ওয়ালেট ও গোপনীয়তা

কোনো পাস যোগ করা হলে তা আপনার Apple অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত হয়ে যায়। সেট আপ এবং ম্যানেজমেন্টের জন্য জন্য আপনার ডিভাইসের থেকে পাস প্রোভাইডারের সঙ্গে একটি ডিভাইস আইডেন্টিফায়ার শেয়ার করা হতে পারে।
 

“ওয়ালেট” আপনাকে আরও নিরাপদ ও গোপনীয় পদ্ধতিতে আপনার কার্ড ও পাস স্টোর করতে ও পরিচালনা করতে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে।


Privacy Icon

  • যখন আপনি কোনো পাস যোগ করেন, সেটি আপনার Apple অ্যাকাউন্ট-এর সাথে সংযুক্ত হয়ে যায় এবং আপনার পাস দেখা এবং পরিচালনা করার জন্য পাস সংক্রান্ত নির্দিষ্ট কিছু তথ্য Apple-এর সাথে শেয়ার করা হতে পারে।
  • সেট আপ এবং ম্যানেজমেন্টের জন্য জন্য আপনার ডিভাইসের থেকে পাস প্রোভাইডারের সঙ্গে একটি অনন্য ডিভাইস আইডেন্টিফায়ার শেয়ার করা হতে পারে।
  • এখানে বর্ণিত বিবরণ অনুযায়ী Apple আপনার পাস সম্পর্কিত তথ্য ব্যবহার করবে। আপনার পাস প্রোভাইডার তার গোপনীয়তা নীতি অনুসারে আপনার পাস সম্পর্কিত তথ্য ব্যবহার করতে পারেন।
  • ক্রেডিট, ডেবিট, প্রিপেড ও ট্রানজিট কার্ডগুলির মতো কন্ট্যাক্টলেস পেমেন্ট পাসগুলির বিষয়ে তথ্য www.apple.com/legal/privacy/data/en/apple-pay ওয়েবসাইটে “Apple Pay ও গোপনীয়তা” বিভাগে বর্ণনা করা আছে।

ওয়ালেটের মাধ্যমে আপনি ডিজিটাল টিকিট, বোর্ডিং পাস, কী, এবং আরও অনেক কিছু সহজেই অ্যাক্সেস করার জন্য সুরক্ষিতভাবে এক জায়গায় স্টোর করতে পারেন।

ওয়ালেটে পাস যোগ ও পরিচালনা করা

আপনি আপনার পাস প্রোভাইডারের পাঠানো “Apple Wallet-এ যোগ করুন” লিঙ্কে ট্যাপ করে বা ওয়ালেটের নিচের দিকে “পাস এডিট করুন”-এ ট্যাপ করে, স্ক্যান কোড নির্বাচন করে এবং আপনার পাসের জন্য QR কোড স্ক্যান করে ওয়ালেটে পাস যোগ করতে পারেন। আপনি কয়েকটি থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমেও ওয়ালেট অ্যাপে সরাসরি পাস যোগ করতে পারেন। যখন আপনি ওয়ালেটে পাস যোগ করেন, ওয়ালেটে পাস দেখানোর জন্য আপনার ডিভাইস থেকে জরুরি তথ্য Apple-এ পাঠানো হয়, এর মধ্যে পাসে দেখা যাবে এমন তথ্য, যেমন টিকিট সংখ্যা এবং নামও উপলভ্য থাকে। Apple পাস এবং পাস সংক্রান্ত তথ্য আপনার Apple অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করে, যতক্ষণ পাস ওয়ালেটে থাকবে, ততক্ষণ সেই তথ্য স্টোর করে এবং সেই তথ্য পাস দেখা ও পরিচালনা করার জন্য ব্যবহার করে। বিল করার উদ্দেশ্যে Apple পাস প্রোভাইডারদের কাছে আপনার পরিচয় প্রকাশ হয় না এমন পাস সংক্রান্ত তথ্য পাঠাতে পারে।

