বিস্তারিত সহায়তা ও গোপনীয়তা
বিস্তারিত সহায়তা গোপনীয়তা সুরক্ষিত রাখার কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে।
![]()
- আপনি যখন বিস্তারিত সহায়তা ব্যবহার করবেন, তখন আপনি যাতে নিজেই ডিভাইসের সাধারণ সমস্যাগুলি নির্ণয় করে সমাধান করতে পারেন, তার জন্য আপনাকে পরামর্শ দিতে Apple আপনার ডিভাইসের মডেল, সিরিয়াল নম্বর, অপারেটিং সিস্টেম, দেশ ও অঞ্চলের সেটিংস সম্পর্কিত তথ্য সংগ্রহ করবে।
- আপনি যদি বিস্তারিত সহায়তার মাধ্যমে Apple সহায়তার সাথে যোগাযোগ করেন, তাহলে আপনাকে সহায়তা করার জন্য Apple উপদেষ্টাকে আপনার বিস্তারিত সহায়তার ব্যবহার সম্পর্কিত অতিরিক্ত তথ্য শেয়ার করতে পারেন। এই তথ্যটি আপনার Apple অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত ও এই তথ্য সাপোর্ট কেস রেজিস্টার করতে ব্যবহার করা হয়।
বিস্তারিত সহায়তা প্রথম থেকেই আপনার গোপনীয়তা সুরক্ষিত রাখার কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে। আমাদের পণ্য ও পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা যাতে আরও ভালো হয় শুধুমাত্র সেই জন্যে প্রয়োজনীয় ডেটা সংগ্রহ করতে আমরা আন্তরিকভাবে চেষ্টা করি। যখন আমরা ডেটা সংগ্রহ করি, তখন আমরা মনে করি যে আমরা কী সংগ্রহ করছি এবং কেন আমাদের এটি প্রয়োজন তা জানা আপনার জন্য গুরুত্বপূর্ণ, যাতে আপনি সচেতনভাবে নির্বাচন করতে পারেন।
স্ব-সহায়তা
বিস্তারিত সহায়তায় বিভিন্ন সাধারণ সমস্যার ও ট্রাবলশ্যুটিংয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায়। আপনি যেকোনো সময় আপনার ডিভাইসের কীপ্যাড ব্যবহার করে Apple সহায়তা ফোন নম্বরে ডায়াল করে, বিস্তারিত সহায়তা অপশনে ট্যাপ করে, আপনার ডিভাইসের সমস্যা সমাধানের জন্য Siri-কে সাহায্য চেয়ে অথবা পরামর্শ অ্যাপ থেকে বিস্তারিত সহায়তা অ্যাক্সেস করতে পারেন। যখন আপনি বিস্তারিত সহায়তা ব্যবহার করেন, তখন ডিভাইসের সাধারণ সমস্যাগুলি নির্ণয় করে সমাধান করতে আপনাকে সাহায্য করার জন্য বিষয়বস্তুর পরামর্শ দিতে Apple আপনার ডিভাইস মডেল, সিরিয়াল নম্বর, অপারেটিং সিস্টেম, দেশ ও ভাষার সেটিংসসহ ডিভাইসের তথ্য সংগ্রহ করে।
Apple সহায়তায় যোগাযোগ করা হচ্ছে
আপনি যদি বিস্তারিত সহায়তার মাধ্যমে নিজেই আপনার ডিভাইসের সমস্যার সমাধান করতে না পারেন, তাহলে আপনি অতিরিক্ত সহায়তার জন্য বিস্তারিত সহায়তার মাধ্যমে একজন Apple উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিস্তারিত সহায়তা থেকে Apple সহায়তায় নির্বিঘ্নে এবং সহজে পরিবর্তন করতে, আপনি বিস্তারিত সহায়তা ব্যবহারের সাথে সম্পর্কিত তথ্য এবং আপনি যে নির্দিষ্ট সমস্যাটি সমাধান করতে চান তা শেয়ার করতে পারেন। Apple সহায়তার সাথে আপনি যে তথ্য শেয়ার করতে চান তা জালিয়াতি চিহ্নিতকরণ উদ্দেশ্যেও ব্যবহার করা যেতে পারে। আপনি যে তথ্য শেয়ার করতে পারেন সেগুলি হলো:
- Apple অ্যাকাউন্টের ডেটা, যেমন আপনার Apple অ্যাকাউন্ট সেট আপ করা আছে কি না এবং আপনার Apple অ্যাকাউন্টের সাথে যুক্ত নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নম্বর এবং অনন্য আইডেন্টিফায়ার
- মেসেজ সেটিংস, যেমন iMessage চালু আছে কি না
- Wi-Fi স্টেটাস, যেমন আপনার Wi-Fi চালু আছে কি না এবং সংযুক্ত আছে কি না
- Bluetooth সেটিংস ও সংযুক্ত ডিভাইস, যেমন Bluetooth চালু আছে কি না এবং ওয়্যারলেস ইয়ারবাড সংযুক্ত আছে কি না
- Mail অ্যাকাউন্টের সেটিংস, যেমন আপনার ইমেল অ্যাকাউন্ট সেট আপ করা আছে কি না
- স্বয়ংক্রিয় আপডেট সেটিংস, যেমন আপনার স্বয়ংক্রিয় আপডেট চালু আছে কি না
