VPN এবং গোপনীয়তা
নির্দিষ্ট কিছু নেটওয়ার্ক ট্রাফিকের রাউটিং নিয়ন্ত্রণ করার জন্য VPN সেট আপ করা যেতে পারে।
ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) হল এমন একটি পরিষেবা যা আপনার ডিভাইস থেকে কিছু নির্দিষ্ট নেটওয়ার্ক ট্রাফিক এমন একটি উপায়ে এনক্রিপ্ট ও রুট করতে পারে যা আপনার দেখা ও ইন্টার্যাক্ট করা সমস্ত ওয়েবসাইট ও পরিষেবা থেকে আপনার IP অ্যাড্রেস লুকিয়ে রাখতে পারে। এমনকি VPN অ্যাক্টিভ থাকলেও, প্রয়োজনীয় সিস্টেম পরিষেবাগুলির জন্য অপরিহার্য কিছু ট্রাফিক, VPN-এর বাইরেও সচল থাকবে যাতে আপনার ডিভাইস সঠিকভাবে কাজ করতে পারে।
আপনি App Store থেকে আপনার পছন্দের VPN কনফিগারেশন ডাউনলোড করে আপনার ডিভাইসে ইনস্টল করতে পারেন। স্কুল অথবা আপনার কর্মস্থলের মতো প্রতিষ্ঠানও তাদের পরিচালিত ডিভাইস থেকে VPN কনফিগারেশন সেট আপ করতে পারে, এর মধ্যে Apple Watch অথবা Apple TV-ও অন্তর্ভুক্ত। আপনি iOS, iPadOS, অথবা visionOS ডিভাইসে সেটিংস > জেনারেল >VPN ও ডিভাইস ম্যানেজমেন্ট > VPN-এ গিয়ে “VPN কনফিগারেশন যোগ করুন”-এ ট্যাপ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ম্যানুয়ালি VPN যোগ করতে পারেন। Mac-এ, সিস্টেম সেটিংস > নেটওয়ার্ক বিকল্পে গিয়ে, “আরও” বাটনে ক্লিক করুন তারপর “VPN কনফিগারেশন যোগ করুন” বিকল্পটি নির্বাচন করে প্রাসঙ্গিক তথ্য লিখুন।
আপনি শুধুমাত্র কোনো বিশ্বাসযোগ্য VPN পরিষেবাই ব্যবহার করছেন কিনা তা গুরুত্বপূর্ণ। যখন কোনো VPN কনফিগারেশন ইনস্টল এবং সক্রিয় থাকে, আপনার VPN প্রোভাইডার আপনার অনলাইন অ্যাক্টিভিটি দেখতে, বাধা দিতে অথবা পরিবর্তন করতে পারেন। VPN প্রোভাইডার কিভাবে পরিষেবা দেয় এবং আপনার ডেটা ব্যবহার করে তা বোঝার জন্য আপনার তাদের গোপনীয়তা নীতি রিভিউ করা উচিত। যখন আপনি এমন কোনো থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করেন অথবা ওয়েবসাইট ব্রাউজ করেন যা Apple দ্বারা পরিচালিত নয়, সেক্ষেত্রে Apple কখনোই আপনার ডিভাইসে VPN পরিষেবা ব্যবহারের বিষয়ে এমন কোনো তথ্য সংগ্রহ করে না যাতে আপনার পরিচয় প্রকাশ পেতে পারে।
আপনার ডিভাইস থেকে বেরোনোর সময় ট্রাফিক কীভাবে রাউট করা হয়, সেটি এনক্রিপ্টেড কিনা এবং আপনি যেসব ওয়েবসাইটে কানেক্টেড আছেন সেখানে কী তথ্য উপলভ্য আছে, এর পাশাপাশি কীভাবে আপনার VPN কনফিগারেশন কাজ করে, তা VPN প্রোভাইডার নিয়ন্ত্রণ করে।
যদি iCloud প্রাইভেট রিলে সক্রিয় থাকা কোনো ডিভাইসে VPN কনফিগারেশন ইনস্টল করা হয় ও তা অ্যাক্টিভ থাকে, তবে সেক্ষেত্রে প্রাইভেট রিলে দ্বারা সুরক্ষিত থাকার বদলে VPN কনফিগারেশন ইন্টারনেট কানেকশনের রাউটিং নির্ধারণ করবে।
আপনার ডিভাইসের সমস্ত নেটওয়ার্ক ট্রাফিক অ্যাক্টিভ VPN-এর মাধ্যমে রাউট করা যাবে না। যদি কোনো অ্যাপ ডেভেলপার তার অ্যাপের জন্য প্রয়োজনীয় কোনো ধরনের কানেকশন নির্দিষ্ট করে দেয়, যেমন শুধুমাত্র মোবাইল নেটওয়ার্ক, তবে অ্যাক্টিভ VPN কনফিগারেশনে সেই অ্যাপের নেটওয়ার্ক ট্রাফিক পাওয়া যাবে না। iOS, iPadOS ও visionOS ডিভাইসে, আপনার VPN প্রোভাইডারের মাধ্যমে এই বিকল্পটি ওভাররাইড করা যেতে পারে ও অ্যাক্টিভ VPN কনফিগারেশনের বাইরে অধিকাংশ অ্যাপ, পরিষেবা ও সিস্টেমের কার্যকারিতাকে নেটওয়ার্ক ট্রাফিক রাউটিং করার থেকে আটকানো যেতে পারে।
আপনার স্থানীয় নেটওয়ার্কের রাউটারগুলির সাথে সরাসরি কানেকশন (যা কোনো নেটওয়ার্ক কানেকশন স্থাপন এবং বজায় রাখার জন্য প্রয়োজনীয়) এবং কিছু মোবাইল পরিষেবা যা শুধুমাত্র মোবাইল নেটওয়ার্কে কাজ করে (যার মধ্যে ভিজ্যুয়াল ভয়েসমেল থাকতে পারে, যেখানে উপলভ্য)-এর মতো গুরুত্বপূর্ণ সিস্টেম পরিষেবাগুলির জন্য দরকারী কিছু ট্রাফিক কোনো অ্যাক্টিভ VPN কনফিগারেশনের মাধ্যমে রুট করা হবে না।
2025-12-12