ওয়ালেটে যখন পাস যুক্ত হয়, আপনার ডিভাইস থেকে একটি অনন্য আইডেন্টিফায়ার জেনারেট হয়ে তা পাস প্রোভাইডারের সাথে শেয়ার করা হতে পারে। পাস প্রোভাইডার এই অনন্য ডিভাইস আইডেন্টিফায়ারটি পাস সেট আপ এবং পরিচালনা করার জন্য ব্যবহার করতে পারেন, যেমন শুরুর সময় দেখা অথবা গেটে প্রবেশ করার মতো পাস সংক্রান্ত তথ্য আপডেট করে। অনন্য ডিভাইস আইডেন্টিফায়ার আপনার অথবা আপনার ডিভাইসের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করে না এবং এটি প্রতিটি পাস প্রোভাইডারের ক্ষেত্রে আলাদা হয়। নির্দিষ্ট কিছু পাসের মাধ্যমে আপনি পাসের উল্টোদিকে থাকা “স্বয়ংক্রিয় আপডেট” সক্রিয় অথবা নিষ্ক্রিয় করে পাস প্রোভাইডারের পাস পরিচালনা করার ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারেন।

কোনো পাস অপসারণ করতে, আপনার পাসের পেছনে থাকা “পাস অপসারণ করুন”-এ ট্যাপ করুন অথবা আপনার ওয়ালেটের নীচের দিকে থাকা “পাস এডিট করুন”-এ ট্যাপ করুন। যখন আপনি কোনো পাস অপসারণ করেন যা কন্ট্যাক্টলেস পেমেন্টের জন্য ব্যবহৃত হয়নি, সেক্ষেত্রে আপনার ডিভাইস থেকে পাসটি ডিলিট হয়ে যাবে এবং এর কারণে Apple পাস সংক্রান্ত সমস্ত সংশ্লিষ্ট তথ্য ডিলিট করে দেবে। আপনার পাস প্রোভাইডার আপনার পাস সংক্রান্ত তথ্য এবং অনন্য ডিভাইস আইডেন্টিফায়ার তখনও রেখে দিতে পারেন।

পাস শেয়ার করা

ওয়ালেটের মাধ্যমে আপনি থার্ড-পার্টি মেল, মেসেজ, অথবা অন্যান্য কমিউনিকেশন অ্যাপের অথবা AirDrop, iMessage এবং Mail-এর মাধ্যমে পাস শেয়ার করতে পারেন। আপনি যদি পাস শেয়ার করতে কোনো থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করেন, তবে সেটি তাদের গোপনীয়তা নীতি দ্বারা নিয়ন্ত্রিত হবে। যদি কোনো প্রাপক পাসটি গ্রহণ করেন, তাহলে তিনি পাসের একটি কপি এবং পাসে দেখানো সমস্ত তথ্য পাবেন। ফ্যামিলি শেয়ারিং সক্রিয় থাকলে, কোনো শিশুর অ্যাকাউন্টের সাথে যুক্ত ফ্যামিলি অর্গানাইজার বা বাবা-মা অথবা আইনি অভিভাবকদের দ্বারা শেয়ার করা পাস স্বয়ংক্রিয়ভাবে গৃহীত হবে।

আপনি যদি পাস প্রোভাইডার দ্বারা পরিচালিত কোনো পাস শেয়ার করেন, আপনার ডিভাইসের মাধ্যমে পাস প্রোভাইডারকে জানানো হতে পারে যে পাসটি শেয়ার করা হয়েছে। উদাহরণস্বরূপ, যদি একটি পাস সর্বোচ্চ চারজনের জন্য বৈধ হয়, তাহলে কতবার পাস শেয়ার করা হয়েছে, তা আপনার ডিভাইসের মাধ্যমে পাস প্রোভাইডারকে জানানো হতে পারে, যাতে পাস প্রোভাইডার পাসের সীমা নির্ধারণ করতে পারেন। Apple যদি পাস পরিচালনা করতে চায়, আপনার ডিভাইস Apple-কে জানিয়ে দেবে যে পাসটি কার সাথে শেয়ার করা হয়েছে। Apple শুধুমাত্র পাস পরিচালনা করার জন্য এই তথ্য ব্যবহার করবে এবং এই তথ্য স্টোর করবে না।

