Wi-Fi কলিং ও গোপনীয়তা
আপনার তথ্য সুরক্ষিত রাখার পাশাপাশি আপনি কী শেয়ার করতে চান তা নির্বাচন করার জন্য Wi-Fi কলিং তৈরি করা হয়েছে।
কিছু নির্দিষ্ট নেটওয়ার্ক প্রোভাইডারের মাধ্যমে আপনি আপনার iOS বা watchOS ডিভাইস এবং আপনার Mac কম্পিউটারে Wi-Fi-এর মাধ্যমে (ও/বা Wi-Fi সিগন্যাল কম বা উপলভ্য না থাকলে iPad-এর Wi-Fi + Cellular মডেলে মোবাইল ডেটার মাধ্যমে) কল পেতে বা কল করতে পারবেন।
আপনি যদি Wi-Fi কলিং অপশন চালু করেন ও Wi-Fi কলিং সক্রিয় থাকা ডিভাইস থেকে Wi-Fi নেটওয়ার্কের সাথে কানেক্ট করেন, তাহলে আপনার IP অ্যাড্রেস (বা প্রযোজ্য হলে মোবাইল নেটওয়ার্ক) অনুযায়ী আপনার নেটওয়ার্ক কানেকশন যে দেশের সেই তথ্য, বিলিং এবং পরিষেবা সংক্রান্ত উপলভ্যতার উদ্দেশ্যে আপনার নেটওয়ার্ক প্রোভাইডারকে পাঠানো হতে পারে। আপনি যদি এই তথ্য আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের সাথে শেয়ার করতে না চান, তাহলে আপনি সেটিংস > অ্যাপ > ফোন-এ গিয়ে “এই iPhone-এর জন্য Wi-Fi কলিং” অপশনে ট্যাপ করে তা বন্ধ করে এবং “অন্যান্য ডিভাইসে Wi-Fi কলিং যোগ করুন” অপশনে ট্যাপ করে তা বন্ধ করে আপনি iPhone এবং আপনার পেয়ার করা Apple Watch সহ অন্যান্য ডিভাইসের জন্য Wi-Fi কলিং বন্ধ করতে পারেন। আপনার অন্যান্য যেসব ডিভাইসে Wi-Fi কলিং সক্রিয় করা আছে সেই সব ডিভাইসে Wi-Fi কলিং বন্ধ করতে, আপনার iPhone-এ সেটিংস > অ্যাপ > ফোন > “অন্যান্য ডিভাইসে কল” অপশনে যান এবং “অন্যান্য ডিভাইসে কলের অনুমতি দিন” অপশনে ট্যাপ করে তা বন্ধ করুন, তারপর ডিভাইসের তালিকা থেকে প্রত্যেকটি ডিভাইসে ট্যাপ করে সেটি বন্ধ করুন।
Wi-Fi অথবা মোবাইল ডেটার মাধ্যমে শর্ট কোড কল (সংক্ষিপ্ত নম্বরে করা কল, যার মাধ্যমে বিভিন্ন গণপরিষেবা অ্যাক্সেস করা যায়) সম্পূর্ণ করার জন্য Apple দ্বারা আপনার নেটওয়ার্ক প্রোভাইডারকে সেই শহরের নাম জানাতে হবে, যেখান থেকে নেটওয়ার্ক প্রোভাইডারকে কল করা হচ্ছে, যাতে তারা কলটি সঠিকভাবে পরিচালিত করতে পারে। যদি আপনি শর্ট কোড কল করার সময় আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের সাথে যে শহর থেকে কল করছেন, সেটির বিষয়ে তথ্য শেয়ার করতে না চান, তাহলে আপনি আপনার iOS অথবা watchOS ডিভাইসে সেটিংস > গোপনীয়তা এবং সুরক্ষা > লোকেশন পরিষেবা > সিস্টেম পরিষেবায় গিয়ে Wi-Fi কলিং বন্ধ করার জন্য ট্যাপ করে Wi-Fi