা থেকে আটকানো ইত্যাদির ক্ষেত্রে রাখা হয়।
আপনি যদি অ্যাপের জন্য “Apple দিয়ে সাইন ইন করুন” অপশন নির্বাচন করেন, তাহলে সেই নির্বাচনটি আপনি iCloud-এর জন্য যে Apple অ্যাকাউন্ট ব্যবহার করেন তার সাথে লিঙ্ক করা হয়, যাতে আপনি সহজেই আপনার সমস্ত Apple ডিভাইসে সেই অ্যাপের ক্ষেত্রে “Apple দিয়ে সাইন ইন করুন” অপশন ব্যবহার করতে পারেন।
জালিয়াতি প্রতিরোধ এবং নিরাপত্তার কারণে, আপনি যখন প্রথমবার নতুন অ্যাপে “Apple দিয়ে সাইন ইন করুন” ব্যবহার করবেন, তখন আপনি যে একজন প্রকৃত ব্যক্তি তা নিশ্চিত করার জন্য ডেভেলপারের সাথে Apple একটি সাধারণ বাইনারি স্কোর শেয়ার করবে। এই স্কোরটি আপনার সাম্প্রতিক Apple অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি এবং সেইসাথে আপনার ডিভাইস এবং ডিভাইস ব্যবহারের ধরনের সারাংশ তথ্য থেকে প্রাপ্ত। আপনার ডিভাইসটি আপনি কীভাবে ব্যবহার করেন সেই সর্ম্পকে Apple বা ডেভেলপার কেউই কোনো নির্দিষ্ট তথ্য পায় না।
Apple দিয়ে সাইন ইন করুন ব্যবহারের বিষয়ে
আপনি কখন কোনো অ্যাপে বা ওয়েবসাইটের ক্ষেত্রে “Apple দিয়ে সাইন ইন করুন” অপশন সক্রিয় করবেন সেই সংক্রান্ত তথ্য Apple রাখে যাতে আমরা সাইন ইন সেট আপ করতে সাহায্য করতে পারি। আপনার iPhone-এ কোনো অ্যাপে যখন “Apple দিয়ে সাইন ইন করুন” ব্যবহার করেন, তখন আপনি কোন অ্যাপে সাইন ইন করেন বা কখন “Apple দিয়ে সাইন ইন করুন” ফিচারটি ব্যবহার করেন সেই সংক্রান্ত হিস্ট্রি Apple দেখে না বা রাখে না - সেই তথ্য আপনার ডিভাইসেই থাকে। আপনি যখন Safari-তে “Apple দিয়ে সাইন ইন করুন” ব্যবহার করেন, তখন আপনি কোনো ওয়েবসাইটে সাইন ইন করলে Apple তা দেখতে পায় যাতে Apple আপনার সাইন-ইন অথেন্টিকেট করতে পারে, কিন্তু আপনি কোন ওয়েবসাইটগুলিতে সাইন ইন করেন বা আপনি কখন “Apple দিয়ে সাইন ইন করুন” ব্যবহার করেন তার হিস্ট্রি Apple রাখে না।
এমনকি আপনি যদি অ্যাপ বা ওয়েবসাইটে সাইন ইন করতে “Apple দিয়ে সাইন ইন করুন” ব্যবহার করেন, তাহলেও ডেভেলপাররা সাইন ইন করার পরে আপনার কাছে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য চাইতে পারে। ডেভেলপারকে প্রদান করার জন্য আপনার নির্বাচন করা যেকোনো ব্যক্তিগত তথ্য তার গোপনীয়তা নীতির অধীন।
Apple দিয়ে সাইন ইন করুন পরিচালনা করার বিষয়ে