ট্রানজিট কার্ড যোগ ও পরিচালনা করা

ওয়ালেট অ্যাপে ট্রানজিট কার্ড যোগ করলে, ট্রানজিট কার্ড সম্পর্কিত তথ্য আপনার Apple অ্যাকাউন্টের সাথে যুক্ত হবে। আপনার ট্রানজিট কার্ডে যতক্ষণ পর্যন্ত পজিটিভ ব্যালেন্স থাকবে, আপনি যাতে ব্যালেন্স রিকভার করতে পারেন তা সুনিশ্চিত করতে কার্ডটি ততক্ষণ আপনার Apple অ্যাকাউন্টের সাথে সংযুক্ত থাকবে। আপনি “ওয়ালেট”-এ একটির বেশি ট্রানজিট কার্ড যোগ করলে, Apple বা তার পার্টনাররা বিভিন্ন কার্ডের সাথে সম্পর্কিত ব্যক্তিগত ও অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য লিঙ্ক করতে পারে, যেমন পার্সোনালাইজড ট্রাভেল কার্ড ও নন-পার্সোনালাইজড ট্রাভেল কার্ডের সাথে লিঙ্ক করা যেতে পারে। জাপানে, মোবাইল ডিভাইস নেটওয়ার্ক প্রোভাইডারের সাথে নিয়মিতভাবে ওয়ালেটে ট্রানজিট কার্ড সেট আপ করার বিষয়ে একত্রিত, ব্যক্তিগতভাবে শনাক্তকরণ করা যায় না এমন তথ্য শেয়ার করা হতে পারে।

আপনি ট্রানজিট কার্ড ব্যবহার করার সময়, সাম্প্রতিক ভিজিট করা স্টেশন, লেনদেনের হিস্ট্রি ও অতিরিক্ত টিকিটের মতো তথ্য কন্ট্যাক্টলেস কার্ড রিডার দ্বারা অ্যাক্সেসযোগ্য হতে পারে। যদি কার্ডটি আপনার এক্সপ্রেস ট্রানজিট কার্ড (একটি সেটিং যার মাধ্যমে আপনি Touch ID, Face ID অথবা আপনার পাসকোড ছাড়াই লেনদেন সম্পূর্ণ করতে পারবেন) হিসাবে সেট থাকে তাহলে এই তথ্য কাছাকাছি থাকা যেকোনো কন্ট্যাক্টলেস কার্ড রিডার অ্যাক্সেস করতে পারে। আপনি আপনার iOS ডিভাইসে সেটিংস > ওয়ালেট ও Apple Pay বা Apple Watch অ্যাপে ওয়ালেট ও Apple Pay > এক্সপ্রেস ট্রানজিট কার্ড অপশনে ট্যাপ করে একটি পেমেন্ট কার্ডে ট্যাপ করে এক্সপ্রেস ট্রানজিট পরিচালনা করতে পারেন।

রিওয়ার্ড ও গিফ্ট কার্ড যোগ ও পরিচালনা করা

আপনি নির্বাচিত স্টোরে কন্ট্যাক্টলেস রিওয়ার্ড ও গিফট কার্ড লেনদেন করার জন্য ওয়ালেটে স্টোর থাকা উপযুক্ত রিওয়ার্ড ও গিফট কার্ডগুলি ব্যবহার করতে পারেন। আপনি “ওয়ালেট”-এ রিওয়ার্ড বা গিফট কার্ড যোগ করলে, আপনার অ্যাকাউন্ট বা কার্ড সম্পর্কিত তথ্য (আইডেন্টিফায়ারসহ) আপনার ডিভাইসে স্টোর করা হবে ও iCloud-এর মাধ্যমে সিঙ্ক করা হবে। আপনি সেটিংস > [আপনার নাম] > iCloud > যেসব অ্যাপ iCloud ব্যবহার করছে > সব দেখুন অপশনে গিয়ে “ওয়ালেট” বন্ধ করার জন্য ট্যাপ করে iCloud সিঙ্কিং নিষ্ক্রিয় করতে পারেন।

