Apple Vision Pro অ্যাপ এবং গোপনীয়তা
আপনার তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি আপনি কী শেয়ার করতে চান তা নির্বাচন করার সুবিধা সক্রিয় করতে Apple Vision Pro অ্যাপ তৈরি করা হয়েছে।
![]()
- App Store-এর মতো অ্যাপগুলিতে উপলভ্য বিষয়বস্তুর প্রিভিউ প্রদর্শন করতে, আপনার Apple Vision Pro সম্পর্কিত তথ্য দেখাতে এবং আপনাকে নোটিফিকেশন পাঠাতে, Apple Vision Pro অ্যাপে আপনার Apple অ্যাকাউন্টের সাথে যুক্ত আইডেন্টিফায়ারগুলি ব্যবহার করা হয়।
- আপনি যখন Apple Vision Pro অ্যাপ ব্যবহার করেন, তখন আপনি স্পেশিয়াল গ্যালারি, Apple TV, এবং App Store-এর মতো অন্যান্য অ্যাপগুলির বিষয়বস্তু ব্যবহার করতে পারেন। আপনার ডেটা সেগুলির পরিষেবা-নির্দিষ্ট নোটিশ অনুসারে সংগ্রহ করা হবে।
- এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে আপনার প্রেসক্রিপশন সম্পর্কিত তথ্য সিঙ্ক করা হয়।
আপনার তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি আপনি কী শেয়ার করতে চান তা নির্বাচন করার জন্য Apple Vision Pro অ্যাপ তৈরি করা হয়েছে। যখন আমরা ডেটা সংগ্রহ করি, তখন আমরা মনে করি যে, আমরা কী সংগ্রহ করছি এবং কেন আমাদের এটি প্রয়োজন তা জানা আপনার জন্য গুরুত্বপূর্ণ।
Apple Vision Pro অ্যাপের ব্যবহার
Apple Vision Pro অ্যাপের সাহায্যে আপনি একসাথে প্রদর্শিত আপনার Apple Vision Pro ডিভাইস সংক্রান্ত নতুন বিষয়বস্তু এবং তথ্য অ্যাক্সেস করতে পারেন। আপনি যখন Apple Vision Pro অ্যাপ ব্যবহার করেন, তখন এই অ্যাপে উপলভ্য বিষয়বস্তু, যেমন স্পেশিয়াল গ্যালারি, App Store ও Apple TV-তে উপলভ্য বিষয়বস্তুর প্রিভিউ প্রদর্শন করতে Apple আপনার Apple অ্যাকাউন্টের সাথে যুক্ত একটি আইডেন্টিফায়ার ব্যবহার করে। আপনি যদি Apple Vision Pro অ্যাপে প্রদর্শিত বিষয়বস্তু ব্যবহার করেন, যা অন্যান্য Apple অ্যাপগুলিতেও উপলভ্য, তাহলে আপনি সেইসব অ্যাপের বিষয়বস্তু দেখতে পাবেন এবং সেইসব অ্যাপের গোপনীয়তা নীতি অনুসারে আপনার ডেটা সংগৃহীত হবে।
এছাড়াও আপনাকে Apple Vision Pro সম্পর্কিত তথ্য যেমন ডিভাইসের সিরিয়াল নম্বর বা এটি সর্বশেষ ভার্সনে আপডেট করা হয়েছে কিনা তা দেখাতে Apple Vision Pro অ্যাপে আপনার Apple অ্যাকাউন্টের সাথে যুক্ত একটি আইডেন্টিফায়ার ব্যবহার করা হয়।
Apple Vision Pro অ্যাপে আপনি আপনার ZEISS অপটিক্যাল ইনসার্টের জন্য আপনার প্রেসক্রিপশনের তথ্য দেখতে পারেন। আপনার প্রেসক্রিপশনের তথ্য যাতে Apple অ্যাক্সেস করতে না পারে, সেইজন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে আপনার প্রেসক্রিপশনের তথ্য সিঙ্ক করা হয়।
Apple-এ পাঠানো তথ্য Apple বিশ্বস্ত থার্ড পার্টি পরিষেবা প্রদানকারীদের সঙ্গে প্রক্রিয়া বা স্টোর করতে পারে।
আপনার সাথে যোগাযোগ করার বিষয়ে
আপনাকে নোটিফিকেশন পাঠাতে আমরা ডিভাইস আইডেন্টিফায়ার ব্যবহার করি। আপনার iOS ডিভাইসে আপনার নোটিফিকেশন সংক্রান্ত প্রাধান্য আপডেট করতে, সেটিংস > নোটিফিকেশন > Apple Vision Pro অ্যাপে যান।
ব্যক্তিগত ডেটা রেখে দেওয়া
Apple-এর গোপনীয়তা নীতিতে বা তাদের নির্দিষ্ট পরিষেবাভিত্তিক গোপনীয়তা নোটিশে যেমন বর্ণনা করা হয়েছে অথবা আইনি প্রয়োজনীয়তা মেনে যে উদ্দেশ্যে Apple ব্যক্তিগত ডেটা সংগ্রহ করেছে, তা যতদিন না পূরণ হয় ততদিন পর্যন্ত Apple ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করতে পারে। সংরক্ষিত রাখার সময়কাল মূল্যায়ন করার সময়, আমরা প্রথমেই সাবধানে পরীক্ষা করে দেখি যে সংগৃহীত ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করা প্রয়োজন আছে কিনা এবং যদি তা করার প্রয়োজন হয়, তবে তা আইন অনুসারে অনুমোদিত স্বল্পতম সম্ভাব্য সময়ের জন্য ব্যক্তিগত ডেটা সংরক্ষণ করে রাখতে হবে। আপনার যদি Apple Vision Pro অ্যাপের ব্যবহার নিয়ে কোনো প্রশ্ন থাকে বা আপনি যদি আমাদের ডেটা প্রোটেকশন অফিসারের সাথে যোগাযোগ করতে চান, তাহলে আপনি এই ওয়েবসাইটে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন: www.apple.com/legal/privacy/contact
ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণের জন্য প্রযোজ্য আইনি ভিত্তি
আমরা Apple Vision Pro অ্যাপে সাধারণত Apple-এর সাথে আপনার চুক্তি সম্পাদনের জন্য, পরিষেবা প্রদানের জন্য প্রয়োজনীয়তা অনুসারে ও আমাদের আইনি বাধ্যবাধকতা মেনে চলার জন্য আপনার ব্যক্তিগত ডেটা প্রক্রিয়া করে থাকি। যেসব ক্ষেত্রে সম্মতি আইনত প্রয়োজনীয়, সেসব ক্ষেত্রে স্থানীয় আইন অনুসারে সেটির জন্য অনুরোধ করা হয়।
যেখানে প্রয়োজন সেখানে প্রযোজ্য স্থানীয় আইনের অনুমোদন অনুসারে, আমরা আমাদের ও থার্ড-পার্টির বৈধ স্বার্থের জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত ডেটা প্রক্রিয়া করি, যাতে Apple Vision Pro অ্যাপসহ অন্যান্য Apple পণ্য ও পরিষেবা এবং আপনার জন্য প্রযোজ্য অফার সম্পর্কিত তথ্য পাঠানো যায়।
Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা নীতি অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy
2025-12-12