Apple দিয়ে সাইন ইন করুন পরিচালনা করার জন্য, সেটিংস > [আপনার নাম] > সাইন-ইন এবং নিরাপত্তা > iOS-এ আপনার Apple অ্যাকাউন্ট ব্যবহার করে এমন অ্যাপ, সিস্টেম সেটিংস > [আপনার নাম] > Mac-এ সাইন ইন এবং নিরাপত্তা বা account.apple.com-এ ভিজিট করুন এবং সাইন ইন করুন এবং নিরাপত্তা অপশনে যান, তারপর Apple দিয়ে সাইন ইন করুন অপশনে যান। সেখানে আপনি “Apple দিয়ে সাইন ইন করুন” ব্যবহার করে এমন অ্যাপের একটি তালিকা দেখতে পাবেন, অ্যাপগুলির গোপনীয়তা নীতি রিভিউ করুন এবং “Apple দিয়ে সাইন ইন করুন” নিষ্ক্রিয় করুন। আপনি যদি কোনো অ্যাপের জন্য “Apple দিয়ে সাইন ইন করুন” অপশন নিষ্ক্রিয় করতে চান, তাহলে আপনি সেই অ্যাপের জন্য “Apple দিয়ে সাইন ইন করুন” সেট আপ করার সময় ডেভেলপারের সাথে শেয়ার করা তথ্য এবং আপনার অ্যাকাউন্টে “Apple দিয়ে সাইন ইন করুন”-এর সাথে যুক্ত ডেভেলপার দ্বারা যেকোনো তথ্য ডেভেলপারের গোপনীয়তা নীতি অনুসারে পরিচালিত হবে।
আরও তথ্য
Apple শক্তিশালী অথেন্টিকেশন দিয়ে “Apple দিয়ে সাইন ইন করুন” সুরক্ষিত রাখতে কাজ করে — যা Touch ID, Face ID এবং শক্তিশালী পাসকোড অপশন দ্বারা চালিত।
Apple, “Apple দিয়ে সাইন ইন করুন” তথ্যসহ “Apple দিয়ে সাইন ইন করুন”-এর ব্যবহার সম্পর্কে অজানা এবং একত্রিত তথ্য পেতে পারে। সংগৃহীত কোনো তথ্যের মাধ্যমেই আপনাকে ব্যক্তিগতভাবে শনাক্ত করা যাবে না। এছাড়াও Apple, অন্যান্য Apple পণ্য ও পরিষেবা উন্নত করতে, মার্কেটিংয়ের জন্য ও জালিয়াতি প্রতিরোধ করতে ও সুরক্ষার উদ্দেশ্যে আপনাকে চিহ্নিত করে না এমন তথ্য ব্যবহার করতে পারে। Apple আমাদের প্রাপ্ত “Apple দিয়ে সাইন ইন করুন” সংক্রান্ত কোনো অজানা বা একত্রিত ডেটা আবার শনাক্ত করার চেষ্টা করবে না।
Apple আপনার তথ্য আইন অনুসারে এবং জালিয়াতি প্রতিরোধের জন্য ব্যবহার করবে। এই ফিচারগুলি ব্যবহার করার মাধ্যমে, আপনি Apple এবং এর অধীনস্থ সংস্থা ও এজেন্টদের এই তথ্য পাঠানো, সংগ্রহ, রক্ষণাবেক্ষণ, প্রক্রিয়াকরণ ও ব্যবহার করতে অনুমতি দিতে সম্মত হচ্ছেন।
Apple-এর গোপনীয়তা নীতিতে বা তাদের নির্দিষ্ট পরিষেবাভিত্তিক গোপনীয়তা নোটিশে যেমন বর্ণনা করা হয়েছে অথবা আইনি প্রয়োজনীয়তা মেনে যে উদ্দেশ্যে Apple ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে, তা যতদিন না পূরণ হয় ততদিন পর্যন্ত Apple ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করতে পারে। সংরক্ষিত রাখার সময়কাল মূল্যায়ন করার সময়, আমরা প্রথমেই সাবধানে পরীক্ষা করে দেখি যে সংগৃহীত ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করার প্রয়োজন আছে কিনা এবং যদি তা করার প্রয়োজন হয়, তবে তা আইন অনুসারে অনুমোদিত স্বল্পতম সম্ভাব্য সময়ের জন্য ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করে রাখতে হবে।
Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা নীতি অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy
2025-12-12