Apple গিফ্ট কার্ড রিডিম করার বা আপনার Apple অ্যাকাউন্ট ব্যালেন্সে টাকার মান যোগ করার পর, আপনার Apple অ্যাকাউন্ট কার্ড ওয়ালেটে যোগ করা হবে যাতে আপনি সহজেই আপনার সাম্প্রতিক লেনদেন দেখতে ও Apple Store-এ আপনার Apple অ্যাকাউন্ট ব্যালেন্স ব্যবহার করতে পারেন।

আপনি স্টোরে রিওয়ার্ড বা গিফট কার্ড ব্যবহার করলে, পেমেন্ট টার্মিনাল লেনদেনের অংশ হিসাবে আপনার ডিভাইসে থাকা সেগুলির সাথে সম্পর্কিত রিওয়ার্ড বা গিফট কার্ড আইডেন্টিফায়ারের অনুরোধ জানাতে পারে। আপনি ওয়ালেটে কার্ড নির্বাচন করে ও কার্ডের বিস্তারিত বিবরণে স্বয়ংক্রিয় নির্বাচন নিষ্ক্রিয় করে এই কার্যকারিতা নিষ্ক্রিয় করতে পারেন। কিছু নির্বাচিত স্টোরে, পেমেন্ট টার্মিনাল আপনার ডিভাইস থেকে রিওয়ার্ড কার্ড আইডেন্টিফায়ার প্রাপ্ত না করলে, আপনি ওয়ালেটে রিওয়ার্ড কার্ড যোগ করতে চান কিনা বা আপনি সদস্য না হলে মার্চেন্টের রিওয়ার্ড প্রোগ্রামের জন্য সাইন আপ করতে চান কিনা তা জানার জন্য একটি নোটিফিকেশন পাঠানো হতে পারে। রিওয়ার্ডের জন্য সাইন আপ করার ক্ষেত্রে, মার্চেন্ট আপনাকে আপনার নাম, পিনকোড, ইমেল অ্যাড্রেস ও ফোন নম্বরের মতো তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানাতে পারেন। আপনি মার্চেন্টের রিওয়ার্ড কার্ড পার্সোনালাইজ করলে Apple একটি নোটিশ পাবে কিন্তু আপনার শেয়ার করা তথ্য আপনার ডিভাইস থেকে সরাসরি মার্চেন্টকে পাঠানো হবে ও মার্চেন্টের গোপনীয়তা নীতি অনুসারে সেই তথ্য পরিচালনা করা হবে।

শিক্ষার্থীর আইডি কার্ড যোগ ও পরিচালনা করা

আপনি “ওয়ালেট”-এ একটি সমর্থিত শিক্ষার্থী পরিচয়পত্র যোগ করতে চাইলে, আপনার শিক্ষার্থী পরিচয়পত্রের বিষয়ে তথ্য ও কিছু নির্দিষ্ট ডিভাইস সেটিংস সক্রিয় রয়েছে কিনা সেই বিষয়ক তথ্য Apple-কে প্রদান করা হতে পারে। এছাড়াও, আপনার পরিচয়পত্র সক্রিয় করতে, যোগ্যতা নির্ধারণ করতে, আপনার কার্ড সেট আপ করতে ও জালিয়াতি প্রতিরোধ করার জন্য Apple দ্বারা আপনার স্কুলে ও আপনার স্কুলের দ্বারা অনুমোদিত প্রোভাইডারদের তথ্য প্রদান করা হতে পারে, যাতে এগুলি অন্তর্ভুক্ত রয়েছে:

  • আপনার শিক্ষার্থী পরিচয়পত্রের নম্বর
  • আপনার Apple অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত নাম এবং বিলিং ঠিকানা
  • আপনার ডিভাইস এবং যদি Apple Watch ব্যবহার করেন, তাহলে পেয়ার করা iOS ডিভাইসটি সম্পর্কে তথ্য (উদাহরণস্বরূপ, ডিভাইসের আইডেন্টিফায়ার এবং আপনার ডিভাইসের মডেল)

