টেক্সট মেসেজ ফিল্টারিং এবং গোপনীয়তা

টেক্সট মেসেজ ফিল্টার ব্যবহার করে আপনি অজানা RCS, SMS এবং MMS মেসেজ শনাক্ত ও ফিল্টার করতে পারেন।


আপনি থার্ড-পার্টি টেক্সট মেসেজ ফিল্টার ইনস্টল করে ব্যবহার করতে পারেন। আপনি যদি তা করেন, তাহলে অজানা প্রেরকদের কাছ থেকে আপনার প্রাপ্ত ইনকামিং RCS, SMS ও MMS মেসেজগুলিতে অন্তর্ভুক্ত সমস্ত টেক্সট ও বিষয়বস্তু থার্ড-পার্টি ফিল্টার প্রোভাইডার অ্যাক্সেস করতে পারে। এইসব মেসেজে ব্যাঙ্ক বা অন্যান্য প্রতিষ্ঠানের ভেরিফিকেশন কোড, সেইসাথে RCS, SMS এবং MMS মেসেজে থাকতে পারে অন্যান্য ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্যও এতে অন্তর্ভুক্ত থাকতে পারে। আপনি থার্ড-পার্টি প্রোভাইডারের টেক্সট মেসেজ স্প্যাম ফিল্টার ব্যবহার করলে, আপনাকে ফিল্টার প্রোভাইডারের শর্তাবলি, গোপনীয়তা নীতি এবং ব্যবহারের পদ্ধতি মেনে চলতে হবে। আমরা আপনাকে সেইসব থার্ড-পার্টির শর্তাবলি, গোপনীয়তা নীতি এবং ব্যবহারের পদ্ধতি সম্পর্কে জানতে উৎসাহিত করি। কোনো থার্ড-পার্টি টেক্সট মেসেজ স্প্যাম ফিল্টার অপসারণ করার জন্য, সেটিংস > অ্যাপ > মেসেজ > অজানা ও স্প্যাম বিভাগে যান এবং তালিকা থেকে ফিল্টারটি অপসারণ করুন।

আপনি টেক্সট মেসেজে তিনবার উত্তর দেওয়ার পর বা প্রেরককে আপনার কন্ট্যাক্টে যোগ করার পর, সেই প্রেরকের থেকে আসা টেক্সট মেসেজ অজানা প্রেরক হিসাবে ফিল্টার করা হবে না।

ব্রাজিল এবং ভারতের মেসেজ অ্যাপ ব্যবহারকারীদের জন্য

টেক্সট মেসেজ ফিল্টার ব্যবহারকারীদের তাদের মেসেজ সংগঠিত করতে সাহায্য করার জন্য ডিফল্টরূপে সক্রিয় থাকে। অন-ডিভাইস মেশিন লার্নিং ব্যবহার করে, অজানা প্রেরকদের মেসেজ দুটি উপশ্রেণীতে বাছাই করা যেতে পারে: লেনদেন বা প্রোমোশন। টেক্সট মেসেজ ফিল্টার মেসেজ থেকে কোনো বিষয়বস্তু বা ডেটা Apple-কে পাঠায় না। আপনি সেটিংস > অ্যাপ > মেসেজ > অজানা ও স্প্যাম বিভাগে গিয়ে তালিকা থেকে “কোনোটিই নয়” নির্বাচন করে যেকোনো সময় টেক্সট মেসেজ ফিল্টার বন্ধ করতে পারেন।

2025-12-12