কলিংয়ের জন্য লোকেশন পরিষেবা বন্ধ করতে পারেন। আপনি আপনার Mac-এর সিস্টেম সেটিংস > গোপনীয়তা ও সুরক্ষা > “লোকেশন পরিষেবা”-তে গিয়ে, “সিস্টেম পরিষেবা” অপশনের পাশে থাকা বিস্তারিত বিবরণে ক্লিক করে, তারপর “Wi-Fi কলিং” অপশনে ক্লিক করে তা বন্ধ করার মাধ্যমে Wi-Fi কলিং এর জন্য লোকেশন পরিষেবা বন্ধ করতে পারেন। আপনি যদি Wi-Fi কলিংয়ের জন্য লোকেশন পরিষেবা বন্ধ করেন, তাহলে আপনি Wi-Fi কলের জন্য শর্ট কোড নম্বর ডায়াল করলে আপনার ডিভাইসের মাধ্যমে আপনি যে শহরে আছেন তা শনাক্ত করা যাবে না বা আপনার নেটওয়ার্ক প্রোভাইডারকে পাঠানো যাবে না এবং এর ফলস্বরূপ আপনার নেটওয়ার্ক প্রোভাইডার হয়তো সঠিকভাবে আপনার কলটি রুট করতে বা কানেক্ট করতে পারবে না।
উপলভ্য হলে আপনার iPhone-এর ইমার্জেন্সি কল মোবাইল পরিষেবার মাধ্যমে পাঠানো হয়। যদি মোবাইল পরিষেবা উপলভ্য না হয় এবং আপনার Wi-Fi কলিং সক্রিয় থাকে, জরুরীকালীন কলগুলি Wi-Fi -এর মাধ্যমে করা হতে পারে এবং আপনি লোকেশন পরিষেবা সক্ষম করবেন কিনা তা বিবেচনা না করেই প্রতিক্রিয়া প্রচেষ্টায় সহায়তার জন্য আপনার ডিভাইসের অবস্থানের তথ্য ইমার্জেন্সি কলগুলির জন্য ব্যবহার করা হতে পারে। যদিও আপনার নেটওয়ার্ক প্রোভাইডার জরুরিকালীন পরিষেবাগুলি রাউটিং করার উদেশ্যে আপনার বিলিং ঠিকানা অথবা আপনার দ্বারা প্রদান করা অন্য ঠিকানার বিকল্প নির্বাচন করতে পারেন। আপনি আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের জন্য অ্যাড্রেসের তথ্য iOS ডিভাইসের সেটিংসে গিয়ে অথবা Mac-এ FaceTime সেটিংসে গিয়ে আপডেট করতে পারবেন। আপনাকে এই তথ্যটি আপ টু ডেট রাখতে হবে। এটি করতে না পারলে, জরুরি কলগুলি হয়তো সঠিকভাবে আপনার প্রকৃত লোকেশনে পাঠানোর ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারে। লোকেশনের নির্ভরযোগ্যতার ফলে ঐতিহ্যবাহী মোবাইল বা ফিক্সড লাইন পরিষেবাগুলিতে ইমার্জেন্সি কল করাটা বাঞ্ছনীয় এবং Wi-Fi কলিং ফিচারগুলি শুধুমাত্র অন্তিম বিকল্প হিসাবে ব্যবহার করা উচিত।
Wi-Fi কলিং সর্ম্পকে আরও বেশি জানতে আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের শর্তাবলি, গোপনীয়তা নীতি এবং সেগুলির প্রয়োগ সম্পর্কে পড়ুন। Apple দ্বারা সংগৃহীত তথ্য সবসময় Apple-এর গোপনীয়তা অনুসারে ব্যবহার করা হবে। এই নীতি সম্পর্কিত তথ্য এখানে পাবেন: www.apple.com/in/privacy
2025-12-12