Apple শিক্ষার্থীর পরিচয়পত্রে ছবি প্রাপ্ত করে ও সেটিকে আপনার Apple অ্যাকাউন্টের সাথে স্টোর করে। আপনি শিক্ষার্থী পরিচয়পত্র ব্যবহার করার সময় যদি কার্ড এক্সপ্রেস মোডে (একটি সেটিং যার মাধ্যমে আপনি Touch ID, Face ID, অথবা আপনার পাসকোড ছাড়াই লেনদেন সম্পূর্ণ করতে পারবেন) চলার জন্য সেট করা থাকে তাহলে কন্ট্যাক্টলেস কার্ড রিডার আপনার আইডি কার্ডের নম্বর অ্যাক্সেস করতে পারে। আপনি আপনার iPhone-এর সেটিংস > ওয়ালেট ও Apple Pay বা Apple Watch অ্যাপে ওয়ালেট ও Apple Pay অপশনে ট্যাপ করে এক্সপ্রেস মোড পরিচালনা করতে পারেন।

‘কার কী’ যোগ ও পরিচালনা করা

“ওয়ালেট”-এর মাধ্যমে আপনি কিছু নির্দিষ্ট গাড়ির জন্য কার কী যোগ ও শেয়ার করতে পারেন। আপনি যে গাড়ির মালিক তা দাবি করার জন্য পেয়ারিং কোড দেওয়ার মাধ্যমে ও আপনার ডিভাইসের সাথে আপনার গাড়ি পেয়ার করে ওয়ালেটে কার কী যোগ করতে পারেন। সফল হলে, আপনার ডিভাইস রেজিস্ট্রেশনের প্রামাণিকতা নিশ্চিত করার মাধ্যমে Apple-কে তথ্য পাঠায়, সেই তথ্য Apple গাড়ির প্রস্তুতকারকদের পাঠিয়ে দেয়, শুধুমাত্র গাড়ির প্রস্তুতকারক এই তথ্য দেখতে পাবে, এমনকি Apple-ও এই তথ্য দেখতে পাবে না।

আপনার কার কী সেট আপ করতে, Apple আপনার গাড়ির প্রস্তুতকারকের সাথে একটি আইডেন্টিফায়ার শেয়ার করে। প্রতিটি গাড়ি প্রস্তুতকারকের জন্য এই ডিভাইস আইডেন্টিফায়ারটি আলাদা হয় ও আপনি সেটিংস > জেনারেল > রিসেট করুন > সমস্ত বিষয়বস্তু ও সেটিংস মুছুন অপশনে গিয়ে রিসেট করতে পারেন। আপনার গাড়ির প্রস্তুতকারক এই ডিভাইস আইডেন্টিফায়ারটি তার কাছে থাকা আপনার সম্পর্কে অন্যান্য তথ্যের সাথে কানেক্ট করতে পারে ও এটির গোপনীয়তা নীতি অনুসারে আপনার সর্ম্পকে থাকা তথ্য প্রক্রিয়া করবে।

আপনি আপনার কার কী পাসের পিছনের দিকে থাকা “আমন্ত্রণ জানান” অপশনে ট্যাপ করে, আপনি মঞ্জুর করতে চান এমন অ্যাক্সেসের প্রকার নির্বাচন করে ও iMessage ব্যবহার করে কার কী পাস শেয়ার করার মাধ্যমে কার কী শেয়ার করতে পারেন। কার কী পাস সেট আপ ও পরিচালনা করতে সহায়তা করার জন্য কার সাথে পাস শেয়ার করা হয়েছে ও কোন লেভেলের অ্যাক্সেস দেওয়া হয়েছিল সেই বিষয়ক তথ্য Apple গাড়ির প্রস্তুতকারীদের কাছে পাঠিয়ে থাকে। Apple এই তথ্য দেখতে পায় না। এছাড়াও Apple গাড়ির প্রস্তুতকারকের সাথে পাস প্রাপকের আইডেন্টিফায়ার শেয়ার করে যাতে সে আপনার পাস পরিচালনা করতে পারেন। পাস প্রাপকদের ক্ষেত্রে, ঠিক মালিকদের মতোই, গাড়ির প্রস্তুতকারক প্রাপক সম্পর্কে তাদের কাছে থাকা অন্যান্য তথ্যের সাথে ডিভাইস আইডেন্টিফায়ারকে কানেক্ট করতে পারে ও তাদের গোপনীয়তা নীতি অনুযায়ী এই ধরনের তথ্য প্রক্রিয়া করতে পারে।