- VPN সেটিংস, যেমন আপনার VPN চালু আছে কি না এবং সংযুক্ত আছে কি না
- সফ্টওয়্যার ভার্সন এবং আপনার ডিভাইসের জন্য কোনো সফ্টওয়্যার আপডেট উপলভ্য কি না
- আপনার বিস্তারিত সহায়তা ব্যবহার করার সেশনে ট্রাবলশ্যুটের প্রশ্নের ক্ষেত্রে আপনার উত্তর ও বিস্তারিত সহায়তায় আপনি যেসব বিষয় খোঁজেন, বিস্তারিত সহায়তার পরামর্শের উপর ভিত্তি করে আপনি যেসব পদক্ষেপ নেন, যেমন প্রস্তাবিত ডিভাইস সেটিংস খোলা এবং বিস্তারিত সহায়তার সেইসব প্রবন্ধগুলি যেগুলি আপনাকে পরামর্শ হিসাবে দেওয়া হয়েছিল ও এর মধ্যে আপনি যেগুলি খুলেছেন সেইসব তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারে
Apple-কে পাঠানো ডেটা বিশ্বস্ত থার্ড-পার্টি পরিষেবা প্রদানকারীদের দ্বারা প্রক্রিয়া ও সংরক্ষণ করা হতে পারে।
ব্যক্তিগত ডেটা রেখে দেওয়া
Apple-এর গোপনীয়তা নীতিতে বা আমাদের নির্দিষ্ট পরিষেবাভিত্তিক গোপনীয়তা নোটিশ যেমন বর্ণনা করা হয়েছে অথবা আইনি প্রয়োজনীয়তা মেনে যে উদ্দেশ্যে Apple ব্যক্তিগত ডেটা সংগ্রহ করেছে, তা যতদিন না পূরণ হয় ততদিন পর্যন্ত আমরা আপনার ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করতে পারি। সংরক্ষিত রাখার সময়কাল মূল্যায়ন করার সময়, আমরা প্রথমেই সাবধানে পরীক্ষা করে দেখি যে সংগৃহীত ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করা প্রয়োজন আছে কিনা এবং যদি তা করার প্রয়োজন হয়, তবে তা আইন অনুসারে অনুমোদিত স্বল্পতম সম্ভাব্য সময়ের জন্য ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করে রাখতে হবে। আপনি যদি বিস্তারিত সহায়তা ব্যবহার করে Apple সহায়তায় সাপোর্ট কেস খোলেন, তাহলে এই সাপোর্ট কেসের সাথে সম্পর্কিত আপনার ব্যক্তিগত তথ্য কমপক্ষে আট বছর বা আপনার অঞ্চলের আইন অনুসারে সংরক্ষণ করা হবে। এছাড়াও, যখন আপনি সাপোর্ট কেস রেজিস্টার করেন, তখন জালিয়াতি চিহ্নিতকরণের উদ্দেশ্যে আমরা আপনার কিছু ব্যক্তিগত তথ্যও সংরক্ষণ করে রাখতে পারি। আপনি এই ওয়েবসাইটে Apple-এর ডেটা ও গোপনীয়তা পেজে গিয়ে অ্যাকাউন্ট ডিলিট করার অনুরোধ জমা দিতে পারেন: privacy.apple.com যেহেতু আপনার ব্যক্তিগত ডেটা বিস্তারিত সহায়তার সাথে সম্পর্কিত তাই এটি কীভাবে ব্যবহার করা হয় সেই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনি যদি আমাদের ডেটা প্রোটেকশন অফিসারের সাথে যোগাযোগ করতে চান, তাহলে আপনি এখানে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন: www.apple.com/legal/privacy/contact
ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণের জন্য প্রযোজ্য আইনি ভিত্তি
আপনি যখন বিস্তারিত সহায়তা ব্যবহার করেন বা বিস্তারিত সহায়তার মাধ্যমে Apple উপদেষ্টাদের সাথে সরাসরি যোগাযোগ করেন, তখন Apple আপনাকে সেই ডিভাইসের নির্দিষ্ট সমস্যা সমাধানে সহায়তার জন্য পরামর্শ প্রদান করতে এবং আমাদের আইনি বাধ্যবাধকতা মেনে চলার জন্য আপনার ব্যক্তিগত ডেটা প্রক্রিয়া করে। যদি সম্মতি উপযুক্ত আইনি ভিত্তি হয়, তাহলে আমরা এটি প্রযোজ্য আইন অনুযায়ী গ্রহণ করতে চাই।
প্রযোজ্য আইন অনুসারে, যেক্ষেত্রে প্রযোজ্য সেক্ষেত্রে জালিয়াতি ও অন্যান্য ক্ষতিকারক কার্যকলাপ প্রতিরোধ করার জন্য এবং নিরাপত্তার উদ্দেশ্যে, আমরা আমাদের বৈধ স্বার্থ বা থার্ড-পার্টির স্বার্থের জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য প্রক্রিয়া করি।
Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা নীতি অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy
2025-12-12