আপনি আপনার গাড়ি লক বা আনলক করার জন্য কখন কার কী পাস ব্যবহার করেন ইত্যাদির মতো গাড়ির ব্যবহার সম্পর্কিত তথ্য Apple সংগ্রহ করে না বা সংরক্ষণ করে না। আপনার গাড়ির প্রস্তুতকারক ও আপনার মধ্যে হওয়া চুক্তি অনুসারে আপনার গাড়ির প্রস্তুতকারক গাড়ির ব্যবহার সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে পারে। আরও তথ্যের জন্য আমরা আপনাকে আপনার গাড়ির প্রস্তুতকারকের গোপনীয়তা নীতি রিভিউ করার জন্য উৎসাহিত করি।

'বাড়ির কী' যোগ ও পরিচালনা করা

একটি HomeKit সমর্থিত লক আপনার হোমে যোগ করা হলে যেমন হোম অ্যাপের সাথে কোনো লক যোগ করা হলে, একটি হোম “কী” স্বয়ংক্রিয়ভাবে ওয়ালেটে যোগ করা হয়। প্রতিটি বাড়ির জন্য একটি হোম কী রয়েছে; আপনার বাড়িতে একাধিক লক থাকলে, আপনি “হোম” অ্যাপ বা HomeKit-সক্রিয় আছে এমন লক পরিচালনা করার জন্য আপনার ব্যবহার করা যেকোনো অন্য অ্যাপের মাধ্যমে লকগুলি দেখতে ও পরিচালনা করতে পারেন। আপনি আর বাড়ির সদস্য না থাকলে বা প্রতিটি HomeKit-সক্রিয় থাকা লক বাড়ি থেকে অপসারণ করলে, আপনার হোম কী ওয়ালেট থেকে স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে।

“স্বাস্থ্য” অ্যাপ থেকে টিকাকরণ সংক্রান্ত কার্ড যোগ ও পরিচলনা করা

আপনার টিকাকরণের কার্ড দ্রুত অ্যাক্সেস করতে, স্বাস্থ্য” অ্যাপে আপনার টিকাকরণ সংক্রান্ত রেকর্ড যোগ করতে আপনি যখন কোনো QR কোড বা ডাউনলোড লিঙ্ক ব্যবহার করেন, তখন আপনার টিকাকরণের কার্ডটিও ওয়ালেটে যোগ করা হবে। ওয়ালেটে টিকাকরণের কার্ড যোগ করা হলে, ওয়ালেট অ্যাপ দ্বারা আপনার টিকাকরণের রেকর্ডের একটি কপি সেই ডিভাইসে স্টোর করা হয় যেটিতে আপনি টিকাকরণের কার্ড যোগ করেছিলেন। আপনার টিকাকরণ কার্ডে আপনার নাম, জন্মদিন, টিকার প্রকার ও টিকা নেওয়ার তারিখ(গুলি)-এর মতো তথ্য অন্তর্ভুক্ত থাকে। আপনার টিকাকরণ কার্ড প্রদর্শন করার জন্য আপনার ডিভাইসে এই তথ্য ব্যবহার করা হয়। ওয়ালেট অ্যাপে স্টোর থাকা টিকাকরণ কার্ড আপনার সমস্ত ডিভাইসে সিঙ্ক করা থাকে না ও সেগুলি iCloud-এ ব্যাক আপ নেওয়া হবে না। Apple আপনার টিকাকরণের কার্ডে থাকা তথ্য ও আপনার টিকাকরণের কার্ড ব্যবহার সংক্রান্ত তথ্য দেখতে পারবে না।

আপনি আপনার Face ID, Touch ID অথবা পাসকোডের সাহায্যে যাচাই না করে আপনার টিকাকরণ কার্ডের সম্পূর্ণ বিবরণ আপনার লক স্ক্রিনে দেখতে পাবেন না। আপনার টিকাকরণের কার্ড বিস্তারিতভাবে দেখাতে আপনাকে প্রথমে অবশ্যই অথেন্টিকেট করতে হবে। যাচাইকরণ হওয়ার পরে আপনার ডিভাইসের অ্যাক্সেস যাদের কাছে রয়েছে তারা সবাই আপনার ডিভাইসের স্ক্রিনে দেখানোর সময় আপনার টিকাকরণ কার্ডটি দেখতে পাবেন, তাই আপনার ডিভাইস সুরক্ষিত রাখার জন্য সাবধানতা অবলম্বন প্রয়োজন।

আপনি যেকোনো সময় ওয়ালেট থেকে আপনার টিকাকরণের কার্ড অপসারণ করতে পারেন। ওয়ালেট থেকে টিকাকরণের কার্ড অপসারণ করা হলে তা স্বাস্থ্য অ্যাপে স্টোর থাকা আপনার টিকাকরণের রেকর্ডের কপি ডিলিট করে না। আপনি যেকোনো সময় স্বাস্থ্য অ্যাপ থেকে আপনার টিকাকরণের রেকর্ড ডিলিট করতে পারেন। স্বাস্থ্য অ্যাপ থেকে আপনি আপনার টিকাকরণের রেকর্ড ডিলিট করলে, ওয়ালেটে থাকা সেটির সাথে যুক্ত টিকাকরণের কার্ডটিও ডিলিট হয়ে যাবে।

অটোফিল কার্ড

আপনার সুবিধার জন্য, এখন আপনি সেভ থাকা অটোফিল কার্ডগুলি সেটিংস > ওয়ালেট ও Apple Pay-এ গিয়ে পরিচালনা করতে পারবেন। অটোফিল কার্ডগুলি আপনার iCloud কীচেইন-এ স্টোর করা থাকে, Apple ওয়ালেটে নয়। আপনি চাইলে সেটিংস > ওয়ালেট ও Apple Pay অপশনে গিয়ে “Apple Pay-তে এই কার্ডগুলি ব্যবহার করুন” অপশনটি চালু করে অটোফিল কার্ডগুলি Apple Pay-এর সঙ্গে ব্যবহার করতে পারেন। যখন এটি চালু করা থাকে, Apple Pay ব্যবহারের জন্য যোগ্যতা নির্ধারণ করতে আপনার ডিভাইস আপনার iCloud কীচেইন থেকে অটোফিল কার্ড নম্বরগুলি আপনার কার্ডের পেমেন্ট নেটওয়ার্কের সঙ্গে শেয়ার করে। উপযুক্ত হলে, আরও সুরক্ষিতভাবে লেনদেন করতে আপনি Apple Pay-তে আপনার সেভ থাকা অটোফিল কার্ড যোগ করা চালিয়ে যেতে পারেন।

আপনার সাথে যোগাযোগ করার বিষয়ে

Apple আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য ব্যবহার করতে পারে, যার মধ্যে রয়েছে আপনি Wallet-এ যে ধরনের পাস যোগ করেছেন এবং আপনার iCloud ফ্যামিলি স্টেটাস, যাতে আপনাকে Apple ওয়ালেট এবং অন্যান্য Apple প্রোডাক্ট, পরিষেবা ও অফার সম্পর্কে আপনার প্রয়োজনভিত্তিক তথ্য পাঠানো যায়। আপনার ডিভাইস, Apple ওয়ালেটে আপনার অ্যাক্টিভিটি এবং আনুমানিক লোকেশনের তথ্য (যেখানে লোকেশন পরিষেবা চালু আছে) ব্যবহার করে প্রাসঙ্গিক বার্তা চিহ্নিত করতে পারে। উদাহরণস্বরূপ, আপনার ডিভাইস জানাতে পারে যে আপনার মেট্রোপলিটন অঞ্চলে Apple Wallet ট্রানজিট পাস উপলভ্য আছে। আপনার Apple ওয়ালেটে অ্যাক্টিভিটি বা আনুমানিক লোকেশনের তথ্য আপনার ডিভাইসের জানা হলেও, তা Apple জানে না। আপনি সেটিংস > ওয়ালেট ও Apple Pay এ গিয়ে নিজের যোগাযোগের পছন্দ পরিবর্তন করতে পারেন।

ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণের জন্য প্রযোজ্য আইনি ভিত্তি

আমরা আপনার ওয়ালেট অ্যাপ সংক্রান্ত ব্যক্তিগত ডেটা সাধারণত Apple-এর সাথে আপনার চুক্তি কার্যকর করার জন্য, পরিষেবা প্রদানের প্রয়োজনীয়তা অনুসারে ও আমাদের আইনি বাধ্যবাধকতা মেনে চলার জন্য প্রক্রিয়া করে থাকি। যেসব ক্ষেত্রে আইনত অনুমতি প্রয়োজন, সেসব ক্ষেত্রে আমরা স্থানীয় আইন মেনে তা অনুরোধ করি।

যেসব ক্ষেত্রে প্রযোজ্য স্থানীয় আইন অনুমতি দেয়, সেক্ষেত্রে প্রয়োজনীয়তা অনুসারে আমরা আমাদের বা থার্ড পার্টির বৈধ স্বার্থের জন্য নিম্নলিখিত বিভাগগুলির ব্যক্তিগত তথ্য প্রক্রিয়া করি, যাতে এই সমস্ত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে:

  • আপনার অ্যাকাউন্ট, যেমন আপনার অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে কিনা
  • আপনার ডিভাইস, যেমন ডিভাইসের ধরন, সফ্টওয়্যার ভার্সন এবং ডিভাইসের সিরিয়াল নম্বর
  • আপনার পাস, যেমন পাসে দেখানো তথ্য
  • আপনার পাস ইস্যুকারী, যেমন থার্ড পার্টি পাসের জন্য আপডেট প্রদান করার জন্য অনুমোদিত
  • আপনার ওয়ালেটের ব্যবহার, যেমন, পাসের সংখ্যা ও প্রকার (যেমন, হোটেল, কর্পোরেট) যেগুলি আপনি যোগ করেছেন, আপনি পাস শেয়ার করেছেন কিনা তা নির্বিশেষে।
  • আপনার লোকেশন

এই বিধিসম্মত আগ্রহতে এই বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে:

  • একটি পাস যোগ ও পরিচালনা করার বিষয়ে
  • আপনার এবং অন্যান্যদের জন্য পরিষেবা উন্নত ও সুবিধাজনক করতে সহায়তা করার বিষয়ে
  • আপনাকে আপনার সবচেয়ে প্রাসঙ্গিক ফিচার খুঁজে পেতে সহায়তা করার বিষয়ে
  • অফারের জন্য যোগ্যতা চেক করার বিষয়ে
  • ওয়ালেট অ্যাপ ও অন্যান্য Apple পণ্য, পরিষেবা এবং যে সমস্ত অফারগুলির বিষয়ে আপনি আগ্রহী হতে পারেন সেই সম্পর্কিত তথ্য আপনাকে পাঠানো
  • জালিয়াতি ও অন্যান্য ক্ষতিকারক অ্যাক্টিভিটি প্রতিরোধ করার বিষয়ে

অন্যান্য তথ্য

ক্রেডিট ও ডেবিট কার্ডগুলির মতো কন্ট্যাক্টলেস পেমেন্ট পাসগুলির বিষয়ে তথ্য এই ওয়েবসাইটের “Apple Pay ও গোপনীয়তা” বিভাগে বর্ণনা করা আছে: www.apple.com/in/legal/privacy/data/en/apple-pay

নোটিফিকেশনসহ আপনি কীভাবে ওয়ালেট ফিচারগুলি ব্যবহার করেন, সেইধরনের ওয়ালেট অ্যাপ সংক্রান্ত ডেটা থেকে আপনাকে ব্যক্তিগতভাবে শনাক্ত করা হয় না। যদিও ওয়ালেট অ্যাপসহ অন্যান্য Apple পণ্য ও পরিষেবা উন্নত করার জন্য সীমিত সময়ের জন্য এই ডেটা সংরক্ষণ করা হতে পারে।

Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা নীতি অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy

2025-12-12